প্রষ্টা।

২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৮

শেয়ারঃ
0 0 0

আমি মৃত্যু উপত্যকা থেকে বলছি তুমি ফিরে এসো
.................................আমি আকাশের শেষ পরিসীমা থেকে বলছি
.................................আমি মহাসাগরের নাভীরন্ধ্র থেকে বলছি
.................................আমি মহাপথিকের নিগূঢ় ক্লান্তি থেকে বলছি
.................................আমি স্বপ্নের রাত্রিতে দুঃস্বপ্নের কসম খেয়ে বলছি
.................................তোমাকি ভালবাসি, তোমাকে ভালবাসি, বড্ড বেশি।

আমি বৈশ্বানর কন্যার তৃতীয় মধুচন্দ্রীমা'র প্রথমা স্বাক্ষী
.................................আমি ভাদ্র মাসে তাল গাছে বসা সান্ধ্য-শান্ত পক্ষী
.................................আমি বিবিক্ত স্নেহের বিমর্ষ বিভীষিকা কাল
.................................আমি রক্তে জমা নিকোটিনের বিষাক্ত জাল
.................................আমি চন্দ্রীমা উদ্যানের নিষিদ্ধ কন্যার চোখ
.................................আমি মা'হারা ছেলের শুকনো চিবুক।

আমি মহাঃতপা মুনির কেঠো চাবুকের সরুপালী কান্ড
.................................আমি যুগের চেয়েও তিনশো বছরের পুরনো ভন্ড
.................................আমি নিশীথিনীর ভয়াল অমানিশা
.................................আমি স্টেশন মাস্টারের আদুরে কন্যার ভাঙা শিশা
.................................আমি উনুনে চড়ানো রাখালের বধূর ক্ষুদ চালের ভাত
.................................আমি ধ্বংসের নিচে প্রাচীরের মতন আগুন রাঙা হাত।

আমি নর্তকীর ঘুঙুড়ে রিনঝিন তালের নিরস চাহনি
.................................আমি জনৈকা স্ত্রীর ঢুলু ঢুলু চোখে থমথমে বকুনি
.................................আমি সলাজ বালিকার সাজানো তনুতে তুলতুলে কাঁচুলি
.................................আমি পদ্মাপাড়ের সোনামুখী শিশুর বিকর্তন মাদুলী
.................................আমি দোক্তা মেশানো পানের খিলিতে পিকপিকে রঙ
.................................আমি রক্ত স্রোতে মর্ত্যের মতন পিনপিনে ঢঙ।

আমি বারে বারে আসি
.................................বার বার যাই
আমি তোমারে ভালবাসি
.................................তোমাতে হারাই।



বিনিয়ামিন
০৮-১২-২০০৯

 

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৫
আশরাফুল আজাদ বলেছেন: আমি যুগের চেয়েও তিনশো বছরের পুরনো ভন্ড।

আমি দোক্তা মেশানো পানের খিলিতে পিকপিকে রং।

ভালো।খুব ভালো।

২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৫
পলাশমিঞা বলেছেন: আমি বারে বারে আসি
.................................বার বার যাই
আমি তোমারে ভালবাসি
.................................তোমাতে হারাই।


খুব ভালো লেগেছ।

 

মোট সময় লেগেছে ০.৮৮৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ডাহুক ডাকা কাশবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই