আমার প্রিয় পোস্ট

রক উইথ রবীন্দ্রনাথ

২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১১

শেয়ারঃ
0 0 0

কয়েকদিন আগে ফেসবুকে "ব্যান রক উইথ রবীন্দ্রনাথ" নামে একটা গ্রুপ থেকে ইনভাইটেশন পেলাম। ব্যাপার কি জানতে গ্রুপে যেয়ে দেখি পদ্মার জল অনেক দূর গড়িয়েছে।

গ্রুপের লিংক ধরে আমাদেরগান.কম এ যেয়ে পেলাম কিছু তথ্য।

"জেড এ তুষারের সংগীতায়োজনে নতুন আঙ্গীকে রবীন্দ্রনাথের ১৩টি গান নিয়ে এই অ্যালবাম। এই অ্যালবামে রবীন্দ্রসংগীতের আদী স্বরলিপি অৰুন্ন রেখে গায়কীতে কিছুটা আধুনিক ঢং এর গানগুলো করার চেষ্টা করা হয়েছে। তুষারের এই অ্যালবামটি করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ের রক এবং আরএন্ডবি প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ আরো আদৃত করে তোলা। তুষারের পাশাপাশি এই অ্যালবামে সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌ, তনিমা, বাঁধন ও সুমন।"

গ্রুপ পেজে ২টা ভিডিও দেয়া ছিল। সেগুলো দেখলাম এবং শুনলাম। খুজে পেতে ইউটিউবে তনিমার গাওয়া আয় তবে সহচরী গানটা পেলাম। সেটা আপনারা ও দেখুন -


গানগুলো শুনলে স্বয়ং রবীন্দ্রনাথের যে হার্ট এটাক হতো তাতে কোন সন্দেহ নেই। আমার কথা হচ্ছে রবীন্দ্রনাথ যে সুরে গানগুলো রচনা করেছেন তার আলাদা একটা আবেদন আছে। সেটাকে এভাবে ধ্বংস করার প্রয়াস কেন ?

ফেসবুক গ্রুপ
রক উইথ রবীন্দ্রনাথ এর আরো গান

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রকরবীন্দ্রনাথফেসবুক ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: সেটাই তো বলতেসে ...

২. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৪
রাজিয়েল বলেছেন: হোলি শিট! এইসব কি! :-P :-P গনধোলাই দেয়া দরকার শালাদের X(( X(
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: আমার মনে হয় এরা এমনিই ঝরে যাবে একসময় !!!

৩. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৫
নিঃসঙ্গ বলেছেন: রবীন্দ্রসংগীতের ১৪টা বাজলোরে :| রক গান শুনে ক্লান্ত হয়ে গেলে মাঝে মধ্যে রবীন্দ্রসংগীত শুনতাম এমন হইলে কেমনে হইবো। রক থাকুক রকের যায়গাতে রবীন্দ্রসংগীতরে ছাইরা দিলে হয়না। :(
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: রবীন্দ্র সংগীতের বাণী আর সুর দু'জনে দুজনার। সুরটা আলাদা করে ফেললে বাণীর আর কোন আবেদন থাকে না।

৪. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৫
রেজোওয়ানা বলেছেন: সেইদিন মিলার একটা গানে শুনলাম নজরুলের "শুকনো পাতার নুপুর পায়ের" রিমিক্স।

এগুলোর কি কোন স্বত্ব নেই, যে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে?

কেস করা উচিত এই সব ভ্যান্ডলিজমের বিরুদ্ধে........
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: আইনগতভাবে মনে হয় তেমন কিছু করার নেই। কারণ কয়েকবছর আগেই রবীন্দ্রসঙ্গীতের সুরের উপর যে কর্তৃত্ব ছিল রবীন্দ্র ভারতীর, সেটা উঠে গেছে।

এখন ভক্তকুল যদি এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় ...

৫. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৩
জুল ভার্ন বলেছেন: রঞ্জু ভাই, এখনো আপনার মনে তারুণ্য'র উচ্ছাশ দেখে হিংসা করছি...
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: দেহের বয়স বয়স না, মনের বয়সটাই আসল। আমি আসলে সর্বভূক, সেটা যে কোন সেন্সে। দুনিয়ার হেন কোন বিষয় নেই যাতে আমার আগ্রহ নেই।

৬. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৩
িকম্ভূত িকমাকার বলেছেন: আজব!!! রবিঠাকুরের গানের এমন অপমান! আমি যতটুকু জানি গান গুলার যেকোণ পরিবর্তনের/পরিবর্ধনের আগে অনুমতি নিতে হয় বিশ্বভারতীর। আসলেই মামলা করা উচিত।
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: অনুমতি নেয়ার বাধ্যবাধকতা কয়েক বছর আগেই উঠে গেছে।

৭. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৫
ফয়সালরকস বলেছেন:
অনেক দুঃখের সাথে জানাতে হচ্ছে...

ওরা 'রক' এবং 'রবীন্দ্র সঙ্গীত' দুটোরই ইজ্জত (balatkar) লুটেছে!

জ্ঞান কম থাকলে যা হয়...ওরা রকও জানেনা কি...রবীগুরুর প্রতিও কোন শ্রদ্ধা নেই!

তবে ওদের গান আরও শুনতে হবে...তবেই ওদের ভালভাবে চিনতে পারবো!
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৩

লেখক বলেছেন: এটা ভাল বলেছেন ...

৮. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৬
সীমান্তে অসীম বলেছেন: এই শরীর সর্বস্ব জন্তু গুলোর জন্মের কোন ঠিক নেই। সম্ভবত এদের মায়েরা ওয়ের্স্টর্ন মিলন এর কোন পূর্বপুরুষের কাছে গিয়েছিল।

সামনে পেলে শালাদের জুতা দিয়া পেটাতাম।
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৪

লেখক বলেছেন: কোন কাজের বিরুদ্ধাচরণ করতে চাইলে জন্মের ঠিকুজি নিয়ে বসতে হবে ?

২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৫

লেখক বলেছেন: হুম !!!

১০. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫০
বিপরীত স্রোত বলেছেন:
কবি গুরুর কর্মকে দেখি ঘটিরা পুরা রেপ করে দিল শালাদের জুতা দিয়া মারা দরকার
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৭

লেখক বলেছেন: এইখানে ঘটি-বাটির সম্পর্ক কি ?

১১. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০১
রোডায়া বলেছেন: যে কোনো উপায়েই হোক, বিখ্যাত হতেই হবে৷ তাকে যদি রবিবাবু বিকৃত হয় তো কি? রবিবাবু বিকৃত না হলে এরা কি প্রচার পাইতো?
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৯

লেখক বলেছেন: এটাই মনে হয় এদের মূল মানসিকতা। এমনিতে হয়তো এদের গান কেউ শুনছিল না .... (এদের নাম জীবনে প্রথম শুনলাম)

১২. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০৩
যীশূ বলেছেন: ধইরা মাইর দেয়া দরকার এইগুলারে। X((
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৯

লেখক বলেছেন: :)

১৩. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০৪
রোডায়া বলেছেন: উল্লাসে মাতো রবীন্দ্রনাথের গানে? হায়রে কপাল!!!
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১০

লেখক বলেছেন: :)

১৪. ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০১
তাসবির বলেছেন: এটা মোটেও 'রক' না আজব কাজকারবার । রবীন্দ্রসঙ্গীত যতটুকু বুঝি এটা রবীন্দ্রসঙ্গীত ও না । ভয়াবহ !!
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১১

লেখক বলেছেন: টা আসলে কিছুই না, কেবল দৃষ্টি আকর্ষনের কুটকৌশল ....

২৬ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: হুম ...

১৬. ২৬ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৫
আই.কিউ. বলেছেন: এদের পাছা দিয়ে সত্যিকারের রক, মাইনে পাথ্থর ঢুকানো উচিত
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩০

লেখক বলেছেন: আর কিছু বললাম না ...

১৭. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৩
জুনাইদ কবীর তন্ময় বলেছেন: আই.কিউ. বলেছেন: এদের পাছা দিয়ে সত্যিকারের রক, মাইনে পাথ্থর ঢুকানো উচিত

জটিল কমেন্ট।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: একই উত্তর আপনার জন্যও ...

