আমার প্রিয় পোস্ট

islam can explore every sphere of human life.

আবারো ঝুপ করে অন্ধকার নেমে পড়বে। লেখা বন্ধ করা দরকার.....

২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮

শেয়ারঃ
0 0 0

সেদিন লিখছিলাম ঢাকার ন্যাম ফ্ল্যাটে বসে। আজ লিখছি পাবনার শালগাড়িয়ার এক বাড়ির ছাদে। ছাদের উপরে লোহার এক চেয়ারে বসে আছি। দো’তলা বাড়ি। ছাদের রডের উপর, আমার থেকে একটু দূরে একটা বুলবুলি পাখি এসে বসেছে। ডাকছে। আমি অনেকবার তাকালেও সে কিন্তু শহুরে পাখিটার মত উড়ে গেল না। যখন তার মন চাইল, তখনই উড়ে গেল। স্বাধীন পাখি। অনন্ত স্বাধীনতা.....
ছাদের এক কোনায়, উত্তর কি দক্ষিণ - তা বলতে পারব না; পানির ট্যাঙ্ক। তার আড়ালে তিনটা শিশু খেলছে। এই মানুষটাকে চমৎকারভাবে উপেক্ষা করেই। এইমাত্র তারা খোলা বাতাসে একগাদা চমৎকার ছাই উড়িয়ে দিয়ে আমার জামা আর চোখ ভরিয়ে দিল। আশপাশ সম্পর্কে আর লেখার তেমন কিছু নেই। চারিদিকে যতদূর চোখ যায় – নারিকেল, তাল; এইসব গাছ। developing area. মনটা খারাপ হয়ে গেল। এখানেও দৌড়ে এসে শহরটা আমাকে ধরতে চায়। অত্যন্ত ভীতিকর।
আমার বামপাশে, বাউন্ডারির উপরে ক্লাস এইটে পড়া এক ছেলে। ডানে বাউন্ডারির উপরে নাইনে পড়া এক ছেলে। সে বিশাল বাটিতে কিছু একটা খাচ্ছে। তারা দু’জনেও এই আমাকে উপেক্ষা করে গল্প করছে। চমৎকার! এটাতো ওদের গল্প করারই বয়স, তাই না? করবেই তো।
এখানে আর বর্ণনা দেবার মত কিছু নেই। এখানেও চমৎকার বাতাসে আমার ডায়েরীর পাতা উড়ে যাচ্ছে। হাত দিয়ে চেপে ধরে রেখেছি। তবে এখানে চমৎকার মিষ্টি মধুর শব্দ। নারিকেল পাতায় বাতাসের পরশে এক অন্যরকম শব্দ হচ্ছে। divine.
একটু পরে বৃষ্টি হবে। মেঘ ডাকছে। এখানে লেখার তেমন কিছু নেই। শেষ বিকেল- তাতো বলাই হয়নি। শুধু অনুভব করছি। divine love, divine feelings. এগুলো শুধু অনুভব করবার, বলবার নয়।
একটু পরে এখানেও ঝুপ করে অন্ধকার নেমে পড়বে। প্রকৃতির চমৎকার নিয়মে। কিন্তু শহরের সেই অন্ধকার নামা, আর এখানে অন্ধকার নামার মাঝে অনেক পার্থক্য।
This অন্ধকার নামা is divine….
আবারে ঝুপ করে অন্ধকার নেমে পড়বে। সেই সাথে বৃষ্টি। লেখা বন্ধ করা দরকার। ০৯-০৬-২০০৮.

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শহর থেকে দূরেশহর থেকে দূরে ;
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ০.৯৫২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
exploring life...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই