
আমেরিকায় আবারো বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন নতুন প্রজন্মের তাওফিকা রেজা। বায়োমেডিক্যাল সেক্টরে ব্যবহারোপযোগী নতুন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন তাওফিকা রেজা। এ যন্ত্রের মাধ্যমে হাতের কোন স্থানে অথবা কোষে অথবা রগে ব্যাথা অনুভূত হচ্ছে তা নিরূপন করা যাবে। এর নাম হচ্ছে ‘ল্যাটারেল ইপিকনডাইলিটিজ পেইন এ্যাসেসমেন্ট ডিভাইস’ এবং ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে এ যন্ত্রটি।
মিস রেজার সাথে এ উদ্ভাবনী প্রকল্পে কাজ করেছেন নাটাশা প্ল্যাটা, ম্যানুয়েলা রোমান এবং এ্যানী নুনেজ। ২২ এপ্রিল এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মায়ামী সিটিতে অবস্খিত ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। নিউইয়র্কের বাফেলোতে বসবাসরত মিস রেজার বাবা কুষ্টিয়ার সন্তান মো: রেজাউর রহমান এবং মা রশিদা চৌধুরী বার্তা সংস্খা এনাকে বলেছেন, তাওফিকা রেজা ভার্জিনিয়া টেকনিক্যালে বায়ো ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ো ইনফরমেশনের একটি গবেষণা প্রকল্পে কাজ করেছেন।
মিস রেজা বলেছেন, নতুন এ মেশিনের সাহায্যে খুব সহজে এবং স্বল্প সময়ে মানুষের হাতের সমস্ত স্থানের ব্যাথা নিরুপণ করা যাবে। শুধু তাই নয়, ব্যাথায় আক্রান্ত টিস্যুকেও শনাক্ত করা যাচ্ছে। মিস রেজা বলেন, এর ফলে চিকিৎসায় কোন সমস্যা হবে না। তিনি বলেন, চিকিৎসা জগতে এ উদ্ভাবনের গুরুত্ব অপরিসীম। তাওফিকা রেজার ছোট বোন তাসলিমা রেজাও বায়ো মেডিক্যালে পড়ছেন এবং একমাত্র ভাই গোলাম টি রহমান পড়ছে একাদশ গ্রেডে। সে আমেরিকান স্কুল ফুটবল টিমের নামকরা একজন খেলোয়াড়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



