আমার প্রিয় পোস্ট

মানুষের জীবনের ঢের গল্প.......

দুই একটা চিঠি জানালা দিয়ে চুপচাপ এখন ভাসিয়ে দাও শুন্য....." আমার জন্যে.....

০৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৪

শেয়ারঃ
0 0 0

কখোনো কখোনো মনে হয় এই যে বেঁচে আছি.......... বেঁচে থেকে কি হবে? আসহায়ভাবে বাস্তবতা কে মেনে নিয়ে কোনো এক মায়ার টানে বেঁচেই আছি....... কেন কে জানে? চারপাশটা খুব বেশি ফাঁকা লাগে। মনে হয় দুই দীর্ঘশ্বাষের মাঝে একবার মরে যাচ্ছি আবার বেঁচে উঠছি। মাথার এলোমেলো চিন্তাগুলো এক একটা সময় শুন্য করে দেয় মাথা টাকে .। আর কিছু ই চিন্তা করতে পারি না। নিজেকে তখন পাগল মনে হতে থাকে। মানুষের উপর থেকে বিশ্বাষ টা চলে যাচ্ছে একে বারে...মেনে নিতে পারি না। নিস্তব্ধ বিবর্ন একা আমি দাড়িয়ে থাকি .......কি করবো? কার কাছে যাবো? মনের কথা কাকে বলবো? কার কাছে দু'ফোঁটা চোখের জল ফেলবো খুঁজে পাই না। মনে হয় জীবন টা থেমে যায় না কেন??? খুব ঘুরতে ইচ্ছা হচ্ছিল আজ...... আজানায় হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছিল.......ক্লাস টা তাড়াতাড়ি শেষ হল। কিন্তু একা নিজেকে ছাপোসা জীবন থেকে বের করতে পারলাম না। যে খানে নামার ছিল নামলাম। যথারীতি বাসায় এলাম। অভিশপ্ত জীবনটাকে নিয়ে........। ৫ বছর আগে আমার মনবল ছিল ১০০% আর সহ্য ক্ষমতা ০% আর আজ ঠিক উল্টো। মানে মনবল ০% আর সহ্য ক্ষমতা ১০০% । এর পর কি হবে কে জানে? যে আমি কবিতা ভালবাসতাম, যে আমি বৃষ্টিতে ভেজার জন্য প্রানপাত করতাম, যে আমি বছর শেষে ছুটিতে বাবার কাছে বায়না করতাম ঢাকার বাইরে ছুটি কাটাতে যাবার, যে আমি চুরি করে পর্দার আড়াল থেকে সিনেমা দেখতাম ( পড়া ফাঁকি দিয়ে) বিকেলে পরে'যাওয়া রোদ , বসন্তের দখিন হাওয়া আমার যে মন টা কে উড়িয়ে নিয়ে যেত দুরে কোথও, যে আমি জোৎস্নাপ্লাবিত রাত নির্ঘুম চাঁদ দেখতাম, যে আমি এই শহরে জন্মেও নাগরিক বাস্তবতা বুঝতে পারি না আথবা চাই নি। যে আমি আড্ডা দিতে ভালবাসতাম গভীর রাতে রাজপথে হাটার স্বপ্ন দেখতাম, রিকশার হুট ফেলে বৃষ্টিতে ভিজতাম আজ আর কোনো কিছুরই তাগিদ অনুভব করি না। ব্লগে আসি না। ডাইরী লিখি না। মাত্র পাহাড়াদারের বাঁশির শব্দ শুনলাম। আমি তো একলা জেগেই থাকি। জানালায় দারিয়ে বাডুরের উড়ে যাওয়া দেখি। কিন্তু খোলা আকাশের তারাদের দিকে তাকিযে রঙ্গিন স্বপ্ন দেখা হয় না। প্রচন্ড একাকিত্বে বন্ধুর হাতের ছোঁয়া পাই না কন্ঠস্বর শুনি না। আমার শুণ্য ঘরে শুন্যতা কে পুর্নতা দিতে PC র সামনে বসে কখোনো কীবোর্ড কখোনো মাউসের বাটন চাপি। ঘুড়ে বেড়াই জিমেইল , ফেসবুক, ইয়াহু ম্যাসেঞ্জার। বায়ান্না তাসের রঙ্গ মিলাই.... বেশ ভালোই আছি। আবার উঠে ঘিয়ে টিভির রিমোৎের বাটন চেপে ঘুরে বেড়াই বিরামহীন। সেল ফোনের বাটন চেপে text করি কোন বন্ধুকে। যেন কেউ বলে দিয়েছে বাটন চেপে খুঁজে নিতে হবে সুখ। যখন লিখছি বেশ রাত এখন ঘুমন্ত নগর। আর আমি জেগে একলা আজ আমি বিচ্ছিন্ন একসময়ের প্রিয়মুখো গুলো থেকে। সবাই ব্যস্ত যে যার নিজের জীবনে। তবুও কত স্মৃতি, কত আনন্দ, কত না বলা কথা, কত বেদনা কত কোলাহল মুখর সময় মনের মাঝে উকি দিয়ে যায়। খুব বলতে ইচ্ছে হয়
"দুই একটা চিঠি জানালা দিয়ে চুপচাপ এখন ভাসিয়ে দাও শুন্য....." আমার জন্যে.....

