আমার প্রিয় পোস্ট
- ভিকারুন্নেসা আর আইডিয়াল, ছাত্রছাত্রীরা এক অসুস্হ প্রতিযোগীতায় ব্যস্ত। - টিভি পাগলা
- মেসির জন্ম যদি বাংলাদেশে হতো... - কাক নং ৭৯৯
- পলিটিক্যাল বিনোদন হাসু বু কথন - নেয়ামূল হক
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- সর্বকালের সেরা ফানপোস্ট বাঁচিয়ে তুলল আসিফ মুভি পাগলা চোখ বন্ধ করে প্রিয়তে রাখার মত পোস্ট - আসিফ মুভি পাগলা
- কম্পিউটারের বিবর্তন: আসছে ব্যক্টেরিয়াল কম্পিউটার - একজন সুখীমানুষ
- হেনার মৃত্যু ফতোয়া এবং কিছু কথা - মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ - লিয়াকত আলী খান
- একটি কাল্পনিক সাক্ষাতকার: বাংলাদেশের দ্রব্যমূল্য শায়েস্তা খাঁয়ের আমলের চাইতে অনেক ভাল - রানা হানিফ
- প্রিয় ব্লগ কর্তৃপক্ষঃ ট্যাগিং ও হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন - স্পেলবাইন্ডার
- বাংলাদেশ সেনাবাহিনীর কোন সদস্যকে দেখেই বুঝে নিন তার পদবি কি। - হা...হা...হা...
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- আপনার ওয়েবসাইটটিকে পরিচিত করুন (Search Engine Optimization) - মাহমুদ সিএসই
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত (৩য় পর্ব ) - বল্টু মিয়া
- নাস্তিক প্রফেসর বনাম আস্তিক ছাত্র দেখুন কে কার হাতে নাস্তানাবুদ হয়। - অয়ন031
- পরিচয়: জাতি'র ব্যায়াকরণ - লাল দরজা
- আমরা আল্লাহকে প্রশ্ন করতে পারি, আপনি আমাদের কে প্রমাণ দিন বিশ্বব্রহ্মান্ড শুরুতে এবং জীবন যখন আরম্ভ হল তখন আপনি উপস্থিত ছিলেন? - টিপূ সুলতান
- মহামান্যার প্রতি শ্রদ্ধাবনত হয়ে... - হাসান মাহবুব
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- তাজউদ্দিনের নেতৃত্বাধীন ভারতের সাথে স্বাক্ষরিত ৭ দফা গোপন চুক্তি ও আজকের বাংলাদেশঃ ১৫ই আগষ্ট আধুনিক বাংলাদেশের স্বাধীনতা দিবস - বাকরুদ্ব
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- বাংলাদেশের মোট ৪৬ টি আইএসপি গত ছয় মাসে কে কতটুকু ব্যান্ডউইথ কিনেছে ? সাবমেরিন ক্যাবলে কতটুকু অব্যবহৃত থেকেছে ? জানতে চান ? - সহজ পৃথিবী
- ময়নাতদন্তে শিবির ও লীগ- একটি তুলনামূলক পোস্ট (রি) - বাঁধ
- উইন্ডোজ ৭ -এ Master Boot Record (MBR) এবং Globally Unique Identifier Partition Table (GPT) পার্থক্যগুলো কি কি? - এমদাদ খাঁন
- মা ও মেয়ে(শেষ পর্ব) - সুরঞ্জনা
- আসুন নিজে নিজে বাংলা কিবোর্ড বানাই - মারূফ মনিরুজ্জামান
- ডাচ বাংলা ব্যাংককে একাউন্ট খুলতে। ও সুবিধা অসুবিধা।(আগের পোস্টে ভুল ছিল তাই আবার দিলাম।) - আফনান
- ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন,যাদের সাথে হয়তো সুসম্পর্ক ছিল প্রাচীন মানুষদের ! - পুশকিন
- chhatroliger gaan - সাই্মুন
- জিয়ার নাম বাদ দিতে ব্যয় হবে ৫০ কোটি টাকা।এই টাকা দিয়ে ৫০ লক্ষ আওয়ামী দরিদ্র মানুষকে ১ বেলা পেট পুরে খাওয়ানো যেত অন্তত - বিবেকের কথা
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব১৬ - ত্রিশোনকু
