somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন গিফট পাওয়া আইফোন থ্রিজি এস নিয়ে চরম বিপদে আছি.....!!! :( :( কেউ একটু সাহায্য করবেন কি??

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে আমার আর্লি বার্থ-ডে সারপ্রাইজ গিফট হিসেবে একটা আইফোন থ্রিজি এস গিফট পাইছি (যদিও আমার জন্মদিন আসতে এখনো কিছুদিন দেরী)। ফোনটা পাওয়ার পর খুশীই ছিলাম। কিন্তু মোড়ক খোলার পরে ফোনটা অন করার সাথে সাথে মেজাজটা চরম বিগড়াইয়া গেল। কারন আমার আনাড়ী মার্কা অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারলাম, ফোনটা আনলক করা বা এই টাইপের কোন একটা সমস্যা আছে ফোনে। সেই সাথে ফোন স্কিনে মেসেজ দেখাতে শুরু করল যে,

NO SIM CARD INSTALLED.
Insert a valid SIM with no PIN lock to activate phone.


আর এমার্জেন্সি নাম্বার ডায়াল করার জন্য একটা ডায়ালপ্যাড দেখলাম। ফোনের কোন ফিচারই ব্যবহার করা যাচ্ছেনা। ফোন একটিভেট করার ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারনা নেই। সত্যি বলতে কি আইফোনের ব্যাপারে আমার তেমন কোন বিশেষ ধারনা নেই। আমার দৌড় বড়জোর নোকিয়া আর সনি এরিকসন পর্যন্ত। তাই ভাবলাম সিম তুললেই মনে হয় সমস্যাটার সমাধান হয়ে যাবে। তাই জিপির সিম ফোনে ঢুকালাম। কিন্তু তারপরও সমস্যার সমাধান নেই। এক ভাইয়ের কাছে অনেকদিন আগে শুনেছিলাম যে আইফোন নাকি আইটিউন দিয়ে সিন্ক করতে হয়। আর তাই আইটিউন দিয়ে সিন্ক করার জন্য কানেক্ট করতেই আইটিউন স্কিনে নীচের মেসেজটা দিল....




মেসেজটা দেখে নেট ঘেটে বুঝতে পারলাম, যে দেশ থেকে ফোনটা কেনা হয়েছে সেই দেশের সিম কার্ড হলে ফোন একটিভেট করা যাবে। আবার কোন কোন ওয়েব সাইটে দেখলাম বলছে, ফোনটা জেইলব্রেক করতে হবে বা আনলক করতে হবে। আমি এসব ব্যাপারে খুবই আনাড়ী। তারপরও নেট ঘেটে ফোন জেইলব্রেইক করা, আনলক করা শিখলাম। সেই সাথে সামুর আর টিটির এক বড় ভাইয়ের বাংলাতে লেখা পোষ্ট পড়ে এব্যাপারে বেশ ধারনা পেলাম।

কিন্তু আমি এখনো বুঝতে পারছিনা যে আসলে সমস্যাটা কি?? আমাকে কি জেইলব্রেক করতে হবে, নাকি শুধু আনলক করতে হবে। ফোন একটিভেট করা বলতে কি যে বুঝানো হয়েছে তাও বুঝতে পারছিনা। যারা আইফোন আনলক করে তাদের কাছে যেতে চাচ্ছিনা। কারন শুনেছি তারা নাকি ঠিকমত আনলক করতে পারেনা। তাই নিজে নিজেই আমার ফোনটার চিকিৎসা করাতে চাচ্ছি। আর তাই আপনাদের দারস্থ হলাম। কেউ যদি সমস্যাটা ধরতে পারেন তো দয়া করে আমাকে জানান। এর চিকিৎসা আমি নিজে নিজেই করার চেষ্টা করব। দয়া করে কেউ কি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন??


এ ব্যাপারে সামুর এক বড় ভাইয়ের লেখা পোষ্ট।

আরো বিস্তারিত টিটির এক বড় ভাইয়ের লেখা পোষ্ট।


ঐ দুই বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ। কারন আইফোনের জেইলব্রেক, আনলক রিলেটেড ব্যাপারে উনাদের লেখা পড়ে অনেক কিছু শিখেছি।

-----------------------------------------------------------------
------------------------------------------------------------------

আপডেট (০৩/১১/২০১১) : ব্লগার লেলিন ভাইয়ের সাহায্য নিয়ে "ফোরকাষ্ট" সফটওয়্যারের সাহায্যে আমার ফোনের ফার্মওয়ার ও বেসব্যান্ড ভার্সন বের করেছি। ফার্মওয়ার ভার্সন হচ্ছে ৪.৩.৫ ও বেসব্যান্ড ভার্সন হচ্ছে .৫.১৬.২ । আমার ফোনের ফার্মওয়ার ভার্সন অনেক আপডেট হওয়ার কারনে এটার জেলব্রেক করার উপায় থাকলেও আনলক করার তেমন ভালো কোন উপায় পাইনি। তবে নেট ঘেটে বুঝলাম যে, আমি যদি ডাউনগ্রেড করে ফার্মওয়ার ভার্সন ৪.৩.৩ তে আনতে পারি তবে জেলব্রক ও আনলক দুটোই করা সম্ভব। কিন্তু এই ডাউনগ্রেড করাটা কেমন জানি একটু ঝামেলার মনে হচ্ছে। আশা করছি নেট থেকে এটাও শিখতে পারব। আপনাদের দোয়া কামনা করছি। :)

সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ২:২০
২৯টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×