somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... কু ঝিক ঝিক ট্রেনে আমার পরান যাইয়া পাগল হওনের সময়কার কিছু কথা
ওমা একি !!!! দরজা বন্ধ হওনের আগে ২ তামিল পোলা এসে আমার সামনে দাড়াল । ২ গ্রুপ মি্লে শুরু করল কথার বোম ফালানো। একজনে একটা কইরা বোম ফালায় আর আমার ঘুম বাবাজি ১০কেজি ওজনের ২০ লাফ দেয় ।

চাইনিজ ২টা মিলে শুরু করছে--
প্যাংচি ম্যাউ প্যান ক্যাই ভচি চিন ম্যা ম্যা ব্লা ব্লা ব্লা ব্লা ফ্লা ফ্লা ফ্লা
(এইডার অর্থ যে জিগাইবেন তারে চাইনিজ মাইনাস স্যুপ খাওয়ামু কইলাম কারন এইডা আমার নিজের বানানো চাইনিজ ভাষা <img src=" style="border:0;" />)

অন্য দিকে ২ তামিল শুরু করছে ---
তান্ডে পাডে নাডে নাডে উল্লে মাল্লে ভুচড্ডে ব্লা ব্লা ব্লা ফ্লা ফ্লা ফ্লা
(এইডার অর্থও যে জিগাইবেন তারে তামিল মাইনাস স্যুপ খাওয়ামু ।
এইডাও আমার নিজের বানানো তামিল ভাষা <img src=" style="border:0;" />)

চাইনিজ ২ডা কি কথা কইছে হেইডা আমি এট্টু ধারনা করছি--
মুনে লয় এইরাম -----
মিস ঠ্যাং ন্যাং ( বাংলা নাম হইব ঠ্যাং নাই) ------হেই "ক্যান ক্যাংটা" ( বাংলা নাম হইব কান কাটা) , আইজকা তুই নাকি কুত্তা মাছের তরকারী দিয়া ভাত খাইছস , হাচা নিকি ?

মিস ক্যান ক্যাংটা ------আরে তুই কেমতে জানলি ? আমার বাসায় কুত্তা মাছের তরকারী কি তুই সাপ্লাই দেস নাকি ? তা তুই কি দিয়া লাশ (লাঞ্চ) করলি ??

মিস ঠ্যাং ন্যাং---- হেই মুখ সামলে কথা বল!! আমি কুত্তার লাগান নিচু প্রজাতির মাছের তরকারী সাপ্লাই দেই না। আমি সাপ্লাই দেয় বাঘ /সিংহ মাছের তরকারী । আর দুপুরে লাঞ্চ করছি রাজাকার গাছের স্যুপ দিয়া । তয় জঘন্য জিনিস ।জীবনেও খাইস না ।

আসেন , এইবার তামিল বাবাজিরা কি কথা কয় , হেডি শুনি ।
মিস্তার টাড্ডে ( বাংলা নাম হইব 'টান দে') ------খাড্ডে (বাংলা নাম হইব 'খাওন দে') আইজকা আফিসে কয়বার বসের প্যাদানি খাইলি ?

মিস্তার খাড্ডে--খামোশ !!তুমি মনে হয় ভুইলা গেছ যে আমিই আফিসের আম টি (মানে M.D)। এই জন্যই জুনিয়র পুলাপাইনের সাথে মিশতে নাই। এইরাম বেয়াদ্দফি করার লাইগা কাইলকা থেকে অফিসে তুমি কেরানীর নিচের ১০ পদের ডিমোশান খাইবা ।

ওরেরেরে !!!!! ২ জনে রাগ কইরা দেখি পরের ষ্টেশনেই নাইমা গেছে । আফসুস । তয় চাইনিজ মাইয়া ২ডার প্যাং চ্যাং ভ্যাং শুনতে শুনতে পাগল হইয়া যাওনের আগে আমিই টেরেন থেকে নাইম্মা গেছি ।

আহা !!!! অনেকক্ষন পরে নন-পাগুলিত নিঃশ্বাস নিলাম । শান্তি !!!! শান্তি <img src=" style="border:0;" />!!! ]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28869431 http://www.somewhereinblog.net/blog/canku/28869431 2008-11-15 16:39:03
মিস্তার পেইনের "স্ত্রী হত্যার পরথিশোধ"

বাসায় খই ভাজা তো দূরের কথা , মুড়ি, এমন কি বিস্কুট ভাজারও কুন কাজ নাই বইল্লা বিনা প্ল্যানে গেলাম ছিঃনেমা দেখতে । মিষ্টার পেইনের ( Max Payne ) টিকেট কেটে হলে ঢুকে দেখি " স্ত্রী হত্যার পরতিশোধ" চলতাছে ।

হেতের বৌ কেমতে হত্যায়িত হইছে হেইডা না দেখাইয়া দেখাইতেছে " মার্ক ভাই " চিল্লাইতেছে -
"বল, আমার বউ কেমতে খুন হইছে "

আজীব - যেন পরীক্ষা দেওনের আগে খাতা কাটা শুরু হইয়া গেছে । আফসুস
পরে দেখা গেল হেতে এক পার্টিতে গেছে বৌয়ের হত্যা সম্পর্কে তথ্য জানতে । ওমা !!! পার্টিতে দেখি "বন্ড ভাবী"ও আছে । বন্ড ভাবী দেখি মার্ক ভাইয়ের প্রতি দুব্বলতাও দেখায় । বৌয়ের হত্যা & বন্ড ভাবীর ট্যাট্টু সম্পর্কে জানতে মার্ক ভাই বন্ড ভাবীরে নিজের ঘরে ডাকে ।

বন্ড ভাবীর মুনে হয় বেশী ঘুম পাইছিল , ঘরে ঢুকেই মার্ক ভাইয়ের শোবার ঘরে যাইয়া কি যেন শুরু করে !!!! মাগার মার্ক ভাইয়ের বৌ সম্পর্কে নাডা কথা বলায় ভাইজান এইরাম ছুন্দরী মাইয়াডারে ঘুমাইতে না দিয়া বাইর কইরা দেয়।মাইয়াগুলা এখনও ভালু পুলা চিনল না । আফসুস

পরের দিন সক্কালে বন্ড ভাবীরে মৃত পাওন যায় মার্ক ভাইয়ের ওয়ালেটসহ । মার্ক ভাইয়ের পুলান পার্টনার ডোনাল ভাই ডিসসুম খাইয়া মরনের আগে বাইর করে যে বন্ড ভাবী আর মার্ক ভাবীর একই ট্যাট্টূ (wings of a Valkyrie) আছিল ।

পরে মার্ক ভাইয়ের স্ত্রীর হত্যার পরথিশোধ নিতে নিতে জানা যায় যে ভাবী যেই ঔষুধ কলের (Pharmaceuticals ? ) কুম্পানিতে কাম করত তারা এক ধরনের বিশেষ ড্রাগ বানায় যেইডা খাইলে যুদ্ধক্ষেত্রে অপরাজেয় হওন যায় । গুলি & টুলি হেগোরে ডিসসুম খাওয়াইতে পারে না ।

খাড়ান !!!! খাড়ান !!! এত খুশি হইয়েন না যে এই ঔষুধ খাইয়া ইরাকিরা আম্রিকানগো হারাই দিবো । কারন এইডার সফলতা মাত্র ১%। এখন আফসুস খান <img src=" style="border:0;" />

মাগার অসাবধানতাবশত ভাবী সেই গুপন কামের কথা প্রকাশ করে ফেললে ভাবীর সানডে-মানডে কুলুজ করে দেওয়া হয় । এরপরে পরথিশোধের নেশা খাইয়া মার্ক ভাই সবডি ভিলেইনেরে ডিসসুম ডিসসুম খাওয়াইতে খাওয়াইতে এক সময় মেইন ভিলেইনের গুলিতে নিজেই ডিসসুম খাইয়া মারা যাইয়া আলু-পটল তোলা শুরু ।

স্ত্রী হত্যার পরথিশোধ নাইলে নিলি, মাগার এখন তোর হত্যার পরথিশোধ কিডা নিবো ?? ভালা কথা , মার্ক ভাইয়ের ছুড পুলাডারেও ভিলেন আসমানে সেন্ড করে পাঠাই দেয় । দুনিয়ার সব মজনু থুক্কু স্বামীরা কেন যে ভিলেইনদের বিরুদ্ধে এক হয় না !!!! আফসুস ।

এইডারে মুভি রিপিঊ ভাইব্বা ডস খাইয়েন না কইলাম !!!!
]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28863519 http://www.somewhereinblog.net/blog/canku/28863519 2008-11-02 15:48:59
আমাদের "প্রেমিক দুস্ত হারু'র " একটি আতেলীয় মার্কা ছাক্কাৎকার
প্রশ্নঃ আচ্ছা আপনার নাম হারু কেন ?
হারুঃ ওই ছয়তানের নানা , তুমি বি(কু?)খ্যাত হারু নামের হিসটুরি না জেনে আমার লগে কথা কইবার আইছ ?? তুমি ছাংবাদিকতায় কুন কিন্ডার গার্ডেন থাইক্কা ফি.এইচ.ডি করছ ??

[ব্যাকগ্রাউন্ড - উনি প্রেমের খেলায় হারতে হারতে জিরু হইছিলেন বইলা উনার নাম হারু ]

যাইহোক, আমি কুন কিন্ডার গার্ডেন থেকে ফি.এইচ.ডি কর্ছি হেইডা জানতে হইলে আপনারেও ফি.এইচ.ডি করা লাগপে । তারচেয়ে অন্য প্রসংগে যাই ।

প্রশ্নঃ বাজারে প্রচলিত আছে যে -আপ্নে নাকি একই সময়ে...........
হারুঃ ইস্টপ !!! আগে বল- কুন বাজারে প্রচলিত আছে ? কারওয়ান বাজার নাকি গাবতলি বাজার নাকি হাতিরপুল বাজার নাকি অন্য বাজার ? নাকি আলু বাজার বা পটল বাজার ??

