আমার প্রিয় পোস্ট
- ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলাম! ঝুট-ঝামেলা ছাড়াই!! থ্যাংকস্ বিআরটিএ! - পাললিক মন
- আর্কিটেক্ট রিকশাচালক ও পরশ পাথরের গল্প - ই য়া দ
- চাঁদ নেমে আসে, আমার জানালার পাশে ... - সোহায়লা রিদওয়ান
- “আমি তোমায় ভালোবাসি” – এটার মানে কি রে ভাই?! - নাবিলা ইদ্রিস
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- স্বেচ্ছাসেবা - ওয়ারা করিম
- জীবন এক অপূর্ব তুর্কি ঘোড়া ! - সোহায়লা রিদওয়ান
- **আলো ও অন্ধকারের গল্প** - বোহেমিয়ান কথকতা
- তারুণ্যে মুখরিত, সচেতন প্রাণে উজ্জীবিত কমিউনিটি অ্যাকশন আয়োজিত অগ্নি প্রতিরোধ বিষয়ক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত - বোহেমিয়ান কথকতা
- উদ্বায়ীরা উধাও হও... - বিবেক সত্যি
- ~ প্রিয় যত পোস্ট ২ ~ [আপডেটেড] - জনৈক আরাফাত
- আমি আছি...আমি আছি... - ওমর নাসিফ
- জীবনের অর্থ খুজতে গিয়ে .... - আনহা
- আজ বিকেলে যাঁরা ‘দুনিয়া কাঁপানো ত্রিশ মিনিটের মিছিলে’ যাবেন, তাঁদের জন্য কটকটিওয়ালার গল্প........ - তায়েফ আহমাদ
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- কবিতা - সাকীব
- মাথার কাছে মায়ের শাড়ি - বিবেক সত্যি
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- গরীববেলার স্মৃতি-৩ (ঈদ উপলক্ষে রিপোস্ট) - আবু সাঈদ আহমেদ
- রঙধনু রঙে রাঙুক আমার স্বাধীনতা,আমার বিজয় - বোহেমিয়ান কথকতা
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- রূপসী বাংলা : জীবনানন্দ দাশ - একরামুল হক শামীম
- উদ্ভাবন - শাহীন আঁখি
- কিছু করার চেষ্টা - বাবুনি সুপ্তি
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ছেলের স্কুলের প্রধান শিক্ষকের নিকট আব্রহাম লিংকনের চিঠি। - ভিন্ন চিন্তা
- বাবাকে ছুঁয়ে দেখবো বলে - জাহিদ মজুমদার
- চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ - অণৃণ্য
- উচ্চাকাঙ্ক্ষাহীন জেলে এবং দূরদর্শী পরামর্শদাতা - ম্যাভেরিক
- একটা বোনের জন্য হাহাকার - বিবেক সত্যি
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- আঁস্তাকুড়ে মরে পড়ে থাকা বেড়াল - শব্দ স্বনন
- ঘুম পাড়ানী মাসি পিসি......... - ফারজানা মাহবুবা
- শিক্ষাব্যবস্থা, ক্ষয়িষ্ণু সংস্কৃতি, যুদ্ধাপরাধী ইস্যু, জাফর ইকবাল ও আমাদের বুদ্ধিজীবি সমাজ- আপাত বিক্ষিপ্ত প্রাসঙ্গিক ভাবনা - সীমান্ত আহমেদ
- IBA Method ফলো করুন, শিক্ষাঙ্গন একদিনে ঠিক হয়ে যাবে। গ্যারান্টি!! - পাললিক মন
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- জ্বলছে জাহাজ . . . - বিবেক সত্যি
- হয়তো ভালোবাসা গল্পে ছিল... - ভাঙ্গা পেন্সিল
- জল টলমল - অনাহুত আগন্তুক
- টক লাইক আ ফিজিসিস্ট দিবস - মুহাম্মদ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- গাজায় ফিলিস্থিনীদের উপর নেমে আসা মানুষের তৈরী বিপর্যয় আর সুবিধাবাদী দালাল শ্রেনী। - এস্কিমো
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
অ
১৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:০৬
খেলছিল ........... দুই ভাইবোন। কোত্থেকে যেত হাতে একটা চক পেয়েছে , পাশের ক্লাসরুম থেকেই হয়তো। ছোটটা ভাই। তিন-চার বছর বয়স, কিছুক্ষন আগে ওর কাছ থেকে চকোলেট কিনেছি মাঠে। এখন আবার কার্জনের দোতলায় দেখছি বোনের সাথে, সেও চকোলেট এর ঝুড়ি হাতে,সাত আট হবে ...
![]()
একটা মাত্র ছোট চক দিয়ে ফ্লোরে আকিবুকি। আমি যখন দাঁড়ালাম আর জিজ্ঞেশ করলামঃ কি কররো? মেয়েটা অস্থির হয়ে গেল একটা জিনিশ সে এঁকে দেখাবে আমাকে, চক নিয়ে ভাইয়ের সাথে টানা হ্যাঁচরা,ভাইটাও দেবেনা !!! অর্থহীন আঁকা আঁকি করেই যাবে...
কিন্তু বোন শক্তিমান ভাইয়ের চে'। অতঃপর চক তার হাতে ঠিকি চলে এলো। রাগে ভাইটা মুখ বাঁকা করে ফেলেছে।
কিন্তু তারও দৃষ্টি বোন আমাকে কি লিখে দেখায়, সেদিকে...
আমার দিকে তাকিয়ে হাসলো মেয়েটা ,হালকা গলায় বললো ; লিখতাম ফারি...
তারপর খুব যত্ন করে সিমেন্টের ফ্লোরে লিখলোঃ
"অ"
আমি অবাক হয়ে হাসতে থাকি।
![]()
মেয়েটার চোখে একশ ওয়াটের বাল্ব জলে উঠেছিল, আমি স্পষ্ট দেখেছি! সাথে সাথে সে বিজয়ীর বেশে আরেকটা জিনিশ লিখলোঃ
"আ"
![]()
আমি মোবাইল বের করলাম!
কিছু এঁকে দেখাতে পারেনি ছোট ভাইটা ,আবেগ প্রকাশ করছে সে হাত পা ছোড়া ছুড়ি করে আর মুখ বাঁকা করে। তার করুণ মুখ বোনটার চোখে পরলো যেন হটাৎ ,সাথে সাথেই চক সে দিয়ে দিল ওকে। আর আমাকে বলতে লাগলোঃ এইটা আমি আকসি আর ওইটা অয়ে আকসে ... ...
তার মানে অ টা তার আর আ টা ওর ছোট ভাইয়ের।
এবার দুইজন ই খুশি!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শিশুপ্রহর ;
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ বিকাল ৪:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ ...
মো মুজাহিদ আলম বলেছেন:
এই বয়সে কি চকোলেট বিক্রির কথা ছিল ? ওদের জীবনটা খুবই করুণ ।
লেখক বলেছেন: আর কি করবে ...
ম্যাভেরিক বলেছেন:
আহ্, কী অসীম মমতাময় সুন্দর কোমল জীবন!
লেখক বলেছেন: অসীম মমতাময় কোমল জীবন , কিন্তু সুন্দর না ভাইয়া ! :-(
লেখক বলেছেন: জ্বললোইতো ... ...
বিবেক সত্যি বলেছেন:
পিচ্চি দুইটার নাম কি ?
লেখক বলেছেন: আপনি যদি ছেলেটাকে জিজ্ঞেস করেন, তাইলে নিজের নাম বলবে ;নঁন্নি আর বোনের নাম বলবে; মিঁপা ! আসলে রনি আর নিপা ... :-)
সচেতন বলেছেন:
উপরের পাঁচটি মন্তব্যের মতো আমিও একমত। কিন্তু একটি বিষয় আমার সব সময় খারাপ লাগে ছবিগুলি দেখলে। আমি স্বাধারনত এই ধরনের যতো লেখা সাথে ছবি দেখি, ৯৯% ছবিই থাকে top/high angel থেকে। আমার দৃষ্টিতে এর মানে আমরা ওদের একটু কাছে যাইনা। ছবিগুলি তুলি অনেক দুর থেকে। লেখায় আমরা ওদের অনেক কাছে থাকি কিন্তু ছবিতে স্পষ্ট বুঝা যায় আমরা ওদের অনেক দুরে। দোহাই আমার দৃষ্টিভংগীকে ভুল বুঝবেন না। এটা একদম আমার নিজের একটা অনুভুতি।
লেখক বলেছেন: ওদের সাথে একি সমতলে যেতে পারিনি , সেটা আমার ব্যার্থতা ... ...
