আমার প্রিয় পোস্ট

টুটুলের উপর আমার যত ক্ষোভ

১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৩

শেয়ার করুন:                   Facebook

টুটুলের সাথে আমার পরিচয় গত জানুয়ারী মাসের কোন একদিন। উপলক্ষ্য ছিল সারিয়া'র ডাকা পিকনিক মিটিং। এরপর আরো কয়েকটা মিটিং আর শেষে ফেব্রুয়ারীর ২৯ তারিখে পিকনিক। পিকনিক সেরে এসে বিভিন্ন ব্লগ আড্ডায় দেখা হয়েছে আরো কয়েকবার। টুটুলের সাথে সম্পর্কটা গাঢ়ই হয়েছে কেবল। তাহলে একটা মহৎ কাজ করতে এসে হঠাৎ কেন হোচট খেল এই আন্তরিক সম্পর্কটা।

শ্বাশ্বত সত্য ক্যাম্পেইন এ অংশ নিতে এসে টুটুলের উপর ক্ষোভ জমা হচ্ছিলো বার বার। ফোনে বহুবার টুটুল আর নেমেসিস কে বলেছি সেসব কথা। নেমেসিস তো মোবাইল তেকে ফোন করে একদিন টানা দেড় ঘন্টা কথা বলেছিল আমার সাথে। যাই হোক। ক্ষোভের একমাত্র কারণ বলা যায় টুটুলের নরম মন-মানসিকতা।

আপনার ভালই জানেন টুটুল এই ব্লগে একজন নিরপেক্ষ ভাল মানুষ হিসেবে পরিচিত। তার এই নিরপেক্ষ চরিত্রটাই আসলে বড় সমস্যা। টুটুল এই ব্লগে দু'টি গুরুত্বপূর্ন কাজের আহ্বায়ক - শ্বাশ্বত সত্য ক্যাম্পেইন আর মুক্তিযুদ্ধ ভিত্তিক ই-সংকলন। দূঃখজনক হলেও সত্যি টুটুল এর কোনটারই মূল উদ্যোক্তা না। মানে কোনটারই আইডিয়া বা চিন্তা টুটুলের নিজস্ব না। যাদের মাথা থেকে এদু'টি চমৎকার উদ্যোগ এসেছে তাদের যে কোন কারণেই হোক একজন নিরপেক্ষ ব্যক্তির প্রয়োজন ছিল। তাদের সেই পারপাসটা সার্ভ করেছে টুটুল। কোন মহৎ উদ্যোগে কারও পারপাস সার্ভ করলে এক-আধটা ব্যতিক্রম ছাড়া আমার ক্ষোভ জন্মানোর কথা না। ক্ষোভের কারণ টুটুল শ্বাশ্বত সত্য ক্যাম্পেইন এ তার নিজের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারে নাই। কেমন জানি একটা গাছাড়া ভাব ছিল। তাকে ডিঙ্গিয়ে লোকজন দেদারসে কথা বলেছে এবং টুটুল সেটা ঠেকানোর কার্যকর কোন ব্যবস্থা নেয় নাই। একটা পর্যায়ে গিয়ে আমার মনে হচ্ছিলো এই ব্যাপারটা আসলে কে সমন্বয় করছে। একটা উদাহরণ দেই - আবদুল্লাহ আল মামুনের পোষ্টে মাসুম ভাই প্রশ্ন করেছিলেন কত টাকা উঠছে। মামুন সাহেব মেজবাহ য়াজাদের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন সাড়ে ৫ লক্ষ টাকা উঠিয়েছে ঢাকার বন্ধুরা। প্রথমত তথ্যটা ভূল আর দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত য়াজাদ এই ব্যাপারে কথা বলতে পারে না। টাকা ছিল টুটুলের একাউন্টে, সেই একমাত্র ব্যক্তি যে এই ব্যাপারে কথা বলার অধিকার রাখে। গত সোমবারের মিটিং এ দুজনকেই এব্যাপারে বলেছিলাম। এখন যদি কেউ প্রশ্ন ....... ।

টুটুলকে ডিঙ্গিয়ে মেজবাহ য়াজাদ এর ভূমিকাটা আমার পছন্দ হয় নাই। আরও বেশ কিছু কারণ ছিল যেখানে টুটুলের ভূমিকা রাখার কথা ছিল, কিন্তু সে সেটা রাখে নাই। বিতর্ক এড়ানোর জন্য সেগুলো আর উল্লেখ করলাম না। আর এই সব নানা রকম কারণে ক্ষোভটা জমা হয়েছিল মূলত টুটুলের উপর। আর গতকাল সেটা প্রকাশ করেছিলাম খুব নগ্নভাবে। বিশেষ করে দু'জনের নামের আগে বিশেষন দিয়ে। আমি সেজন্য আন্তরিকভাবে দূঃখিত।