সব বাজারেই চাল্লু আছে তয় ছয়তান পুলাপাইনদের বাজারে সব চেয়ে বেশী চাল্লু আছে এইডা । আচ্ছা প্রশ্নটা শেষ করি।

প্রশ্নঃ আপ্নে নাকি একই সময়ে ৫/৬টা প্রেম করতাছেন । ঘ্যাটনা কি হাচানি ?
হারুঃ আমার প্রেম নিয়া মিছা কথা কওনের লাইগা আমি তুমার নামে ১ কোটি ১ ধারায় জিঞ্জিরার ইন্তারন্যাশন্যাল আদা-মরিচলতে (আদালতে?) মামলা করুম । শুন, আমার দিনে ৩/৪ ডেট থাকে & মাসে ১৫-২০ জিএফ পরিবর্তন হয় । তাইলে এখন তুমিই হিসাব কর -আমার কয়টা জিএফ ছিল, আছে & থাকবে ??

[এই হিসাব আমারে দিয়া হয় নাই । ব্লগের কেউ পারলে হিসাব কইরেন । তয় উনার জিএফ মনে হয় আনলিমিটেড । মাগার সবডি মানুষ জিএফ কিনা হইডা নিয়া আমার ছন্দেহ আছে !!!! মহিলা বিলাই, কুত্তা , হাতি, ঘোড়াও মনে হয় উনার জিএফ ]

প্রশ্নঃ
" আমার নাম বিখ্যাত হারু
মাথায় ঘুরে শুধু পারু, পারু
ও পারু ও পারু তুমি কুথায়
বুকডা ফাইট্টা যায় ব্যাথায় "
আপনার পরথম প্রেমের এই ছড়া নিয়া কিছু বলুন ।

হারুঃ তুমার মাথা এইরাম স্লো কাম করলে তো , তুমার ছয়তানের নানাগীরি পটল তোলার সাথে সাথে আলু-মুলা-কুফিও তুলপে।ছড়ার মধ্যেই তো ছব লেখা আছে আবার জিগাও কেন ? অনেক বক বক করতাছ, এখন তুমি দূর হও ।

শেষ প্রশ্নঃ আপনি এখন কিরাম আছেন ? ভালানি ??
হারুঃ দারোয়ান !!!! দারোয়ান !!! এই স্লো মাথার ছয়তানের নানাকে গলা উল্টিয়ে বাড়ি থেকে বের করে দাওতো । হেতে যার মাসে ১৫-২০ জিএফ পরিবর্তন হয় তাকে জিগাইতাছে "কিরাম আছেন?", তাও আবার এতক্ষন বকবক ফকফক করার পরে । দুনিয়াডা ছয়তান পুলাপাইনে ভরে গেল আফসুস ।

হেইদিন দারোয়ান আসার আগে বের হয়ে আসছিলাম বলে আমার গলা রক্ষা পাইছিল । তয় মানুষের গলা উল্টায় কেমনে সেইটা জানার বড় শখ। কেউ জানেন নাকি ? <img src=" style="border:0;" />

]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28860670 http://www.somewhereinblog.net/blog/canku/28860670 2008-10-27 20:54:36
লাল্লু ভাইয়ের বউয়ের সাথে ভয়ানক গলায় ভয় খাওয়া ভয়ানক কথোপকথন শুনলাম আমার বড়ভাই/ দুস্ত - লাল্লু ভাই শাদী করছে । উনারে ছুভেচ্ছা জানানোর জন্য ফুন করার অপিজ্ঞতা ]

ক্রিং ক্রিং ডিসসুম ডিসসুম
-- ওই মগা, কারে চাস ?? (ভাবীর ভয়ানক লাউডি গলা )
-- ইয়ে, আমার নাম মগা না , চাঙ্কু
-- চাঙ্কু কুন নাম হইছে ???ওই, তুই কি চান্দের দেশ থেকে আইছস নাকি যে তর নাম চাঙ্কু হইব ? --- না
--তাইলে ?? এমুন দাবড়ানি দিমু যে তর চাঙ্কু নাম ইহজনমের লাহান "মগা" হইয়া যাইব ।
-- দেখুন , ভদ্রভাবে কথা বলুন ।আর আমারে তুই করে বলছেন কেন ?
-- ওরে আমার ভট্ট্ররলুক !!!! মগারে "তুই" করে কমু নাতো কি "মিষ্টার প্রেসিডেন্ট-মগা" কমু নাকি
-- আপনার সাথে সময় নষ্ট করতে চাই না।আপ্নে কি দয়া করে লাল্লু.....
-- তুই ফাউল ফুন কইরা আমার সময় নষ্ট কইরা এখন আমারে উলটা দুষ দিতাছস !! তর তো সময়ই নাই , নষ্ট করবি কেমনে ??

এমুন সময় কুলিংবেলের ভনভন শহর ফাটানো চিৎকার শুইনা ভাবী কয় - বি অয়েল্কু ব্যাক ( এইডার মানে কিতা ??" বি/সি রাইট/ল্যাফট ব্যাক-প্যাক " জানি মাগার এইডা তো জানি না ।ধুর , কুরবানিত হওয়া লুকদের অনেক কিছুই জানি না )

ফুন কানে দিয়া জামাই-বউয়ের আগডুম-বাগডুম বাক-বাক-বাকুম শুনতাছি
[ভাবীর অগ্নিমুর্তি স্বর- তরে বাজার থেকে পচা মাছ আনতে নিষেধ করছি বইলা তুই আস্ত একটা পচা মুরগী নিয়া আসলি কেন ?? যা, শাস্তিস্বরুপ আইজকা রাইতে তুই বাথরুমে থাকপি
লাল্লু ভাই--ইয়ে মানে ,ইয়ে .......
-- তর ইয়ের আমি কম্বল পুড়ি। আমার চোক্কের সামনে থেকে দূর হ। তাড়াতাড়ি অন্য কিছু রান্না কর নাইলে আরও শাস্তি খাইবি ]

-- আপনাকে লাইনে রাখার জন্য দুঃখিত । আর প্রথমে ওইরকম ব্যাবহারের জন্যও দুঃখিত -
-- না , ঠিক আছে । কিছু মনে করবেন না -১টা প্রশ্ন । ২ মিনিটের মধ্যে আপনি আমাকে আপনি করে বলছেন আবার দুঃখিতও .....
-- ওহ ,বুঝেছি , আসলে ডেইলি লাল্লুকে ১বার কঠিন ঝাড়ি দেওনের আগ পর্যন্ত আমার মেজাজ টেম্পারে থাকে । এখন মেজাজ থেকে টেম্পার গিয়া ঠান্ডা হইছে ।আপনি মনে হয় লাল্লুকে চাচ্ছিলেন । লাইনে বসে থাকেন ।

লাল্লু ভাই -- হেই চাঙ্কু । কিরাম আছ ? আমার বঊ কি কইল ??
-- শাদী মুবারক । ভাবী আপনার অনেক প্রশংসা করল
-- হ, আমার বউ ভাগ্য অনেক ভাল । আমাকে অনেক আলুবাসে (ভালুবাসে?? )

কিছুক্ষন পরে ভাবীর ডাক শুইনা লাল্লু ভাই এমুন জোরে ফুন রাখছে যে আমার কান ফাডি ৮/২=৮ ভাগ হইয়া গেছিল । আফসুস /<img src=" style="border:0;" />


[এইডা ছয়তানি পুষ্ট । আফসুস / মাইন্ড খাইলে, আপনাদের (হবু) বউ/জামাইদের দায়িত্বে খাইবেন <img src=" style="border:0;" /> ]
]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28853059 http://www.somewhereinblog.net/blog/canku/28853059 2008-10-10 16:07:02
ঈদের দিনের অনাবিল আনন্দের মাঝে আমার নিরানন্দিত হওয়া ঈদের দিন সকালে মেইল চেক করতে গিয়া দেখি আমার কুন ঈদ ইনভাইটেশন নাই তয় মাইনাসে ভরা অনেকগুলা মেইল আছে । গুগল জেডারে দিয়া সবার বাসার ঠিকানা বাইর কইরা পরথমে গেলাম পলাশ জেডার বাসায় । জেডায় আমারে কয় -
"আমার বাসায় আইছ , কি খেতে দিই ?? ( আপ্নে আমারে কি খাইতে দিবেন হেইডাও আমি কইয়া দিমু ?? <img src=" style="border:0;" /> ) "
-সেমাই খেতে দেন
-সেমাই নাই , এইহানে আমার হাতে ২টা তলোয়ার আছে , এডি খাও

"মিষ্টার মরা"র হাত থেকে বেচে গেলাম গেলাম উন্মাদের বাসায় । হেতে কয়-
-আমার মত ভালা সুস্থ মানুষের বাসায় আইসা তুমি খাওনের কথা জিগাও কেন ?? খাবার-দাবার তো শুধু উন্মাদেরা করে ।ভাগ এইহান থাইক্কা ।

উন্মাদে হাওয়া খাইয়া বাচে, না , না খাইয়া কয় দিন পরে মরব হেইডা চিন্তা না কইরা গেলাম রেটিং ভাইয়ের বাসায় ।
-তোমাকে আগে চিন্তা করতে হবে আমরা কেন খাই ? ঈদের দিন সবাই না খাইলে কত খাবার বাচে !!!
-আপনার লেকচার বন কইরা সেমাই খাইতে দিবেন কিনা কন
-ঠিক আছে আমরা খাবার নিয়া আলুচানা করার পরে তুমারে ১টা বড় প্যাগোডা খাইতে দিমু ।

বুদ্ধিজীবি মানে যে হাগল হেইডা আরেকবার বুঝে গেলাম নাইম ভাইয়ের বাসায় ।
- ছুইডি,করিনা , কুলেখারে হারাইয়া আমি আমরন অনশনের করতে যাইতাছি আর তুমি কও খাওনের কথা ?? দূর হও এখান থেইক্কা <img src=(" style="border:0;" />

নাঈম ভাইয়ের জন্য আফসুসিত হওনের পরে গেলাম রুবেল ভাইয়ের বাসায় ।আমারে দেখে কয়
-হক মাওলা । আস এট্টূ কল্কি খাই ।

সাধু-সন্ন্যাসী হওনের কুন যোগ্যতা নাই বইলা গেলাম কুটনি বেডি, মিস-৮৭ কাকনের বাসায় । ওর বাসায় সামনে গিয়া দেখি তার ৮৭ জামাই, ৩০০ পুলা-মাইয়া, প্রায় ১০০০ নাতি-পুতি বিশাল ঈদ গন সমাবেশ ।

ওই সমাবেশে আমার জায়গা হইবে না দেখে গেলাম কেমিকেল আসিফুর বাসায় যাওনের পরে ভাবী কইল কোরিয়ান চান্তেকের কাছ থেকে ফুল নেওনের লাইগা উনারে নাকি বাসা থেকে বাইর কইরা দিছে । আফসুস খাওনের সময় ভাবী কয়-
-আসেন , কেমিকেল দিয়া ঈদ করি ।