- ইনারা ইমুন করে হাসতিচেন ক্যন..................................(ফান পুস্ট) - সবার প্রিয়
- জামায়াত-শিবিরঃ সন্ত্রাসী, নাকি সন্ত্রাসের শিকার - কানন শাহ
- বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘বুর্জ খলিফা’ : কিছু ছবি ও কিছু কথা - চাররঙা রঙিন-কষ্ট
- গুগলের কাছ থেকে ফ্রি হোস্টিং নিয়ে চলুন এবার একটি ফ্রি ওয়েবসাইট বানাই নিজের জন্য... - পান্থ বিহোস
- আল্লাহ কে? কই? আল্লাহর স্রস্টা ও অস্তিত্বের প্রমাণ এবং নাস্তিকতার অন্তঃসারশূন্যতা প্রসঙ্গ - সুন্দরম
- স্রষ্টার অস্তিত্বের স্বপক্ষে তিনটি স্বতন্ত্র প্রমাণ - এস. এম. রায়হান
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- আমার পড়তে ভাল্লাগেনা - পাহাড়ের কান্না
- ম্যানহোল থেকে বলছি




- পাহাড়ের কান্না
- আমি বিয়া করতাম চাই, আমার কুনো লইজ্জা নাই
- পাহাড়ের কান্না
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- মনির হাসানের পোস্টের কাউন্টার পোস্ট - মোহাইমেন
- Chat ডিকশনারি - স্ল্যাং ও অর্থসহ (একটি সম্পূর্ণ আজাইড়া পোস্ট) (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- ক্রেজি টেক্সট জেনারেটর, ফানি বা ইন্টারেস্টিং একটা সাইট শেয়ারিং - নামহীনা
- এরোম যদি আঁকতে পারতাম...
- নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
দিনবদলের সনদ রদবদল! ইতিহাসের পুনরাবৃত্তি ও আমাদের স্বপ্নভঙ্গ।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
"বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, সর্বোপরি যুদ্ধাপরাধের বিচারের মতো মৌলিক কিছু বিষয়ের সুরাহা না হলে দিনবদল হবে না"- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম (আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)। পুরো খবর পড়ুন
অবশেষে আমাদের মোহভঙ্গ হচ্ছে। দিনবদলের সনদে রদবদল করলো আ'লীগ। দেশ গড়ার যে স্বপ্ন তাঁরা আমাদের দেখিয়েছেন তা' থেকে যেন দিন দিন যোজন যোজন দূরে সরে যাচ্ছেন সরকারের নীকত-নির্ধারকরা। সরকার গঠনের এক মাসের মাথায় নির্বাচনী সব প্রতিশ্রুতি ভুলতে বসেছেন তারা। আবারো সেই দমন-পীড়ন রাজনীতির পুনরাবৃত্তি দেখার সম্ভাবনা দেখা দিয়েছে। আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের এ বক্তব্যে আমরা যেন স্বপ্নভঙ্গের একটা আলামত দেখছি। স্বপ্নটা আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন। বিগত সময়গুলোতে ক্ষমতায় থাকাকালে তাঁরা যে কাজ শেষ করতে পারেন নি তা দেশের বিদ্যমান এ বিদ্ধস্ত অবস্থায় করতে চাচ্ছেন।
যুদ্ধাপরাধীদের বিচারকে আমরা স্বাগত জানাই। কিন্তু সেটা অবশ্যই সব রাজনৈতিক দলের (জামায়াত ছাড়া) সহযোগিতার ভিত্তিতে করতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে বিতর্কিত কিছু ইসুতে সরকার আগ বাড়িয়ে মোড়ল সাজতে গিয়ে তাঁদের দেয়া প্রধান প্রধান প্রতিশ্রুতিগুলোই চাপা পড়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ এতে চরম হতাশ।