আমার ব্যার্থতা।
ওদের জন্য বই কিনেছি একটা ,নাম হরফের ছড়া।
জনৈক আরাফাত বলেছেন:
মনকে ‘শক’ দেয়ার একটা প্রবৃত্তি আপনার সবগুলো ব্লগেই থাকে! এবারও তাই। ‘শকড’ হতেই তাই আপনার ব্লগে আসি।
দুটি মাইনাস দিলাম একসংগে। আনভূমিক ও উল্লম্বিক মাইনাস দু’টি একটার উপর আড়াআড়ি স্থাপিত। (+)
লেখক বলেছেন: যা দেখি ,তাই লিখি।প্রবৃত্তি নাইতো শক দেবার !!!!
সাময়িক শকড হয়ে কি লাভ ? থাক, শকড নাই হোন ...
:-)
ভালো থেকেন জনৈক ভাইয়া।
লেখক বলেছেন: নিদারুণ ব্যাপারগুলো ... ...
লেখক বলেছেন: প্রোফাইলের ছবিটা ক্যাটঊওম্যানের ??
বিবেক সত্যি বলেছেন:
পোষ্টটা প্রিয়পোষ্টের তালিকায় গেলো ... :-)
লেখক বলেছেন: তাই ! :-)
জনৈক আরাফাত বলেছেন:
“যখন তোমাদের সৎ কাজ তোমাদের আনন্দ দেয় আর অসৎ কাজ পীড়া দেয়, তখন তোমরা প্রকৃত মু’মিন।“ এভাবে ‘শক’ খেলে একধরণের অন্তর্দহনের সৃষ্টি হয়। যেটি এই ধরণের অনুভূতিকে জাগিয়ে তোলে। একধরণের ‘মহামানবীয়’ ভালো লাগার উদ্ভব ঘটে। এটি হয়তো সব ‘সাধারণ’ মানুষেরই হয়। আপনি সঠিক পয়েন্টটা-ই বলেছেন। এটি ক্ষণস্থায়ী। কিন্তু আমাদের নিজ নিজ ব্যক্তিগত ঝামেলা ছাপিয়ে এই অনুভূতি দীর্ঘমেয়াদী করতে হলে এবং সত্যিকারের কাজে আসতে হলে আপনার কোন সাজেশন আছে, সো.রি?
লেখক বলেছেন: আমি ছোট মানুষ, কি সাজেশন দিব বলুন !!! সবার উচিত নিজ নিজ অবস্থানে থেকে ভালো ভালো কাজ গুলো খুজে বের করে নেয়া , এবং করা। তাতে অনুভুতি যাইহোক , দেশের জন্য ,মানুষের জন্য কিছু করা হয়। আমরা যতটা বলি, তারচে কম ভাবি এবং তারচেও কম করি।
এইযে এখানে ওদের কথা লিখলাম, ছবি দিলাম, বাহবা পেলাম অনেকের ই...
এখন যদি আমি কিছুই না করি ওদের জন্য ... ... মানুষ হিসেবে আমার লজ্জা পাওয়া উচিত। লোক দেখানো এসব মমতার কোন দরকার নেই।
ধন্যবাদ আরাফাত ভাই। হয়তো আপনি ঠিকি আপনার কাজটি খুজে নেবেন। প্রত্যেক সক্ষম মানুষ একটি দায়ীত্ব নিলে দেখুন না কি হয় !!
আলো আসবেই , আমরাইতো আনবো!
আমি বাংলার গান গাই বলেছেন:
হুমম। চলার পথে অনেক কিছুই দেখি। কিন্তু কিছুই করার নেই। মানুষের মধ্যে সহনুভূতির ব্যপারগুলো নেই বা চলে গেছে..........হানাহানি, মারামারি, কাটাকাটি..........দুনিয়াজুড়ে আজ নৈতিক সংকট... ...আমরা নিজেরাই ঠিক নেই ওদের জন্য কি করব?............ওদের জন্য করার কথা কাদের? সমাজ ও রাষ্ট্রের ..........সমাজ ও রাষ্ট্র আজ কিসের পেছনে ছুটছে?......আমরা মানুষগুলো কেন আজ অমানুষে পরিণত হয়েছি?...............
যাইহোক...
তাদের জন্য কেনা বইটা কি দিয়েছিলেন?
লেখক বলেছেন: বইটা আমি ওদের দিতে কিনিনিতো !! ওরা বইটা আমার কাছে পড়বে।
মানুষ কেন মানুষ হয়নি এখনো, উত্তর আছে কিন্তু !
ভোগবাদী জীবনব্যাবস্থা আমাদের স্থির ভাবে ভাবতেও দ্যায়না !
সমাজ আমরাই এমন বানিয়েছি , রাস্ট্রও আমরাই এমন বানিয়েছি !!
আমি এটাই মনে করি , আর একা আমি বা আমরা কিছুই করতে পারিনা...পারবনা... এটাও মেনে নিতে কষ্ট হয় কারণ ...“You can’t start a fire without a spark”।
ধন্যবাদ ভাইয়া।
জনৈক আরাফাত বলেছেন:
Apnake ekta mojar kotha boli.. simito uparjon thekeo kisu taka jomiechilam. Vablam kisu ekta kora jak. Janen nischoy, nimnobittora kintu taka poisar thik moto utilize korte parena, beshir vag somoy. Onek somoy e misuse hoy. Sejonno, gram er barite kauke dite chailam, jara motamuti ovabi r valo. Nana jhamela y gram e jawa somvob noy . amar. Tai ekjon ke bollam emon kono gorib ke khuje dite.Koyekdin por, Se bollo, temon kono gorib lok elaka te nai. Khuje dekhese! :O
(sorry for roman font)
লেখক বলেছেন: এটা কেমন হলো ???!!
লেখক বলেছেন: ছিলতো ... ... কত কিছুই হবার ছিল। কিন্তু দিনবদলের খেলায় ওরা অপেক্ষমান খেলোয়ার। কিন্তু কখনোই ডাক পড়েনা।
ধন্যবাদ ভাইয়া, পড়ার জন্য। ঠিক আজকেই কেন দরকার ছিল... ?
আশরাফ মাহমুদ বলেছেন:
ওরা ঠিক ঠিক 'মানুষ' হয়ে যাবে।
লেখক বলেছেন: ওরা এখনো মানুষ আছে, জীবনকে তার প্রতিটা মুহুর্ত দেখে দেখে বড় হবে। যুদ্ধ করবে ... ... হারবে, জিতবে, হারবে , আবার একসময় জিতবে ... ইনশাল্লাহ
লেখক বলেছেন: স্বাধীনতা কি এদের দুয়ারে যেতে লজ্জা পাচ্ছে ?? কিংবা ...... পৌছাতেই পারছেনা !!!??
শেরজা তপন বলেছেন:
হুমম! মন্তব্যের ভাষা নেই
লেখক বলেছেন: ভালো আছেন শেরজা ভাইয়া ?
হাসান মাহবুব বলেছেন:
দারুন পোস্ট।
লেখক বলেছেন: নি-দা-রু-ণ ... ...
ম্যাভেরিক বলেছেন:
কেমন আছিস রে, আপি? পরীক্ষা কেমন হলো?
লেখক বলেছেন: পরীক্ষা সামনে ... পি এল চলে ... ...আর আমার অবস্থা "জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই" :-)
জনৈক আরাফাত বলেছেন:
নতুন লেখা?
লেখক বলেছেন: কি লিখবো ?! মাথায় কোন লেখা আসেনা।
~টক্স~ বলেছেন:
পিচ্চি থাকতে স্লেটের চেয়ে আমার সিমেন্টের মেঝেতে লিখতেই যেন বেশি ভাল লাগত ! সেসব দিনের কথা মনে পড়ে গেল। আম্মু বকাবকি করতেন সারা বাড়িতে লিখে / এঁকে ভরিয়ে রাখতাম বলে। কিন্তু আমিও বড়ই নাছোড়বান্দা ছিলাম আরকি।
লেখক বলেছেন: হ্যা!!!!! ছোট বেলায় দেয়াল ছিল আমার ক্যানভাস! একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ঘরের যাবতীয় দেয়াল ছিল শিল্পকর্মে ভরা! আর আব্বু আম্মুর যত বই হাতের কাছে পাওয়া যেত! এরকম অ আ ই ঈ এখনো খুজে পাওয়া যায় আম্মুর পুরোনো ওয়ার্ল্ড ক্লাসিক কিংবা মুজতবা আলী কিংবা সঞ্চয়িতাতে ! আর আমার সবচে প্রিয় ছিল তিন চারটা বেসাইয গোল গোল দিয়ে বিল্লি আঁকা! আর একটা লম্বা টান ,ওটা লেজ !:-)
~টক্স~ বলেছেন:
হাঃ হাঃ হাঃ না দেয়ালে আঁকার সাহস ছিলনা আমার আম্মুর রক্তচক্ষুর ভয়ে।
আমার ছোটবোনের আবার দেয়ালে সামান্য চিত্রকর্ম তৈরির অভ্যেস ছিল পিচ্চিকালে। কিন্তু আম্মার প্যাঁদানি খেয়ে সে যাত্রা তাকে ক্ষান্ত দিতে হয়েছে। বইয়ের মধ্যে লিখলে আমি পেন্সিল দিয়ে লিখতাম। পেন দিয়ে লেখা আমার পছন্দ না। কারণ পেনের লেখা মুছে ফেলা যায়না তাই। আপনার বিলাই আঁকার কথা শুনে মজা পেলাম। আপনাদের কোর্সে সারাদিন বিলাই আঁকার কার্যক্রম থাকলে আপনি ভাল নাম কুড়াতে পারতেন !!