ভূল বা দোষ যা করার করেছি। এটার একটা সমাধান হওয়া দরকার। আর সেটা হওয়া দরকার ব্লগের বাইরে। টুটুল আর মেজবাহ য়াজাদ এর সাথে আমার কথা হয়েছে। বিশেষণ যোগ করার জন্য তাদের কাছে দূঃখও প্রকাশ বরেছি। যদি সম্ভব হয় সবাইকে নিয়ে বসতে আগ্রহী - যারা শ্বাশ্বত ক্যাম্পেইন এ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন।

শেষ করবো আমার সেই পোষ্টে জামাল ভাস্করের কমেন্টের অংশ বিশেষ আর তার প্রতিউত্তর দিয়ে। সবাই ভাল থাকবেন।

"সবশেষে প্রত্যুৎপন্নমতিত্বরে আমার স্যালুট জানাই এইরম একটা আয়োজনের পুরোধা হওনের জন্য...আমাদের আসলে প্রয়োজন ভালো মানুষের, যারা ডাকলে সচেতন মানুষের সাথে অনেক জোকাররাও নামবো পথে..."

.... আর সেইসব জোকারদের মথ্যে কিছু পাবেন যারা তাত্বিক গুরু টাইপের। এরা মূলত ঘরে বসে ব্লগ পড়ে আর সহমত জানায়। স্যালুট এর তুফান ছোটায় ক্ষণে ক্ষণে। কিন্তু সূযোগ থাকলেও বাস্তবে আপনার পাশে এসে দাড়াবে না। আমি ক্যামেরাম্যান / রঞ্জু জোকার হলেও বাস্তবে আপনাদের পাশে এসে দাড়াব যে কোন প্রয়োজনে, শুধূমাত্র ভার্চুয়ালি সহমত বা স্যালুট জানাব না।

 

 

  • ৩৩ টি মন্তব্য
  • ৫৭৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ১১ জনের ভাল লাগেনি
১. ১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩০
comment by: আসিফ আহমেদ বলেছেন: আপনাদেরকে আগের মতোই দেখতে চাই....
১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২. ১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: এফ আই দীপু বলেছেন: ধন্যবাদ দাদা। আমরা সহনশীল হতে পারি। আমারও মনে হয় একটা মিটিং ডাকা উচিৎ।
১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: একটু সময় নিতে চাচ্ছি। ধন্যবাদ।

৩. ১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৬
comment by: আইরিন সুলতানা বলেছেন: দিস পোস্ট ইজ মাচ বেটার এন্ড পজিটিভ ।

থ্যাংকস আপনাদের যে , শেষ পর্যন্ত আলোচানায় বসতে চান সবাই..

যদি মনে করেন প্রয়োজনে ঠিক একটা সাধারণ ব্লগ আড্ডায় যেমন জমায়েত হয়..এবারও তেমন তুখোড় সমাগম হবে..

ভাল থাকুন সবাই...শেষটা খুব ভাল হোক , যাতে নতুর কিছুর সূচনা হয় আবারো ..

১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪. ১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৮
comment by: জটিল বলেছেন: আমিও দেখা করব , নাম ঠিকানা দেন
১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: প্রোফাইলে ইমেইল আর মোবাইল নাম্বার আছে।।

৫. ১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪২
comment by: মিলটন বলেছেন: সত্যিই খুব ভাল লাগছে এখন। হ্যাঁ বসা দরকার। বুক থেকে একটা পাথর নেমে গেছে।

ওরে আমি কাকে ছেড়ে কাকে ধরি, তোদের সবাইকেই আমি খুব ভালবাসি।
১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬. ১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
comment by: বন্ধনহীন বলেছেন: ""...ক্ষোভের একমাত্র কারণ বলা যায় টুটুলের নরম মন-মানসিকতা।....""

""..আপনার ভালই জানেন টুটুল এই ব্লগে একজন নিরপেক্ষ ভাল মানুষ হিসেবে পরিচিত।.."""

""..টুটুল এই ব্লগে দু'টি গুরুত্বপূর্ন কাজের আহ্বায়ক - শ্বাশ্বত সত্য ক্যাম্পেইন আর মুক্তিযুদ্ধ ভিত্তিক ই-সংকলন। দূঃখজনক হলেও সত্যি টুটুল এর কোনটারই মূল উদ্যোক্তা না। মানে কোনটারই আইডিয়া বা চিন্তা টুটুলের নিজস্ব না। যাদের মাথা থেকে এদু'টি চমৎকার উদ্যোগ এসেছে তাদের যে কোন কারণেই হোক একজন নিরপেক্ষ ব্যক্তির প্রয়োজন ছিল। তাদের সেই পারপাসটা সার্ভ করেছে টুটুল।..."""

