আমার প্রিয় পোস্ট
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- পোকার খেলতে চান ???????? - জ্যোতিরিঙ্গ
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- ২ অক্টোবরের ব্লগ আড্ডা সংকলন - গোয়েবলস
- ফোল্ডার অপশন ডিজাবল প্রবলেম কিভাবে solve করবেন - আলোকিত পৃথিবী
- অনুসরন করুন আপনার পছন্দের ব্লগারদের - আছহাবুল ইয়ামিন
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
চোরকাঁটার আড্ডা দর্শন 
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫২
জানো নাকি আজ ছিলো, কারা কারা আড্ডায়? ![]()
আঁধারেতে খাবি খেয়ে, জলে ভরা গাড্ডায় ?
একমাথা জল নিয়ে ঢুকে দেখি আহারে ![]()
দলে বলে ব্লগুগণ, নানা জামা বাহারে
কেউ ঢাকে টাক তার দিয়ে দুই গাছা চুল ![]()
কেউ কেউ হাসি মুখ, টিপ টপ অতি কুল ![]()
কে কার পাশ ঘেষে, করে যায় ফিস ফিস ![]()
কেউ কেউ কিরে কাটে, আপু তোকে করি মিস ![]()
আপুদের ঘিরে ছিল ভ্রমরার গুন্জন ![]()
জানপরী ছেলে দেখে ভাঙ্গে কারো কারো মন
আরিয়ানা ছোটখাটো, লাগেনাকো ফাইটার ![]()
সমুদ্র সুনীলদা আসলেই রাইটার
ক্যামেরা হাতে ছিল কেউ কেউ ইক্সপার্ট ![]()
শামীমটা বিজি ছিলো হাতে নিয়ে চাঁদা চার্ট ![]()
তারা আর চাঁদ হয়ে আসে ব্লগ জুটিরে
গোয়েবলস তন্বীতে করে খুনসুটিরে
ঝলমলে আইরিন, বিয়ে বিয়ে রোশনাই
দিলে কেউ পেলে চোট, তার তবে দোষ নাই
কালুদাতো বরাবর আড্ডার মাঝেরে
রাতু আর বৃত্তটা ছোটে নানা কাজেরে ![]()
সন্ধ্যাটা শ্রাবনের - টিপটিপ ধারারে ![]()
নেট ছেড়ে সব এলো; খালি ব্লগ পাড়ারে ![]()
এতো শতো নিক আর আইডির দন্দ্বে ![]()
চোরকাঁটা ফেল মারে কবিতার ছন্দে ![]()
এইখানেই ক্ষ্যমা দেই।
চোরকাঁটার লগে সকলের দেখা হইছে, হাতও মিলাইছি ![]()
নামের লিস্টির লাইগা শামীমের পুস্ট কপি পেস্ট মারণডা ঠিক মনে করলাম না ![]()
সবাইরে ধইন্যা ![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছড়া, ছড়া ;
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চাচামিঞা বলেছেন:
আজকেই আপনারে ধরবার পারলাম না.....মাইনাসলেখক বলেছেন: আমি কিন্তুক ধরছিলাম আপনেরে ![]()
কাক ভুষুন্ডি বলেছেন:
আপ্নের্কি গোঁফাছে?
লেখক বলেছেন:
ভার্চুয়াল গোফ
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
পাইলাম না তো।
লেখক বলেছেন: আমি পাইছি ![]()
হাতটা আপনেই বাড়াইছিলেন প্রথমে ![]()
কালপুরুষ বলেছেন:
চমৎকার হৈছে।
লেখক বলেছেন:
![]()
ভোরের তারা বলেছেন:
দারুন হয়েছে
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন:
তা আর বলতে
লেখক বলেছেন: হাচাই ![]()
ফারা তন্বী বলেছেন:
আমরা কখন খুনসুটি করছি? কিন্তু আপনেরে মনে করতে পারছিনা।
লেখক বলেছেন:
আমার মনে আছে গো আফা
লেখক বলেছেন: আফায় বেশী চালাক ![]()
আইরিন সুলতানা বলেছেন:
চোরি চোরি চুপকে চুপকে উঁকি মারে ফের!
চোরকাঁটা ছিল তবু পাইনিকো টের!
তালিকাতে নাম সেই! তবু সবি জানে!
হাঁড়ির খবর ঠিকই বার করে আনে।
লেখক বলেছেন: ইশমার্ট চোরকাঁটা
হোমসের চ্যালা ![]()
আটঘাট বেঁধে খেলে বহুরূপী খেলা ![]()
ঠিকঠাক বুঝে শুনে কোপ মারে ঝোঁপে ![]()
যে যাই করে মাইন্ড, টিকবেনা ধোপে ![]()
লেখক বলেছেন: ভেবে ভেবে আজকাল মিলে নাকো কিছু ![]()
কী বোর্ড ছেড়ে ছোটা দালানের পিছু ![]()
চাচামিঞা বলেছেন:
দাড়ান ....কালপুরুষদার বাসা থেকে শুরু করে সব গুলো আড্ডায় ফিল্টারিং চালাইতে হইবোB:-)
লেখক বলেছেন: চাচামিয়ার ব্যাপক বেরেইন ![]()
আরিয়ানা বলেছেন:
খুবই মজার হয়েছে!!