আমি কিছুদিন ধরে ভাবছি- যদি রাজাকার না থাকতো, জামায়াত না থাকতো এ দেশে তাহলে আ'লীগের নির্বাচনী এজেন্ডা কী হতো? কী ইসু নিয়ে আ'লীগ বিএনপি'র চেয়ে এগিয়ে থাকতো? উত্তরটা জানা দরকার।
দ্রব্যমূল্য নিয়ে আ'লীগ সরকার গঠনের প্রথম দিকে কিছু তৎপরতা দেখা গেলেও তা' এখন ফাইলবন্দি ইসু। দশ টাকার চালের যে কোন প্রতিশ্রুতি তাঁরা দিয়েছিলেন তা'ও জোর গলায় অস্বীকার করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়ছে না। বরং সরকার বিরোধী দলকে সংসদে আনতে ব্যর্থ হলো। সরকার কেন চিন্তা করছে না প্রধান প্রধান বড় দলগুলোকে ঐক্যমতে আনতে না পারলে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়। আ'লীগের একার পক্ষে সম্ভব নয় এ কাজ। এর আগেও তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে (১৯৯৬'র নির্বাচনে বিজয়ের পর)। এবারও আমরা একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। সরকার ৫ বছর যুদ্ধাপরাধীদের বিচারে নানা প্রকল্ব গ্রহণ করবে, বিএনপি ও সমমনা দলগুলো বিরোধীতা করবে। সরকার দমন-পীড়ন রাজনীতির প্রয়োগ করবে। ফলাফল আবারো অস্থির হবে দেশ। কিন্তু সরকার যদি অন্তত বিএনপিকেও ঐক্যমতে আনতে পারে তাহলে জামায়াত একা কী করবে?
সাধারণ মানুষের প্রত্যাশা বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, সর্বোপরি যুদ্ধাপরাধের বিচারের মতো মৌলিক কিছু বিষয়ের সুরাহা হোক- কিন্তু সেটা দিনবদলের সনদকে ঠিক রেখে। এটি যদি না হয় তাহলে মানুষ দেখবে না কে রাজাকার আর কে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। মানুষ দেখবে কে প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে সেতুবন্ধন করতে পারছে। আমরা চাই আ'লীগই হোক এবার সে দিনবদলের মেলট্রেন। ত্রুটিযুক্ত এঞ্জিন নয়।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সিওয়াইবি বলেছেন:
খেমন আছেন শাহরিয়ার ভাই
লেখক বলেছেন: আমি শাহরিয়ার !!!!!!?????!!!!???
থার্ড নয়ন বলেছেন:
ডিজিটাল বাংলাদেশ এখন এনালগ হয়ে যাচ্ছে।
লেখক বলেছেন: ভালো বলেছেন ৩য় চক্ষু!
রাজর্ষী বলেছেন:
পোস্ট পইড়া বুঝলাম না কি কইতে চান। বিচারও চান আবার কন যে বিএনপি বিরোধীতা করবো, এসবের মানে কি? মনে যা আসে তা মুখে কওয়ার সাহস নাই তাইনা? হোনেন আমরা বিশ্বাস করি ঐ মৌলিক ব্যাপার গুলার সুরাহা না করলে দিন বদল হবে না। আগে রাজাকার, জংগী ও সকল অবিচারের সুরাহা করে নিতে হবে। নচেৎ এরা অতীতের মত ষড়যন্ত্র করে ১৫ আগস্ট বা ২১ আগস্ট জন্ম দিতে পারে।
লেখক বলেছেন: পোস্টটি আবারো পড়ুন আশা করি বুঝতে পারবেন কী বলতে চেয়েছি।
"বিচারও চান আবার কন যে বিএনপি বিরোধীতা করবো, এসবের মানে কি?"- আপনার এ উক্তির জবাব হলো সাধারণত আমাদের দেশে কোনো সিদ্ধান্তে বিরোধী দলের মত না থাকলে বিরোধীতা চলতেই থাকে। এবারও এর ব্যতিক্রম হবে কি? যদি বিএনপিকে ঐক্যমতে আনতে হয়- তবে সরকারের প্রধান অস্ত্র হবে জনগণের আস্থা অর্জন করা। আপনি বলুনতো সরকার এখন পর্যন্ত এমন কোন উদ্যোগ নিয়েছে কি যা সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে?