""..ক্ষোভের কারণ টুটুল শ্বাশ্বত সত্য ক্যাম্পেইন এ তার নিজের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারে নাই। কেমন জানি একটা গাছাড়া ভাব ছিল।..."""

মারহাবা! মারহাবা! পড়ে ধন্য হয়ে গেলাম!!! কি সুন্দরভাবে চরিত্রহরণ!
আপনার লেখায় কি আপনার মনন ধরা পড়ে না??? পিয়ালের কথা মতো "ল্যাজ দেখা যায়"।

১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: তাই বুঝি ?

৭. ১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
comment by: মুহিব বলেছেন: রনজু ভাই আসেন সব ভুলে যাই। কি বলেন টুটুল মেসবাহ দিপু ও অন্যান্যরা?
১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: একটু সময় দিতে হবে যে ।

৮. ১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: উদাসীন পথচারী বলেছেন: শাশ্বতর জন্য কম-বেশী আপনারা যারা শ্রম দিয়েছেন, সাধারণ ব্লগারদের কাছে আপনারা সবাই শ্রদ্ধাভাজন। আমরা আপনাদের মাঝে পূর্ববৎ সংহতি, সমন্বয়, সমঝোতা, সৌহার্দ ও পারস্পরিক সহিষ্ণুতা দেখতে আগ্রহী। আপনাকে ধন্যবাদ।
১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯. ১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: সারিয়া তাসনিম বলেছেন:

সুন্দরটাই দেখতে চাই বার বার :)

রন্জু ভাই , ভার্চুয়াল সহমত প্রকাশ অনেকটা স্বশরীরে অংশগ্রহণ করতে না পারার অপারগতা । এটাকে ছোট করে দেখবেন না । কারণ দাওয়ার সাথে দোওয়া ও লাগে । ভার্চুয়াল সহমতকারীরা ক্যাচাল লাগাইলে তখন এট্টু খারাপ লাগে :)
১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
প্রতিউত্তরটা সব ভার্চুয়াল সহমত পোষণকারীর জন্য না। কেবল যারা মনিটরের সামনে বসে দুনিয়া বুঝে ফেলে তাদের জন্য।

১০. ১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
comment by: শেরিফ আল সায়ার বলেছেন: একটা কাজ করতে গেলে দলের সবার মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরী হওয়া উচিত। এবং সেই দলের উদ্দেশ্যে সফল করতে গিয়ে মতের অমিল হবেই এটাই স্বাভাবিক। তখন একটু সমস্যা হবেই। কিন্তু এখানে সমস্যা এত বাজে ভাবে শুরু হয়েছে মনে হচ্ছে মানুষগুলোর মধ্যে এক সাথে কাজ করতে গিয়ে কোন আত্মিক সম্পর্কই তৈরী হয়নি। এই কথা গুলো বলতে আমার নিজেরই খুব খারাপ লাগছে।
শেষ মিটিং এ আমি আসতে পারিনি। কি সিদ্ধান্ত হয়েছিল তাও জানতাম না। টুটুল ভাই শুধু ফোনে বলেছিল, রাজশাহী যাওয়া হবে। কিন্তু রাজশাহী গিয়েও যে ঝামেলা পাকানো হবে তা কল্পণাও করিনি।

রন্জু ভাই, একটাই প্রশ্ন, কেনো একটা সৎ উদ্দেশ্যকে আমরা পলিউট করছি? কার নাম বলা হলো আর কার নাম বলা হলো না তা নিয়ে ঝগড়ার কি দরকার ছিল? আর রাজশাহীর সমস্যা ঢাকা পর্যন্ত আনার কি দরকার ছিল? ওখানে একটি মিটিং করে সব শেষ করতে পারতেন না? কেনো এটাকে ব্লগ পর্যন্ত আসতে দিলেন?

আপনারা আমার অনেক বড়। আপনাদের সবাইকে আমি সম্মান করি। আমার প্রশ্নে যদি কোনো অযুক্তিক কিছু থেকে থাকে কিংবা বেয়াদবি থেকে থাকে আমাকে মাফ করবেন।

আর যত তাড়াতাড়ি পারেন সব কিছু মিটমাট করেন।
১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কাজ করেছে তারা কেউই মনে হয় নামের জন্য কাজ করে নাই। আমরা সবাই একটা কথাই বলেছি, যে সাইটের মাধ্যমে আমরা একে অপরকে চিনেছি এবং একসাথে কাজ করেছি, তার নামটা যাবে। এখানে সেটা সামহোয়্যার ইন ব্লগ আর আমার ব্লগ।

