গত ২ বছরের দু'টি সফল পিকনিকের পর আমরা এবছর ৩য় পিকনিকের আয়োজন করতে চাচ্ছি।
কালপুরুষ'দা প্রথমে খোজ করেছিলেন আইডাব্লিওটিসি'র জাহাজ (ষ্টিমার) ভাড়া করে চাদপুর পর্যন্ত ঘুরে আসা যায় কিনা। পিকনিকটা জাহাজেই হতো - খাওয়া-দাওয়া আনন্দ সবই। কিন্তু সেটা হচ্ছে না একটা কারণে - অতিরিক্ত খরচ। ১০ ঘন্টার জন্য তেল খরচই লাগবে ৩০ হাজার টাকা। এরপর আছে খাওয়া এবং অন্যান্য খরচ। ১০০ জন গেলে প্রতিজন খরচ লাগবে ৮০০ টাকার বেশী। লোক কম হলে প্রতিজনের খরচ আরো বেড়ে যাবে। সুতরাং এই পরিকল্পনা বাদ।
বরাবরের মতোই আমরা বাস নিয়েই যেতে চাচ্ছি। এখন প্রশ্ন হলো ভেন্যু কোথায় হবে। আমরা চাচ্ছি ঢাকার আশে-পাশেই দুই-আড়াই ঘন্টার দূরত্বে, রিলাক্স করার জন্য ঘর আছে, বাথরুম আছে এবং সর্বোপরি ভাড়া বিহীন (বা নামমাত্র ভাড়া) এরকম একটা ভেন্যু দরকার। সিকিউরিটির ব্যাপারটাও মাথায় রাখতে হবে।
ব্লগার / অতিথি যাবে ৪০-৪৫ জন (ম্যাক্সিমাম) এর সাথে বাস / গাড়ীর ড্রাইভার এবং হেলপার, বাবুর্চির লোক সব মিলিয়ে ৫০ জনের মতো। এবার প্রাথমিক চাঁদা ধরা হয়েছে ৫০০ টাকা প্রতিজন। এরমধ্যে খাবার খরচ ৩০০ টাকা (সকাল ও বিকালের নাস্তা, দুপুরের খাবার এবং পানি), বাসের তেল খরচ, ড্রাইভার হেলপারের বকশিষ ইত্যাদি আছে। যদি কোন স্পনসর পাওয়া যায় তবে খরচটা কিছু কমবে। ব্লগাররা তাদের পরিবার সাথে নিতে পারবেন। তবে প্রতিজনের জন্য ৫০০ টাকা দিতে হবে।
পিকনিকের তারিখ এবার জানুয়ারীর শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই রাখার চিন্তা ভাবনা আছে। সেই হিসেবে ২৯শে জানুয়ারী অথবা ৫ই ফেব্রুয়ারী হতে পারে।
এখন তারিখ এবং ভেন্যু নিয়ে আপনাদের মতামত শেয়ার করুন। আমরা খূব তাড়াতাড়িই এই ব্যাপারে একটা ফাইনাল পোষ্ট দিতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

