somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন সবাই মিলে একটা রিপোর্ট বানাই, একটা তথ্যভান্ডার গড়ে তুলি বাংলা ব্লগস্ফিয়ার নিয়ে। সকল ব্লগারের দৃষ্টি আকর্ষন করছি...।

১২ ই আগস্ট, ২০১২ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমি জানি, পোস্ট টির অনেকে পড়লেও এবং উত্তর জানা থাক
লেও শুধুমাত্র আলসেমীর জন্য উত্তরগুলো টাইপ করবেন না। তারপরেও আপনাদের রেস্পন্স আশা করছি।
প্রথমত এই পোস্ট টি পুর্নাংগ করতে আমায় সাহায্য করুন। আশা করি সকল ব্লগার এই পোস্ট টিকে আর্কাইভ রুপে পেতে পারেন। সকলের কন্ট্রিবিউশন আবশ্যক। হয়তো জানতে পারবেন অজানা অনেক তথ্য ও বিশ্লেষন।

বাংলাদেশের অনলাইন মিডিয়া এবং বাংলা ব্লগস্ফিয়ার নিয়ে একটা থিসিস রিপোর্ট লেখার চেষ্টা করছি। এ জন্য কিছু লিটারেচার রিভিউ এবং রিসার্চ করতে হচ্ছে। অত্যন্ত অবাক হয়ে খেয়াল করলাম, বর্তমানে অনলাইন মিডিয়া অত্যন্ত গুরুত্বপুর্ন ও প্রমিজিং একটা মিডিয়া হওয়া সত্বেও নেটে এ নিয়ে বাংলা বা ইংলিশে পর্যাপ্ত পরিমানে তথ্য নেই। কাজেই প্রিয় ব্লগারগণের দারস্থ হলাম। খুব উপকার হবে যদি আপ্নারা আমাকে কিছু তথ্য ও প্রাসঙ্গিক কিছু প্রশ্নের উত্তর জানাতে পারেন। শুধুমাত্র প্রশ্নের উত্তর দেয়া ছাড়াও আপনার জানা প্রয়োজনীয় লিঙ্ক দিতে পারেন। সেক্ষেত্রে লিঙ্কের বিষয়বস্তু উল্লেখ করে দিলে ভালো হয়। চেষ্টা করবেন তথ্যসূত্র উল্লেখ করার।

উত্তর দেয়ার সময় নম্বর ফলো করলে ভালো হয়। ইচ্ছা হলে কোন প্রশ্নের উত্তর স্কিপ করে যেতে পারেন।



"ক" বিভাগঃ ব্লগারদের জন্য কোশ্চেনিয়ার



১) প্রথম ব্লগের সন্ধান পান কিভাবে ? কবে থেকে ব্লগ পড়া/লেখা শুরু করেছেন ?

২) আপনার প্রিয় ব্লগ কোনটি এবং কেন ? (দু এক কথায়)

৩) ব্লগ ও নিউজ সাইটের মধ্যে কোনটি বেশি পঠিত/হিটপ্রাপ্ত/র‍্যাঙ্কিং এ এগিয়ে?

৪) ব্লগের দু একটি এডভান্টেজ এবং ডিসএডভান্টেজ বলুন।

৫) সাইবার আইন কে স্বাধীন ব্লগ বা মতপ্রকাশের অন্তরায় বলে মনে করেন কি ?

৬) আপনি কি বাংলা ব্লগস্ফিয়ার নিয়ে আশবাদী ? হলে কেন (দু এক কথায়)

৭) পার্সোনাল ব্লগ নাকি কমিউনিটি ব্লগ , কোনটার সঙ্খ্যা বেশি ? আপনি ব্যাক্তিগত ভাবে কোনটি সমর্থন করেন ?

৮) ব্লগ কে কি সকল রকম মুক্ত আলোচনার প্লাটফর্ম হিসেবে বিবেচনা করেন, নাকি সিরিয়াস ব্লগিং এ বিশ্বাসী ? উত্তরের সপক্ষে যুক্তি দিন ( দু এক কথায়)

৯) ব্লগ কে কি পলিটিকালি এফিলিয়েটেড বলে মনে হয় ? অর্থাৎ আপনি কি মনে করেন ব্লগ গভমেন্ট বা অন্য কোন ভাবে বায়াসড ?

১০) ব্লগ কি কোনভাবে সেনসেটিভ সোশ্যাল ইস্যু যেমন "যুদ্ধপরাধ" ইত্যাদি বিষয়ে নিরপেক্ষ ?

১১) বাংলা ব্লগ হতে আপনি কি কি পেয়েছেন এবং ব্লগ নিয়ে আপনার আশা নিরাসা ব্যাক্ত করুন।


১২) ব্লগের কিছু কর্পোরেট এজেন্ডা আছে। আপনি কি মনে করেন ব্লগ সকল ব্যাপারেই এই সকল এজেন্ডা ফলো করে ব্লগারদের ম্যানুপুলেট করার চেষ্টা করে , নাকি ব্লগারদের ব্যাপারে ব্লগ সবসময়ি সম্পুর্ন নিরপেক্ষ বা ইম্পার্শিয়াল থাকে ?



"খ" বিভাগঃ প্রয়োজনীয় তথ্য।



১) বাংলা ব্লগস্ফিয়ারের ইতিহাস জানা আছে ? এ সম্পর্কে সাধারন কিছু তথ্য।

৮) বাংলাদেশের প্রথম ব্লগ কোনটি এবং কত সালে প্রতিষ্টিত ?

২) বাংলাদেশের সর্বপ্রথম বাংলা ব্লগ/ ফোরাম কোন টি ?

৩) বাংলাদেশে মোট কতটি ব্লগ আছে এবং তাদের নাম ও ওয়েবসাইট লিঙ্ক।

৪)সামহ্যয়ার ইন ব্লগ এর জন্ম কবে এবং কার মাধ্যমে ? সামুর জন্মলগ্ন নিয়ে যে কোন তথ্য।

৫)বাংলাদেশে মোট রেজিস্টার্ড ব্লকগারের সঙ্খ্যা কত ? সামুর মোট রেস্টার্ড ব্লগারের সঙ্খ্যা কত ?

৬)এলেক্সা রেঙ্কিং এ বাংলা কতগুলো ব্লগ আছে এবং তাদের রেটিং কত ?

৭) বিডিনিউজ বা বাংলানিউজ এর মত নিউজ ব্লগের সংখ্যা কত ? টপ রাংকিং কার? সব চেয়ে বেশি পঠিত ব্লগ/নিউজ সাইট কোনটি ?


-------------------------------------------------

"গ" বিভাগ


১) এই বিভাগে যে ব্লগ সঙ্ক্রান্ত যে কোন কোশ্চেন করতে পারেন আপনার ইচ্ছা মত, অন্য ব্লগার রা হয়তো উত্তর দিতে পারে। আমি আপডেট করে দিবো পোস্টে।

২) যে কোন প্রয়োজনীয় বাংলা বা ইংলিশ লিঙ্ক শেয়ার করতে পারেন ব্লগ বিষয়ক।

৩) প্রাসঙ্গিক যে কোন মন্তব্য শেয়ার করতে পারেন।


সবাইকে অনেক ধন্যবাদ। রিপোর্ট টি শেষ করতে পারলে আমি মিডিয়াফায়ারে আপলোড করে দিবো আপনাদের সুবিধার্তে।


সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
৭৪টি মন্তব্য ৭০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×