আমার প্রিয় পোস্ট

আবারো পিকনিক ....

১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৫৪

শেয়ারঃ
0 0 0

আবারো পিকনিকে যাব সা.ইনের ব্লগারদের সাথে, গত পিকনিকের পর থেকে আশায় ছিলাম। এ বছর প্রথম কথাটা তুললো ব্লগ বন্ধু নেমেসিস। আর আমি শুরু করলাম ফোনাফুনি। গতবারের উদ্যোক্তা ছিল সারিয়া। আয়োজক হিসেবে যথেষ্ট গোছানো স্বভাবের, আর তাই শুরুতেই তাকে ফোন করলাম। সে শুধূ বললো ফেব্রুয়ারীর মাঝামাঝি পর্যন্ত সে ব্যস্ত থাকবে, তাই ডেট টা ফোব্রুয়ারীর শেষের দিকে বা মার্চের শুরুতে করলে ভাল হয়। তখন তো আর বুঝি নাই যে নিজের বিবাহ নিয়াই সে ব্যস্ত। দিন যায়, সারিয়া আর সময় বের করতে পারে না। শেষে জানলাম তার আকদ হয়েছে। এরমধ্যে একদিন দেখি অরণ্য আনাম নামে এক ছেলে পিকনিক নিয়ে একটা পোষ্ট দিয়েছে। তার প্ল্যান দেখে প্রথমে খূব হাসলাম মনিটরের সামনে বসে। কালপুরুষ'দাকে ফোন দিলাম। দাদা জানালো তিনি সেটা দেখেছেন। অরণ্যের প্ল্যানটা ছিল এরকমের যে তার ডাক শুনে গোটা পঞ্চাশেক ব্লগার পকেটে টাকা পয়সা নিয়ে নন্দনের গেটে গিয়ে হাজির হবে আর সে বীরদর্পে সবাইকে নিয়ে পার্কে প্রবেশ করবে। আমি একটা কমেন্ট করলাম। ফোনে কথা হলো সারিয়াকেও লিংক পাঠালাম। সেও কমেন্ট করলো। কালপুরুষ'দা, সারিয়া আর আমি মিলে ঠিক করলাম এবারের আয়োজক অরণ্যই হোক, আমরা সবাই তাকে পিছনে থেকে সাহায্য করবো। একটা ছোট মিটিং করার কথা ছিল সারিয়া বা কালপুরুষ'দার বাসায়, সেটা আর হয়ে উঠেনি বিডিআর এ হত্যাযজ্ঞের ঘটনায়। এর বদলে কথা হলো ছবির হাটে আর ব্লগের পাতায়। আর ফোনাফুনি তো চলছিলোই। ভেন্যু নিয়ে কিছুটা সমস্যা ছিলো, কেউ পছন্দ করছিলো, কেউবা করছিলো না। আরেকটা সমস্যা হয়েছিল কনফার্মেশন আর চাঁদা কালেকশন নিয়ে। আমরা ঠিক গোছানো ভাবে এবারের আয়োজনটা করতে পারি নাই, বেশ কিছু হচপচ ছিল। এবার কোন স্পন্সরও পাওয়া যায় নাই বলা চলে। শেষ পর্যন্ত রুবেল বিভিন্ন গিফট স্পন্সর করে তার ব্যবসা প্রতিষ্ঠান রাজ্জাক কেমিক্যাল আর ভাই ভাই ফুড প্রোডাক্টস এর নামে। আর ক্যাশ যেটা বেশী খরচ হয়েছিল সেটার দায়িত্ব নেন কালপুরুষ'দা। তিনি অবশ্য খাবার আর বাসের দায়িত্বও নিয়েছিলেন।

পিকনিকের আগের দিন রুবেল আর অরণ্য মিলে সব ঘিফট আইটেম ঠিকঠাক করেছিলো। আমি আর কালপুরুষ'দা কাওরানবাজার থেকে পানি, প্লেট, গ্লাস, জগ ইত্যাদি কিনে ফেলি আগের দিন সন্ধ্যায়। সকালের নাশতাও অর্ডার দেয়া হয় ষ্টার কাবাবে সেসময়। ঠিক হয় আমি দাদার বাসায় সকালে হাজির হবো আর দু'জনে মিলে ষ্টার থেকে নাশতা নিয়ে একবারে খামার বাড়ীর সামনে।

পরদিন সকাল ৭:২০ এ কালপুরুষ'দার বাসায় গিয়ে শুনি দাদা ভাবীকে নিয়ে আগেই বের হয়ে গেছেন। কি আর করা। ছুটলাম খামার বাড়ীর দিকে। পৌছে দেখি বেশীর ভাগ ব্লগারই হাজির। কয়েকজন তখনও আসেনি। আমি অরণ্যকে নিয়ে য়খন লিষ্ট চেক করছি আশে-পাশে ছোট একটা ভীড় জমে গেল। কারণ আমি আর আমার ম্যগনিফাইং গ্লাস। চোখে দেখি না বলে এইটার সাহায্য নিতে হয় মাঝে মধ্যে। কয়েকজন ব্লগার ছবিও তুলে ফেললো।

এরমধ্যে আরিল-জানা আর পিচকি কিন্নরী এসে হাজির। অরণ্য বইমেলাতেই জানাকে দাওয়াত দিয়েছিলো পিকনিকের। আমি আর কালপুরুষ'দাও পরে দাওয়াত দেই ব্লগার সাথে একটা দিন কাটানোর। তারা দাওয়াতটা রক্ষা করায় পিকনিকের সবাই খূব খূশী হয়েছিলো। সবশেষে হাজির হলো সারিয়া-আশরাফ জুটি। নবদম্পতিদের তো ঘুম থেকে উঠতে একটু দেরী হয়ই। কি আর করা।

শামিমকে গুনে গুনে ৩৫ পিস চকলেট দেয়া হলো বাসে ব্লগারদের দেয়ার জন্য। নিজের ভাগে মাত্র একটা পড়ে দেখে শুরু হলো তার উশখূশ করা। থাকতে না পেরে দাদার চোখ এড়িয়ে আমাকে সাক্ষী মেনে মূল প্যাকেট থেকে আরো কয় পিস হাপিস করলো, অথচ দেয়ার সময় আমাকে দিল মাত্র ১ পিস। মনের দূঃখ মনে চেপে রেখে চিন্তা করা শুরু করলাম পোলাটা এই চিকনা শরীরে এতো খাবার ধারণ করে কেমনে। অবশেষে ৮:৩০ এর দিকে আমরা রওনা হলাম। আমরা সবাই একটা বাসে, কালপুরুষ'দা একটা পিকআপে আর জানা আরিল তাদের মাইক্রোতে। শনির আখড়া থেকে উঠলো পথিক। যাত্রাবাড়ী থেকেই জ্যাম শুরু হয়েছিলো। কথা ছিলো কাঁচপুরের আশে-পাশে গিয়েই নাশতা দেয়া হবে। জ্যাম পার করে সেখানে পৌছাতেই লেগে গেল ১০টা। শেষে নাশতা দেয়া হলো দু'পিস পরোটা আর ভাজি।

পূর্বাচলে রাজউকের অফিসে গিয়ে দেখা গেলো আমেপাশের চরম রুক্ষ পরিবেশ। কোন গাছপালা নাই, বিশাল প্রান্তরের মাঝখানে কেবল বিল্ডিংটা দাড়িয়ে। লোকজন পরামর্শ দিলো ইকো পার্কে যেতে, যেটা অগ্রপথিক পল্লী সমিতি পরিচালনা করে। আরো ৩ কিমি পথ পেরিয়ে আমরা হাজির হলাম সেখানে।

এরপর যথারীতি পরিচয় পর্ব আর খেলাধূলা। এরমাঝে একবার রুবেলের কসমস ব্র্যান্ডের জেলী সহযোগে টোষ্ট খাওয়া হলো। আর এসব পরিচালনা করছিলো "মহা পৈতাল" অরণ্য। নামটা আমার দেয়া না, ওর বন্ধুদের দেয়া। আশা করা যায় শব্দটা অচিরেই নিক হিসেবে সা. ইনে আসবে। এরপর জানা-আরিলের সাথে ব্লগ বিষয়ে মতবিনিময়। সবশেষে আবারও খাবারের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা। খাবার এলো ৩টার দিকে। লাইন ধরে খাবার নিয়ে গোগ্রাসে খাওয়া শুরু হলো। আইটেম ছিল কাচ্চি বিরিয়ানি আর রোষ্ট। সাথে সালাদ আর বোরহানি। বোরহানিটা মনে হয় কম হয়েছিল। যাই হোক। রুবেল আবার আমাদের আচার দিয়ে পরিতুপ্ত করেছিল। সবশেষে ছিল জানার সৌজন্যে কোল্ড ড্রিংক্স।

সবশেষে লটারী আর পুরস্কার বিতরণ। সারিয়া আর তার পরিবারই কি এক আশ্চর্য যাদুমন্ত্রে বেশীরভাগ পুরস্কার জিতে নিয়েছিল।

আমরা ৬টার দিকে রওনা হলাম ঢাকার দিকে। বাসে উঠার আগে জানা বিদায় নেয়ার সময় হাতে ধরিয়ে দিল কমলার প্যাকেট। সবাই কমলা খেতে খেতে রওনা দিলাম ফিরতি পথে।

দেখা হবে আবারও পরবর্তী পিকনিকে। শুভ ব্লগিং।

 

সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০০
জইন বলেছেন: আমার লাস্ট পোষ্টা প্লিজ .... সবাই দেখবেন .... আমাকে প্রথম পাতায় দিবে না ... তাই বলছি আমার উপর যে অন্যায় করা হয়েছে ... আপনারা একটু জানুন

আর ওনাকে বলুন আমি মন্তব্য করতে চাই
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: ব্লক করা একজন ব্লগারের অধিকার। সেটা নিয়ে পোষ্ট দেয়াটা হাস্যকর। আমিও কিন্তু আপনাকে ব্লক করতে পারি অপ্রাসংগিক কমেন্টের জন্য।

২. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:১০
মুহিব বলেছেন: ওয়াও......দারুন একটা দিন কাটিয়েছেন তো। আহা আবারও মিস করলাম। পরেরবার ইনশাল্লাহ।
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: পরেরবার ইনশাল্লাহ :)

৩. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:১৬
আবদুর রহমান (রোমাস) বলেছেন: রঞ্জু ভাই এবার খুবই মজা পাইছি।
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: ভার্চুয়াল ব্লগারদের স্বশরীরি সান্নিধ্য সবসময় ই আনন্দদায়ক।

৪. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:২৩
সহেলী বলেছেন: এত এত মজা করলেন , হিংসায় জ্বলে পুড়ে গেলাম ,বাঙালী কিনা !
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: হিংসা করে ফায়দা কি !!! আপনি মনে হয় বাইরে থাকেন। দেশে এলে একটা ডাক দিলেই দেখবেন হুরমুরিয়ে সব হাজির। আড্ডা যা একটা হবে না !!!

৫. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:২৪
মুক্ত বয়ান বলেছেন: সবশেষে হাজির হলো সারিয়া-আশরাফ জুটি। নবদম্পতিদের তো ঘুম থেকে উঠতে একটু দেরী হয়ই। কি আর করা!!
সারিয়া আর তার পরিবারই কি এক আশ্চর্য যাদুমন্ত্রে বেশীরভাগ পুরস্কার জিতে নিয়েছিল।

ভাইয়া, বিয়া করে ফেলব নাকি?? যদি কিছুটা সৌভাগ্য আমাদেরও হয়!! ;)
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: হ্যাঁ। করতে পারেন। তবে এটা একধরণের ডেসট্রাকটিভ টেষ্ট। আপনি আর কখনি পরিপূর্ণভাবে পূর্বাবস্থায় ফিরে যেতে পারবেন না।

৬. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:২৭
কালপুরুষ বলেছেন: স্যরি ক্যামেরাম্যান, ৭-১৫ মি: পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করে রওনা দিই। আপনার ভাবীর কোন এক কলেজে শিক্ষক নিয়োগের ভাইবা বোর্ডে উপস্থিত হবার কথা তাই সময়মতো যাওয়াটা জরুরী ছিল। আর নাস্তা নিতে হবে ভেবেই আর দেরী করিনি তবুও ৮-১৫মি: আমরা রওনা হতে পারিনি।

একটু সংশোধনী আছে- পিকনিক স্পটটা রাজউক-এর নয় যদিও পূর্বাচল প্রকল্পের কাছেই। সম্ভবত এই বিশাল পার্কটি ব্যক্তিগত বা যৌথ মালিকানাধীন এবং রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ পৌরসভার অধীনে ব্যক্তিগত পরিচালনা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। রাজউক কর্মকর্তা হিসেবে তারা বুকিং না থাকা সত্তেও আমাদের জায়গার ব্যবস্থা করে দিয়েছিল করেছিল এবং ঐ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সার্ভিস চার্জ বাবদ রশীদের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিকে ১০০০ টাকা দিয়ে এসেছি।

প্রতিষ্ঠানটির নামঃ

"অগ্রপথিক পল্লী সমিতি"

(পল্লী জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ও ব্যতিক্রমী প্রতিষ্ঠান)

জিন্দা-গোবিন্দপুর, রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ।

১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: আরে ধূর। আমি কিছু মনে করি নাই। আর কারেকশনের জন্য ধন্যবাদ।

৭. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:২৯
এস রহমান বলেছেন: মুক্ত বয়ান করে ফেল .সৌভাগ্য না দুরভাগ্য জ্ঞান হবে পরে



তবে মজার একটা দিন উপভোগ করলাম
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: অবশ্যই মজার একটা দিন।

৮. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৩২
কালপুরুষ বলেছেন: সহেলীকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও আসে নাই। ওর আগামী তিনটা পোস্টে মাইনাস দেয়া হবে।
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: সহেলী কি ঢাকায় থাকেন ? তাইলে আমিও মাইনাস দিব।

৯. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৯
সহেলী বলেছেন: @ দাদা , পিকনিকের খাওয়া পেলাম না , আরো মাইনাস --সবই মাইনাস :)
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: ঢাকায় থেকে যারা আফসোস করে, তাদের জন্য মাইনাসই .... :)

১০. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫১
মুক্ত বয়ান বলেছেন: সহেলীপু দেশে থাকলে আমিও মাইনাস দিলাম!!!
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: দাদা ৩টা, আমি ৩টা, মুক্তবয়ান ৩টা, মোট ৯টা মাইনাস ...

১১. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫২
সহেলী বলেছেন: এরপরেরবারের স্পটের ঠিকানা দিন ,এখুনি গিয়ে বসে থাকি , পরে যদি জায়গা না পাওয়া যায় !
১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: ছবির হাট = পরবর্তী আড্ডা স্থল :)

১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: পিকনিকে যান নাই তো কি হইসে, শ্বশুর বাড়ীর আদর আপ্যায়ন তো আর কম হওয়ার কথা না।

১৩. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:০৪
যুগান্তকারী বলেছেন: আহ হারে কতকিছু যে মিস করছি;(
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: আহা!!!

১৪. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৪
নিঃসঙ্গ বলেছেন: খুব মিস কইরা ফেল্লাম :( আপনারা আর একটা মাস পরে গেলেই তো আমি যাইতে পারতাম।
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: অসুবিধা নাই। আপনি এসে আবার ডাক দিয়েন আমরা এক পায়ে খাড়া আছি।

২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: সেই দূঃখের কথা আর বইলেন না। ক্যামেরা নষ্ট।

২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৮:৩৩
মিলটন বলেছেন: রঞ্জু ভাই আর কালপুরুষদার মুখের উপর পিকনিকে যাওয়ার প্রস্তাবে "না" বলেছিলাম। কিন্তু কিছুই করার ছিল না। কারণ ইদানিং অফিসিয়াল কিছু কাজে সপ্তাহে সাতদিনই সময় দিতে হচ্ছে। ব্যাডলাক। সুন্দর একটা পিকনিক আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। এই সপ্রীতি বজায় থাকুক সব ব্লগারদের মাঝে। সবাই যেন সবার সুখ দুঃখ শেয়ার করতে পারে।
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: এর পরের বার বসের মূখের উপর না বলে পিকনিকে চলে আসবেন।

১৮. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৫
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: আপনি সবচেয়ে ভাল ভাবে আমার বিজ্ঞাপন করে দিলেন । ধন্যবাদ আপনাকে । প্লাস আর প্রিয়তে গেল । সবাইকে ধন্যবাদ যারা গিয়েছিলেন ।
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: আপনাকেও ....

১৯. ১৫ ই মার্চ, ২০০৯ রাত ২:০১
পথিক!!!!!!! বলেছেন: বোরহানি টা মজা হৈছিল কিন্তু মাত্র এক গ্লাস খাইতে পারছিলাম ..আপষুস
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: এ......ক গ্লাস !!! আমি তো একফোটাও পাই নাই।

২০. ১৫ ই মার্চ, ২০০৯ রাত ২:০৯
কালপুরুষ বলেছেন: আমি বোরহানি এক ফোটাও খেতে পারিনি। কারণ কোন বোতলেই তখন বোরহানি ছিলনা। দুঃখটা কার বেশী? স্বাদের কথা বলে আরো আফসোস বাড়িয়ে দিলেন।
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: আমারও একই অবস্থা।

২১. ১৫ ই মার্চ, ২০০৯ সকাল ১১:২৫
মুক্ত বয়ান বলেছেন: ভাইয়া, আপনার পোস্টের লিংক আমারটায় দিছি। ঐটায় পিকনিক নিয়া সব কয়টার লিংক দেওয়া আছে।
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি দেখেছি।

২২. ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০৮
যীশূ বলেছেন: দেখা হবে পরবর্তী পিকনিকে, আশা রাখি। :)
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: কত সালে ? ২০১০ না ২০৫০ সালে সেটা তো বুঝলাম না।

২৩. ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৪২
সারিয়া তাসনিম বলেছেন:
রঞ্জু ভাই ,

প্রথমেই ধন্যবাদ পোস্টের জন্য । বিয়া তো করেন নাই , বুঝবেন ক্যামনে কি ঝামেলা ? অনেক ইচ্ছা থাকা সত্তেও এইবার আয়োজনে থাকতে পারি নাই , তবে অরণ্য , রুবেল ওদের চেষ্টার কোন ত্রুটি ছিলনা । খুব ভালো লেগেছে।

এই বার আসি পুরষ্কারের কথায়। আমাকে গছানো হয়েছিল র্র্যাফেল ড্র এর ৮ টা টিকেট। সেখান থেকে যদি ২ টা পাই , আজব হওনের কিছু নাইকা :)
আর দুই দুইটা খেলোয়ার ছিল সাথে , পুরষ্কার তো আসবারই কথা।
এছাড়াও আমার জামাইয়ের মতে , পিলো থ্রোইং এ নাকি আমি বরাবরই লাকি :)

আগামী পিকনিকে ফুল সুয়্যিং সাথে থাকবো ইনশাল্লাহ , তখন তো আর নতুন বউ থাকবো না।
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: "আমার জামাইয়ের মতে , পিলো থ্রোইং এ নাকি আমি বরাবরই লাকি...."

খাইছে !!! বেচারা আশরাফ সাহেব কি এরই মধ্যে আপনার পিলো থ্রোইং এ ঘায়েল নাকি :)

২৪. ২৭ শে মার্চ, ২০০৯ সকাল ৭:২১
আরিয়ানা বলেছেন: উমম আপনাদের ঘটনা কি, শুধু মজা করে পিকনিক করে যাচ্ছেন আর আমার এদিকে দম বন্ধ হবার উপক্রম যেতে না পেরে। খুব মজা হচ্ছে তাইনা!!! আছেন কেমন?
২৭ শে মার্চ, ২০০৯ রাত ৮:০২

লেখক বলেছেন: ব্লগারদের সাথে সামনা সামনি দেখা হওয়াটা সবসময়েই আনন্দের। ঢাকায় এলে যোগাযোগ করো। একটা আড্ডা হয়ে যাবে সবার সাথে।

তুমি কেমন আছ ? আমার চলতেছে একরকম। ২/৩ সপ্তাহ চাচার বাসায় পাহারাদার হয়ে ছিলাম।

২৫. ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৬
অপ্‌সরা বলেছেন: খুব মজা হয়েছে বুঝা গেলো পোস্ট টা পড়ে।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: সে আর বলতে !!!

২৬. ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৮
চাঙ্কু বলেছেন: পিকনিকে যেতে পারি না !! আফসুস :(
২৭ শে মার্চ, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: আফসোস !!!

২৭. ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৭
ফটো পাগল বলেছেন: নানান্কেল, এবার যারা আসবেনা এবং গতবার আফসোস করছে..... তাদের কি করা যায় ??? আপনেই বলেন B-) B-) B-)

 

মোট সময় লেগেছে ০.৯৮৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছবিওয়ালা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