সূযোগ সন্ধানী কেউ কেউ এটাকেই ব্যবহার করতে চাইছে বার বার।

১১. ১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
comment by: কালপুরুষ বলেছেন: আপনার এই পোস্ট পড়ার পর এই বিষয়ে আমার কোন পোস্ট রাখার মানে হয়না তাই ড্রাফ্ট করে রেখে দিলাম। আশা করি ব্যাপারটা সকলের বোধগম্য হবে।
১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা অনূরোধটা রাখার জন্য।

১২. ১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
comment by: রাশেদ বলেছেন: হায়রে! আপ্নে আর কালপুরুষের এইসব পোস্ট পোলাডারে ব্যান খাওয়াইলো! কি আর কমু! কাল্লুর কথা বাদ দেই। তারে পুছি না। পোস্ট দিয়া সাহস থাকে না তার, মুইছা ফেলে, সাধু সাজে!

আপ্নে তো ভাই মুরুব্বি মানুষ। :(
১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: কালপুরুষদা'কে আমি এবং আরো কয়েকজন অনূরোধ করেছিলাম পোষ্ট মূছে ফেলার জন্য। আর প্রত্যুর ব্যান (আমি কিন্তু এখনও শিওর না) এর সাথে কালপুরুষদা'র কোন সম্পর্ক আছে বলে মনে হয় না। আপনি যে কারণে ব্যান হয়েছিলেন লাষ্ট টাইম এখানেও সে কারণটা হতে পারে।

মুরুব্বি ঠিক আছে, তবে মহামানব তো নই। ভূল হয়েছিল বিশেষণ দু'টো যোগ করে। আমার এমনই মেজাজ খারাপ ছিল কাল যে সাধারণ বোধবুদ্ধিও মনে হয় লোপ পেয়েছিল।

১৩. ১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: ইরতেজা বলেছেন: পুরো ব্যাপারটাই দুঃখজনক। টুটুল ভাইয়ের ব্যান মেনে নিতে পারছি না। আপনারা রাজশাহীতে প্রথমেই ব্যাপারটা নিজেরা মিটমাট করলেই পারতেন।
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভূল আমাদের সবারই কিছু না কিছু ছিল। যাই হোক। অন্যতম একজন ভূলকারী হিসেবে সামগ্রিক বোঝাপড়ার দায়িত্বটা নিজেই কাধে তুলে নিতে চাইছিলাম। সেখানেও দেখি লোকজন আরো ভূলের জন্য ইন্ধন দিচ্ছে।

১৪. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:১০
comment by: লুলুপাগলা বলেছেন: ব্লগে ঝগড়া করে অসংখ্য দিনরাত পার করা যাবে, সমস্যা তাতে আরো জটিলতাই পাবে। আমার মতামত হলো শাশ্বত ক্যাম্পেইনে যারা জড়িত ছিলেন তাদের জরুরী ভিত্তিতে একবার বসা প্রয়োজন। একসাথে বসলে হয়তো ক্ষোভগুলি প্রশমন হতো, ভূলবোঝাবুঝির অবসান হতো। নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি করে সমস্যা সমাধান হবেনা। ফলাফল হয়তো ভবিষ্যতে কোন প্রাপ্তি, শাশ্বত বা তাদের মত কেউ উদ্দ্যোগের অভাবে ব্লগারদের ভালবাসা থেকে বঞ্চিত হবে।
১৩ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ কায়েস ভাই। চেষ্টা শুরু করছিলাম। একটু সময় লাগবে মনে হয়।

১৫. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৯
comment by: এস্কিমো বলেছেন: পোস্টাপুষ্টি না কইরা নিজেরা টেলিফোনে বা দেখা সাক্ষাৎ করে মিটিয়ে ফেলতে পারতেন।

টুটুলের ব্যানের বিষয়ে আপনাকেও কিছুটা দায় নিতে হবে।
১৬. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪১
comment by: মুকুল বলেছেন: আনব্লক করার জন্য ধন্যবাদ।

কিন্তু কেন ব্লক করলেন, তাতো পরিস্কার হলো না!
১৭. ১৪ ই জুলাই, ২০০৮ সকাল ৯:০৩
comment by: মুহিব বলেছেন: আরে দাদা আহেন বুক মিলাই
১৮. ১৪ ই জুলাই, ২০০৮ সকাল ১০:২৬
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: সবাই আলাপ সালাপ করেন ...
১৯. ১৪ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪১
comment by: নাঈম বলেছেন: খুব ভাল লাগছে মতানৈক্যের একটা সুন্দর সমাপ্তির সম্ভানা জানতে পেরে। আমারও মনে হয় এ ব্যাপারে ব্লগারদের একটি মিটং ডেকে সব মতানৈক্য দূর করাটি বুদ্ধিমানের কাজ হবে।

 



 


ছবিওয়ালা
eusufzai@gmail.com
মোবাইল : ০১৯১২০৪৩৫৩০
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬১১০