ধীবর বলেছেন:
বিচার চাইবার বা করার আড়ালে যদি আঃলিগ যদি মানুষের নিত্যদিনের বাস্তবতাকে কঠিন করে তুলতে চায়, তাহলে প্রতিবাদ আসবেই। সেক্ষেত্রে প্রতিবাদকারিদের স্বাধীনতা বিরোধি আখ্যা দিয়ে তাদের কন্ঠরোধ করা সম্ভব নয়। যা দেখছি, তাতে মনে হচ্ছে, বিচার নামের হুজুগে জাতিকে মাতিয়ে রেখে, তলে তলে আওয়ামী লিগ দেশের স্বার্থ বিরোধী চুক্তিগুলি করে ফেলতে চাইছে। নইলে এত রাখঢাকই বা কিসের বা তাড়াহুড়া করারই বা কি দরকার? এই তাড়াহুড়া বা অতি আবেগীয় কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে, স্বাধীনতা পরবর্তি বাংলাদেশে, ভারতীয় সেনাদের অবাদে লুটপাট করতে দেওয়া হয়েছিল। সাথে ফারাক্কা চুক্তি, ২৫ বছরের গোলামী চুক্তি, বেরুবাড়ি প্রদান, ইত্যাদির কুফল মানুষ আজো ভোগ করছে। ওদিকে দ্রব্যমুল্যের অবস্থা তথৈবচ !
লেখককে ধন্যবাদ ও প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ ধীবর। আসল ব্যাপারটি গুছিয়ে বলার জন্য।
সোনার বাংলা বলেছেন:
বিনা মুল্যের সারের কথা ভুইল্লা গেছে আপায়!! তবে আপায় কিন্তু বিনা শর্তে ট্রানজিট
দেয়ার জন্য খাড়া সাথে ফারুইক্কা নেংটা!
সবই ডিজিটাল বাবার দান।
লেখক বলেছেন: জয় বাবা ডিজিটাল
সন্ধ্যার পর অন্ধকারে বেতাল।
খুঁটি ধরে গুঁটি খেলছে যেন
কয়েকটি মাতাল!!!
রাজর্ষী বলেছেন:
আমি কোন কুফল ভোগ করার সুযোগ পাইনাই, খালি গল্পই শুইনা গেছি। কিন্তু আমি কুফল ভোগ করছি যখন বিএনপি বাংদেশকে ভারতে পন্যে সয়লাব করে দিলো।
লেখক বলেছেন: "বাংদেশকে "??? নিজের দেশের নামটাই ঠিকমতো লিখতে পারলেন না ভাই। ভারতীয় পণ্যে সয়লাবই আপনার কাছে বড়ো ইসু? গত দু'বছর ও বর্তমান সময়ে মানুষ যে না খেয়ে মরতে বসেছে সেটা কি জানেন? কখনও কি আপনার আশপাশের বস্তিগুলোতে যেয়ে দেখেছেন কী দুর্দশায় মানুষের দিন কাটছে?
