ইভা রহমানের হিন্দি এ্যালবাম 'ইশক দিওয়ানা'র মোড়ক উন্মোচন
০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫২
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র মিলনায়তনে ৩ এপ্রিল, বৃহঃস্পতিবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উপমহাদেশের বিখ্যাত শিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিড়ী ও জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমানের পরিবেশনা দেখতে প্রতিকুল আবহাওয়ার মধ্যেও হলের ভিতরে ও বাইরে হাজারো দর্শকের ঢল নামে। এ অনুষ্ঠানের মধ্যদিয়ে বাপ্পী লাহিড়ী'র সঙ্গীত পরিচালনায় ইভা রহমানের প্রথম হিন্দি এ্যালবাম 'ইশক দিওয়ানা'র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন তৃষা ও খন্দকার ইসমাইল। অনুষ্ঠানের শুরুতে ভারতীয় নৃত্যশিল্পীরা একটি মনোমুগ্ধকর কোরিওগ্রাফ প্রদর্শন করেন। এরপর একে এক মঞ্চে আসেন এটিএন বাংলা'র চেয়ারম্যান মাহফুজুর রহমান, বাপ্পি লাহিড়ী ও কন্ঠশিল্পী ইভা রহমান। শুভেচ্ছা বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, 'এ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা ছিল অনেক দিনের। কিন্তু বিপত্তি ঘটে এ্যালবামের কাজটি শেষ করার পর। অনেকেই আমাকে প্রশ্ন করেন, কেন আমি একটি হিন্দি এ্যালবাম প্রকাশ করার ইদ্যোগ নিলাম। আমার যুক্তি হচ্ছে, এর মাধ্যমে আমাদের দেশের শিল্পীরা পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করবে।' বাপ্পি লাহিড়ী তাঁর বক্তব্যে বলেন, 'নতুন একজন শিল্পীর সাথে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি এই এ্যালবামটি নিয়ে আশাবাদী। তাছাড়া আমিতো বাঙালীই। পৃথিবীর যেখানেই যাই, সেখানেই বাংলা গান করার অনুরোধ পাই। তখন আমার সত্যিই ভালো লাগে'। ইভা রহমান তাঁর অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, 'আমি যখন প্রথম বাপ্পিদা'র সামনে গান গাই, তখন আমার খুব নার্ভাস লাগছিল। কিন্তু উনি সবকিছু কেমন মানিয়ে নিলেন। কিছুই বুঝতে দিলেন না। তাঁর মতো সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনেহচ্ছে।' এরপর সবাই একইসঙ্গে 'ইশ্ক দিওয়ানা' মোড়ক উন্মোচন করেন। মড়োক উন্মোচন শেষে ইভা রহমান এ্যালবামের কয়েকটি গান পরিবেশন করেন। এরপর বাপ্পি লাহিড়ী পরপর কয়েকটি গান পরিবেশন করেন। সবশেষে ইভা রহমান ও বাপ্পি লাহিড়ীর ডুয়েট গান পরিবেশন করেন। ভারতীয় নৃত্যশিল্পীদের নাচের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
ইতোপূর্বে গত ২রা এপ্রিল বাপ্পী লাহিড়ী সস্ত্রীক বিকেলে ঢাকায় এসে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে বেশ কয়েকজন নৃত্যশিল্পীও আসেন। ৪ঠা এপ্রিল বাপ্পি লাহিড়ী ও ইভা রহমান চট্টগ্রাম স্টেডিয়াম মাঠে আরেকটি সঙ্গীত সন্ধ্যায় অংশগ্রহন করার কথা রয়েছে।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
BangladeshCiroJibiHok বলেছেন:
ইভা রহমানের মেধার তুলনায় স্বামীর টিভি চ্যানেলের সুযোগ নিয়ে বাড়াবাড়ি প্রচার বড়ই দৃষ্টিকটু।
বিবর্ণ বলেছেন:
আমগো তো ইয়ে নেই.....!
সোনার বাংলা বলেছেন:
ইভার জামাই বুইড়া বলদটা যে আরো কত কি দেখাইবো!!!!!!!!!
আঙ্গুল পুলে কলা গাছ হইলে এই রকম হয় আর কি।
কেউ জীবনে কোন দিন না হাইসা থাকলে এরে দেখানোর দরকার।
নেমেসিস বলেছেন:
মাহফুজুর রহমানের দোষ কি । ঐ লোকের জায়গাতে থকলে যে কেউই তার গান জানা বউরে পরিচিত করাইতো । ক্ষমতার এমন সদ্বব্যবহার করার স্কোপ পাইলে ছাড়ে কে ??
আবাবিল বলেছেন:
মাহফুজুর রহমান টাকা কি করবেন, কোথায় ঢালবেন খুঁজে পাচ্ছেন না।
পথচারী বলেছেন:
দ্বিতীয় নাম ভুল বলেছে....চ্যানেল খুইল্যা বউ পাইছে.....
বউ এর জন্য চ্যানেল বানায় নাই।
আজনবী বলেছেন:
এই পোষ্টের জন্য কত টাকা দিছে মাহফুজুর রহমান? ইভা রহমানের হেই মুভিডা (হে....ই.... যে হেইডা) কবে দেহাইবো এটিএন?
মামু বলেছেন:
বাজরে নাকি ইভার ৩x পাওয়া যায় কতাটা কতটা সত্যি?নিন্দুকেরা ইভার নামে আজেবাজে কতা কইবেই, তাতে হতাশার কিচুই নাই....
ছোটবেলার একটা গান মনে পড়ে.....ত্রিরত্নের খ্যাপার "চলছে" গানটির একটি লাইন ছিল
"না জানে তাল, না জানে সুর মনে হয় মারি লাত্থি
ওরা নষ্ট করেছে গানের ভাবমূর্তি"
মুহিব বলেছেন:
ইভা আমাদের দেশের গর্ব !!!!!!!!!!!!!!!!!!!!!!
আরিফ জেবতিক বলেছেন:
ইভা রহমান মাইকেল জ্যাকসনকে নিয়ে একটা ডুয়েট করতে পারবে না ? কতো খরচ পড়বে ? মাহফুজুর রহমান সেই টাকাটা দিতে পারবে ?মাইকেল জ্যাকসনকে দিয়ে একটা বাংলা গান গাওয়াইতে পারলে জোশ হতো ।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
মুহিব সত্য বচন করেছেন.......কেননা প্রতিজন ইভাই আসলে ভাই।
অন্যকোথাও বলেছেন:
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: দ্বিতীয়নামের কমেন্টে প্লাস।কর্পোরেট এরপর বিলক্লিনটনরে নিয়া না আসলে হয়।
মাফুজ মিয়া ক্লিনটনরে আনবো না। সমস্যা আছে। ক্লিনটনে চুরুটের একটিভিটি শুরু করলে ইবা বেগাম মাফুজরে থুইয়া ভাইগা যাইতেগা পারে।
-
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















