আমার প্রিয় পোস্ট
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- আপনার ল্যানের যেকোনো পিসিকে আপনার পিসি হিসেবে ব্যবহার করতে পারেন! - নিউটন
- আমি কেন আওয়ামী লীগ ছেড়েছি? - আশরাফ রহমান
- সম্ভবত ঠিক হচ্ছে না, আপনারা জিতছেন কি? - মাহমুদ রহমান
- ওরিয়ানা ফালাচির নেয়া শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- এক বছরে দুইশ পোস্ট (আস্তমেয়ে) - আস্তমেয়ে
- পৃথিবী দেখতে সাথে নিতে না পারার কৈফিয়ত (সন্ধ্যাবাতি) - সন্ধ্যাবাতি
- ঘৃণা ঘৃণা ঘৃণা - মুনিয়া
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- প্যারিসের পথে পথে : একটু নিরিবিলির খোঁজে - শাওন
- একটু বসিয়া থাক (গান) - শফিউল আলম চৌধূরী
- কালপুরুষের দোষ - কালপুরুষ
- সাফাই নয় জবাব - কালপুরুষ
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- বেস্ট ফ্রেন্ড - মুনিয়া
- আমি যেভাবে ভালোবাসি - সন্ধ্যাবাতি
- জবাবঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-হাওয়া ইরফান (কাউন্সেলর) - মাহমুদ রহমান
- প্রশ্নঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-- মুস্তফা (ইজিপ্ট) - মাহমুদ রহমান
- ওয়েব সার্চ টিপস: গুগুলে ফাইল খুঁজতে খুঁজতে হয়রান? - ত্রিভুজ
রমজান মাস এবং আমাদের উপবাস থাকা..... (বৃত্ত)
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪০
এখন, এই সময়ে হঠাৎ করে আমার ব্লগ লেখার কথা না।
তবুও লিখছি।
কারণ লেখাটা দরকার।
গত রমজানে ব্লগিং করেছি। তুমুল ব্লগিং-ই বলা যায়। খারাপ ছিল না।
"পরিবেশও ছিল ভালো।"
এখন ব্যক্তিগত কাজের চাপে আর ব্লগে বসা হয় না। তাছাড়া, ব্লগিং থেকেও মন উঠে গেছে।
তারপরও লিখছি এই কারনে যে, গত রমজানে ব্লগ লিখেছি অনেক, এই রমজানেও তেমনি লেখা দরকার।
আসল কথায় আসি। লিখতে চাচ্ছিলাম রমজান মাসে উপবাস থাকার মাধ্যমে "সিয়াম" পালন করার ব্যাপারে।
অনেককেই দেখছি, পরিচিতজনদের- ধীরে ধীরে তাঁরা রমজান মাসের ধারণাটাকে শুধু 'উপবাস' থাকার মধ্যে নিয়ে যাচ্ছেন।
রমজান মাসে না-খেয়ে থাকাটা যে 'ইন্দ্রিয় তৃপ্তি' হতে বিরত থাকার অংশ হিসেবে আসে, তা মনে হয় এ দেশীদের অনেকেরই জানা নেই।
জানা থাকা সত্বেও অনেকে উপেক্ষা করছে।
রমজান মাসে উপবাস থাকছে। কিছু নির্দিষ্ট সময়ের জন্য। উপবাস শেষে 'ভোজন' করছে।
আর, যেহেতু খাওয়া-দাওয়া করতে হয় না, সেই সাথে কর্মক্ষেত্রে কিংবা স্কুল-কলেজ-ইউনিতে একটু কম সময় থাকতে হয়; তাই গান-বাজনা, আনন্দ-ফূর্তিতে আরও একটু বেশি সময় দেওয়া যায়।
অনেকে তা-ই দিচ্ছে। 'রমজান' মাসের 'সংযম' পালন না করে আরও অসংযমী হয়ে উঠছে।
এটা খুবই খারাপ। খুবই খারাপ।
এইসব লক্ষণ ভালো নয়। সমাজের সামগ্রিক নৈতিক অধঃপতন হচ্ছে।
স্লো পয়জনিং।
আবার, এই কয়টা দিন পরেই ইদ আসলে দেখা যাবে- ফাঁকা সব দালানে বসে উফার সাউন্ড বক্সে জোরে জোরে ধুম-ধুম করে গান বাজাচ্ছে-
"হরে কৃষ্ণ হরে রাম।"
এগুলো দেখে ভালো লাগে না। মন খারাপ হয়ে যায়। কিছুই করতে পারছি না। পেট চালাতেই ব্যাস্ত।
সমাজ সংস্কার? - হাহ!
কিন্তু, তারপরও, কোন এক দায়বদ্ধতা থেকে এই ব্লগ লেখা।
সে দায়বদ্ধতার জ্বালা যে কেমন, তা হয়ত অনেকেই জানেন।
২১ রমজান, ১৪২৯।
২২ সেপ্টেম্বর, ২০০৮।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রমজান মাস ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিবেক সত্যি বলেছেন:
হরে কৃষ্ঞ টাইপের ভারতীয় নোংরা সংস্কৃতি থেকে মুক্ত হোক আমার স্বদেশ... রমজানের শিক্ষায় আলোকিত হোক তরুন প্রজন্ম... প্রয়োজনে চর্চা করুক, আবহমান বাংলার সবুজ প্রকৃতির স্নিগ্ধ সংস্কৃতির... তবুও বিদেশি অপসংস্কৃতির বিষবাষ্প হতে যেন দূরে থাকতে পারে...
নাহিদ মাহমুদ বলেছেন:
শুধু রমজান মাসের ক্ষেত্রেই না, আমরা কি আরো কোনো ক্ষেত্রেও আমাদের যথাযথ আচরন তথা চিন্তার প্রয়োগ করতে পারছি? ২ বছরের এত বড় একটা ধাক্কা গেল, রাজনীতির যে গুনগত পরিবর্তনের মুলাটা ঝুলছিল তা এখন কোথায়? গত ১ মাসের নিউজগুলোতে আমাদের প্রাণপ্রিয় বীরশ্রেষ্ঠ মহান রাজনীতিবিদদের কথার ধরনে কি মনে হয় উনাদের মনে বিন্দুমাত্র অনুশোচনা কাজ করছে?
আসলে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতারনা ঢুকে গেছে। আমরা দিন-রাত অভিনয় করে যাচ্ছি। রোজার মাসে রোজা থাকার অভিনয়, ভোটের দিনে জয়ী হবার অভিনয় ( যেন ভোট দিয়ে ফেরেস্তাদের নির্বাচিত করেছি), সবার সামনে সুখী থাকার অভিনয়। কত অভিনয়!! কত প্রতারনা!!
আসুন আয়নার সামনে দাড়াঁই।
নিজেদের ভন্ড রূপটাকে সজ্ঞানে থু দিই।
থু!! থু!! থু!!
জটিল বলেছেন:
খাইচে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














