আমার প্রিয় পোস্ট
- আপনি কি ওয়েবমাস্টার? আপনি কি জানেন আপনার সাইটে কারা আসছে? কোথা থেকে আসছে? - আমিনুল ইসলাম
- আপনার ওয়েব লিংকটি আমার ওয়েব ডিরেক্টরীতে সাবমিট করুন - মদন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- আপনার ওয়েব সাইটটি জনপ্রিয় করবেন কিভাবে? - মদন
- নবীনদের জন্য - নাদান
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - নামহীন মানব
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- মোবাইল ইন্টারনেট!!!!! - রসের হাঁড়ি
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- আর্টস এণ্ড ইমেইজ (সংগৃহিত)- ০১ - রণদীপম বসু
- পুরাতন কথা নতুন করে.... - ভাইটামিন বদি
- কলসেন্টার ইশকুল -১ - আরিফ জেবতিক
- বিশ্ববাজারে খাদ্যঘাটতি ও বাংলাদেশ: “ক্ষুধিতের বিপ্লব শুরু হতে আর দেরী নেই” - তীরন্দাজ
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- সদরঘাট-১৯৬২(ফটোব্লগ) - মেহরাব শাহরিয়ার
- Geocities থেকে Advertise অদৃশ্য করুন!!!!!! - নিকলস স্বপ্ন
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- চলুন খুব কাছ থেকে একজন ঘাতক দেখে আসি - অমি রহমান পিয়াল
- ছবি ব্লগ : কষ্টার্জিত স্বাধীনতা - গন্ডমূর্খ
- সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ....! - মানবী
- গ্রামীন ফোনঃ এক ছদ্মবেশী বহিরাগত লুটেরা - যোদ্ধা
- বাংলাদেশে বিদেশী বিনিয়োগের নীতিমালা কেমন? - তানভীর
বর্ষপূর্তি - ২
০৯ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১১
প্রথম পোষ্টটি দিয়েছিলাম সদ্য কেনা ক্যামেরাটি নিয়ে। আশাতীত সাড়া পেয়েছিলাম বলা যায় নতুন ব্লগারের প্রথম পোষ্ট হিসেবে। দেখেছিল ১৯৮ জন ব্লগার আর কমেন্ট পেয়েছিলাম ৮ টি। কমেন্টকারী ২ জন ব্লগারের কথা আজো মনে আছে। তাদের একজন সুমি, আরেকজন পাগলা বাবু। সৌদি আরব প্রবাসী সুমি'কে অনেকদিন হয় দেখছিনা আর কলকাতার পাগলা বাবু এখনও মাঝে মধ্যে লিখছেন।
ব্লগের নেশাটা মনে হয় একটু একটু ধরতে শুরু করলো এরপর থেকে। কমেন্ট করি আর অনেকদিন পরপর এক-আধটা পোষ্ট দেই। দূঃখের ব্যাপার হলো প্রথম পোষ্টে যেরকম সাড়া পেয়েছিলাম পরের পোষ্টগুলোতে তার সিকিভাগও পেলাম না। পরের পোষ্টগুলোতে দেখলাম পড়েছেন গড়ে ১০০ জন আর কমেন্ট হয়েছিল ৩/৪ টা করে। পোষ্ট দিয়ে বসে থাকি তীর্থের কাকের মতো ঘন্টার পর ঘন্টা। কোন কমেন্ট আসে না। বলেন সহ্য হয়। অথচ অন্যদের পোষ্ট দেখি দেয়ার সাথে সাথেই এক-দেড়শ বার পড়া হয়ে যায়, কমেন্ট পড়ে কাতারে কাতার।
অন্যদের পোষ্ট পড়ি আর দীর্ঘশ্বাস ফেলি - ইস! এরকম যদি লিখতে পারতাম। মাথার ভিতর ঘুরপাক খায় নানা রকমের হাজারটা লেখা, কিন্তু কি এক অদৃশ্য সমন্বয়হীনতায় লেখাগুলি মস্তিস্কের কোণ থেকে হাতের দিকে ধাবিত হয় না। দুর্দান্ত সব কমেন্ট করতে চাই কিন্তু কি এক পিছু টানে কিবোর্ডের উপর আঙ্গুলগুলো সচল হয় না। পড়ি আর ভাবি, ভাবি আর দেখি। কিছুতেই কিছু হয় না।
এইসব দেখতে দেখতে, পড়তে পড়তে আর ভাবতে ভাবতে খেয়াল করলাম কয়েকটা ব্যাপার। কোন পোষ্টে প্রথম কমেন্টটা যত তাড়াতাড়ি পড়ে সেই পোষ্ট পড়া হয় অপেক্ষাকৃত বেশী বার আর তাতে কমেন্টও পড়ে বেশী। দি আইডিয়া। একটা মোসাহেব দরকার যে পোষ্ট দেয়ার সাথে সাথেই প্রথম কমেন্টটা করবে। কিন্তু কারে বলি - একমাত্র মামলুকার ছাড়া পরিচিত আর কেউ তো নাই। আর এই লোক এমনই যে পোষ্ট পড়ার পর ফোনে কমেন্ট করে। কি মুশকিল। এরমধ্যে জানলাম একাধিক নিকের কাহিনী। অনেকেরই নাকি একাধিক নিক আছে। দ্বিতীয় নিকের চিন্তা শুরু করলাম জোরেশোরে। দ্বিতীয় নিকের প্রাথমিক কাজ হবে মোসাহবের, মানে ক্যামেরাম্যান পোষ্ট দিলে মোসাহেব গিয়ে ক্যামেরাম্যানের পিঠ চাপড়িয়ে প্রথম কমেন্ট টা করবে। এই নিকের দ্বিতীয় কাজ হবে দুর্দান্ত (?) সব কমেন্ট করা। অন এ সেকেন্ড থট, দ্বিতীয় নিকটা এমন হতে হবে যাতে কেউ গালাগালি করতে চাইলেও এর (নিকের) চেয়ে খারাপ কিছু বলতে পারবে না, আবার নিকটা অশ্রাব্যও কিছু হবে না। মানে কিছুটা বোকাসোকা, ভোলাভালা টাইপের আর কি।
জন্ম নিল ক্যামেরাম্যান এর মোসাহেব - গন্ডমূর্খ।
(ক্রমশ ....)
