আমার প্রিয় পোস্ট

পিকনিক আপডেট - ৫

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৫

শেয়ার করুন:                   Facebook

পিকনিক আপডেট সারিয়ারই দেয়ার কথা, কিন্তু সে আজ রাতেই অফিসের কাজে মালয়েশিয়া যাচ্ছে বলে দায়িত্বটা আজকের মতো আমার।

আমি যথা সময়েই সারিয়ার বাসায় উপস্থিত হলাম, কিন্তু যথারীতি তখনও কেউ আসেনি। বসে বসে টিভি দেখছি এমন সময় এলেন রাহুল, হাতে প্রাপ্তির জন্যে একটা উপহার। এরপর এলেন প্রত্যুতপন্নমতিত্ব আর পথিক। কিছুক্ষণ পর এলেন কালপুরুষ'দা আর কৌশিক'দা। কথা বলার ফাকে দেখি সারিয়া আমাদের জন্য নাস্তা নিয়ে হাজির। লিষ্টিটা শুনতে চান ? শুনুন তাহ'লে - ১. চটপটি ২. নুডলস ৩. চানাচুর (কাঁচামরিচ আর পেঁয়াজকুচি সহযোগে) ৪. শামি কাবাব আর ৫. আরসি কোলা। সবশেষে চা। কথা আর খাওয়ার ফাকে আমাদের সাথে প্রাপ্তি'র মা আর মিমি সাথে যোগ দিয়েছিল।

আলোচনায় আমরা সারিয়ার কাছ থেকে জানতে পারলাম এ পর্যন্ত ২৩ জন কনফার্ম করেছে পিকনিকে যাওয়ার কথা। আরো প্রায় ৬/৭ জন আছে আনকনফার্মড। আলোচনার মধ্যে ২ জন ব্লগার (নাম প্রকাশে অনিচ্ছুক) জানালেন তারা স্পন্সর করতে আগ্রহী। যারা পিকনিকে যেতে চান এই সূযোগ তারা নিতে পারেন - আমাদের হয়তো প্রতিজনের মাত্র ১০০ টাকা করে লাগবে। যারা আগ্রহী তারা আগামী শুক্রবার ২২শে ফেব্রুয়ারী ২০০৮ এর মধ্যে নাম কনফার্ম করবেন সারিয়ার কাছে।

তারিখ : ২৯শে ফেব্রুয়ারী ২০০৮
যাত্রার সময় : সকাল ৮:০০ টা
পিকনিক এর স্থান : রুপগঞ্জ কলেজ
নাম কনফার্মের শেষ তারিখ : ২২শে ফেব্রুয়ারী ২০০৮

যে কোন প্রয়োজনে আমার সাথে বা সারিয়ার সাথে যোগাযোগ করতে পারেন

রন্জু ০১৯১২০৪৩৫৩০
সারিয়া ০১৭১৩০১৮২৯৩ (রোববারের পর)
ছবিঃ ভোজন রসিক রাহুল। আরো ছবি পাবেন ওর পোষ্টে Click This Link

 

 

  • ৮৬ টি মন্তব্য
  • ৬৭১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৭
comment by: `হাসান বলেছেন:
পিকনিককে না
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: আসতে পারবেন না বইলা দূঃখে কইলেন ?

২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪২
comment by: লোকালটক বলেছেন: (-)
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: (-) এর জন্য আপনাকে (-)

৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৪
comment by: চিকনমিয়া বলেছেন: মাইনাচ
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: আপনারেও মাইনাচ

৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৬
comment by: লুলুপাগলা বলেছেন: মিটিং এ আসার প্রচন্ড ইচ্ছা থাকা সত্বেও ব্রাক্তিগত কাজের চাপে আসতে পারিনি। দুখিত। বাইচ্চা থাকলে আমার পিকনিক কিন্তু কনফার্ম সাথে ২ জন গেস্ট।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আপনার নাম কনফার্ম লিষ্টে আছে। সাথে আরো ২ জন যোগ করা হলো।

৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৭
comment by: রাতমজুর বলেছেন: ক্যামেরা ভাই, কাল যোগাযোগ করবো। ধন্যবাদ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: ওকে ।

৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫০
comment by: প্রতিশোধ বলেছেন:
আমি আইজ ডিউটিত আছলাম।
নইলে তালতলা বাসস্টান্ডে আপনাগো লগে শিয়ার হইতাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন: পিকনিকের দিন কইলাম নো এক্সকিউজ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল। আজকের মিটিং এ আমরা আজ আপনার কথাও বলেছি। আপনার জন্য একটা সিট রিজার্ভ রাখছি। চলে আসুন। সব কথা ব্লগে বলা যায় না। সামনা সামনি কথা বলতে আগ্রহী।

৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৯
comment by: কালপুরুষ বলেছেন: পিকনিক হবেই এতে কোন সন্দেহ নেই এবং সেই পিকনিক হবে ঠিক সময়ে, ঠিক দিনে এবং ঠিক জায়গায়। আমাদের শুধু কনর্ফামেশন দরকার যারা যারা যাবেন। স্পন্সর পাওয়ায় চাঁদার হার ১০০ টাকায় নামিয়ে আনা হয়েছে। গেষ্ট যদি মেয়ে হয় বা সংখ্যায় একধিক হয় সেক্ষেত্রে একজনকে ফ্রী নেয়া হবে। গেষ্ট ইচ্ছে করলে ১০০ টাকা চাঁদা দিয়ে আরও একজন গেষ্ট নিতে পারবেন। সদস্য সংখ্যা যা'ই হোকনা কেন পিকনিক হবেই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: অবশ্যই দাদা। মুকুলের পোষ্ট টা পড়েন একটু কষ্ট করে।

৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৬
comment by: সাইফুর বলেছেন: পিকনিক সফল হোক
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ। চিটাগাং থেকে ঢাকা কি খূব দূরে ? চলে আসেন।

১০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৮
comment by: রাশেদ বলেছেন: শুভ কামনা রইলো। পিকনিক সফল হউক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি ঢাকা এসেছিলেন শুনেছিলাম। এখনও থাকলে আপনাকে আশা করছি পিকনিকে।

১১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১২
comment by: অ্যামাটার বলেছেন: ৯০% কনফার্ম করছি,
ব্লগার নির্বাসিত কি যাবেন,
আমি অবশ্য জানি না, উনি প্রবাসী কি না।

সকাল ৮.০০ টা একটু বেশী আর্লি হয়ে যায় না?
ঘন্টা খানেক পেছালে অনেকের সুবিধা হয়।

বাসে উঠব কোন স্পট থেকে বা সকালে কোথায় একত্রিত হব?
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: ওকে। সকাল ৮:০০ আমার জন্যও একটু বেশী আর্লি হয়ে যায় - কারণ আমাকে আসতে হবে উত্তরা থেকে। আপাতত একত্র হওয়ার স্থান শাহবাগ। যারা মতিঝিল - রুপগঞ্জের মধ্যে থাকেন তাদেরকে অন দ্য ওয়ে পিক করা হবে।

১২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩০
comment by: মুকুল বলেছেন: আমি আসলে অফিসের কাজ ছাড়া ঢাকা যাইনা (তখন যেতে বাধ্য হই)। বাড়ীতে মা একা তো, তাই। যদি ব্যাটে বলে মিলে যায় সে সময়, তাহলে হয়তো যেতেও পারি। গেলে জানাবো। শুভ কামনা। :)
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: তা'হলে তো আপনার পিকনিকে আসা অতীব জরুরী। সারিয়া খালাম্মার একজন সাথী মানে বৌমা খুজতে আগ্রহী।

১৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৬
comment by: ভাঙা চাঁদ বলেছেন: অত্যন্ত দুঃখিত, ১ তারিখ থেকে পরীক্ষা শুরু, ইচ্ছা থাকা স্বত্তেও যেতে পারছি না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: আমরাও দূঃখিত। নেকষ্ট টাইম ........

১৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪২
comment by: মানবী বলেছেন: পিকনিক আনন্দময় হোক, শুভকামনা রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আসছেন তো দিদি ?

১৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৮
comment by: প্রতিশোধ বলেছেন:
যান আপনেরা। আমি যাইতে পারমু না। আমার কামের বন্যা পড়ছে। আর লুকেশন পছন্দ হয় নাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: আরে ভাই চলেন। লুকেশন দিয়া কি করবেন ? খাইবেন না পড়বেন ? আমাগো লগে একটা দিন কাটাইলে ভালাই লাগবো মনে লয়।

১৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০০
comment by: মানবী বলেছেন: ক্যামেরাম্যান ভাইয়া, আমি ঢাকা থেকে অনেক দূরে থাকি। পিকনিকে যোগ দেয়া সম্ভব হলোনা, দুঃখিত।

আপনাদের সময় আনন্দময় হোক, শুভকামনা রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৭

লেখক বলেছেন: আপনাকে পেলে আমাদের সবার ভাল লাগতো।

১৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১০
comment by: নাদান বলেছেন: পিকনিক সফল হো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি আসবেন না ?

১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৯
comment by: ইসাবেলা বলেছেন:
মাত্র ২৩ জন? স্পন্সর নাম প্রকাশে অনিচ্ছুক কেন? সবাই তাকে পছন্দ করে না তাই? ল্যাপটপ, ওয়েবক্যাম আর জিএসএম মডেম নিয়া যাইয়েন, ব্লগে ধারা বিবরনী দিতে পারবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: আমি এই পোষ্টে ৬টা নিক ব্যান করেছি আর ৩টা কমেন্ট মুছতে বাধ্য হয়েছি। এবার বুঝে নিন কেন স্পন্সর নাম প্রকাশে অনিচ্ছুক।

১৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০০
comment by: মিরাজ বলেছেন: পিকনিক সফল হোক । শুভকামনা রইল ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ। ফোন নাম্বারগুলো লিখে রাখেন। দেশে আসলে অবশ্যই যোগাযোগ করবেন।

২০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৫
comment by: নির্বাসিত বলেছেন: পিকনিক সফল হোক। সবাইকে শুভকামনা জানাচ্ছি।

@অ্যামাটার-আমি যাচ্ছি না, মানে যেতে পারছি না। নির্বাসনে আছি যে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৯
comment by: নরাধম বলেছেন: পিকনিক সফল হোক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি কি দেশে নাই ?

২২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫
comment by: সারিয়া তাসনিম বলেছেন: একটু পরেই মিটিং এর ডাক পরবো , কিন্তু ব্লগে এট্টু ঢু মারার লোভটা সামলাইতে পারলাম না ।

আমি রবিবারে আইসা কনফার্ম করুম কারা কারা এখন পর্যন্তু কনফার্ম করছে ।

আমার সত্যিই খুব ভালো লাগছে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: কাজ-কাম ফালাইয়া ব্লগে ঢু - এরেই বুঝি বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। কনফার্ম করার আগে আমার সাথে একটু কথা বলে নেবেন প্লিজ।

২৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৮
comment by: সারিয়া তাসনিম বলেছেন: ভালো কথা , যিনি স্পন্সর হওয়ার কথা বলছেন তিনি ব্লগে লেখে না , শুধু পড়ে , মাঝে মাঝে টুকটাক মন্তব্য করে । কিন্তু ব্লগটাকে পছন্দ করে । সাদামাটা ভালো মানুষ । আনন্দটা শেয়ার করার জন্যই তার এই প্রস্তাব ।

আর নামটা প্রকাশ করতে চায়না কারণ দেখলাম তো অনেক , সামান্য ব্যাপারে ব্লগে অনেক আজে বাজে কথা হয় , উনি সেই রকম কোন পরিস্থিতিতে জড়াতে চান না ।

আর একটা কারণ হইলো প্রাপ্তি । প্রাপ্তি যাবে বলেই উনি স্পন্সর করছেন । এর আগে উনি একবার প্রাপ্তির জন্মদিন করার জন্য স্পন্সর করেছিলেন ।
২৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২১
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: টেকা কমাইছে দেইখ্যা খুশী হলাম। আমিও যাবো।কোথায় রেজিট্রেশন করবো?পূর্ন বিবরন আবার একটু কষ্ট করে জানান।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: ফোনে কনফার্ম করেন আগে। বাকি সব ফোনেই জানাতে পারবো আশা করি।

২৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২৯
comment by: সামী মিয়াদাদ বলেছেন: ২৩ জনের মাঝে কি আমি আছি তো?

আমি সারিয়াপুরে মেসেজ পাঠাইয়া জানাইসিলাম কালকে যাইতে পারুম না....তয় পিকনিকে যাবো বলেই ঠিক করেছি...

আপনেরো নাম্বার রাখলাম.....যথাসময়ে যোগাযোগ হবে

তা চান্দা দিমু ক্যামনে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন: আপনার নাম কনফার্ম করা আছে। চাঁদা দেয়ার জন্য ফোনে যোগাযোগ করবেন প্লিজ।

২৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৮
comment by: নাঈম বলেছেন: আমারও যাইতে মন চায়, কিন্তু কারো লগে তো পরিচয় নাই.....ক্যামতে কি ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: একটা ফোন করে কনফার্ম করেন। ঘরে বসে থাকলে পরিচয় হবে কেমন করে ? সো , কুইক ......

২৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০০
comment by: মাহমুদউল্লাহ বলেছেন: আপনাদের পিকনিক আনন্দময় হোক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি আসবেন না ?

২৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৪
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: নাইম তোমারে বহুদিন পরে দেইখ্যা খুশী লাগতেছে।তোমারে ভীষন মিস করি ব্লগে!

আমিওতো কাউরে চিনিনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: আসলেই দেখবেন চেনা হয়ে গেছে।

২৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩২
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: কাউরেই চিনন লাগ্বো না... আইসা পর্লে চিন পুরিচয় অইয়া যাইবো...
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ঠিক তাই। দুই সপ্তাহ আগেও তো আপনাকে চিনতাম না, এখন চিনি।

৩০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৮
comment by: সারিয়া তাসনিম বলেছেন: সহমত @ প্রত্যু
৩১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৪
comment by: কালপুরুষ বলেছেন: চিনি'না কইলে মিস্রি দিমু। দরকার হইলে গুড় দিমু- পরিচয় কেমনে মিঠা না হয় দেখুম!
৩২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪১
comment by: আইরিন সুলতানা বলেছেন:
রুপগঞ্জ কলেজটা কোনখানে ? যেতে আসতে কতক্ষন লাগে ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: আমি উত্তর দেয়ার আগেই দেখি উত্তর পেয়ে গেছেন। সো, আসছেন তো ?

৩৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: আইরিন সুলতানা বলেছেন: সারিয়া আমাকে রেখে মালয়শিয়া চলে গেল :( :( আর আমি প্লান করছি যাওয়ার ....
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: সারিয়া, আইরিন সুলতানা আপনাকে হ্যারিকেন হাতে খুজতেছে।

৩৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: কালপুরুষ বলেছেন: কাঁচপুর ব্রীজ পাড় হয়ে হাতের বায়ে। আসা যাওয়া প্রায় দুই দুই চার ঘন্টা (যাত্রাবাড়ি/সায়দাবাদ ট্রাফিক জ্যাম হিসেব করে)।
৩৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৮
comment by: কালপুরুষ বলেছেন: ঘন্টার হিসেবটা জিরো পয়েন্ট থেকে।
৩৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: মাহবুব সুমন বলেছেন: নুর হোসেন চত্তর-উত্তরা-কালিগন্জ-রুপগন্জ হয়ে যেতে পারেন। সময় কতুটুকু লাগবে সেটা বলতে পারছি না। শীতলক্ষায় ছোট্ট এক ফেরী পাস হতে হবে অবশ্য। ফেরী ঘাটে ডাব খেতে ভুলবেন না যেনো @ কালপুরুষ দা।
৩৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৮
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: কাল আমারও সারিয়ার বাসায় যাবার কথা ছিল।
ছেলেকে নিয়ে বইমেলায় গিয়েছিলাম।
তাছাড়া বউ এর শরীর ও ভালো না।
আর আমি পিকনিকে যেতে পারবোনা সেটাতো
আগেই বলেছি। ২৯ তারিখ ঘুড়ি উৎসবে আমি সেন্টমার্টিন
থাকবো। নো প্রব্লেম ! নেক্সট টাইম...
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: নেকষ্ট টাইম ......