ধীবর বলেছেন:
ভাই রাজর্ষি, শুধু ছোট একটা উদাহারণ দেব। আমি জানি না আপনি বাজারে যান কিনা। গিয়ে থাকলে, বর্ষিয়ান কারু কাছে, ৮০ দশক আর বর্তমানের মাছের বাজারের অবস্থা তুলনা করতে বলুন। যে পঃ বঙ্গ আমাদের দেশের এক টুকরা ইলিশ মাছ পেলে বর্তে যেত, অনেক সময় সেখান থেকেই ইলিশ নাকি মাঝে মাঝে আমদানি করতে হয়। মাছে ভাতে বাংগালির দেশে মাছে আকাল, কেননা আমাদের নদীগুলিকে শুকিয়ে মেরে ফেলা হচ্ছে। যদি সম্ভব হয়, গরমের দিনে উঃ বঙ্গে ঘুরে আসবেন। আর এ সবই হলো ফারাক্কা বাধের কারণে।
লেখক বলেছেন: যথার্থ কথা।
সালাউদ্দিন আইউবী বলেছেন:
নির্বাচনের কিছুদিন পূর্বে আমি একটি পোষ্ট এ লিখেছিলাম, ক্ষমতার স্বাদ নিয়ে যারা চেয়্যারটিতে আসীন হউন না কেন, তাতে সাধারন জনতার কিছুই যাবে আসবে না। শুধু তাদের পশ্চাৎ দেশে কিঞ্চিৎ চর্বিজাত পদার্থ সংযোগ ঘটবে। আর যারা বসতে পারবেন না, তাদের আগামী পাঁচটি বছর উরু ও পা থেকে কিছু পরিমান চর্বি অপসারিত হবে।এবং আগমীতে আমরা দিনবদলের সনদ (দিনবলদের) থেকে বছর বদলের সনদ লাভ করব।
লেখক বলেছেন: বদলে বদলে দিন পার
৫ বছর শেষে
দায়িত্ব কার?
শুভ৭৭ বলেছেন:
যুদ্ধাপরাধীদের ইস্যু না থাকলে আওয়ামী লীগ কী নিয়ে রাজনীতি করবে? তাই এই ইস্যু তারা জিইয়ে রাখবে।এসব না ভেবে, আসুন কিছু লেখাপড়া করি।
কিছু এক কথায় প্রকাশঃ
রাজাকার ( পাকিস্তানের পক্ষে) = পাকিস্তানি রাজাকার
৭১ এর সময়ে পাকিস্তানি রাজাকার = war criminal
রাজাকার (ভারতের পক্ষে) = ভারতীয় রাজাকার
৭১ এর পরে ভারতীয় রাজাকার = post war criminal
রাজর্ষী বলেছেন:
ফারাক্কার বিষয়ে একমত পুরো একমত। যৌক্তিক বিষয়ে ভারত কেন মহাভারতের বিরুদ্ধেও সারাজীবন লড়ে যাব। সেটা করছিও। কিন্তু অযৌক্তিক, বাজে প্রোপাগান্ডা ?ভারত বিরোধি ধোয়া তুলে রাজনৈতিক ফায়দা হাসিল। কায়দা করে ৭১ এর সাফল্যকে ম্লান করার চেষ্টা? না এসব অনেক দেখেছি। এসব করে বিগত ৩০ বছর কারা কি করছে সেও দেখেছি। অতএব যৌক্তিক বিষয়ে আসুন। বাংদেশ একটা টাইপো, এটা নিয়ে খোচা দেওয়া?!! আসলেই ফালতু ।
লেখক বলেছেন: ভাই রাজর্ষী। আপনারা যেভাবে কথা বলেন তাতে মনে হয় '৭১'র সাফল্য পুরোটাই আ'লীগের। আমি ভাই এ যুগের মানুষ। '৭১র মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি। কিন্তু ২০০৯ সালে মানুষের বেঁচে থাকার লড়াই দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয়না ৩০ বছরের ইতিহাস এখন আমাদের প্রধান এজেন্ডা হওয়া উচিত। আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করবো। কিন্তু তা' জনগণের কল্যাণের কথা মাথায় রেখেই।
আমি ব্যর্থ ১২ ঘন্টা সময় চেষ্টা করেই আমার পোস্টের ভাষ্য আপনাকে বোঝাতে সক্ষম হইনি। অতীত বিবেচনায় দেখা গেছে আ'লীগ সব সময়ই নিজেদের মতকেই সঠিক ধরে নেয়।
রাজর্ষী বলেছেন:
৮০ এর দশকের থেকে এখনকার পরিস্থিতির জন্য মুলতঃ দায়ী বিএনপি। তারাই দীর্ঘতম সময় শাসন করেছে এই সময়। তারাই ভারতের বাজার বানিয়েছে।আর চুক্তি নিয়া এসব ফালতু ফাল না পাইরা কোন চুক্তি করছে তার কোন ধারা খারাপ ডিটেইলস আলোচনা করুন। দেশের স্বার্থ বিরোধী হইলে আমিও প্রতিবাদ করবো। কিন্তু এখন পর্যন্ত এমন কিছু পাইলাম না। দেখান আগে তারপর অন্যকথা।
বাবুয়া বলেছেন:
সবেতো শুরু >>>>>>>>>>>>>>
লেখক বলেছেন: ধন্যবাদ।
ধীবর বলেছেন:
রাজর্ষির সাথে সহমত পোষন করে বলতে চাই যে, ১৯৯১ সালে তৎকালিন বি এন পির সরকারের আমলেই, মুক্ত বাণিজ্যের নামে বাংলাদেশকে ভারতের একচেটিয়া বাজার বানিয়ে ফেলা হয়েছিল। আজকের বাংলাদেশে হিন্দির অপসংস্কৃতির যে কুফল, তার কিন্তু মুল কারণ ওই বি এন পি গৃহিত মুক্ত আকাশ নীতির কারণে। দেশের জন্য অহিতিকর পদক্ষেপ গুলি বন্ধ না করে, শ্রেফ বি এন পি করেছে, তাই আঃ লিগও করবে, সেটি যুক্তিসঙ্গত নয়। খুব সত্য করে বলতে গেলে বলতে হয়, ক্ষমতার জন্য রাজনীতি করা এই দুটি দল যত না দেশের তার চেয়ে বেশি আপন স্বার্থের কথা ভাবে। তাই এই দুটি বলয়ের বাইরে না গেলে, দেশের জন্য সত্যিকারের কিছু করা বেশ কঠিনই হবে।
কিরণময়ী বলেছেন:
আওয়ামী লীগ আর বি এন পি , একি মুদ্রার এপিঠ - ওপিঠ !বংবন্ধুর খুনিরা দুই দিন পর এমনি ই থাকবেনা। এটা কোন আর বড় ইস্যু নেই!
জামাতের হেল্প ছাড়া যুদ্ধাপরাধের বিচার অসম্ভব।ওদের বলতে হবে , যে প্রমান হলে তারা সেই সব নেতার জন্য রাজপথ কাপাবেনা। ওদের বিশাল জনসমাবেশের কথা মনে আছে ? বড় বড় ইসলামিক নেতা যেহেতু , জান দিয়ে ঝাপায় পড়বে নেতা কর্মিরা। শেষে গৃহযুদ্ধ !
যুবলীগের ,ছাত্রলীগের মানিকেরা প্রতিদিন যে হারে নির্যাতন চালাচ্ছে, পিটাচ্ছে , হত্যা করছে , শত শত মানুষ গুলোর জীবনের কি কোন দাম নেই ?
নাকি এটাই দিন বদল?
আমাদের অবস্থা হলো ,চোর পালালে বুদ্ধি বাড়ে। আমরাই অশিক্ষিত লোভী আর অদূরদর্শী একটা অস্থির জাতি। আমাদের বাফার স্টেট হিসেবে ব্যাবহার করবেনাতো কাদের করবে ?? ওদের আর কি দোষ!