১৮. ২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫৫
নিঃসঙ্গ বলেছেন: অর্নবের করা গান টা ভালো হইছে কিন্তু। এইটারে যদি লোকজন রেমেক বলে তাইলে দোষের কিছু নাই।

২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: এটা আগেই শুনেছি, তবে নজরুলগীতি-রবীন্দ্রসঙ্গীত আমি আদি সুরেই শুনতে আগ্রহী ...

১৯. ২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:১৩
অরুদ্ধ সকাল বলেছেন:

ফটোগ্রাফার
গান গুলোর অডিও লিংক দিতে পারেন আমায়
২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:১৯

লেখক বলেছেন: পোষ্টের একদম নিচে একটা লিংক আছে দেখেন ...

২০. ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
উদাসী স্বপ্ন বলেছেন: মেটাল কবে করবো সেইটা শুননের খুব ইচ্ছা। যদিও রবীর গান সাইকাডেলিক আর কিছু আছে থ্রাশে ভালো চলবো, মাগার মেটালে করলে আরেকটু টানের জায়গায় গ্রোল ক্রিপট দিলে খারাপ হয় না! প্রোগ্রেসিভ বা ন্যু করলে বাজার পাইতে পারে। নজরুলের গুলান আবার গ্রাইন্ডকোর স্লাজ এর লিগা বেস্ট! কিন্তু আফসোস এমুন কোনো ব্যান্ড পাইলাম না যারা এইটার সাথে নজরুলের ফিউশন ঘটায়!
৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: এলা আপনেই তাইলে আরম্ভ করেন ....

২১. ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
উদাসী স্বপ্ন বলেছেন: আমার গলায় গ্রোল ক্রিপ্ট হয়না। তাই নজরুল সম্ভব না। রবীর কাগুর টার জন্য স্পেশাল ভয়েস দরকার, বিশেষ কইরা স্পীডের লিগা মেটালিকার জেমস হেটফিল্ড অথবা মটরহেডের লেমি হইলে দারুন হইতো!
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫০

লেখক বলেছেন: নিদেন পক্ষে মিউজিক প্রোডিউসার তো হওয়া যায় ?

২২. ০৪ ঠা মে, ২০১০ দুপুর ১:৩৯
দীপান্বিতা বলেছেন: অর্নবের গানটা ভালো লাগল
০৪ ঠা মে, ২০১০ দুপুর ২:১২

লেখক বলেছেন: তাই ...

২৩. ০৪ ঠা মে, ২০১০ দুপুর ১:৫৫
সার্থক বলেছেন: পুরা আজাইরা। ভদ্রতা করে রবীন্দ্রনাথের নাম দেওয়ার দরকার ছিলনা। রক ই যদি বানাবি, তো নিজে লিখে সুর করে বানা। রবীন্দ্রনাথের মত দুইটা লাইন লিরিক্স লিখতে পারলে অ্যালবামের টাকা আমি দিমু X(( ফাউল যত্তসব। অর্ণবের তো তাও কিছুটা সেন্স আছে, এদের তো তাও নাই। স্কার্ট আর টপস পইরা "সহচরী" খুইজা বেড়াইতেছে X(
০৪ ঠা মে, ২০১০ দুপুর ২:১২

লেখক বলেছেন: :)

২৪. ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩৬
তায়েফ আহমাদ বলেছেন: গত সপ্তায় প্রথম অ্যালবামটা শোনার 'সৌভাগ্য' হলো!
শুনেই ফেইসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলামঃ
"দেশের 'জনপ্রিয়' ব্যান্ড 'শিরোনামহীন' রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বাইর করছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি না রবীবাবুর গানগুলা বিশ্বভারতী বা অন্য কোন প্রতিষ্ঠানের বাপ-দাদার সম্পত্তি; যে কোন নীরিক্ষাধর্মী কাজই স্বাগত জানান দর্কার। তার মানে এই না যে, রবীন্দ্রসঙ্গীতের এইধরনের উপুর্যুপরি বলাৎকারও সহ্য করতে হইবো........" X(X(X(
১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: এখন তো আর বিশ্বভারতীর কর্তৃত্ব নেই, তাই বলে রবীন্দ্রসংগীতের মূল ভাবটাই যদি মেরে ফেলা হয় সেটাকে সমর্থন করা যায় না।

 

মোট সময় লেগেছে ২.৮৬০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছবিওয়ালা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