আমার প্রিয় পোস্ট

islam can explore every sphere of human life.

এখন বৃষ্টি.... (বৃত্ত)

২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫

শেয়ারঃ
0 0 0

# এখন বাইরে বৃষ্টি হচ্ছে। ঝুম বৃষ্টি। জানালাম গ্লাস প্রথমে বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার খুলে দিলাম। ইট-কাঠ-পাথরে আমরা প্রকৃতিটাকে বড় আবদ্ধ করে ফেলেছি। আমরা কি প্রকৃতির শিশু নই?
# বিয়াল্লিশ ইঞ্চি বিশাল মনিটরের সামনে বসে আছি। টাইপ করামাত্র বড় বড় প্রতিটা অক্ষর চোখের সামনে লাফিয়ে উঠছে। দানবের মত এই মনিটরের সামনে ছোটখাট এই আমিকে খুব ক্ষীণ দেখাচ্ছে। দেখাচ্ছে বললে ভুল হবে- আমি আসলে অনুভব করতে পারছি। ভয় হয়- কবে জানি এই যন্ত্রগুলো আমাদের বন্দি করে ফেলবে.....
# অক্ষরগুলোর লাফিয়ে ওঠায় সতি কেমন যেন লাগছে। ভয় করছে। কম্পিউটার ছেড়ে কাগজ-কলম ধরলাম। এই বৃষ্টিভেজা সন্ধ্যায়, এই কয়েকটা ঘন্টার জন্য কি পারব না যান্ত্রিকতা ছেড়ে প্রকৃতির মাঝে ডুবে যেতে?
# তিন মিনিটের মাথায় দানবাকৃতি মনিটরে স্ক্রীন সেভার চালু হয়ে গেল। মেডিটেটিভ স্ক্রীন সেভারটা কী যেন বলতে চাইছে। আমি বুঝতে পারছি না। যন্ত্রের সাথে মানুষ আর কতদিন ভাব বিনিময় করবে?
# জানালার গ্লাসটা আমি আর ভালো করে সরিয়ে দিই। বৃষ্টির ছাঁট এসে আমার চেহারাটা ভিজিয়ে দিচ্ছে। প্রচণ্ড ইচ্ছে হচ্ছে- এই ঝুম বৃষ্টি সন্ধ্যায় একলাফে বেরিয়ে পড়ি ঘরের বাইরে- ভিজে একাকার হয়ে যাই প্রকৃতির সাথে.....
# কিন্তু আমি জানি, আমি কখনো বৃষ্টিতে ভিজতে পারব না। কারণ, বৃষ্টিতে ভেজামাত্রই আমি অসুস্থ হয়ে পড়ব। তবুও, ডাক্তারের কড়া নিষেধ সত্বেও, আমি বেরিয়ে পড়ি। আমার মনটা ধীর পায়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর ভিজতে থাকে.....
# আমার দেহটা শেড ল্যাম্পের সামনে বসে একটানা লিখে চলেছে। মনটা বেরিয়ে পড়েছে। দো’তলা বাড়িটার সামনে ছোট্ট উঠানে। সে ভিজছে। আমি তাকে দেখছি। শুধু আমি একা.....। আর কেউ নেই। কোথাও কেউ নেই। বৃষ্টির প্রবল বেগে আমার আবেগগুলো বেরিয়ে আসতে চায়। প্রতিদিনকার মত আমি ওদের বাধা দেই না। আমার আবেগগুলো তরলের মত বেরিয়ে আসতে থাকে.....
# আমি দেখি। নিজেকে দেখি। নিজের মনটাকে দেখি। আর দেহটাকে দেখি। এ যেন অন্য এক সত্তা হয়ে নিজেকে অবলোকন করা। আমার আবেগ-অনুভুতিগুলোকে বেরিয়ে আসতে দেখি। ওরা মুক্ত বিহঙ্গের মত উড়ে চলে যায়.....। ওদের উড়বার ছন্দটা এত মধুর কেন?
# আকাশের দিকে চোখ তুলে তাকাবার চেষ্টা করি। সেখানে কাকে যেন দেখতে পাই। কাঁদছে। খুব। আমি তার অশ্রুজলে সিক্ত হই। তার অশ্র“ আমার ভালো লাগে। আমি তার দিকে তাকিয়ে থাকি। প্রিয় মানুষটাকে কাঁদতে দেখি। হঠাৎই বুকটা কেমন.যেন খাঁ খাঁ করে ওঠে.....
# আমার নিজকে এখন কেমন যেন বড় নিঃস্ব মনে হচ্ছে। হয়ত একারণেই যে আমার অনুভুতিগুলোকে আমি বিলিয়ে দিয়েছি। বিলিয়ে দিয়েছি তার জন্য। ঐ আবেগগুলিই যে আমার একমাত্র সম্বল ছিল! নিঃস্ব অসহায় আমি দাঁড়িয়ে থাকি। উপরে তাকালে আবার তাকে দেখতে পাই। আমার সাথে একাত্ম হয়ে কাঁদছে। আমাদের তপ্ত অশ্রু ভুমি স্পর্শ করে.....

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প: বৃষ্টিগল্প: বৃষ্টি ;
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ০.৯২০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
exploring life...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই