আমার প্রিয় পোস্ট
- আপনি কি ওয়েবমাস্টার? আপনি কি জানেন আপনার সাইটে কারা আসছে? কোথা থেকে আসছে? - আমিনুল ইসলাম
- আপনার ওয়েব লিংকটি আমার ওয়েব ডিরেক্টরীতে সাবমিট করুন - মদন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- আপনার ওয়েব সাইটটি জনপ্রিয় করবেন কিভাবে? - মদন
- নবীনদের জন্য - নাদান
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - নামহীন মানব
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- মোবাইল ইন্টারনেট!!!!! - রসের হাঁড়ি
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- আর্টস এণ্ড ইমেইজ (সংগৃহিত)- ০১ - রণদীপম বসু
- পুরাতন কথা নতুন করে.... - ভাইটামিন বদি
- কলসেন্টার ইশকুল -১ - আরিফ জেবতিক
- বিশ্ববাজারে খাদ্যঘাটতি ও বাংলাদেশ: “ক্ষুধিতের বিপ্লব শুরু হতে আর দেরী নেই” - তীরন্দাজ
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- সদরঘাট-১৯৬২(ফটোব্লগ) - মেহরাব শাহরিয়ার
- Geocities থেকে Advertise অদৃশ্য করুন!!!!!! - নিকলস স্বপ্ন
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- চলুন খুব কাছ থেকে একজন ঘাতক দেখে আসি - অমি রহমান পিয়াল
- ছবি ব্লগ : কষ্টার্জিত স্বাধীনতা - গন্ডমূর্খ
- সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ....! - মানবী
- গ্রামীন ফোনঃ এক ছদ্মবেশী বহিরাগত লুটেরা - যোদ্ধা
- বাংলাদেশে বিদেশী বিনিয়োগের নীতিমালা কেমন? - তানভীর
ব্লগ আড্ডা @ পাবলিক লাইব্রেরী
২৮ শে জুন, ২০০৮ দুপুর ১:৫৩
![]()
একজন খুব পরিচিত ব্লগার। আড্ডায় আসতে চান, কিন্তু বউ এর পারমিশন নাই। কারণ বউ এর সাফ কথা ছুটির এই একটা দিন-ই তিনি তার স্বামীকে কাছে পান। তাই তিনি এই ছুটির দিনে স্বামীকে হাতছাড়া করতে নারাজ। এদিকে ব্লগার স্বামী আড্ডায় আসার জন্য ব্যাকুল হয়ে আছেন। শেষ পর্যন্ত বুদ্ধি একটা বের হলো। তিনি বউ-বাচ্চাকে নিয়ে গেলেন তার বোনের বাসায় বেড়াতে। সেখানে গিয়ে দেখা গেল বউ সবার সাথে, মানে শ্বাশুরী-ননদের সাথে মেয়েলী আলাপ (গার্লস টক) এ ব্যস্ত হয়ে পড়লেন, পাশে তার গুনধর স্বামীটি আছে কি নাই - সে খবরও নাই। ব্লগার স্বামীটি এবার একটু মুচকি হেসে বললেন - একটু ঘুরে আসি। বলেই সোজা পাবলিক লাইব্রেরী।
![]()
গতকাল বিকালে পাবলিক লাইব্রেরী চত্বরে হয়ে গেল আরেকটা ব্লগ আড্ডা। এসেছিলেন প্রায় ৭৫ জন ব্লগার - ২৫ জন স্বশরীরে আর তারা পকেটে বহন করছিলেন আরো প্রায় ৫০টা নিক। সবচেয়ে প্রথম এসেছিলেন আনিসুজ্জামান উজ্জল আর সবচেয়ে শেষে এসেছিলেন প্রত্যুৎপন্নমতিত্ব আর সাখাওয়াৎ। মেয়েদের মধ্যে ছিলেন ৩ জন্য সারিয়া, নিশা আর জানা। আরো একজন ছিলেন অশরীরে, তিনি হলেন আইরিন সুলতানা। আইরিন আসতে না পেরে একটা স্বরচিত কবিতা পাঠিয়ে ছিলেন রাতমজুরের হাত দিয়ে আর সেটা সুললিত কন্ঠে আবৃত্তি করেছিলেন সুনীল সমূদ্র'দা।
![]()
প্রথম পর্বের খাওয়া-দাওয়ার পর ব্লগাররা তাদের পরিচয়, সা.ই. ব্লগ নিয়ে তাদের ভাবনা-ভাললাগা ইত্যাদি তুলে ধরছিলেন। সবশেষে জানা বললেন ব্লগ নিয়ে তাদের পরিকল্পনার কথা। এরমধ্যেই একফাকে হয়ে গেল দ্বিতীয় পর্বের খাওয়া-দাওয়া। জানা যখন কথা বলছিলেন তখন সবাইকে অবাক করে দিয়ে হাজির হয়েছিলেন আরিল ছোট্ট কিন্নরী'কে নিয়ে। প্রায় রাত ৮:২৫এর দিকে আমরা বিদায় নিলাম সবার কাছ থেকে।
![]()
কিন্নরীর সাথে আমার কথোপকথন -
- কিন্নরী তুমি স্কুলে গিয়েছিলে ?
- আজকে আমার ছুটি ।
- ছুটিতে কি করলে ?
- সবদিন ছুটি হলে আমি নরওয়ে যাব। (ও বলতে চেয়েছে গ্রীষ্মের ছুটিতে)
- আমাকে নেবে ?
- না।
- কেন ?
- তুমি তো নরওয়েজিয়ান পার না।
- তুমি শিখিয়ে দেবে। তুমি তোমার দাদুকে হ্যালো বলো কিভাবে ?
- হালু।
![]()
ইচ্ছা থাকা সত্বেও সময়মতো খবরটা ব্লগে না দেওয়ার জন্য দূঃখিত। সেই সাথে অনেক পরিচিত ব্লগারকে শুধূমাত্র ফোন নাম্বার জানা না থাকায় বলতে পারি নাই। তাদের কাছেও ক্ষমাপ্রার্থী। যারা ভবিষ্যতে এরকম আড্ডায় যোগ দিতে আগ্রহী তারা আমার ই-মেইলে মোবাইল নাম্বার দিয়ে রাখবেন, প্লিজ।
মানুষ বলেছেন:
আবার কোন একদিন যোগ দেব আপনাদের সাথে।
লেখক বলেছেন: সেইদিনের অপেক্ষায় থাকলাম।
লেখক বলেছেন: এতো জায়গা থাকতে ওইখানে আপনার চোখ গেল কি করে ? আপনার মনে হয় চোখ খারাপ। ডাক্তার দেখান জলদি। ![]()
না ওরা ব্লগার না।
লেখক বলেছেন: সাংঘাতিক! মামুর পিয়াজু তাইলে খাইলো ক্যাঠায় ?
কৌশিক বলেছেন:
এই রকম একটা আড্ডা মিস করলাম কেমনে?
লেখক বলেছেন: দিমু কি দিমু না ...... পিছন থেকে তোলা সেই ছবিটা ...... ![]()
লেখক বলেছেন: আপনেরে একজন ধইরা বানতে কইছে। তারপর সে আপনেরে খাওয়াইয়া মোটাতাজা করবে।
লেখক বলেছেন: আরো একটা মিস কর্ছেন মনে হয় ... মামুর পিয়াজু।
মিলটন বলেছেন:
আমারে কেউ জানাইলোনা ক্যান?
লেখক বলেছেন: আপনি তখন বসুন্ধরায় ছিলেন বলে .......
লেখক বলেছেন: হুম বৃত্তবন্দী নিকটা যেন কে নিয়া আসছিলো ....
লেখক বলেছেন: এখন কেমন আছেন ?
মেহেদী ইকবাল রমি বলেছেন:
এর পরের বার লুকচুরি না করে আড্ডার দিনক্ষন জানব বলে আশা রাখছি।
লেখক বলেছেন: লুকোচুরির কিছু ছিল না। ব্লগের বাইরে সবারই একটা জীবন আছে এবং সেখানে ব্যস্ততাও আছে। শামিম যখন পোষ্ট দেয়ার সময় পেয়েছিল তখন বাজে রাত ১:৩০ মিনিট। তাই সে আর পোষ্ট না দিয়ে সকালে দিয়েছে। আমার ইমেইলে আপনার মোবাইল নাম্বারটা পাঠান, প্লিজ। আমার প্রোফাইলে আছে।
লেখক বলেছেন: কোন মেয়ে না কিন্তূ ![]()
মহারাজা।
আনিসুজ্জামান উজ্জল বলেছেন:
সবাই দেখি কিছুই জানে না। যদি তাই হয় পিঁয়াজু আর সিঙ্গারা(এখনও বুঝতে পারিনি মালটা কি) শেষ হবার কথা ছিলোনা।আর অরিলের কপালে ড্রিংকস জুটেছে কিনা জানা নেই। শামীমভাই তো মনের আনন্দে কাইসে আর বন্টন করছে। সবমিলিয়ে জটিল একটা সময় কাটালাম।
লেখক বলেছেন: ২:১ মানে ২টা বন্টন করছে আর ৩য়টা নিজে খাইসে। রাসেলের সাথে আপনার টেলিফোন আলাপটাও কিন্তু জটিল আছিলো।
নিশাচর বলেছেন:
নেক্সট এ মাষ্ট জয়েন্ট করবো ? ইনশাআল্লাহ।
লেখক বলেছেন: ওকে
লেখক বলেছেন: কার সাথে ডেটিং এ ছিলেন আগে সেইটা বলেন জনগনরে ?
লেখক বলেছেন: তাইলে নির্ঘাত কম পাইছেন।
কাঙাল মামা বলেছেন:
বড় সাইজের ফটু দিয়া কামের কাম করছেন। মুখে এখনো মামুর পিয়াজু লেগে আছে। এইবারই প্রথম গেলাম। এর পরের সবগুলাতে যাওয়ার খায়েশ আছে।পরের আড্ডার সময় আমাকে মেইল করে জানালেই চলবে।
লেখক বলেছেন: ঠিক আছে।
লেখক বলেছেন: হুম! ধন্যবাদ।
কোপা সামছু বলেছেন:
লুকাইয়া লুকাইয়া আড্ডার দিন ঠিক করা উচিৎ না।কষ্ট পাইলাম....
আমি এর প্রতিশোধ নিমু... একদিন একা একা সিড়িতে বইয়া আড্ডা দিয়া আমু..
লেখক বলেছেন: আল্লায় বাচাইছে। কন নাই যে কোপাকুপি করমু।
সময়মতো জানাতে না পারায় দূঃখিত। আপনার ই-মেইল বা মোবাইল নাম্বারটা দিয়েন।
মিলটন বলেছেন:
@ ক্যামেরাম্যানতাহলে ঠিক আছে, বসুন্ধরাতে এখন একটা আইটি ফেয়ার চলছে। গতকাল ও আজকে। দুইদিন। আমার ডিউটি ছিল ওখানে। আমাদের ফার্ম ওখানে জয়েন করেছে।
লেখক বলেছেন: ঠিক আছে। মিলটন আসে নাই তবে চির সবুজ মনে হয় আসছিলেন ![]()
মেইল করছি দুইবার, দুইবার ই রিজেক্ট করছে। জায়গা কিছু খালি করেন তো।
প্রবাস কন্ঠ বলেছেন:
প্রবাসে থেকে ব্লগ আড্ডা'য় যোগ দেবার সুযোগ নেই, তবুও আপনাদের ব্লগ আড্ডা'র খবর পেয়ে আনন্দিত হয়েছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভাঙা চাঁদ বলেছেন:
রন্জু ভাই, এত দেরী কইরা পোস্টাইলেন কেন??
লেখক বলেছেন: বিদ্যুৎ এর লুকোচুরি, ঘুম ইত্যাদি কারণে দেরী হয়ে গেল। আপনার মোবাইল নাম্বারটা আমাকে মেইল করেন।
লেখক বলেছেন: ঠিক আছে।
লেখক বলেছেন: আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়েন। বেশ কয়েকজনকে নাম্বার না জানায় ফোনে খবর দিতে পারি নাই।
মিশু কিন্তু আসছিল ![]()
ভাস্কর চৌধুরী বলেছেন:
আমার নামটা হয়তো অনেকের কাছে অপরিচিত। কিন্তু আমার মেইল তো সবার জানা। সবার জানা না হলে উদ্যোক্তাদের অনেকেই জানেন। যথাসম্ভব দাওয়াতটা পাইনি! তাই আমি..............!
লেখক বলেছেন: দাদা, নানা কারণে ব্যাপারটা ফাইনাল করতে একটু দেরী হয়েছিল। এমনকি ব্লগে দেয়াও হয়েছে শুক্রবার সকাল বেলায়। আশা করি পরের বার আপনাকে যথাসময়ে খবর দিতে পারবো। তবে এবারের জন্য ক্ষমাপ্র্রার্থী।
মেহেদী ইকবাল রমি বলেছেন:
01922744470
চিকনমিয়াভাইয়ের হালকা ডলা দেবার সন্ত্রাসী হুমকি সত্ত্বেও আসার চেষ্টা করব।
লেখক বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।
সোহান বাশার বলেছেন:
হায় রে কেন যে বাহিরে আইলাম, দেশে থাকলে তো এই আড্ডায় যোগ দিতে পারতাম।
লেখক বলেছেন: দেশে আসার আগে খবর দিয়ে আসবেন, তাহলেই হবে।
জয়িতা বলেছেন:
আবার কোন একদিন যোগ দেব আপনাদের সাথে।
লেখক বলেছেন: আশায় রইলাম
লেখক বলেছেন: সাথে জানি কারে নিয়াও আসছিলেন ![]()
লেখক বলেছেন: আজিজ সাহেবের মতো প্যারোলে মুক্তি নিয়া আসতে পারতেন।
লেখক বলেছেন: সেটা ঠিক। তবে ২/৩ জন করে প্রতিবারই যোগ হচ্ছে। আপনার মেইল এড্রেসটা দিয়ে রাখেন।
হাসিব মাহমুদ বলেছেন:
উনিশ বিশ আছে আ.যা.ডটু থাকে এখন । পার্মানেন্ট ব্যান হওয়া নিক কিভাবে জ্যাতা হৈলো সেইটা মনে হয় বুজা যাইতেছে এখন ।
আর আমি রাগ ইমনরে মিস্করি । হেরে দেখিনা আইজকাল ।
লেখক বলেছেন: হাসিব সন্দেহ বাতিক ভাল না। হ্যাঁ রাগ ইমনকে আমরাও মিস করি।
অদূর ভবিষ্যৎ এ দেশে আসার কোন প্ল্যান আছে ? আসলে জানাবেন আশা করি।
হাসিব মাহমুদ বলেছেন:
আমু এই বছরের শেষে অথবা পরের বছরের শুরুতে । তয় লোল-জানা-কৌশিকবহুল কোন আড্ডায় আমারে পাইবেন না । হয়তো অন্য কোথাও দেখা হবে ।
লেখক বলেছেন: ওকে । জানা থাকলো।
লেখক বলেছেন: সামনে থাকলে আরো মজা পেতেন। শাহবাগেই তো ছিলেন বলে। আসলেই পারতেন।
লেখক বলেছেন: ওকে।
রাতমজুর বলেছেন:
খাইছে!! হুবহু আমার কপি!!! ওই রাইত-কামলার ছদ্মবেশী পুলাডা কৈলাম আমি না!!! আমি ওই টাইমে জেনারেলিসিমো -র লগে গুপন মিটিং এ আছিলাম!!!
লেখক বলেছেন: সেই আপারে কি খবর দিতে হবে ট্যাংক নিয়া হাজির হওয়ার জন্য ?
নাঈম বলেছেন:
কিসের আড্ডা !!!! ক্যামতে কি ??? আমারে কেউ জানাইিলনা ক্যান ????
লেখক বলেছেন: আপনে তো তখন শামিমের সাথে আমাদের খাওয়া-দাওয়া জোগাড়ে ব্যস্ত ছিলেন, তাই!
নাঈম বলেছেন:
*জানাইলনা
লেখক বলেছেন: এই মেয়ে গান না শুনাইয়া ভাগলা ক্যান ?
লেখক বলেছেন: হুমম!
লেখক বলেছেন: ওকে নেক্সট টাইম।
জানা বলেছেন:
রঞ্জু বাইজান বালা আছেন্নি?
আন্নেরা এইগুলি কি শুরু কৈচ্চেন, আঁরে ইট্টু বুজাই বৈল্তে ফারেন্নি?
আড্ডা লৈ এ্যাত্তো ফৈজ্জালোছনা কিল্লাই?
মনে মনে নিয়ত কৈচ্ছিলাম আরি ফরবত্তি আড্ডাত উফস্তিত হইবার লাই। আঁর মন বাঙ্গি ছুরমার হই গ্যালো আরি। আঁর দুষটা কুনাই? আঁই কি বুল কৈচ্চি? আঁই থাইকলে হাসিব বাইছাহাব থাইকতো ন গুষনা দি দিছেন।
শৈত্য করি কৈ, আঁই আঁর কৈল্জা খোলা রাখি বাংলাভাষা ভাষী সবার লাই। আঁই বিশ্বাস করি তিনি এইটা মজাক করি বৈলতেছেন।
লেখক বলেছেন: হাঃ! হাঃ!! হাঃ!!! জব্বর হইছে কইলাম।
যাই হোক। আমরা সবাই খুব আনন্দিত যে আপনি সেদিন সময় বের করে আসতে পেরেছিলেন। আপনাকে ধন্যবাদ সেইজন্য। সাথে আরিল'কেও। কিন্নরীর জন্য অনেক আদর।
হাসিব'কে আগে দেশে আসতে দেন। তারপর দেখা যাবে কেমনে কি। ![]()
লেখক বলেছেন: না জানাতে পারায় দূঃখিত। দীপু, রাশেদ, তারিক সহ আরো বেশ কয়েকজনকে নাম্বার জানা না থাকায় বলতে পারি নাই।
লেখক বলেছেন: হাত-পা ভাঙ্গে নাই তো ?
মখআলমগীর বলেছেন:
হাহ হাহ হাছিব রাগ করছে ওরে একটা লেমেনজুশ দ্যান কেউ হাছিব একটা বাচ্চা পুলা ওরে আপনেরা এখন আর ক্ষ্যাপাইয়েন না
লেখক বলেছেন: দেশে আসতে দেন না আগে!
লেখক বলেছেন: না জানাতে পারায় দূঃখিত। আশা করি পরবর্তীতে জানাতে পারবো।
আইরিন সুলতানা বলেছেন:
মিস মিস মিস........
রাতমজুর এর ফতুয়াটা তো জব্বর হইসে !
আড্ডাতে তাইলে অশরীরি উপস্থিতিও ছিল !!!!!!!!!! ভয় পাইসি ....বাপরে....ভূউউউউত
লেখক বলেছেন:
খালি মিস ? গ্রেট মিস!
রাতমজুরের ফতুয়া না, আমার চোখে পড়েছিল ওর চশমাটা। বেচারার বয়স ২০ বছর বেড়ে গেছে চশমার গুণে। ![]()
সব্বোনাশ! ভূত আবার ভূতেরে ভয় পায় নাকি ?
লেখক বলেছেন: আমি একটু কনফিউজড। আপনি দেশে আছেন নাকি মালয়েশিয়ায় ? দেশে থাকলে আপনার ইমেইল বা মোবাইল নাম্বারটা জানান। আমারগুলো প্রোফাইলে দেয়া আছে।
মহারাজা বলেছেন:
দারুন আড্ডা তো । আড্ডার পজিটিভ দিকগুলো জানতে চাই । ভাল কি সিদ্ধান্ত নিলেন।নেক্সট আড্ডা কোন রেস্টুরেন্টে করবেন - হিজ হিজ হুজ হুজ থিমে । বাইরের কোন দেশে এই ধরনের আড্ডা এভাবেই হয়ে থাকে। রেস্টুরেন্ট বুকিং থাকে যার যার টেবিলের বিলগুলো নিজেরা বিল দেখে তখনি দিয়ে থাকে।
লেখক বলেছেন: আপনার কথা মনে ছিল, তবে ফোন নাম্বার জানা না থাকায় বলতে পারি নাই। দূঃখিত। রেষ্টুরেন্ট এর আইডিয়াটা ভাল, তবে এক ফর্মাল ভাব থাকে।
কালপুরুষ বলেছেন:
@ক্যামেরাম্যান, সামনের মাসে আরেকটা আড্ডার কথা ভাবছি। দিন, ক্ষণ পরে ধার্য্য করা হবে। আপনি প্রস্তুত থাকুন পাবলিক রিলেশন দায়িত্বটা পালনের জন্য। @জানা, জব্বর মন্তব্য কইচ্চেন। অহনো হাসতেই আছি। আপনাকে আঞ্চলিকতার গন্ডিতে বাঁধলে বোকামি হবে। আপনি পুরোপুরি বাংলাদেশী। সব জায়গাতেই ফিট, একের ভেতরে অনেক।
লেখক বলেছেন:
ধন্যবাদ দাদা। আপনি খালি ডেটাবেইজটা দেন। আমার কাছে এই পর্যন্ত ৪০ জনের মোবাইল / ইমেইল জমা আছে।
আইরিন সুলতানা বলেছেন:
ভূত আবার ভূতেরে ভয় পায় নাকি ?------------------------------------
আমি ভূত না (মাইন্ড খাইলাম )....আমি হইলাম পেত্নী ....ইঁইঁইঁহিঁহিঁহিঁহিঁ
লেখক বলেছেন: ডরাইছি .......
রাতমজুর বলেছেন:
ক্যামেরা মামু, কামডা ঠিক কর্লেন না
!! আমার বয়স আপনের লগে গুনলেন!!!খিলখিল আপু, ফতুয়া নিবেন? নিলে কল দ্যান
লেখক বলেছেন: মিছা না, চশমাতে বয়স একটু বাড়েই .....

