প্রথম কিস্তি
আদৃতা আবৃত্তি বলেছেন:
প্রথম কমেন্টটা বোধ হয় আজ আমি শুরু করলাম....শুভ হোক বর্ষপূর্তি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
কৌশিক বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
কোপা সামছু বলেছেন:
জাক্কাস
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
মিলটন বলেছেন:
ভাই আপনার মধ্যে যে এতকিছু লুকিয়ে আছে তা তো বুঝতে পারিনি।
লেখক বলেছেন: হাঃ! হাঃ!! হাঃ!!! ধন্যবাদ আপনাকে
"......মিলটন বলেছেন: ভাই আপনার মধ্যে যে এতকিছু লুকিয়ে আছে তা তো বুঝতে পারিনি।........"
মিল্টন ভাই, আমার মনে কয়, এইগুলা হইল নেপথ্যের বিষয়......... ক্যামেরায় ধরা পড়েনা.....
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ শুভ
লেখক বলেছেন: ব্লগের মজা তো ভাই কমেন্টেই .... করতে, পেতে আর পড়তে .....
মিলটন বলেছেন:
@ বুলবুল আহমেদ পান্নাহ্যাঁ ঠিকই বলেছেন, এগুলো সবই ক্যামেরার পিছনের ঘটনা। আমরাতো দেখি ক্যামেরার সামনের ঘটনা গুলো।
লেখক বলেছেন: ![]()
সাইফুর বলেছেন:
বর্ষপূর্তিতে শুভেচ্ছা....
লেখক বলেছেন: ধন্যবাদ
কালপুরুষ বলেছেন:
ভাল হচ্ছে।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা .....
লেখক বলেছেন: ধন্যবাদ নাইম ...
কাঙাল মামা বলেছেন:
আপনে তো খুব মজার...আগে বুঝবার পারি নাই
লেখক বলেছেন: ![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ব্যাপক মজাক পাইলাম । ভিতরের কথা উইঠা আসতেছে ।
আমার আগামী পোস্টটা হবে দুইশ'তম পোস্ট ।
দুইশ'তম পোস্টের অভিজ্ঞতা নিয়া কিসু লিখতাম চাই ।
আপনার ধারাবাহিক চলুক । সঙ্গে আছি ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
২০০ তম পোষ্টের আগাম অভিনন্দন।
লেখক বলেছেন: ![]()
চিকনমিয়া বলেছেন:
ভালা আচেন নিকি?
লেখক বলেছেন: ভালা আছি। আপনি কিমুন আছেন ?
মুহিব বলেছেন:
জমছে গুরু। পরবর্তী পোস্টের অপেক্ষায়
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
অ্যামাটার বলেছেন:
ফুরফুরে লাগছে,চলুক...কমেন্ট আর হিট নিয়ে একটা কথা বলি,এই জিনিসটা ধরতে আমাকে কিছুদিন সময় লেগেছে,সেটা হল ফিমেল নিকের পোষ্টে হিট এবং কমেন্ট;দু'টোই বেশী আসে।
একটা উদাহরন দিই,
ব্লগার আউলা একবার অল্পসময়ের জন্য একটা পোষ্ট দিয়েছিল,মাত্র এক লাইনের...আমার মন খারাব বা আজ মন ভাল নেই, এই টাইপের,এবং সেটা প্রথম পাতায়ই দেয়নি...অথচ সাম্প্রতিক মন্তব্য ফিচারের অর্ধেকটাই তা দখল করে রেখেছিল...আমি ক্লিক করে দেখি প্রায় ৩০০+বার পঠিত আর শতাধিক কমেন্ট!!
তবে ব্যাতিক্রম যে নাই তা না, মাহবুব মোর্শেদের ব্লগে মোটামুটি প্রায় সবায়ই একবার করে ঢুঁ মারে।
আবু সালেহ বলেছেন:
"অন্যদের পোষ্ট পড়ি আর দীর্ঘশ্বাস ফেলি - ইস! এরকম যদি লিখতে পারতাম। মাথার ভিতর ঘুরপাক খায় নানা রকমের হাজারটা লেখা, কিন্তু কি এক অদৃশ্য সমন্বয়হীনতায় লেখাগুলি মস্তিস্কের কোণ থেকে হাতের দিকে ধাবিত হয় না।"ক্যামরাম্যান ভাই এ কথাটা আমার বহুত পছন্দ হইেছ!!!

















.........