" কেমিকেল দম্পতির " কেমিকেল অত্যাচার থেকে বাসায় আইসা দেখি বাসায় রাখা সেমাই-চিনিগুলান কয়েকটা গুলাপ , কালা , সাদা , আলা বান্দরে মিলা খাইতাছে । বান্দরগুলান চিনা বইলা কিছু কইলাম না । ঈদের দিন আমার আর সেমাই খাওন হইল না । আফসুস !!!!!! লাইফ ইস চো আফসুসফুল <img src=(" style="border:0;" />

তুষার ভাই, নিহন ভাই , শফিকুল ভাই, সাজু ভাই ,ইউনুস ভাই , ইমন ভাই ,বাদশাভাই , খেকু ভাই & নাজমুল স্যারসহ বাকিরা আমারে হুমকি দিছে ঈদের দিন হেগো বাসার সামনে গেলে নাকি আমার হাত-পা দিয়া কাবাব বানাইয়া চোখের রেটিনা দিয়া ২০-২০ ক্রিকেট খেলবে । চোখ দিয়া আমি ২০-২০ দেখতে চাই বইলা আর কারো বাসায় যাইতে পারি নাই । আফসুস ।

[P.S : দাওয়াত ছাড়া কারো বাসায় যাওন ভালা না <img src=" style="border:0;" /> ]





]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28850653 http://www.somewhereinblog.net/blog/canku/28850653 2008-10-03 17:50:44
বান্দা-বান্দি & লুকানো খেলা, ছাতরানি আর লেকের পানিতে চুব-চুবানি খেলা ভরমন কাহিনির আগের পর্ব পড়ুন

সকালবেলা কিছুক্ষন ইছিং-বিছিং ছিছিংচা টাইপ বিয়াম করনের পরে শুরু হইল বান্দা-বান্দি খেলা । ৬ জুনের গ্রুপ কইরা পরথেক গ্রুপকে ১টা পাতলা প্লাস্টিকের দড়ি দিয়া একজনকে আরেকজনের পিছন দিক কইরা এমুনভাবে বাধল যাতে কেউ এট্টূ বেশি নড়াচড়া করলেই প্লাস্টিক ছিড়ে যাইব । আর প্লাস্টিক ছিড়লেই ফেল্টুস ।এই বান্দা অবস্থায় যেই দল তাদের জুতা জংগলের সব চেয়ে দূরে লুকিয়ে ৫ মিনিটের মধ্যে সবার আগে আনতে পারবে হেতেরা জয়ী ।

জুতা লুকাইতে গিয়া নাজিব্বা লিন্ডার জুতারে এমুন মেলা মারছে , হেই জুতা আর পাওন যাই নাই । পরে লিন্ডা আমারে জিগায় -
-চাঙ্কু , আমার জুতা কইরে ??
-তর জুতা নাজিব্বা খাইয়া ফেলছে
-হেতে আমারে কইলেই পারত , আমি হেতেরে লেবেনছুস কিনা দিতাম, জুতা খায় কেন ?? :-*


বান্দা-বান্দী খেলার পরে সাতার । ইন্দোনাশিয়ান লুবাম্বা আমারে কয় -
-তুই সাতার পারস ??
-দূর বেটা !!! জীবনে কুনদিন সুইমিং পুলেও নামি নাই। দুস্ত যদি ডুইব্বা যাই , তাইলে তুই কষ্ট কইরা রেসকিউ বোটকে হুইশাল দিস
( মনে মনে কইতাছি, নদীতে সাতার কাইটা আইছি , আর তুই এখন আমারে এই লেকে সাতার কাটতে পারুম কিনা জিগাস <img src=(" style="border:0;" /> )

লেকের মাঝখানে গিয়া দিলাম হুইশাল । রেসকিঊ বোট আইলে কইলাম -

-আমার লাইফ জ্যাকেট ফুডা মনে হয় । আমি ডুইব্বা যামু । পিলিজ হেল্পু মি ।
পরে লাইফ জ্যাকেট খুইল্লা রেসকিঊ বোটে মেলা মাইরা দিলাম সাতার আর পিছনে দেখি হেতেরা আমারে হাগল মনে কইরা কি সব ছ্যা-ম্যা চু কইতাছিল ।

পরে সবার আগে আমি অন্য পাড়ে গিয়া মাইয়াগুলার হাউ-কাউ দেখতেছিলাম । লেকের মাঝখানে গিয়া কান্না-কাডি শুরু করছে । ভাগ্য ভাল হেগো কান্না-কাডিতে লেক ডুবে যাই নাই ।

বিকালবেলা লেকের চারপাশে শুধু কিনার দিয়া নৌকাবাইচে গেলাম । আমি ট্রয়রে কইলাম - তুই লিন্ডার নৌকায় উঠতে পারবি না , আমার লগে আয়
( আসলে আমারে হেইদিন রাইতে পিক না করনের জন্য পরথিশোধ নেওনের লাইগা )
অন্য পাড়ে একজায়গায় গিয়া দেখি শেওলার জন্য নৌকার গতি অনেক স্লো হইয়া গেছে । আমি নৌকারে দুলানো শুরু করলাম । ট্রয় ভুই পাইয়া কয় -
-তুই নৌকা এইরাম নাড়াস কেন, কাইত হইইয়া ডুবে যাইবতো ।
-আমি তো হেইডাই চাই
-মানে ??
"মানে হইল...... " কইয়াই, নৌকারে দিলাম কাইত কইরা । ডিসসুম কইরা আমরা ২জনে পানিতে আর নৌকা গেল উলটে । হেতে তখন ভুয়ে আগল-পাগল বকতাছিল আর আমি পরথিশোধ নেওনের আনন্দে আগল-পাগল বকতাছিল <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28848922 http://www.somewhereinblog.net/blog/canku/28848922 2008-09-28 14:31:38
অগ্রীম ঈদ আনন্দে , কুরবানিত হওয়া ব্লগারদের সাথে একদিন বস্তায় থুক্কু রাস্তায় !!! আপনি সিরকাস ব্লগার হইলে & মঝারু না বুঝলে , পিলিজ এই লেহা ইস্কিপ করুন ]

ব্লগে এতগুলান ভাইয়া , জেডা , আপু, ( জানু থুক্কু ভুল কই কেন !!! , ছরি ) কাহা থাকতে কেউ ঈদের কুন উপহার দিল না বইলা রাগ কইলা ইফতারের পরে গুলিস্থান গেছিলাম ছপিং করতে । হঠাৎ পিছনে দেখি ভিছিষ্ট নাত্যকার কাকন ভাই (সবার আপা) । সাথে আফ্রিকান এক ইয়া মোটা বুইড়া ।
-“কাকন ভাই @ এই বেডা কিডা ?? আপানার আফ্রিকান মুরগীর ফার্মের ম্যানেজার নাকি ?? "
-“চাঙ্কু, তুমার চোখ খেয়ে ফেলব , আমার জামাইরে নিয়া উলটা পালটা কথা বল কেন !! এইডা নাইলে হইছে আরকি আমার ৮৭ নাম্বার জামাই !!এট্টু বয়স বেশি কিন্তু এইছ দাচেন্ট ম্যাতার ফুর লাভ “

উনার নয়া জামাইরে নিয়া বি(কু!!!)খ্যাত হোটেল আল-ছালা দিয়াতে গিয়া দেখি নাইম ভাই ছুইডি, নাইমা , স্মৃতি , জরিনসহ অনেকগুলা চান্তেকরে কইতাছে
-পিলিজ , তুমরা আমারে গাব গাছের কাঠের ছ্যাকা দাও , কিন্তু আমার মনেরে ছ্যাকা খাওয়াইও না, পিলিজ !!! পিলিজ !!!!

মাইয়াগুলার মন লোহা গাছের কাঠ দিয়া বানানো বইলা নাইম ভাইরে প্রেমের অকুল খালে ভাসাই দিয়া যাওনের পরে দেখি কোরিয়ান এক মাইয়া লইয়া কেমিকেল আসিফু হাজির । উনি নিজেই পরিচয় করাইয়া দিল –
-এইডা আমার শেষ কোরিয়ান প্রেম ।এর নাম “ চিং ডং “ ওরফে মিসেস কেমিকেল আসিফু ।

এইডা উনার শেষ কোরিয়ান প্রেম হইলে আগে কতডি কোরিয়ান প্রেম আছিল হেইডা না জিগাইয়া আমরা খাবার অর্ডার দিতে যামু এমুন ছময়ে দেখি তুষার ভাই কই থেকে একটা বড় ডেকছি নিয়া হাজির । কানতে কানতে নাইম ভাই জিগাইল –
-তুষার ভাই ডেকছিতে কি ??
-আর কইও না, গত মাসে আমার আম্রিকান "ইয়ে"কে নিয়ে আমাজনে গিয়ে এনাকুন্ডার সুপ খাওনের সময় মনে হইল অজগরের সুপ খাইলাম না জীবনে । হেই জন্য গত হপ্তায় চীনে গিয়া আমার চাইনিজ "ইয়ে"র সাথে অজগরের সুপ খাইয়া এমুন মঝা পাইলাম যে দেশে এসে এই " হোটেল ছালা-দিয়া আল অজগর " খুলে ফেললাম ।

আমি শার্টের হাতা গুটাইতেছি এমুন সময় দেখি ২ হাতে তলোয়ার নিয়া পলাশ জেডা হাজির । কইল -
-আমার সাদা ম্যাম বউরে দেখছনি ?? হেতী আমারে ছ্যাকা দিছে , হেতীরে আজ কাডিয়ালামু ।

জেডার লাইগা আফসুস খাইতেছি এমুন সময় বাইরে দেখি রাতমজুর নানা প্ল্যাকার্ড নিয়া ঘুরতাছে , সাথে গুলাবিও আছে। প্ল্যাকার্ডে লেখা -" আমি একজন চান্তেক (ছুন্দরী নারকেল ছরি নারী) চাই" ।

