আমার প্রিয় পোস্ট

বিজ্ঞাপন রঙ্গ

৩০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৪৭

শেয়ারঃ
0 0 0

একই সপ্তাহে যখন তৃতীয় বারের মতো নেট লাইন গন্ডগোল করলো, খুব সিরিয়াসলি ভাবছিলাম কি করা যায়। মড়ার উপর খারার ঘায়ের মতো একদিন সকালে মনিটরটাও নষ্ট হয়ে গেল ঠুস করে। কি আর করা। ফোন করে নেট লাইন বিচ্ছিন্ন করলাম। মনে মনে হাফ ছেড়ে বাচলাম এই ভেবে যে, শেষ পযর্ন্ত সা. ই. ব্লগ আসক্তিটা থেকে মুক্তির একটা পথ পাওয়া গেল। মুশকিল হলো ঘুম থেকে উঠে প্রথম কয়েকদিন কথাটা মনে থাকতো না। বাথরুমে যাওয়ার আগে অভ্যাসবশত কম্পিউটারের সুইচ অন করে যেতাম। ফিরে এসে অন্ধকার মনিটর দেখে মনে পড়তো ....।

কাজে মন দেয়ার চেষ্টা করলাম। তারপরও দেখি সময় কাটে না। শেষ পযর্ন্ত বেছে নিলাম দৈনিক পত্রিকা। বাসায় নিয়মিত রাখা হয় প্রথম আলো। সন্ধ্যায় দূলাভাই অফিস থেকে নিয়ে আসেন ডেইলি ষ্টার আর আমার দেশ। ডেইলি ষ্টারের সাপ্তাহিক আর মাসিক ম্যাগাজিন গুলো নিয়মিত পড়লেও, পত্রিকার হেড লাইন ছাড়া এদুটোর আর তেমন কিছু পড়া হতো না। সময় সূযোগ পেয়ে গোগ্রাসে পড়া শুরু করলাম পত্রিকা দুটো। একেবারে পৃষ্ঠা নাম্বার থেকে শুরু করে শেষ পৃষ্ঠার প্রিন্টার্স লাইন পযর্ন্ত - সবকিছুই। আমার দেশ পত্রিকা পড়ে - বিশেষ করে এর ক্ল্যাসিফায়েড এড সেকশন পড়ে দারুণ আনন্দ পেলাম। প্রতিদিন ই সেখানে মজাদার আর আগ্রহোদ্দিপক সব এড পাওয়া যায়। এরমধ্যে থেকে কয়েকটা আমার মন্তব্য সহ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও পড়ুন এবং মন্তব্য করুন।
--------------------------------------------
জরুরী আবশ্যক : কানাডা থেকে ফেরত ম্যাডামের ২ কন্যা, একমাত্র আদরের ছোট বোন ঝরণাকে নিয়ে ঢাকায়। উনার নিজস্ব ফ্ল্যাট বাসার জন্য ৮ জন গার্ড, ১ সুপারভাইজার আবশ্যক, থাকা-পোষাক ফ্রি, বেতন ৮২৫০ - ৯৩৫০/, মাসে ৪ দিন ছুটি, আসামাত্র জয়েন। সরাসরি - ০১৯২০৫৫৮১২০
দৈনিক আমার দেশ - ২৯শে জুলাই, ২০০৮ (পৃষ্ঠা ৪)
মন্তব্য : "ধান ভানতে শিবের গীত গাওয়া" বোধহয একেই বলে। স্যার নাকি ম্যাডাম, ম্যাডাম আদরের ছোট বোন ঝরনাকে নিয়ে থাকেন নাকি কুত্তার বাচ্চা পালেন - চাকরি হওয়ার আগেই দারোয়ানকে এগুলো জানানোর মাজেজা ঠিক বুঝলাম না। বেতনের অংকটাও তো রীতিমতো সন্দেহজনক।
--------------------------------------------
পাত্র চাই : পাত্রীর নিজ নামে আশুলিয়ায় ফ্ল্যাট, সাভারে সোয়েটার ফ্যক্টরি (৩৬+, ৫'-৩") সুন্দরী, বিধবা, বন্ধ্যা, বাব-ভাই নেই, মা অসুস্থ্, পাত্রীর বাম হাতে শক্তি কম। অসহায় পাত্রীর ও ব্যবসায়ের দায়িত্ব নিলে মোটা অঙ্কের আর্থিক হেল্প। ২য় বিবাহ চলবে। গোপনীয়তা রক্ষা। ০১৭২৭৪২৬৭৫৭
দৈনিক আমার দেশ - ২৯শে জুলাই, ২০০৮ (পৃমষ্ঠা ৪)
মন্তব্য : জটিল। সেধে সতীনের ঘর করতে চায় ....
-------------------------------------------
পাত্র চাই : কোন মিডিয়া নয়, লন্ডনে মেয়ের দোকার পরিচালনার জন্য বিয়ে করে নিয়ে যাবে। সরকারী ভ্যাট ছাড়া সমস্ত খরচ মেয়ের। ছেলের বর্তমান ও স্থায়ী ঠিকানায় থানা এবং আদালতে মামলা আছে কিনা যাচাই-বাছাই শেষে বিয়ে হবে কোর্টে। যাওয়ার আগে ছেলের আর্থিক অবস্থা গোপন থাকবে। ছবি ও বায়োডাটা পাঠান। ০১৭৩৫৮৯৭৫৯২
দৈনিক আমার দেশ - ২৮শে জুলাই, ২০০৮ (পৃষ্ঠা ৪)
মন্তব্য : ডাল মে কুছ কালা হ্যায় .....
---------------------------------------------
আবশ্যক : জব ভিসার পরেই টাকা। আমেরিকা, কানাডা, ইতালি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্সে জব ভিসা, থ্রিষ্টার হোটেলে কুক হেলপার, ওয়েটার ১২,০০,০০০/, লেবার ক্লিনার ৮,০০,০০০/, ভিজিট ভিসা ৪,০০,০০০/ (দূবাই ১,৯০,০০০/)। মদিনা ৮৫/১, নয়া পল্টন ০১৯১৬৫৮৭১৫৫, ৯৩৩৭৭৬৮, ০১৭২৭৫২৫২৯০
দৈনিক আমার দেশ - ২৯শে জুলাই, ২০০৮ (পৃষ্ঠা ৪)
মন্তব্য : ১২ লাখ টাকা থাকলেতো দেশেই অনেক কিছু করা যায়। বিদেশ যাওয়ার দরকার কি ?
-------------------------------------------------------------------------------
তবে গাঁটের পয়সা খরচ করে পত্রিকা কিনে পড়লে মজা নাও পেতে পারেন।