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৮

লেখক বলেছেন: :)

২. ০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৫
পাপতাড়ুয়া বলেছেন: আপনার রাইটিং স্টাইল টা খুব পরিচিত মনে হলো।
০৮ ই মার্চ, ২০১০ রাত ১:০১

লেখক বলেছেন: অনেক আগে লিখতাম তো...... আমি নতুন না

৩. ০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৬
কাঠের খাঁচা বলেছেন: খারাপ লাগল না কথা গুলো। ভালই।

তবে হতাশার কথা ভাল পাইনা।
০৮ ই মার্চ, ২০১০ রাত ১:০৫

লেখক বলেছেন: কি আর করবো? আর কি বলবো?

৪. ০৮ ই মার্চ, ২০১০ রাত ১:২৩
বুমবুম বলেছেন: "সবাই ব্যস্ত যে যার নিজের জীবনে"

---কেউ কিনতু শুধুই অন্যকে নিয়ে ব্যস্ত,নিজের প্রতি খেয়াল ই নাই:|
০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:০৯

লেখক বলেছেন: তাই ..... এমন মানুষের সাথে আজ ও দেখা হল না আফসুস .....।

৫. ০৮ ই মার্চ, ২০১০ সকাল ৯:৪০
আবু সালেহ বলেছেন: কখোনো কখোনো মনে হয় এই যে বেঁচে আছি.......... বেঁচে থেকে কি হবে? আসহায়ভাবে বাস্তবতা কে মেনে নিয়ে কোনো এক মায়ার টানে বেঁচেই আছি....... কেন কে জানে?
চারপাশটা খুব বেশি ফাঁকা লাগে। মনে হয় দুই দীর্ঘশ্বাষের মাঝে একবার মরে যাচ্ছি আবার বেঁচে উঠছি।

পুরো লেখার মাঝে যেন নিজেকে খুজে পেলাম....

ভালো লাগলো....ভালো লাগা রয়ে গেলো...তাই প্রিয়তে নিয়ে নিলাম...

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:১৩

লেখক বলেছেন: প্রত্যেকটা মানুষের শুন্যতা একই রকম তাই হয়তো মিলে যায়....... হয়তো এরকম ভাবেই বেঁচে থাকতে হয় এটাই নিয়ম......


আনেক অনেক ভাল থাকবেন......।


৬. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪৪
পাপতাড়ুয়া বলেছেন: আপনি ০৮ থেকে লিখছেন দেখেছি,তবে আমি নতুন।মাত্র ছয়মাসের মত।আর আপনার লেখা আগে পড়ি নি আমি।

আমি ব্লগের বাইরে একজন কে চিনি,যার রাইটিং স্টাইল এরকম।
০৮ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৪

লেখক বলেছেন: আমি ব্লগের বাইরে কখোনো লিখি না সুতরাং আমার লেখা পড়ার প্রশ্ন ই আসে না..।

৭. ১৪ ই মার্চ, ২০১০ রাত ৮:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো তোমার অনুভব।
লেখালেখি থেকে দূরে থেকোনা।

অনেক অনেক শুভকামনা তোমার জন্য।
২২ শে মে, ২০১০ রাত ৮:০১

লেখক বলেছেন: ধন্যবাদ সাজিপু....
আসলে অনেক দিন বল্গে আষি না ... কিন্তু আপনার লেখা অফ লাইনে থেকে পড়ি মাঝে মাঝে কেমন আছেন?


৮. ১৭ ই মার্চ, ২০১০ রাত ১০:০৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: নিজের কথাই অনেকটা মনে হলো। কমেন্ট করার কিছু নাই। জীবন মনে হয় এভাবেই আস্তে আস্তে নৈর্বক্তিক হয়ে যায়, কিছু করার নাই।
৯. ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:২৩
অগ্নিলা বলেছেন: কখনও জীবনটা এমনও মনে হত। সৃষ্টিকর্তার অশেষ রহমত, কষ্টর রাতের পড়ে সুন্দর সকাল আসে।
জীবন তার মঙ্গলময় হাত দিয়ে আপনাকে স্পর্শ করুক সেই শুভকামনা করছি।
১১. ১৪ ই মে, ২০১০ রাত ১০:৩৪
প্রতীক্ষা বলেছেন: কি সুন্দর করেই না লিখছেন! একাকিত্ব! বিষন্নতা সবকিছু!
১২. ১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৪
শায়মা বলেছেন: আর লেখেন না কেনো?

 

মোট সময় লেগেছে ১.০৯০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমার বাংলাদেশের মেয়ে।
সৃষ্টিকর্তা পুরো সময় দেন নি
আমাকে মানুষ ক'রে গড়তে।
রেখেছেন আধাআধি করে।

অন্তরে বাহিরে মিল হয় নি
সেকালে আর আজকের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই