বস্তুটি ত্র্যাম্প চপ। মূল উপাদান ছাগলের মাংস। এটাকে ভাঁজা হয় বিস্কুটের গুড়ো সহযোগে। আমার অবশ্য মনে হয়েছিল এটা কাটলেট। তবে সুস্বাদু খাবারের নামে কি বা আসে যায়। মূল্য প্রতি পিস মাত্র ৬০ টাকা। পাওয়া যায় বাংলা বাজারের অনতিদূরে লালকুঠির সন্নিকটে ক্যাফে কর্নার নামের এক রেস্তোরায়।
আপনাদের জন্য এই তৃপ্তিদায়ক খাবারটির একটা নমুনা দিলাম।
মুশকিল হলো আমার ঠিক পাশেই বসেছিলো একরামুল হক শামিম। খাদ্য রসিক হিসেবে যার ব্যাপক পরিচয় আছে। আমি ক্যামেরা অন করে শাটার স্পিড, এপারচার, আইএসও ঠিক করে যেই প্লেটের দিকে ফোকাস করেছি, দেখি এই অবস্থা। কি আর করা। জানেনই তো কাবাব মে হাড্ডি হ্যায়।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


