আমার প্রিয় পোস্ট

বর্ষপূর্তি

০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৮

শেয়ার করুন:                   Facebook

দুইদিন পর আজ সকালে ব্লগে ঢুকেই দেখি ১ বৎসর ৪ ঘন্টা যাবৎ ব্লগ লিখছি। আমার নিজেরই খেয়াল ছিল না ব্যাপারটা। ভাবলাম কিছু লিখি এনিয়ে।

শুরুটা হয়েছিল আরো আগে। বিটিসিএল (ভূতপূর্ব বিটিটিবি) এ আমার এক বন্ধু আছে নাম মামলুকার। এই মামলুকার-ই প্রথম খোজ দেয় সামহোয়্যার ইন ব্লগের। প্রথম প্রথম কেবল পড়তাম। রেজিষ্ট্রেশনও করি নাই। অনলাইনে থাকলে মামলুকার মাঝে-মধ্যে কোন লেখার লিঙ্ক পাঠায় মেসেঞ্জারে - ইন্টারেষ্টিং লেখা, পড়ো। আমিও পড়ি। জীবনে গরু রচনা ছাড়া আর কিছু লিখি নাই, সুতরাং নিজে লেখার চিন্তাটা তখনও মাথায় আসে নাই। লেখার চিন্তাটা আসলো আলী আর ঢালীর পোষ্ট দেখে। সেই সময়কার ইন্টারফেসে "সর্বোচ্চ পোষ্টদাতা" নামে একটা প্যানেল ছিল বাম দিকে। তাদের দুইজনের পোষ্ট এর মোট সংখ্যা তখন ৭০০ ছাড়িয়ে গেছে। আজ আলী সর্বোচ্চ পোষ্টদাতা তো কাল ঢালী। যেন রীতিমতো এক প্রতিযোগীতা। আর পোষ্টের সেকি বাহার - রাত্রে ঘুমাতে যাবার আগে হয়তো একলাইনের একটা পোষ্ট দিয়ে গেল "ঘুমাইতে গেলাম" কিংবা "ঘুম আসছে না" এই রকমের সব পোষ্ট। অন্য ব্লগাররাও দেখতাম চুটিয়ে কমেন্ট করে যাচ্ছে এ সব পোষ্টে। এসব দেখে শুনে মনে হলো - নাহ! চেষ্টা করলে পারবো মনে হয়। কিন্তু রাগ ইমনের লেখা পড়লে আবার হাত-পা ঠান্ডা হয়ে আসে। কপালের ফেরে যদি এই মহিলার অসাধারণ কোন লেখার আগে বা পরে যদি আমার গরু মার্কা লেখা আসে, পাবলিক নির্ঘাত ধূয়ে ফেলবে। এক পা আগাই তো দশ পা পিছাই। আরো একটা ব্যাপার ছিল। সেই সময় কেন জানি মনে হয়েছিল এখানকার সবাই ছদ্মনাম ব্যবহার করে। সো আমারও একটা ছদ্মনাম দরকার, বাট যুতসই কোন ছদ্মনাম খুজে পাচ্ছিলাম না আর ব্লগে আমার প্রথম গরু রচনা লেখাও হচ্ছিলো না।

এর মধ্যে হাতে কিছু টাকা এলো আর আগে-পিছে না ভেবেই আমি কিনে ফেললাম আমার প্রথম ডিজিটাল ক্যামেরা। ছবি তুলছি, কম্পিউটার সেভ করছি আর ভাবছি ছবি দিয়ে নেটে কি করা যায়। এর মধ্যে একদিন ব্লগে কার জানি একটা ছবি ব্লগ দেখলাম। সাথে সাথেই বিদ্যুৎ চমকের মতোই মনে হলো আরে তাইতো। দি আইডিয়া। যার হাতে ক্যামেরা থাকে সেই তো ক্যামেরাম্যান। যেই ভাবা সেই কাজ। রেজিষ্ট্রেশন করে ফেললাম।

জন্ম হলো "ক্যামেরাম্যান" এর।
(ক্রমশ....)

 

 

  • ৫৬ টি মন্তব্য
  • ৩০১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪০
comment by: মাহবুব সুমন বলেছেন: বড় ভাই, লেখাটা একটু এডিট করিতে হইবেক ;) এক লেখা দুবার এসেছে :(
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: ধণ্যবাদ। ঠিক করলাম।

২. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪১
comment by: কৌশিক বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা।
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: ধণ্যবাদ।

৩. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪২
comment by: মিলটন বলেছেন: হুম, বুঝলাম, তো এখন ব্লগের উপর একটা রচনা লেখেন।

আর আপনার সেই ক্যামেরার তো এখন ব্যাটারীতে চার্যই থাকে না। নতুন ক্যামেরা কেনেন
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: হ্যা। সেইটা নিয়া বড়ই যন্ত্রণায় আছি।

৪. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪২
comment by: প্রচেত্য বলেছেন: শুভকামনা রইল
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ধণ্যবাদ।

৫. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: নাহিন বলেছেন: একই জিনিস দু'বার পোষ্ট হয়ে গেছে ভাইয়া।
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: ধণ্যবাদ। ঠিক করেছি।

৬. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৪
comment by: নিশাচর বলেছেন: অভিনন্দন....

চলুক বিরতীহীন গতিতে......................
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: ধণ্যবাদ।

৭. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: ইলা বলেছেন: কে কইছে আমার গ্যাদা নেকতি পারে না, গ্যাদা যে নেহার আগে মুছতিও ফারে।

শুবেচ্চা।
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৮. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: শুভেচ্ছা :)
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৬
comment by: রাহা বলেছেন: ব্লগ জন্মদিনের অভিনন্দন...
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

১০. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: আপ্নেরে ......হ্যাপি এ্যানিভার্সারি............:) :)

আর আপ্নের 'মামলুকার' নামের বন্ধুটারে আমার শুভেচ্ছা........
'মামলুকার' নামটা শুইনাই আমার ভাল্লাগ্ছে........
মনে হৈতাছে আমারও যদি একটা মামলুকার দোস্ত থাকতো...... তাইলে এক লগে মামলা করতাম..........;)
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।
মামলা ...... ???

১১. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৯
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমার যে কবে ১বছর পুর্তি হইব...
আমিও এমুন পোষ্ট দিমু ...
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: বেশী না, মাত্র ১০ মাস ১ সপ্তাহ পরেই পারবেন :)

১২. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫১
comment by: মুহিব বলেছেন: আমাদের শুভেচ্ছা জানাই
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৬
comment by: মিলটন বলেছেন: আহারে আমার যে ২ বছর ৫ মাস তা কেউ দেখলো না............. আপসুস, আপসুস
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: আগে বলবেন না ......

১৪. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০২
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ব্লগ জন্মদিনের চুবেচ্চা ;)
মাত্র এক বছর.. এখন আপনার হাটি হাটি টাইম ... বাড্ডেতে একটা ওয়াকার উপহার দিলাম ;)




অফ টপিকস... বিটিসিএল এর এক্টা লাইন লইবার চাই.. আপ্নার দোস্তরে এক্টু জিগাইয়েন্তো...
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ চাচ্চু :)

১৫. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৯
comment by: নাহিন বলেছেন: ক্যামেরাম্যান কে তার প্রথম জন্মদিনের শুভেচ্ছা।
কি উপহার হওয়া উচিত?
আগোরা যাচ্ছি, কিছু লাগবে??
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।
ব্লগের সবার জন্য একটা করে .............
কে কি খাবেন বলেন তো !

১৬. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১২
comment by: মুহিব বলেছেন: ব্যাটারীর চার্জার @ নাহিন
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: ভাল বলছেন.....

১৭. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৪
comment by: নাহিন বলেছেন: এক বছরের বাচ্চা চার্জার দিয়ে কি করবে???
আমি তো বেবী ফুডের কথা ভাবছিলাম। ;)

০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: আমাকে চোক আর ককলেট না দিলে খাবোই না ...... :)

১৮. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৭
comment by: কালপুরুষ বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন।
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ

১৯. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪২
comment by: নাঈম বলেছেন: শুভ ব্লগ জন্মদিন, রন্জু ভাই। আছেন কেমন ?

বর্ষপূর্তিতে আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫১
comment by: মেয়র স্যালভর হার্ডিন বলেছেন: শুভ ব্লগ জন্মদিন
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
comment by: একরামুল হক শামীম বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা। :)
০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২২. ০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
comment by: মহারাজা বলেছেন: বৃস্টি ভেজা শুভেচ্ছা। গতকাল কালপুরুযদা তার জন্মদিনে যা খাওয়াইছে তার চেয়ে বেশী খাওয়ান লাগবো। নো স্প্রাইট - কোকের ককটেল। হুইচকি চাই।
০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ মহারাজা।
১ বছরের বাচ্চা দুধ খায় তো ......... :)

২৩. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৮
comment by: অ্যামাটার বলেছেন: শুভেচ্ছা;
আপনার ব্লগজীবন শতবর্ষী হউক!!
আপনার বন্ধু জনাব(মামলুকার)-এর নামের শানে-নুযুলটা কি? খুব জানতে ইচ্ছা করছে!!

অফটপিক:আপনার ফ্রেন্ডস ইন আওয়াজ ফিচারে দেখছি 'শাফিন আহমেদ'!
তাকে কোথায় পেলেন? সে কি সামহয়ারে আছে?
০৯ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ।
শাফিন আহমেদ আওয়াজ এর মেম্বার। সেখানে কিছু মেম্বার আছেন যারা তাদের কোন নিউজ, আপকামিং ইভেন্টস ইত্যাদি আওয়াজ এর অন্য মেম্বারদের সাথে শেয়ার করেন। সিনেপ্লেক্স, রেডিও ফূর্তি এদেরকেও পাবেন। শাফিন আহমেদ এর মতো নেমেসিস ব্যান্ড, আজব ব্যান্ড ও আছে।

২৪. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৪
comment by: ফারহান দাউদ বলেছেন: ব্লগজন্মের শুভেচ্ছা।
০৯ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৫. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ২:০৮
comment by: রাতমজুর বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা।
০৯ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ দিন-রাতমজুর :)

২৬. ০৯ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২৯
comment by: চুপকথা ... বলেছেন: শুভ ব্লগ জন্মদিন ++
০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৭. ০৯ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৩
comment by: কাঙাল মামা বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা।
০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৮. ০৯ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩৩
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ভাইজান, আলী আর ঢালীর কথা মনে করায়া দিলেন ।

ঢালীর জন্ম হইছিল আসলে আলীরে দৌঁড়ের উপরে রাখনের লাইগা ।
আলীর ওইসব বকওয়াজ পোস্টের লাইগা ওর সাথে লাগছিলাম ।
পোস্ট দিতো আর প্রথমে গিয়াই ঘোষণা দিয়া মাইনাস দিতাম ।
একসময় বেচারা আমারে ব্লক করে :)

সর্ব্বোচ্চ পোস্টদাতার তালিকাও গেছে, আলী আর ঢালীও গেছে !
আইজ তাহারা কেহই নাই ।
০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: সে এক ইতিহাস। ধন্যবাদ।

 



 


ছবিওয়ালা
eusufzai@gmail.com
মোবাইল : ০১৯১২০৪৩৫৩০
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬১০৩