বুড়ো বলেছেন:
"বংবন্ধুর খুনিরা দুই দিন পর এমনি ই থাকবেনা। এটা কোন আর বড় ইস্যু নেই!" ধন্যবাদ কিরণময়ী ধ্রুব সত্যটি উপলব্ধিতে আনার জন্যে।
আসলে জাতি হিসেবে হয়তো আমরা বড়ই দুর্ভাগা। নয়তো স্বাধীনতার ৩০ বছর পরও আমাদের বাফার স্টেট বলে গালি দেবার স্পর্ধা পায় কী করে একজন বিদেশি সাংবাদিক? আর তা' শুনেও নানা গুনে গুনান্বিত আমাদের পররাষ্ট্রমন্ত্রী চুপ-ই বা থাকেন কী করে?
ইসলামিক প্রজাত্ন্ত ইরানের ইসলামিক বিপ্লবের ৩০ বছর পূর্ন হলো।
ইরানের খবর জানেন?
মহাকাশে ঊপগ্রহ প্রেরণ।
লোহা ও ইস্পাত শিল্পে ব্যাপক ঊন্নতি।
গাড়ি বানিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানিকরণ।
তেল শিল্পে বিশসে ৪র্থ।
ট্রেনের বগি রপ্তানিকরন।
পারমানবিক প্রযুক্তিতে ব্যাপক উন্নতি।
ইরানি কার্পেট।
ইরানি পন্য সব জায়গায় সমাদৃত।
ইয়ারানি মশলা।
ইরানে versity তেও পড়া লেখা ফ্রি।
যার ৫৬% নারী।
ওরা সব কিছু করেছে মাত্র ৩০ বছরে,তাও মোল্লারা।
আমাদের ত ৩৮ বছর হয়ে গেল?
আমরা কি করলাম?
আমাদের কি ছিল না?
অথচ ইরান একটি পাথুরে দেশ।
আর আমাদের ছিল একটি সবুজ শ্যামল দেশ।
তার পরও আশাবাদী।
দেখি কি হয়।
ইসলামিক প্রজাত্ন্ত ইরানের ইসলামিক বিপ্লবের ৩০ বছর পূর্ন হলো।
ইরানের খবর জানেন?
মহাকাশে ঊপগ্রহ প্রেরণ।
লোহা ও ইস্পাত শিল্পে ব্যাপক ঊন্নতি।
গাড়ি বানিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানিকরণ।
তেল শিল্পে বিশসে ৪র্থ।
ট্রেনের বগি রপ্তানিকরন।
পারমানবিক প্রযুক্তিতে ব্যাপক উন্নতি।
ইরানি কার্পেট।
ইরানি পন্য সব জায়গায় সমাদৃত।
ইয়ারানি মশলা।
ইরানে versity তেও পড়া লেখা ফ্রি।
যার ৫৬% নারী।
ওরা সব কিছু করেছে মাত্র ৩০ বছরে,তাও মোল্লারা।
আমাদের ত ৩৮ বছর হয়ে গেল?
আমরা কি করলাম?
আমাদের কি ছিল না?
অথচ ইরান একটি পাথুরে দেশ।
আর আমাদের ছিল একটি সবুজ শ্যামল দেশ।
তার পরও আশাবাদী।
দেখি কি হয়।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভুল ধরিয়ে দেবার জন্যে। ওটা লেখার ভুল ছিলো।
কিরণময়ী বলেছেন:
আমরাতো মোল্লা নিধনে ব্যাস্ত ভাই !ওদের দেশে মোল্লা বলে কিছু নেই। জেনে বুঝে ইসলাম পালন। আমাদের ব্রিটিশরা শিখিয়ে গেছে , ইসলাম হলো মোল্লাদের। আর হুযুরদের।
তারপর , ইংরেযদের ভুত গুলো ,প্রেতাত্মা গুলো ,চায় দেশে অনেক মোল্লা হোক আর তারা তাদের নিধনে দেশটাকে ব্যাস্ত রাখুক। তাই ইসলাম কে যারা যেনে বুঝে পালন করে , তথাকথিত মোল্লাদের মত দরবার শরিফ এ যায়না ,তারা হয়ে যায় ............
জানেনিতো!মৌলবাদী আরো কত কি !
লেখক বলেছেন: সুন্দর যুক্তি। ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