লেখক বলেছেন: সবচেয়ে মজা পাইছি আফামনির লগে গাল গল্পে ![]()
কাক ভুষুন্ডি বলেছেন:
চোরকাঁটা কে রে ভাই?চিনছি কি চিনি নাই?
তাই যদি হয় তবে
সফেদ এক পান্জাবী
ছশমায় ঢাক চোখ
মুখ তার ভরা হাসি???
লেখক বলেছেন: পুলা পানে আজকাল আসমানে মারে ঢিল ![]()
গেলো কান গেলো কান, চোখে ভাসে কালো চিল ![]()
লেখক বলেছেন: কন কি?! ![]()
রথে না চাইপা, হাইটা আইলেই পারতেন ![]()
লেখক বলেছেন:
আলবত
মোলাকাত না হইয়া যাবে কই?
আইরিন সুলতানা বলেছেন:
নিয়মটা চালু হোক আগামী আড্ডায়,
ব্লগাররা সারি বেঁধে দাঁড়াবে নিজ পায়।
একে একে নিক-নাম যাবে তারা বলে
চোরকাঁটা জট যাবে একেবারে খুলে।
লেখক বলেছেন:
এক মুখে এক নিক, বেশী চান্স নাইরে ![]()
সারি বেঁধে গেছি বলে, আদি নাম ভাইরে ![]()
এরপরও যদি বলো সৎ পথে হাটিতে ![]()
পড়বেনা একটাও কিলগুলো মাটিতে ![]()
লেখক বলেছেন:
হাচাই
সহেলী বলেছেন:
মনে পড়ছে , চোরঁকাটার সাথে দেখা হল !হাত মেলানো হল !
এমন কাটার খোঁচা হাতে লেগেছে ,
ভাবছি হাতদুটো আজ ফ্রীজে রেখে দেব !
লেখক বলেছেন: খাইছে!
আফা্য তো এইবার আমারেই ধরা খাওয়াই দিলেন ![]()
লেখক বলেছেন: সেইরম
ভাইজানের দাড়িতে বড়ই মাসুম জেল্লা ![]()
লেখক বলেছেন: কেমুন মিছা কতা কয়?!
তয় গ্যাজাইলাম কার লগে?!!!
লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু!
ভালো একটা কাম করছেন ![]()
লেখক বলেছেন: জী না আফা ![]()
চোরকাঁটা ডাকাইত ভাব লইয়াই থাকে ![]()
জাফনা কি গাড়িতেই ঘুমায় পড়ছিলো? ![]()
কালপুরুষ বলেছেন:
চোরকাঁটার দুটো নিক এটা শিওর। একটা শামীমের লিস্টে আছে আরেকটা ছড়া লিখে। চোরকাঁটা সেজেগুজে বসে ছিল আড়ালে,
কেউ যদি চিনে ফেলে কাছে এসে দাঁড়ালে;
তাইতো দূরে থেকে আড্ডাতে নজরদারি,
টুকটাক খবর নিয়ে ভরা চাই গোপন হাঁড়ি।
কার কী নিক সে কান পেতে জেনে যায়,
কথা আর কাজেতে মিল খুঁজে নাহি পায়।
আড়ালের মানুষ সব খোলামেলা স্বভাবের,
চোরকাঁটার প্রশ্ন শত নেই কেউ জবাবের।
লেখক বলেছেন:
চোরকাঁটা মহা পাজী
চোখ কান খোলা
ঢু মারে জনে জনে, ভাবে আলাভোলা ![]()
কাল আড্ডায়ও ছিল ফুর্তির রেশ ![]()
মধুরেণ সমাপেয়- আহা বেশ বেশ! ![]()
লেখক বলেছেন: আইজকাইলকার পুলাপাইনের গোল্ডফিস মেমোরি
![]()
কিছু মনে থাকে না!! ![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
জাফনার গাড়ীতে উঠেই ঘুমানো সবসময়ের অভ্যাস, সেদিনও তার ব্যতিক্রম হয়নি।পরিচয় দেন নাই ভাল হইসে, চোর-ডাকাইত ভালা পাই না।
লেখক বলেছেন:
দাদা আছিল কৃষক , নাতিএ হইলো ডাকাইত ![]()
![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
চুরকাটা হোমস দেখা যায় বহুতই চাল্লু। কবে যে রামুকাকায় ফাঁস করবে!
লেখক বলেছেন: তাইলে রামু কাকার খবর আছে!!
সুনীল সমুদ্র বলেছেন:
আগে দেখিনি এ লেখাটা।।....আজ দেখলাম।
খুব সুন্দর হয়েছে তো কবিতাটা!
অনেক শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ সুনীলদা। আপনার উপস্থাপনা চমৎকার উপভোগ্য ছিল ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























