আমার প্রিয় পোস্ট
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- আপনার ল্যানের যেকোনো পিসিকে আপনার পিসি হিসেবে ব্যবহার করতে পারেন! - নিউটন
- আমি কেন আওয়ামী লীগ ছেড়েছি? - আশরাফ রহমান
- সম্ভবত ঠিক হচ্ছে না, আপনারা জিতছেন কি? - মাহমুদ রহমান
- ওরিয়ানা ফালাচির নেয়া শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- এক বছরে দুইশ পোস্ট (আস্তমেয়ে) - আস্তমেয়ে
- পৃথিবী দেখতে সাথে নিতে না পারার কৈফিয়ত (সন্ধ্যাবাতি) - সন্ধ্যাবাতি
- ঘৃণা ঘৃণা ঘৃণা - মুনিয়া
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- প্যারিসের পথে পথে : একটু নিরিবিলির খোঁজে - শাওন
- একটু বসিয়া থাক (গান) - শফিউল আলম চৌধূরী
- কালপুরুষের দোষ - কালপুরুষ
- সাফাই নয় জবাব - কালপুরুষ
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- বেস্ট ফ্রেন্ড - মুনিয়া
- আমি যেভাবে ভালোবাসি - সন্ধ্যাবাতি
- জবাবঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-হাওয়া ইরফান (কাউন্সেলর) - মাহমুদ রহমান
- প্রশ্নঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-- মুস্তফা (ইজিপ্ট) - মাহমুদ রহমান
- ওয়েব সার্চ টিপস: গুগুলে ফাইল খুঁজতে খুঁজতে হয়রান? - ত্রিভুজ
শিরোনাম দিতে ইচ্ছে হয় না- গান নিয়ে যত পাগলামি..... (বৃত্ত)
২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯
(প্রথমেই বলে নিই, অসম্ভব রকম বড় আর এলোমেলো লেখা।)গান শুনতে আমার প্রচন্ড ভালো লাগে। বিশেষ করে সেইসব গান, যেগুলো শৈশব-কৈশোরে শুনতাম। হয়তবা গানগুলো একেবারেই ছেলেমানুষি প্রেমের গান ছিল। কিংবা হয়ত, গানগুলো খুব চমৎকার ছিল। এখনকার ছেলেপেলেদের কাছে হয়ত সেগুলো ভালো লাগবে না। যেমন- শাফিন আহমেদ ছিল একসময়ের ক্রেজ। তার পরপর অনেকগুলো গান বছরের পর বছর দেশটাকে মাতিয়ে রেখেছিল। সেই গানগুলো খুজেঁ বের করতে খুব একটা কষ্ট হয় না। অনেক সময় মনের মাঝে বেজে ওঠে, কখনওবা কম্পিউটারে.....
বেশিরভাগ সময়ে গানগুলো শুনি অতীতকে নিয়ে পাগল হবার জন্য। অতীতকে নিয়ে মেতে উঠি।
আজ হঠাৎই কম্পিউটারে শাফিন আহমেদের গান দেখতে পেলাম। কোন এক এলোমেলো ফোল্ডারে লুকিয়ে ছিল। তারপর এন্টার চাপলাম...
এই গানটা বারবার শুনতেও খারাপ লাগছে না। গানের কথাগুলো এ রকম-
তোমাকে অকারণ ভেবে আর কী হবে।
তুমিতো অজানায় হারালে নীরবে।
আজও খুজেঁ পাইনি, কোথায় সুখের ঠিকানা।
আজও খুজেঁ পাইনি, আলোর পথের সীমানা।
তুমি ফিরে কখনো এসো না।
দূরে থাকো, ভালো আর বেসো না।
বিবাগী স্মৃতিগুলো চোখে, জলে হল পরিণত।
তোমাকে ভালোবেসে কেন, আবেগী মন আহত।
হতাশার ছবি একেছি, জীবনের অ্যালবামে।
শোকের চিহ্ণ রেখেছি হৃদয়ে ....
তুমি ফিরে কখনো এসো না।
দূরে থাকো, ভালো আর বেসো না।
আমার আকাশে কালো মেঘ হারিয়ে সে যেন চাদ।
হতাশার ছবি একেছি, জীবনের অ্যালবামে।
শোকের চিহ্ণ রেখেছি হৃদয়ে.....
তুমি ফিরে কখনো এসো না।
দূরে থাকো, ভালো আর বেসো না।
তোমাকে অকারণ।
ভেবে আর কী হবে।
তুমি তো অজানায়।
হারালে নীরবে।
আজও খুঁজে পাইনি।
কোথায় সুখের ঠিকানা।
আজও খুজেঁ পাইনি।
আলোর পথের সীমানা।
তুমি ফিরে কখনো এসো না।
দূরে থাকো, ভালো আর বেসো না।
গানটা খুব নস্ট্যালজিক....
আর কোন লেখা আসছে না।
অতীত স্মৃতিতে ডুব দিলাম। অতল তলে।
আবার এলাম। আইয়ুব বাচ্চুর গান শুনছি। এটাও ছিল কোন এক এলোমেলো ফোল্ডারে। কোন এক সময়ের খুব যত্নে রেখে দেওয়া গান। এখনকার যুগের আধুনিক হাজারটা ইনস্ট্রুমেন্টের ভীড়ে এই গানের স্বল্প কয়েকটা ইনস্ট্রুমেন্ট মুখ লুকোয়। তবুও, এই গানগুলো শুনতে খুব ভালো লাগে। আইয়ুব বাচ্চুর সেই গানগুলো। বাংলাদেশ মাতানো।
চলো বদলে যাই.....
কেমন করে এতো অচেনা হলে তুমি....
কীভাবে এত বদলে গেছি এই আমি....
বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে...
চলো বদলে যাই...
তুমি কেন বোঝ না...
তোমাকে ছাড়া আমি অসহায়...
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে...
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে....
তুমি ক্ষমা করে দিও আমায়...
সেই তুমি কেন এত অচেনা হলে...
সেই আমি কেন তোমাকে দু:খ দিলেম...
কীভাবে এত বদলে গেছি এই আমি..
বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে...
চলো বদলে যাই....
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে...
তুমি ক্ষমা করে দিও আমায়...
তারপর জেমসের একটা মাস্টারপিস - তাজমহল।
চমৎকার একটা গান। আমাদের দেশের ইতিহাস এই গানে কতই না চমৎকারভাবে উঠে এসেছে।
প্লেলিস্টের আকার বাড়তে থাকে।
একের পর এক গান বেজে যায় কম্পিউটারে। আমি শুনতে থাকি.....
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না