 

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫২
নাঈম বলেছেন: সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ
৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: আসলেই...

২. ৩০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫২
কৌশিক বলেছেন: বস কি সিরিয়াসলী চিন্তা করতেছেন?
৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: :)

৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: :)

৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: তা আর বলতে ...

৫. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৩
প্রচেত্য বলেছেন: কি বলব, বলার তো কিছুই দেখছিনা
৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: :)

৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১১

লেখক বলেছেন: জটিলস্য জটিল :)

৭. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১২
আইরিন সুলতানা বলেছেন: আগ্রহী ব্যক্তিগণ অতিস্বত্তর যোগাযোগ করুন । ;)
৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: :)

৮. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২৯
কালপুরুষ বলেছেন: ভাবতেছি বেনামে একটা নতুম সিম কিনা যোগাযোগ করুম কিনা! মুক্তিপণের টাকা যোগাইতে হইবো তার আগে।
৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: কোনটায় যোগাযোগ করতে চান ? :)

৯. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৪
মিলটন বলেছেন: আপনার মনিটর ঠিক হলো?

@ কালপুরুষ
এখন কি বেনামে সিম কেনার অপশন আছে?
৩০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ঠিক হয়েছে মানে জোড়াতালি দিয়ে চলছি আর কি।
বেনামে সিম তো এখনও পাওয়া যায় বলে।

১০. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৭
রাতমজুর বলেছেন:
মামু, ইডাতে যোগাযোগ করি চলেন,

পাত্র চাই : কোন মিডিয়া নয়, লন্ডনে মেয়ের দোকার পরিচালনার জন্য বিয়ে করে নিয়ে যাবে। সরকারী ভ্যাট ছাড়া সমস্ত খরচ মেয়ের। ছেলের বর্তমান ও স্থায়ী ঠিকানায় থানা এবং আদালতে মামলা আছে কিনা যাচাই-বাছাই শেষে বিয়ে হবে কোর্টে। যাওয়ার আগে ছেলের আর্থিক অবস্থা গোপন থাকবে। ছবি ও বায়োডাটা পাঠান। ০১৭৩৫৮৯৭৫৯২
দৈনিক আমার দেশ - ২৮শে জুলাই, ২০০৮ (পৃষ্ঠা ৪)
৩০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: কার জন্য ?
এতো টাকা পয়সা খরচ করবে আর ভ্যাট দিতে পারবে না ?
ছেলের সব কিছু যাচাই-বাছাই শেষে লুকিয়ে কোর্টে বিয়ে কেন ?
ছেলের আর্থিক অবস্থা কার কাছ থেকে গোপন রাখবে ?

১১. ৩১ শে জুলাই, ২০০৮ রাত ৩:১৬
ফারহান দাউদ বলেছেন: ৮ টা গার্ড লাগবো কিসের লাইগা?
৩১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: ২ কন্যা সাথে আবার আদরের ছোট বোন ঝরণা। আর্মি ব্যাকগ্রাউন্ড যে কেন চায় নাই, সেইটাই বুঝলাম না। :)

১২. ৩১ শে জুলাই, ২০০৮ রাত ৩:২৪
মানুষ বলেছেন: ম্যাডামের আদরের ছোট কইন্যা আসতেছে। ৮খানা গার্ড তো কম মনে হইলো আমার কাছে।
৩১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: :)
ভাল কথা আপনার শিকা কি এখনও ছিড়ে নাই ?

১৩. ০৯ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৯
অ্যামাটার বলেছেন: ক্যামেরাম্যান ভাই,কেমন আছেন?
অনেকদিন পর আপনার পেজে একটা ঢুঁ মেরে গেলাম...পজার পোষ্ট...
আসলেই...পত্রিকার বিজ্ঞাপনের জন্য বরাদ্দ ঐ পেজটা যে আসলে কোন শ্রেণির পাঠককে টার্গেট করে,সেটা বুঝিনা,আদৌ কি আসলেই কেউ পত্রিকার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে নাকি?
২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৯

লেখক বলেছেন: য়খন পড়ার কিছু থাকে না, তখন আমি সব বিজ্ঞাপন পড়ে ফেলি।

১৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৬
জেমিনি বলেছেন: হায়রে বাংলাদেশ ! হায়রে বাঙ্গালি............
নিজেই নিজের ইজ্জত ডুবালি।
২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১১

লেখক বলেছেন: জাতিরে আবার টানলেন কেন ?

১৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩
লীনা দিলরূবা বলেছেন: জোস লেখা।

আমারও ক্ল্যাসিফায়েড বিজ্ঞাপন পড়ার বাতিক আছে, মানে যেদিন সময় পাই আরকি।

লেখাটা প্রিয়তে।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২৭ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:২৩

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছবিওয়ালা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