গুলাবি & রামু নানারে ডাইকা এনে সবডিরে কইলাম ,
-সবাই আপ্নাগো হাত রেডি করেন । তুষার ভাইরে মাইর দিমু ।হেতের " হোটেল ছালা-দিয়া আল অজগর " বাইর করুম
পরে হেতে ডরে ডরে কয় -
-ঠিক আছে আইজ থেকে আমার হোটেল হইব " হোটেল ছালা-দিয়া আল কুরবান " মানে যারা কুরবানি হইছেন তাগোসহ সবার লাইগা <img src=" style="border:0;" />

[এই লেহার সব চরিত্র কাল্পনিক, কারু নাম/নিকের সাথে মিলে গেলে সেইডা বাঘতলীয় <img src=" style="border:0;" />]

সবাইরে অগ্রীম ঈদ মোবারক ।
]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28847461 http://www.somewhereinblog.net/blog/canku/28847461 2008-09-24 17:57:37
"একটি ১ নাম্বার পচা ভরমন কাহিনি,পড়লে সময় নষ্ট করার জন্য আফসুসিত হইবেন "

ছুচনা পর্ব

পরের দিন রাইত সাড়ে ১১টার দিকে ২৩ জন পোলাপাইনকে ইঊনির বাস ১ কঠিন জঙ্গলের মধ্যে নামাই দিল । এইহানে বাঘ মামা যদি হামুল কইয়া আইসা কয়-
"তোগো সবডিরে খাইতে আইছি" ।
তাইলে মনে হয় আমি টাশকি না খাইয়া বাঘ মামারে কমু -
-"ওয়েল্কু বাঘ মামা । তুমার আস্তানায় আসছি ,সো অবশ্যই তুমি আমাগোরে খাইতে পার"

আলো বলতে শুধু আমাগো হাতের টর্চলাইট আর জোনাক চাচা । বাস থেকে নাইমা (নাইম ভাইয়ের বৌ<img src=" style="border:0;" />) ট্রয় আমারে কয় -
"দুস্ত চিন্তার কুন কারন নাই ,কে জানি গাড়ি ( ল্যান্ড ক্রুজার) নিয়া আসতাছে ।
" দুস্ত তুমি খেলনা ক্রুজারের কথা কইতাছ ?? কিন্তু এই জংগলে তো কুন বাজার বা বাড়ি ঘর নাই । তাইলে তুমার খেলনা ক্রুজার কই থেকে আসপে ?? " ( মনে মনে কইতাছি এই জংগলের মধ্যে সাইকেল পাওন যাইত না , হেতে কয় ল্যান্ড ক্রুজার !!! আফসুস ভালা পুলাডা এসেই হাগল হই গেল । )

ইয়ামেনী দুস্ত নাজিব আর ইন্দোনেশিয়ান দুস্ত লুবাম্বারে লইয়া জংগলের মাঝের সরু রাস্তা দিয়া ৩/৪ মিনিট হেটে সামনে গিয়া দিলাম সেইরম চিক্কুর ।
"ওরে হেল্পু !!!! হেল্পু !!!! আমি সাপেরে কাটছি "
পুলাপাইন দৌড় দিয়া আইসা কয়- "তর কুথায় সাপে কাটছে ?"
"তরা কি চোক্ষে কম শুনস নাকি ?? আমি কখন বললাম আমারে সাপে কাটছে ?? আমি কইলাম - " আমি সাপেরে কাটছি " মানে মজাক করলাম <img src=" style="border:0;" />

কিছুক্ষন পরে ২টা ল্যান্ড ক্রুজার দেখে আমি হা কইরা তাকাই রইছি দেখে ট্রয় আমারে কয় - '
" কিরে , তর কি চোখ গরম হই গেছেনি ?? এডি খেলনা ক্রুজার । পাশের বাজার থেকে আইছে <img src=(" style="border:0;" /> "

১৫ মিনিট ড্রাইভিং পরে আরেক জংগলের মাঝের স্বর্গে তাবু ফেললাম । বিটলামি কইরা ৩টার সময় ঘুমাতে যাওনের পরে ইন্সট্রাক্টর ৬টার সময় আইসা কয় বিয়ামের টাইম হইছে <img src=" style="border:0;" />

বিরাম করতে লেকের পাড়ে গিয়াতো আমি "থ" এর জায়গায় 'ঠ' হইয়া গেলাম । এইডা কি দেখি !!!!! এই জংগলের মাঝে ব্লু ক্রিস্টাল পানির লেকের এক পাশে পাহাড় অন্য পাশে জংগল । বেশি সৌন্দয আমি বেশি ক্ষন দেখতে পারি না । তাই লেকের পানি থেকে চোখ সরিয়ে নিলাম ।

এরপরে বান্দা-বান্দি খেললাম , লেকে সাতার কাটলাম , লেকের পানিতে ট্রয়ের উর্পে পরথিশোধ নিলাম , জংগল ট্র্যাকিং করলাম আরও কতকি <img src=" style="border:0;" /> হেডি পারলে কুন একসময় লেহার টিরাই করুমনে ।

[অনেক বড় লেখা হয়ে গেল, যারা কষ্ট করে পড়ছেন , তাদেরকে অনেক ঠাঙ্কু & ছরি ]]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28845336 http://www.somewhereinblog.net/blog/canku/28845336 2008-09-19 18:56:46
মাঝ রাইতে কিছু বদ পোলাপাইনের আতলামিমার্কা বিটলামি ফুনের চিক্কুরে ঘুম বাবাজি আমারে ধাক্কা দিয়া লাফ দিয়ে চলে গেল ।
মুবিলে দেখি এরিকের ফোন । কয়

"dude, what's up??
-"এরিক্কা কুত্তা (দুস্তদের কুত্তা , বান্দরসহ আর কিছু শব্দ শিখাইছিলাম ) , তরে দাবড়ানি দিয়া এমুন থাবড়ানি দিমু যাতে কানে দেখস আর চোক্ষে শুনস । নিজের নাম তো ভুলবি ভুলবি সাথে জেনের নামসহ আমারও ভুলবি " <img src=" style="border:0;" />। হেতে কয় -

-"দুস্ত , তুমি মনে লয় ভুইলা গেছ -ঘেউ ঘেউ করা কুত্তা কামড়ায় না "

- "হাচানি ?? তুই এখন কই খালি ক । তুই আজ লাইভ দেখবি কুত্তা কেমনে কামড়ায় । তয় বেশিক্ষন লাইভ দেখতে পারবি না কারন এর আগেই ওয়ান-ওয়ে রুডে উর্পে যাইবি গা ।"

- "গুড । তাইলে তুমি এখন ট্রয়ের বাসায় চইলা আস । ভালা কথা, আসার সময় একটা সোয়েটার নিয়া আইসো "

- " সোয়েটার না,ভালা বস্তা নিয়া আসতাছি । তুই জেনেরে অগ্রিম "গুডবাই " কইয়া রাখ । আইজকা বস্তায় ভরে তরে ডাইরেক্ট নর্দমা দিয়া উর্পে পাটামু । মাঝ রাইতে আমারে ফুন করন বাইর করুম "

১৫মিনিট হেটে আধ ঘন্টা পরে ট্রয়ের বাসার সামনে গিয়া দেখি বদ সবডি আমারে দেখে হাসতাছে । আমারে দেইখা এরিক কয় -

"দুস্ত , মাঝ রাইতে একলা একলা হাটলে বিয়াম ভালা হয় , নাকি কস!!!! আমি অবশ্য ট্রয়রে কইছিলাম তরে পিক করতে কিন্তু তুই নাকি কোনদিন লিন্ডার ( লিন্ডারে হেতে সেইরম পছন্দ করত) সামনে হেতেরে পচাইচস , হের লাইগা হেতে আইজ পরথিশোধ নিছে " ।

ট্রয়রে কইলাম - " ট্রয় কিছুদিন পরে দেখপি তর লিন্ডাফুল না ফুটতে ঝরে গেছে ।আফসুস খাইনাস না তখন <img src=" style="border:0;" /> " ।

দেখা যাইবেক । এখন চল খাইতে যাই আর আমাগো সিরকাস আলুছানা আছে । কইলাম -
-"তোরা আবার সিরিয়াস আলুছানাও করিস নাকি ?? কবে থেকে ?"

খাওনের পরে বান্দরগুলা কয় লেক দেখতে যাইবে । গাড়িতে উঠে কয় -

-" দুস্ত , তুমি যদি পরশুদিন কিলাসে যাওনের চিন্তা করে থাক , তাইলে সেই চিন্তা এই চিপস খাওনের সাথে সাথে খাইয়া ফালাও কারন কাইলকা রাইতে আমারা ক্যাম্পিং করতে যাইতাছি " ।

আধ ঘন্টা ড্রাইভ কইরা যাইয়া দেখি ভৌতিক লেক আরও ভৌতিক হইয়া গেছে । তয় পরেরদিন ক্যাম্পিং এ গিয়া সেইরম মজা হইছিল । এইহানে যে এইরম অজো পাড়াগা থাকতে পারে আর সেই গায়ে এইরম সুন্দর জায়গা থাকতে পারে আমি চিন্তা কইরা অনেক বার টাশকি খাইছি ।


[আমি ভরমন কাহিনি লেখতে পারি না । হের লাইগা মনে হয় না ক্যাম্পিং এর বিটলামির কাহানি লেখুম তয় ১% টিরাই করুম <img src=" style="border:0;" />। ]]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28842227 http://www.somewhereinblog.net/blog/canku/28842227 2008-09-12 19:16:52
আমার মাথা বিলা,আমি আউলা, আর বাকি সব ভালা
দূর !!!! দেশে এত সূফি চিন্তাবিদ থাকতে আমার মত মহাসুফি ( মাথা বিলা হইলে নিজেরে আমার মহাসূফি মনে হয়, কেউ ব্যাপারটা অন্য ভাবে নিবেন না ) কেন এই চিন্তা করতাছি ?? নিজেরে নিজে কই " কন্ট্রোল " " কন্ট্রোল "।

এই বিলা হওয়া মাথা নিয়া কয়েকদিন অফিসে যাইতাছি । আইজকা LRT (ট্রাম ) থেকে নাইমা ( নাইম ভাই আর বঊ এর নাম না কিন্তু <img src=" style="border:0;" /> ) অফিসের দিকে যাওনের সময় এক আরব বাবাজি ডাক দিয়া কয়-

what i go to Suka Sentral ?
থতমত খাইয়া আফসুস খাইতেছিলাম কেন যে আরবি শিখলাম না !!! তাইলে এত সুন্দর ইংরেজী শুনা লাগত না । কইলাম ,
-আমার লগে আস ।
হাটতে হাটতে হেতে যেইসব সুন্দর সুন্দর কইরা ইংরেজী কইছে হেইগুলা শুনে বুঝতে হইলে আপনাগো সবাইরে আবার নতুন কইরা ইংরেজী শিখন লাগপ । বহুত কষ্ট কইরা জিগাইলাম ওই বিল্ডিং এ হেতের কাম কি ?? কইল-
"জিমের সদস্য হইব "
আমি বিটলামি কইরা কই - "জিম কিতা ?? তুমি অভিনেতা জিম ক্যারির কথা কও ??এইহানে জিম ক্যারির নামে ক্লাব আছে নাকি ? <img src=" style="border:0;" />

হেতেরে বিল্ডিংটা দেখাই দিয়া যাওনের সময় কয়,
-my english very little .pls not mind .
আরবি ভাষা না শিখনের জন্য আমি আরেকবার আফসুস খাইলাম ইউথ টাশকি ।
জয় ইংরেজী !!! জয় আরব !!!!!!]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28839163 http://www.somewhereinblog.net/blog/canku/28839163 2008-09-05 20:27:03
"চোখের জল ভিজিয়ে দেয় স্বপ্নের সুখকে, সুখের চূড়াকে " একটি আগডুম-বাগডুম জগা-খিচুরি ।মুছে যাওয়ার সম্ভাবিলিটি প্রচুর । ]

জীবনে অনেক কিছুই পাই না । সেই জন্য তেমন দুঃখবোধ নাই । তবে জীবনে অনেক কিছু পেয়েছি যেইগুলার জন্য অনেক গর্ববোধ হয় , অথচ এই পাওয়াগুলা আমার পাওয়ার কথা ছিল না ।

একদম ছোটবেলার বন্ধু জসিম যে তার গজ দাত নিয়ে দেবদূতের মত হাসত, সে অনেক দিন নিজে না খাইয়ে আমাকে তার স্কুলের টিফিন খাইয়েছে । সে এখন কোথায় আছে জানি না কিন্তু তার সেই চমৎকার হাসি আর ভালবাসা এখনও আমাকে মাঝে মাঝে শৈশবে ফিরে যেতে বাধ্য করে, যেইখানে বড়বেলার কষ্টগুলা আমাকে স্পর্শ করার স্পর্ধা দেখায় না অথবা দেখাতে পারে না । আমি চোখ বন্ধ করে সেই বন্ধুর সাথে হাসা-হাসি করি , খুন-সুটি করি, গোল্লাছুট খেলি ।

কিংবা আমার আরেক ছোটবেলার বন্ধু পলাশ যার সাথে স্কুল হোষ্টেলে থাকার সময় পুর্নিমার রাতে সাইকেল চালাতাম যখন আমার মত হত যেন সাইকেল চালিয়ে মেঘের উপর দিয়ে আমি ঈশ্বরের সাথে দেখা করতে যাচ্ছি । ঈশ্বরের দেখা আমি পাইনিতো কি হয়েছে , এইরকম একজন বন্ধুর দেখাতো আমি পেয়েছি, যে আমার চোখের জল হাত দিয়ে স্পর্শ না করে অন্তর দিয়ে স্পর্শ করে । পলাশও আজ আমার থেকে অনেক দূরে থাকে, আমি চোখ বন্ধ করে জসিমের মত পলাশের সাথেও অনেক খুন-সুটি করি , মজা করি ।

সা ইনে আমি এসেছি মাত্র কিছুদিন হল কিন্তু এই কয় দিনে এত মানুষের ভালবাসা পেয়েছি যে মাঝে মাঝে আমার রাগ লাগে । কি করে মানুষ একজন আগডুম-বাগডুম চাঙ্কুরে এত ভালবাসা দিতে পারে !!!! আমি কি এদের প্রতিদান দিতে পারব!!! যদিও জানি মানুষ প্রতিদানের জন্য কখনও ভালবাসে না, ভালবাসে শুধু তাদের অকৃত্তিম ভালবাসা দিয়ে । কিন্তু আমার খুব ভয় করে কিছু দিনপরেনা আবার আমাকে সা ইনের সবাইর সাথে জসিম আর পলাশের মত চোখ বন্ধ করে দুষ্টামি করতে হয়, যেইটা আমি কখনও চাই না ,এমনকি চাইতেও ইচ্ছা করে না ।

ঈশ্বর আমাদের সবাইকে সুখে রাখুন , সুখের পরশে ভালবাসায় রাখুন।]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28837170 http://www.somewhereinblog.net/blog/canku/28837170 2008-08-31 22:37:00
আমার মায়াময় দোস্ত "মায়া" --একটি ছুডবেলা প্রযোজনা <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_18.gif" width="23" height="22" alt=":|" style="border:0;" /> ইদানিং রাশেদ ভাইয়ের "ছেলেবেলার স্মৃতিকথা " পইড়া আমার খালি ওই গানটা (আগে কত সুন্দর দিন কাতাইতাম ) গাইতে ইচ্ছা করে । গানতো গাইতে পারি না, লেখতেও পারি না। এইজন্য টাইপিং প্র্যাকটিস শুরু করলাম । কেউ মাইন্ড খাবেন না ।]

ক্লাস থ্রিতে গিলাস ছরি, কিলাস শুরু হওনের পরে দেখি প্রাথমিক ইস্কুলে কোন রকম লাল কার্পেট ছাড়া , তোরণ ছাড়া নতুন প্রাথমিক নেতার আগমন হইছে। কিন্তুক নেতা হইল ১টা মাইয়া & সে আমাগো ছেয়ে ৮/৯ বছরের বড় ।

কিছু দিন পরে দেখি আমি নেতার দুস্ত হইয়া গেলাম । সাইজে & বয়সে অনেক ছুড বিধায় নেতায় আমারে তার দুস্ত হওনের প্রমোশন দিছে । আমি এই প্রমোশনকে কিভাবে কামে লাগানো যায় চিন্তা করতাছি । এর মধ্যে কিলাশের কু/সু/দুখ্যাত ইব্লিশ "হারুন" একদিন ফার্স্ট বেঞ্চের জায়গা দখল কইরা আমারে কয় -

"আইজকা তুই পিছনের বেঞ্চে বসবি "
(আফসুস হেতে তখন পর্যন্ত বুঝবার পারে নাই যে আমার প্রমোশন হইছে )

আমার নেতা দুস্ত "মায়া" এইডা দেইখা হারুনেরে কয়-

"হারুন কিমুন আছস ??ভালানি?? "। হ
"তুই আমার লগে আয়তো "। এই কথা কইয়া মায়া হেতের বই-খাতাসহ হেতেরে কোলে কইরা ক্লাসের সব চেয়ে পিছনের বেঞ্চিতে নিয়া গিয়া কয় -
"আইজ থেইকা তুই এইহানে বসবি আর আবার শয়তানি করলে ক্লাসের পিছনের রাস্তায় বসামু "
মায়া আমাদের পুরা ইস্কুলে সবার চেয়ে বড় ছিল বিধায় & ভালা লিড দেওনের ক্ষমতা ছিল বিধায় সব পুলাপাইন ওরে সেইরম ডরাইত <img src=" style="border:0;" /> ।

ক্লাস ফোরে উঠার পরে একদিন টিফিন টাইমে মায়ারে কইলাম -

-"মায়া,চল ২ জনে ভাগি "
-তুই পিচ্ছিপুলা , তুই আমার লগে কই ভাগবিরে। তুই কি হারুর মত হইবার চাস নাকি ? ভালা হইয়া যা <img src=(" style="border:0;" /> "
-আরে আমি ইস্কুল তন পালানোর কথা কইতাছি ।
-ওহ, আমি ভাবছিলাম অন্য কিছু <img src=" style="border:0;" />

এরপরে আমি আর মায়া সবগুলা সেকশনে গিয়া কইলাম-

- পুলাপাইন কিছুক্ষন পরে ইস্কুল ছুটি হইয়া যাইবো ।ঘন্টা বাজার সাথে সাথে তোরা সবাই দৌড় দিয়া ক্লাস থেকে বাইর হইয়া বাসায় যাবি গা ।

৫ মিনিট পরে মায়া গিয়া ঘন্টা বাজাইলে আমরা সবগুলা ক্লাস থেকে বাইর হইয়া দৌড় । গেট পার হওনের সময় শুনতেছিলাম স্যারদের হামকি-তুমকি
-ফিরে আয় , নাইলে কাইলকা মাইর খাবি ।
মায়া কয়-
-" মাইর খাইলে কাইলকা খামু,তার আগে আইজকা মজা লই "

পরের দিন অবশই সেইরম মাইর খাইছি কিন্তু পুরা ইস্কুল পালানোর এইরম মজা আমি আর কুনুদিন পাই নাই ।

মায়ার খবর এখন জানি না । এইটে পড়ার সময় শুনছিলাম ওর বিয়া হইয়া গেছে । এই লেখাটা মায়াকে উৎসর্গ করলাম । মায়ার জীবন মায়াময় হোক ।





]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28835715 http://www.somewhereinblog.net/blog/canku/28835715 2008-08-27 20:03:48
গডের মাতলামি (মাতাল+আমি ?? <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_25.gif" width="23" height="22" alt=":P" style="border:0;" /> ) ইউনি বন্ধের কারনে রাইতের বেলা বইসা বইসা টিভি দেখি । হাউজমেট সবগুলা দেশে গেছে । হঠাৎ ফুন বাবাজি চিক্কুর দিল ।
-চাঙ্কু ভাই @ বাসায়া আছেন নাকি ? হ ।
-আইতাছি ।

ঘন্টা খানেক পরে, মইন ভাই ১ বোতল হুইস্কি আর ১টা কোক নিয়া হাজির ।
- "আপনি মিয়া পানি খাওন শিখলেন না এহনো । তাই আপনার জন্য কোক আর আমার জন্য বোতল "

কিছুক্ষন পরে দেখি এই পাবলিক খালি হুইস্কি খাওন শুরু করছে ।আমি ভয় পাইতেছিলাম এই লোক কিছুক্ষনের মধ্যে হুইস্কির মাতলামি সহ্য করতে না পেরে টাল হইয়া যাইবো ।আমার সামনে কেউ মদ খেলে আমি সহ্য করতে পারি কিন্তু মাতাল লোক আমার ২ চোক্ষের বিষ ।৪০ মিনিটের মধ্যে সে বোতল খালি কইরা ফেলছে । ১০ মিনিট পরে হঠাৎ কইরা কয় ,

-"চাঙ্কু ভাই , আপনি আমার বোতল শেষ করছেন কেন ? আপনি মিয়া মদ খান না, কইয়া আমার পুরা বোতল শেষ কইরা দিলেন ?? এখন আপনি বাইর থেকে বোতল নিয়া আসেন "
৩ বছর আগে মইন ভাইকে অনেক কষ্টে সামলাইতে হইছিল ।

এই ৩ বছরের মধ্যে মদ, সিগারেট কোনটাই খাওন শিখতে পারি নাই ।গত সপ্তাহে অফিস থেকে ১টা স্প্যানিস বার কাম রেস্টুরেন্টে বিশাল পার্টি দিছিল । যত পার খাও । সবাই ড্রিঙ্কসের অর্ডার দিল ।মাইকেল কয়-
-ক্যান আই হেভ এ ভার্জিন ??
-ইয়েস স্যার ।
চান্তেক যাওনের পরে কইলাম-
"দোস্ত মদের ভার্জিনিটি টেস্ট করে কেমতে ? "
"খামোশ, পানি খাওন এহনো শিখস নাই , তরে মদের ভার্জিনিটি নিয়া কথা কওনের অনুমতি দিছে কিডা ?? <img src=(" style="border:0;" />
(ব্লগের কেউ এই উত্তরটা জানলে আমারে কইয়েন <img src=" style="border:0;" /> )
পরে ওই ইডিয়ট ১টা চান্তেকরে ডাইকা কয় -
"তুমাগো এইহানে ক্যান্ডি আছে ?? থাকলে এতেরে ১টা দাও ।
আফসুস , সবাই আমার লগে বিটনালি করে ।

অন্য টেবিলে দেখি বেটা চি বেং বিয়ার ,মার্টিনির পরে পর পর ৫টা টাকিলা অর্ডার দিল । খাওন দাওনের পরে হেতেরে জিগাইলাম -
-বেং, ড্রাইভ করতে পারবি ??
-তোর তো সাহস কম না , আমি পুরা পৃথিবীরে ড্রাইভ করি , আর তুই কস আমি এই ছুড গাড়িটা ড্রাইভ করতে পারুম কিনা !!!!!তুই আমার চোক্ষের সামনে থেকে দূর হ শয়তান /<img src=" style="border:0;" /> ।

পরের দিন কামে আইসা কয় দোস্ত কাইলকা নিজেরে গড মনে হইছিল ।
- তুই পৃথিবী চালাস , তুই গড না হইলে হইবো কিডা ?



]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28833701 http://www.somewhereinblog.net/blog/canku/28833701 2008-08-22 20:56:49
আমি কেন " চাঙ্কু " ??? জাতির কাছে চাঙ্কুর উত্তর <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" />
ইউনিতে ক্লাস শুরু হওনের পরে মনে মনে ভাবতাছিলাম
"আমি পুরা বাউল নাকি ক্লাসের লোকাল পোলাপাইনগুলা ফাউল !! "

আমার নাইলে দাড়ি একটু আছে আর নাইলে আমি একটু পাংক স্টাইলে চলি তাই বলে কি লোকাল পোলাপাইনগুলা বিশেষ করে চাইনিজগুলান আমারে এভয়েড করে কেন /<img src=" style="border:0;" /> ?? পরে দেখি শুধু আমি না , ক্লাসের সব বিদেশি ছাত্রকে ওরা এভয়েড করে ।

"যা তোরা তাইলে দূরে গিয়া মুড়ি খা । তোগো তো মুড়িও নাই ,তাইলে না খাইয়া মর । দুনিয়াতে চাইনিজ বহুত বাইড়া গেছে ।"

একদিন বিকালবেলা আমি আর আমার এক আফ্রিকান দোস্ত ( ততদিনে আমার অধিকাংশ দোস্তই বিদেশি ) মিলে এপার্টমেন্ট থেকে বের হইয়া হাটতে বাইর হইছি ।হঠাৎ দেখি ২/৩ টা গাড়ি আমাদের সামনে আসে ঢিসসুম ঢিসসুম করে খাড়াই গেল ।কয়েকটা চাইনিজ পোলা আমার আফ্রিকান দোস্তরে কয়-
'গাড়িতে উঠ " ।

আমি তখন চিন্তা করতে ছিলাম ছিঃনামা স্টাইলে চিক্কুর দিমু নাকি !!
"বাচাও !!! বাচাও !!!!ছেড়ে দে শয়তান "
পরে দেখি গাড়িতে পোলাও আছে মাইয়াও আছে ।
যাক বাচলাম । পোলা-মাইয়া মিলে কখনও ২টা পোলারে ছিনতাই করবো না ।শুধু মাইয়া হইলে সম্ভাবিলিটি ছিল <img src=" style="border:0;" />

গাড়িতে উঠে দেখি পোলাপাইনগুলা সেইরম মজার ।ক্লাসের চাইনিজগুলার পুরা উলটা । এরপর ওরাই আমার অল টাইম দোস্ত হইয়া গেল । দেশি যারা আছে , হেগো লগে "হাই , হ্যালো " টাইপ সম্পর্ক । তখন খাওন-দাওন,আড্ডা , ভুজং-ভাজং সবই ওই চাইনিজ দোস্তদের সাথে ।
কিছু দিন পর পর দেখি পার্টির দাওয়াত । ওই পার্টিগুলা সেইরম মজার আছিল । ওইহানে কি সব আজিব আজিব গেম খেলতাম ।প্রত্যেক পার্টিতে নতুন নতুন পোলাপাইনের সাথে পরিচিত হইতাম । হেভি মজায় ছিলাম ।


২।

আমার যেই ৩ জন দেশি হাউজমেট ছিল , তাদের সাথে অন্য রকম ১টা সম্পর্ক ছিল । আমরা অন্য সবাইকে থোরাই কেয়ার করে চলতাম ।আমরা নিজেরাই ১০০তে ১০০০ । কিছুদিন পরে দেখি, আমি অধিকাংশ সময় চাইনিজ দোস্তদের সাথে থাকি বলে শয়তানগুলা আমারে "চাঙ্কু" বইলা ডাকে <img src=" style="border:0;" /> ( সাধারনত আমরা এইখানে চাইনিজদের সংক্ষেপে "চাঙ্কু " বলে ডাকি )

পরে দেখা গেল , বাসায় হেগো কোন বন্ধু আসলে আমারে পরিচয় কইরা দেয় -
"আমাদের হাউজমেট ,"চাঙ্কু ভাই " <img src=(" style="border:0;" /> । এই দুস্ক কুথায় রাখি ।

ছোট্ট একটা কাহিনি বলে লেখাটা শেষ করি ।

বাসার ড্রইং রুমে অনেকবার হাউজমেটের ফুন রিং হওনের পরে আমি রিসিভ করলাম । আমার গলা শুনেই বলে -
"আপনি কিডা " ??
আমি নাম কইলাম মাগার চিনে না । কিন্তু যখনই কইলাম আমি "-চাঙ্কু ভাই ", তখনই কয় তুমার নাম চাঙ্কু না বইলা অন্য নাম বল কেন, ইব্লিশ ??
কি আফসুস <img src=(" style="border:0;" /> !!!!

এরপর আমার আসল নাম আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই
আপনারা জিগাইলেও ভুলে যামু <img src=" style="border:0;" />



]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28831291 http://www.somewhereinblog.net/blog/canku/28831291 2008-08-15 21:54:38
নতুন & চাঙ্কু one day in শয়তানি <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_25.gif" width="23" height="22" alt=":P" style="border:0;" /> নতুনের লেখা আগের পর্ব

PC Fair এ গিয়া প্রমোটারদের কাছ থেকে সেইরম গিয়ান অর্জন করেছিলাম । গিয়ান অর্জনের জন্য সুদূর চীনে না গিয়া চান্তেকদের কাছে যাওন মনে হয় ভালা <img src=" style="border:0;" /> । এক চান্তেকের কাছে গিয়া কইলাম ক্যামেরা কিনুম।হেতে আমারে কয়েকটা দেখাইলো ।

কইলাম -
"তুমি যতগুলান ক্যামেরা দেখাইছ , সবই ভালা তয় মোটা কেন ?? মোটা কোন কিছুই আমার ভালা লাগে না । আমারে স্লিম একটা ক্যামেরা দেখাও , সিনেমার নায়িকাগো লাহান , যেইটারে আমি পকেটে নিয়া ঘুরতে পারুম <img src=" style="border:0;" />


এই প্রমোটারদের কাছ থেকে আমি সেইরম গিয়ান অর্জন করছি

আরও কিছুক্ষন থাকার ইচ্ছা ছিল কিন্তু মিষ্টার প্রবলেম কিছু সমস্যা কইরা ফালাইছিল

সমস্যা -১ : বেশিক্ষন থাকলে চোখ নষ্ট হয়ে যাওনের সমূহ সম্ভাবনা ছিল
সমস্যা-২ : এক গ্যালারি থেকে অন্য গ্যালারিতে যাইতে ১০০০ মিনিট থুক্কু ১০ মিনিটের বেশি লাগে ।
সমস্যা-৩ : এখানে আমাগো সবার দোস্ত "মিষ্টার গরম" সবাইরে এমুন ভাবে জড়াই ধরছে আর ছাড়তে চায় না ( আহা!!! কি মহাব্বত<img src=" style="border:0;" />) কারন এয়ারকন হেতের কাছে ফেইল মারছে

মেলা থেকে বের হইয়া নতুনরে কইলাম -চল পার্ক ভ্রমন করি ।
পার্কের এককোণায় বসে দেখি আমরা ছাড়া সবাই জুটি আর হেতারা কি কি জানি করে ।দূর ফাউল পার্ক (আঙ্গুর ফল টক আরকি )


টুইন টাওয়ার পার্কের ঝর্না

আমরা পায়ে হেটে ( অন্যরা মনে হয় প্লেনে কইরা যায়???আমি কিরম গর্দভ আমি এখনও মনে বুঝেন নাই।আমার লেখা আর কিছুদিন পড়লে সিউর বুইঝা ফেলবেন ) পার্কের অন্য পাশের পুল এ গেলাম । গিয়া তো পুরা টাশকি ।ওইহানে দেখি সিনেমার শুটিং হইতাছে ।আমারে তখন পায় কিডা !!!! শুটিং দেখতে এক পাশে বসে গেলাম ।
কঠিন শুটিং হইতাছে আর আমি মনযোগ সহকারে দেখতাছি ।সিনেমাটাতে কোন নায়িকা নাই , শুধু অনেকগুলা নায়ক ।কোন ভিলেনও নাই । আফসুস <img src=(" style="border:0;" />


এইটা হইল সেই পুল যেইখানে আমাগো ভাইয়েরা শুটিং করছিল

ভালা কথা, সিনেমার নায়কগুলান হইল আমাগো দেশি ভাই । পুলটা হইল বাচ্ছাগো জন্য ।ওইখানে পানি হাফ ফিট হবে । বাচ্ছারা খুব মজা করতেছিল। কিন্তু দেশি ভাইয়েরা ওইখানে বার বার পোষাক পরিবর্তন করে যেইরম ভাবে পোজ দিচ্ছিলেন আমি দেইখা পুরা মুগ্ধ । আমি সিউর টম ক্রুজ ওইরম পোজ দিতে সাহস করবো না <img src=" style="border:0;" />

ওইখানে আরো কিছুক্ষন থাকলে আমাগোরে মনে হয় ওই সিনেমার পরিচালক হওনের অফার দিত কারন কিছুক্ষন পর পর পরিচালক পরিবর্তন হচ্ছিল ।তাই চলে আসলাম ।

এরপরে গেছিলাম World Drums Festival 2008। আমাগোরে মহা বেকুব বানানো হইছিল এইহানে , যদিও ব্যাপক মজাও করছিলাম ।

সেই কাহিনি নতুন ভাই লিখবে ।

এই লেখাটা নতুনের অনুরোধে লিখলাম শুধু । নতুনের মত ভাল লিখতে পারি নাই বলে আশা করি নতুনসহ সবাই এই অধমকে ক্ষমা করবেন । ]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28829158 http://www.somewhereinblog.net/blog/canku/28829158 2008-08-09 22:34:42
ভালবাসা, ভালবাসার মানুষের জন্য । "আচ্ছা, তাহলে ইমনের সাথে যা "
-ইমনকে আমার ভাল লাগে না ।

তারপরও মা ইমনের সাথে স্কুলে পাঠালো । কিছুদিন পরে বুঝলাম ওকে আমি যত বিরত্তিকর ভেবে ছিলাম ও তত মজার । এক সময় দেখা গেল ইমন স্কুলে না গেলে আমার স্কুলে ভাল লাগে না ।

আমি যত শয়তান হতে থাকলাম, তার সরলতাগুলু আমাকে তত মুগ্ধ করতে লাগল । জীবনে কখনও তাকে স্কুল পালাতে দেখলাম না । কখনও তাকে মিথ্যা বলতে শুনি নাই । তার জন্য বাসায় আমি অনেক কথাও শুনাছি । আম্মু বলতো ইমন সব সময় ক্লাসে ফার্স্ট হয় ।তুই কি হস ??

ব্যাটা তোর জন্য আম্মু আমারে বকে ।
"আচ্ছা যা, তোর জন্য পরের বার আমি পরীক্ষায় ফেল করুম "
ওর কথা শুনে ২জনে মিলে হাসি ।

ক্লাস এইটে উঠার পরে একদিন পূর্নিমার রাতে বলল "চল তোকে বাশি বাজিয়ে শুনাব " । বাসার থেকে কিছুটা দূরে ধূ-ধূ খোলা প্রান্তরে তার সেই বাশি শুনে আমি এমন মুগ্ধ হয়েছিলাম যে এখন কেন জানি বাশি শুনতে ইচ্ছা করে না ।এরকম বাশির সুর শুনেই মনে হয় পরী নামে । খোলা প্রান্তরে সেই বাশির সুর নিরবতার কান্নার শব্দকে নিমন্ত্রন করে নিয়ে আসে ।

আমাদের ছাদে বসে প্রথম আয়োজন করে তারা দেখাও তার সাথে । তারাও যে একটা দেখার বিষয় হতে পারে , সেটা ওর কাছ থেকে শিখে ছিলাম ।
"দোস্ত আকাশে এত তারা কিন্তু আমরা একটাও ধরতে পারি না কেন ?
তোর তারা ধরতে ইচ্ছা হয় না ??"
"দূর বেটা , তারা ধরা যায় নাকি ? "
আচ্ছা আয় চেষ্টা করে দেখি ।
"চোখ বন্ধ করে আকাশের দিকে হাত বাড়া । হয়ত তারারা আসতেও পারে "
আমি তার পাগলামি দেখি আর হাসি ।


তারপর এক সময় ,সময়ের টানে , জীবনের প্রয়োজনে ২ জন ২ দিকে চলে গেলাম । তারপরও যোগাযোগ ছিল চিঠিতে কিংবা ফোনে কিংবা আকাশের তারায় ।

বাইরে আসার সময় এয়ারপোর্টে কত শয়তানি । কে জানত সেই ছিল -আমাদের শেষ শয়তানি ।

ইমন তুই একবারও আমারে বললি না "তোর কিসের এত বিশাল দুঃখ ছিল যার জন্য তোকে এইভাবে নিজের প্রান নিজ হাতে আল্লাহকে শপে দিতে হবে ? " জানতাম তোর তুলনার আমি সব সময় গাধা ছিলাম কিন্তু কি রকম জগন্য গাধা ছিলাম সেটা তুই দেখিয়ে দিলি আবার ।নাইলে অন্তত জানতে পারতাম কি কারনে তুই আমাদের এইরকম ফাকি দিলি ।

এখন আমি তারার দিকে তাকাই কিন্তু তারাগুলু মনে হয় আগের মত নাই নাকি আমি আগের মত নাই !!!!বুঝি না, আর এখন তোর মত বুঝানোরও কেউ নাই । এখন আমাকে কেউ বলে না

"আচ্ছা যা, তোর জন্য পরের বার আমি পরীক্ষায় ফেল করুম "




]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28826355 http://www.somewhereinblog.net/blog/canku/28826355 2008-08-01 21:46:00
আমার শামুক-ঝিনুক খাওনের গল্পের আগের গপ্প " style="border:0;" />

তয় সান্তুর লগে আমার পরিচয়টা হইছিলো সেইরম -
জয়েন করার প্রথম সপ্তাহে একদিন একলা একলা লবিতে বইসা বইসা কফি খাই আর পেপার পড়তাছিলাম ।
" হাই " । খাওনের সময় হাই-ফাই করে কিডারে ? <img src=" style="border:0;" />
"হ্যালো " ।
আমারে কয় " কিমুন আছ ?"
"আমিতো ভালা, মাগারে তুমারে তো চিনলাম না । তুমি কি নতুন নাকি ?"
( আমি নতুন দেইখা সবাইরে নতুন মনে হয় তখন <img src=" style="border:0;" /> )
" আমি সান্তু । KL - R&D এর প্রতিষ্টাতা পরিচালক "
" দূর , আগে কইবা না !!!! আর তুমারে দেখলে এইরম জোয়ান মনে হয় কেন ??আমি ভাবছিলাম R&D এর পরিচালক হইবো বুইড়া কেঊ <img src=" style="border:0;" /> "


যাউকজ্ঞা , ব্লগে সবাই খানা-পিনা ( পিনা আবার কি ??কইতে পারি না । আমারে জিগাইলে মাইনাস ) নিয়া সেইরম সেইরম পোষ্ট দেয়। কয় একজন নাকি আবার খাইতে খাইতে এখন দরজা দিয়া বের হইতে পারে না <img src=" style="border:0;" />। হের জন্য , মনে মনে ঠিক করলাম আমারে এইবার খাওন-দাওনের বিশ্ব-রেকর্ড থেকে ঠেকায় কিডা ?? । আর যেহেতু "ফেয়ারওয়েল পার্টি " , সেহেতু "মিষ্টার/ মিস পিয়ার -মোহাব্বতও থাকবো । আরে আমারে পায় কিডা ? চিন্তা করতাছিলাম "সান্তু " পোলাডারে একটা চুম্মা দেওন দরকার <img src=" style="border:0;" />।

যথা স্থানে গিয়া আমার তো টাশকি খাইয়া ফাস্কি হনের দশা । এত খাবার খাইবো কেডা ?আর চারদিকে এইরম পানি কেন ?বন্যা হইবো নাকি ?? :-*হেরপরে বন্য পানি খাইয়া ( যদিও আমি বন্য পানি খাই নাই , আফসুস !!! )পেলাস গপ্প-টপ্প মাইরা মেইন খাওন-দাওন শুরু হইল । আমি কুপানির প্রস্তুতি নিয়া জাপানি ১টা পিঠা টাইপ জিনিস মুখে দিয়া তো আমি মুগ্ধ । মাগার ২টা মুখে দিয়া "ওয়াক থু " । পুরা কাচা কতগুলা শবজি দিয়া "ওয়াক থু " পিঠা বানাইছে । আমার মুখ দেইখা জেনি কয় -

কি কয় ?? পরে কমু <img src=" style="border:0;" />।

লেখা বহুত বড় হইয়া যাইতাছে । এত বড় ছাগল মার্কা কথা-বার্তা লেখার জন্য আপনেরা মনে হয় এতক্ষনে আমার উপর গালি নামক কঠিন শিলা বর্ষন শুরু কইরা দিছ । দুস্কিত <img src=" style="border:0;" /> ।

আমার শামুক-ঝিনুক খাওনের গপ্প পরে আসিবেক ।

এই ফাউল লেখা পড়ার জন্য আপনাগোরে ঠাঙ্কু <img src=" style="border:0;" />।

মাইনাস জিন্দাবাদ ।
]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28825751 http://www.somewhereinblog.net/blog/canku/28825751 2008-07-30 21:26:48
ভোদাই খেলোয়ারের কুপানির কাহানী আগের পর্ব

পরের সপ্তাহে কোর্টে গিয়া আমি পুরা টাশকি খাইলাম । ২৩ জন পোলাপাইনের মধ্যে আমিই একমাত্র নন-চাইনিজ । পরে কোচে সবগুলানরে ৬ গ্রুপে ভাগ কইরা কইল মিনি-টেনিস খেলতে । জীবনে কেন জানি "মিনি" কোন কিছু আমার পছন্দ না <img src=" style="border:0;" /> ।

কোচরে কইলাম -
" মিনি টেনিস কি লং টেনিসের প্রি-রিকুইজিট নি ?" হেতে কয় হ ।
ক্লাস রুম থ্যাইক্কা খেলার মাঠেও দেখি প্রি-রিকুইজিট শালা হাজির । মোর জ্বালা !!!!!!!<img src=" style="border:0;" />

আমার পার্টনার হইল ১ চাইনিজ চান্তেক মাইয়া ,হেতে আবার ভালই খেলতে পারে । হেতেরে কইলাম , তুমিতো ভালা খেলতে পার ,আসো লং টেনিস খেলি । মিনি টেনিসে আমার পোষাইবো না ।কিছুক্ষন তর্ক করে রাজি হইলো ।

প্রথম বল এমুন ভাবে মারলাম, বলতো কোর্টের বাইরে গেছেই, সাথে র‌্যাকেটও দেখি পাশের কোর্টে গেছেগা <img src=" style="border:0;" /> এরপর আবার ছক্কা মারা শুরু করলাম । ছক্কা না মারতে পারলে অন্তত চার মারতে চাই ।নো সিংগেল । হঠাৎ খেয়াল হইল , সবাই আমার খেলার দিকে মুগ্ধ / বাকরুদ্ধ হইয়া চাইয়া রইছে । কারন টেনিস খেলার সময় আমার ক্রিকেটিয় ছক্কা /চার পিটানো দেখে তারা বাকরুদ্ধ হইয়া গেছে । আফসুস , এইরকম ছক্কা পিটানোর পরেও কেউ শ্বাসরুদ্ধ হইল না /<img src=" style="border:0;" /> ।

ইতিমধ্যে আমার ছক্কার গুনে অনেকবার বল-বয়কে পুরা কোর্টের বাইরে যাইতে হইছে । মিনি টেনিসরে আমি "ক্রিকেট টেনিস " বানাই ফালাইছি । পিচ্ছি থাকতে কেন যে "ক্রিকেট টেনিস " খেল্লাম না । বিরাট আফসুস । চাইনিজ চান্তেক কিছু কইতেও পারে না , সইতেও পারে না । আমারে অনেক টিপস দিছিলো মাগার ওর সব টিপস ফেল্টু খাইছে ।বেচারি !!!<img src=" style="border:0;" />

অবশ্য কিছুক্ষন পরে কোচ আইসা আমারে মিনি টেনিস খেলতে বাধ্য করছিল <img src=(" style="border:0;" /> । এরপর আস্তে আস্তে আমার ছক্কা পিটানো কমে গেছিলো । দুঃস্কের কথা কারে কই !!!!! এখন ছক্কা মারতে হইলে ক্রিকেট খেলতে হয় <img src=(" style="border:0;" />।আফসুস

এখন যদিও ছক্কা মারতে পারি না ,মাগার অফিসে ভালই কুপাতে পারি ।
কুপানি আর ভালবাসা ছাড়া বাচন যায় না :-*]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28824739 http://www.somewhereinblog.net/blog/canku/28824739 2008-07-27 20:48:23
বিদেশে ব্লগারদের আড্ডা
এইবার আমরা মালায়শিয়াতে কয়জন ব্লগার আড্ডা মারলাম । যদিও আমরা মাত্র ৩ জন ব্লগার ছিলাম কিন্তু অনেক মজা করলাম । কাল হঠাৎ করেই নতুনের ব্লগে কমেন্ট করার সময় ঠিক করে ফেললাম সবকিছু । সেই অনুযায়ী আজ সন্ধের সময় আমরা মিলিত হয়ে ছিলাম একটা শপিং মলে । আমি ওদের কাউকে চিনি না কিন্তু দেখা হওয়ার পরে মনে হইল বহুত দিনের চিনা । মানুষ বড়ই আজিব লুক । কাউরে কোন দিন দেখি নাই মাগার ব্লগে কথা কইতে কইতে দোস্ত । নতুনরে দেইখা মনে হইল " পুরা এক্সিকিউটিভ অফিসার "<img src=" style="border:0;" /> আর অরুনাভেরে দেখে মনে হইল " পুরা রক টাইপ পুলা " <img src=" style="border:0;" /> .এই ২ ভদ্র ছেলের সাথে আমি ১ বান্দর ।

কুদ্দুস চাচার হোটেলে (KFC) আমি , নতুন আর অরুনাভ অনেক সময় নিয়ে বাড্ডা নিয়ে আড্ডার পরে গিয়েছিলাম শপিং মলের বাইরে ১টা মিনি পার্কে । জটিল একটা আড্ডা দেওয়ার যায়গা । যদিও অরুনাভ আমাগো জালায় ঠিক মত বিড়ি খাইতে পারে নাই <img src=" style="border:0;" /> । মাগার হে সুন্দরি গাড়ি আর সুন্দরি মাইয়াগুলা দেখছে <img src=" style="border:0;" />। অরুনাভ আমরা কিন্তু কিছু দেখি নাই <img src=" style="border:0;" />

ব্লগ , দেশ , নিজেরদের অনেক কথাই হইলো । অনেক ভাল লাগলো । আমার বাসা অনেক দূরে বিধায় একটু আগেই চলে আসতে হল, যদিও আসতে ইচ্ছা করছিল না ।আফসুস <img src=(" style="border:0;" />

ধন্যবাদ নতুন এবং অরুনাভকে এই রকম সুন্দর ১টা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য ।]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28824166 http://www.somewhereinblog.net/blog/canku/28824166 2008-07-25 23:19:03
ভোদাই খেলোয়ার !!!!!!!!!!
ফলাফল = আমার টেনিস কোর্টে নামা ।

ইউনিতে থাকতে আমার চাইনিজ দোস্তরা আমারে একদিন টেনিস কেলাবে নিয়া একটা চিঠি ধরাই দিল । জিগাইলাম , এইটা কি ??
কয়, দোস্ত তুমি ইংরেজি পারো না ?? ঠিক আছে , আমরা তুমারে চাইনিজে অনুবাদ কইরা দিতাছি <img src=" style="border:0;" />। তুমি এখন শুধু এডমিশন ফি টা দিয়া দাও । দিনদুপুরে এইরকম আদর করে ডেকে এনে চান্দাবাজি , আল্লাহ তোদেরকে কান্দে তুইলা আসমান থাইক্কা বাংলাদেশে ফালাইব <img src=" style="border:0;" />

এরপর প্রথম সপ্তায় ট্রেনিং এ, কোচ ভুজুং -ভাজুং কি কইল , হেইডা হেতে জানে আর টেনিস কোর্ট জানে । আমি তখন পারলে বেটার গলা টিপ্পা ধরি । কি সুন্দর লাইব্রেরিতে বসে বসে কত কিছু করতে পারতাম (পড়া-লিহা ছাড়া)<img src=" style="border:0;" />। এখন হুদাই টাইম নষ্ট করতাছি ।আফসুস /<img src=" style="border:0;" />

পরের সপ্তায় যখন র‌্যাকেট ধরার অনুমতি দিল , তখন পাশের দোস্তরে ( হেতে আমারে টেনিস ক্লাবে আনার মুল হোতা ) কইলাম ,
এখন র‌্যাকেট দিয়া তোর মাথা আগে ফাটামু না কোচের মাথা আগে ফাটামু ??<img src=(" style="border:0;" />

"আমার মাথা ফাটাইলে আমার বান্দরনী তোর মাথা ফাটাইবো " । আর কোচের মাথা ফাটাইয়া লাভ নাই ।বেচারা বুইড়া হয়ে গেছে। আল্লাহ কইছে "কোচের মাথা ফাটানো আর আল্লার মাথা ফাটানো সমান কথা "<img src=" style="border:0;" />

আফসুস, কারও মাথা ফাটাইতে পারলাম না । মাগার এরপর শুরু করলাম কোপা সামছু স্টাইলে কুপানি <img src=" style="border:0;" />।

লেখা বড় হইয়া যাইতাছে , কোপানির কথা পরের পর্বে হইবেক <img src=" style="border:0;" />




]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28823082 http://www.somewhereinblog.net/blog/canku/28823082 2008-07-22 19:49:21
বদনা , I missed u
গরু জনে ,( আরে কি কইতে কি কই !!!! আপনাগো, না না - আমার ঠোটের বলটু নষ্ট হইয়া গেছে <img src=" style="border:0;" /> ভালা কথা -ঠোটের কি বল্টু আছে ? মুঝে মালুম নেহি হ্যায়<img src=" style="border:0;" />। ) গুরু জনে কয় আমরা নাকি দাত থাকতে দাতের মর্যাদা বুঝি না । আরে হেরাতো হুদাই অনেক কথা কয় , সব কথা শুনবো নাকি !!!:-*

মাগার কবি এখনেই ফেইল । মাঝে মাঝে হেগো কথা শুনতে হয় । দেশ থেকে যখন আসতেছিলাম , তখন এক মামায় কইছিলো , ভাগিনা বিদেশে অনেক কিছুই পাইবা কিন্তু বদনা জিনিসটা পাইতে অনেক কষ্ট হইব । পারলে একটা বদনা নিয়া যাও ।আমি মামার মুখের দিকে চাইয়া দেখলাম , মামাতো মাল খায় না , মাগার আইজকা আমার এতো ভালা মামটারে মাল খাওইলো কিডা ?

সবাই কইতাছে ভালা কইরা পরা-লিহা করতে , কোন বিটলামি না করতে । আর উনি কইতাছে বদনার কথা । মনে হইতাছিল, উনারে নগদ অইখান থেকে মাইনাচ কইরা দেই <img src=" style="border:0;" />!!!!

দেশ ছাড়ার পরে আমি আর বদনা খুজে পাই না । টয়লেটে গেলে বহুত ভুজুং-ভাজুং পাওয়া যায় মাগার বদনামিয়ারে আর দেখি না । এখন আমার হাউজমেট দেশ থেকে বদনা নিয়ে এসেছে । আহ !!!!!!এখন আকাশে বাতাসে কি শান্তি <img src=" style="border:0;" />।

আমার মনে প্রবাসে অনেকেই আমার মত বদনামিয়াকে মিস করেন । হেরলাইগ্যা ,এই লিখা আপনাগোরে উৎসর্গ করলাম :-*



]]>
http://www.somewhereinblog.net/blog/canku/28822239 http://www.somewhereinblog.net/blog/canku/28822239 2008-07-20 15:43:41
আমার দুস্কের কাহানী ১।

ভার্সিটিতে ভর্তি হওয়ার কিছ