লেখক বলেছেন: হু , তাই হতো যদি!:-(
আর যদি আঁকতে দিতো প্রথমে দুই লিখে সেটা থেকে একটা আস্ত হাঁস একে ফেলা। :-)
কালপুরুষ বলেছেন:
একটা কথা বলতে পারি, আপনার মন আপনার ভেতরের জিনিষ সেটা আমরা চেষ্টা করলেও দেখতে পারবোনা- তবে যা দেখছি তা হলো আপনার দেখার মতো দু'টো চোখ আছে যা অন্যের মনকে সহজেই দেখতে পারে। আর যে মানুষের দৃষ্টির সীমানায় নয়, মনের কাছে থাকে সে যে কোন মাপের দূরত্ব অনায়াসে অতিক্রম করতে পারে। আপনার নান্দনিক দৃষ্টির ছায়াতলে এমন অসহায় ও কচি শিশুগুলো নিজের মতো করে বেড়ে উঠুক। আমরা নাহয় দূর থেকেই দেখে যাব। ভাল থাকুন।
লেখক বলেছেন: আপনার কথা শুনে অনেক মন খারাপ হয়ে গেল ভাইয়া। আমি কেবল দেখেই যাই!
কিছু করতেতো পারিনা। দেখেতো সবাই ই... দেখার চে কিছু করতে যদি পারা যেত...
বিবেক সত্যি বলেছেন:
নঁন্নি আর মিঁপার আর কোন খবর আছে ? এখন অ আ লিখতেসে ?
লেখক বলেছেন: সেদিন কিছুক্ষন লিখেছে নিপা, শুধুই অ আ ই ঈ , আমি ১ ২ ৩ ৪ ৫ লিখালাম। রনি কিছুই পারেনা...কিন্তু ওর আগ্রহ বেশি! কিন্তু মা বকবে চকোলেট না বিক্রি হলে... সেই টেনশনএ মন দিতে পারলোনা। আরো কয়েকজন আছে... শাপলা আর ফাইযুল আর...
একটা রুটিন করে বসবো নেক্সট থেকে ইনশাল্লাহ...
স্বর্ণলতা বলেছেন:
আপনার কি চমৎকার লিখার হাত ! নিয়মিত লিখেন না কেন ?
লেখক বলেছেন: লিখার হাত যে চমতকার না আসলে ... ...
নিয়মিত তাই লিখতে পারিনা !!!
লেখক বলেছেন: ইট্টু ইট্টু আঁকতে চাই ...
পাপী বলেছেন:
ভালো তো!!
লেখক বলেছেন: শুরু ...
লেখক বলেছেন: ধন্যবাদ টুশকি আপু।
হু ... ওরা হাসি খুশি থাকুক!
লেখক বলেছেন: ভাল থাকবেন !
মানুষ কিভাবে তার উপলব্ধি বোঝাতে চায়, ভাবতেই কেমন লাগে।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার অনুভুতিকে।
লেখক বলেছেন: আপনার অনুভূতিকেও শ্রদ্ধা !
জনৈক আরাফাত বলেছেন:
এদের দু'জনের বর্তমান অবস্থা কী?
লেখক বলেছেন: ওদের সাথে কয়েকদিন বসেছি। নিপা পড়ে , কিন্তু মায়ের ভয় পায়, মা যদি জেনে ফেলে ! বিক্রি বাদ দিয়ে অন্য কাজ করেছে , তাইলে নাকি "মায় মারবো"। এখন পরীক্ষা শেষে ক্যাম্পাসে যাওয়াই হয়না ! ওদের জন্য স্যান্ডেল রাখা আছে , সেটাও দিতে যাওয়া হয়নাই ! :-(
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















মনটা কেমন যেন হয়ে গেলো।
আপনাকে ধন্যবাদ, পোষ্টে প্লাস অবস্যই।