৩৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৭
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: রন্জু ভাইয়ের ফোন বন্ধ ক্যা?
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: আবার দেন প্লিজ।

৩৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
comment by: অ্যামাটার বলেছেন: একটা ব্যাপার, তা হল পিকনিকের ডিউরেশন,সকাল ৯.০০টায় যদি বাসে উঠি, এরপর ঢাকায় ফিরব কোন সময়?
সন্ধার আগে হবে তো, নাকি আরও দেরি?
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: আমরা চেষ্টা করবো সন্ধ্যার অনেকটা আগেই ওখান থেকে রওনা হওয়ার। ঢাকায় পৌছাতে হয়তো কিছুটা সন্ধ্যা হতে পারে। যেমন ধরেন সন্ধ্যা ৬:০০টা।

৪০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: মাহমুদউল্লাহ বলেছেন: দেড়মাস পরে হলেই এবার যেতে পারতাম, কি আর করা, কপালে নাই :( সামনের বার হলে ইনশাল্লাহ যাব :)
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: কি আর করা। দেড়মাস পর যোগাযোগ করবেন, পিকনিক না হোক - দেখা সাক্ষাত তো হতে পারে। তাই না ?

৪১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০১
comment by: সারিয়া তাসনিম বলেছেন: দেড় মাস পরে একটা মিনি পিকনিক হবে আবার আমার বাসায় ,

নো প্রব
৪২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২২
comment by: রাহুল বলেছেন: দুঃক্ষিত ।আমি একটু ঢাকার বাইরে ছিলাম তাই ফটু মেইল করতে ভুলে গেছিলাম।

রণ্জু ভাই মেইলিং এডরেস দেন ছবি মেইল করি
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন:
আমার মেইল এড্রেস
আপনি নিজেও একটা পোষ্ট দিতে পারেন ছবি দিয়ে ........

৪৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: আবু সালেহ বলেছেন: পাতিলের সব নডুলস কি উনি একাই সাবার করেছেন...!!!???
৪৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: রাহুল বলেছেন: সালেহ ভাই মাইরি বলছি আপনাকে খুব মিসসস করছিলাম।সাবার আমি একা করিনাই ,প্রত্যুও সাথে ছিলো।আফনে থাকলে ভালা অইতো।

পরের কোনো খাবার প্রোগ্রাম মিসস করবেন না
৪৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৩
comment by: পথিক!!!!!!! বলেছেন: পথিক আছে ...যেখানে ..পথ আছে ..সেখানে .আর পথ কে না চেনে.......
তাইলে আইতাছেন তো...........

কেউ কইলো না ..চটপটিতে লবন কম ছিল

লবন কম দিয়ে পিকনিকে েযন কারো মনক্ষুণ্ন না হয়
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: আপনার না বলে কারে দেখলেই মন ভরবে !!! সো, লবন নিয়া চিন্তা করে, প্রথম দেখায় কি বলবেন সেগুলো ঠিক করতে থাকেন। হাঃ! হাঃ!! হাঃ!!!

৪৬. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৯
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
পথিক

এইবার লবণ দিয়া ভরাইয়া ফালামু ।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন:
লবন নিয়া আমরা কিন্তু কিছু কই নাই ।

৪৭. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: ক্যামেরাম্যান বলেছেন: পিকনিকে যেতে ইচ্ছুকদের সংখ্যা ৪০ জন ক্রস করেছে। আপনি যদি যেতে আগ্রহী হন তবে অবশ্যই ফোন করে কনফার্ম করবেন। যারা ব্লগে আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু ফোন করেননি তাদেরকে বিশেষভাবে ফোন করার অনূরোধ করা হচ্ছে।
৪৮. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১২
comment by: গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন: কনফার্ম

 



 


ছবিওয়ালা
eusufzai@gmail.com
মোবাইল : ০১৯১২০৪৩৫৩০
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬১২৩