আমার প্রিয় পোস্ট

আমাকে তুমি অশেষ করেছো

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৭

শেয়ারঃ
0 14 0


There is end of need but no end of greed !
সত্যি ই তো ! প্রতিদিন সকালে আমি যেই অভিযোগের খাতাটা খুলি, সারাদিন সেখানে জমা করতে থাকি অসংখ্য অভিযোগ ! নিজের প্রতি অভিযোগ , এটা পারিনা , ওটা করিনা... আমার এই নাই ... ওটা আমাকে দেয়া হয়নাই ! অন্যের সফলতায় ঈর্ষান্বিত হই , নিজের ব্যার্থতায় রাগান্বিত হই! চারপাশের সবকিছুকে দোষারোপ করতে থাকি! আমার কি নেই , সেটা হারিকেন দিয়ে হলেও খুজে বের করি ! এর পেছনে কেউ দায়ী না থাকলেও মাইক্রোস্কোপ দিয়ে বের করি কারো না কারো কালো হাত! তবু "নেই" ব্যাপারটাকে বের করে আনতেই হবে যেন! কেন ?

যা "আছে" , তার জন্য কতবার ধন্যবাদ দিয়েছি তাকে ?

আমাকেতো বড় হয়ে মাকে প্রশ্ন করতে হয়নি "আমার বাবা কোথায় , মা?" কিংবা বাবাকে " আকাশের তারাটাই কেন আমার মা , বাবা?" আমাকে অন্য কারো হাত ধরে হাঁটতে শিখতে হয়নি! আমার প্রথম ডাক "মা" ই ছিল! প্রথম বার বাবার পায়ে পা রেখে হেটেছিলাম! ঠিক এখনো যেমন, ওই ছায়াটা ...... কখনো মনে হয়না রোদ পড়ছে গায়ে। বুক ফেটে কান্না আসেনা আশ্রয়দাতার অবহেলায় ... মুখ বুজে সহ্য করতে হয়না কারো কটুকথা! কি গভীর ভালোবাসাময় পরিবেশে আমি বেড়ে উঠেছি , বড় হচ্ছি... কতটা নির্ভরতা আর নিশ্চয়তার ব্যাবস্থা প্রভু আমার জন্য করেছেন, কয়বার এজন্য একাগ্রচিত্তে তাকে ধন্যবাদ জানিয়েছি?
হে জগত সংসারের প্রতিপালক , তোমাকে অগনিত ধন্যবাদ!

দৃষ্টিহীনদের সাথে থেকে কিছুটা সময় থাকলে খুব সহজেই যে গভীর চিন্তাটা চলে আসে, ইশশ, ওদের কি কষ্ট ! ওদের জন্য আবেগে আপ্লুত হই। আর নিজের চোখ নিয়ে ভাবি... চোখ গুলো ছোট ছোট কেন ? একটুও ভালোনা দেখতে! চারপাশে কালি পরে কি বাজে দেখাচ্ছে ! তিথীর চোখ কি অদ্ভুত সুন্দর! আমার চোখগুলোই এমন কেন !!!উফ, কি অকৃতজ্ঞই না আমি! পৃথিবী দেখার সোভাগ্য পেয়েও আমার কোন কৃতজ্ঞতাবোধ নেই!সৃষ্টির অপার সৌন্দর্য দেখা থেকে আমি বঞ্চিত নই! সাদা ,সাদাই! আকাশ,নীল ই! ধান ক্ষেত, সবুজ ই! সব কিছুই কালো না! আমার পৃথিবীতে কোটি কোটি রঙ!
চোখ বন্ধ করেও তাই আমি রঙ্গীন স্বপ্ন দেখি! স্রষ্টার কি অসীম দয়া, হা-উ ব্লে-স-ড আ-ই এ-ম!!!
হে অসীম দয়ালু মেহেরবান, তোমার প্রতি গভীর কৃতজ্ঞতা!

সিআরপি থেকে ওদের মুখ দিয়ে আঁকা ঈদকার্ড দেখলাম। ওরা আঁকে ,মুখ দিয়ে, যা হোক কিছু একটা। হাত ... কিংবা পা... নেই... সহায় তাই হুইলচেয়ার।অথবা সেই ছেলেটা Nick Vujicic , যে জন্মেছেই হাত-পা ছাড়া ! কত কঠিন , কঠিনতর সংগ্রামের জীবন ... আমার পক্ষে তা অনুধাবন করাও সম্ভব না! কিছুতেই না !কারণ , সুস্থ্য সবল আমি সৃষ্টিকর্তার অসম্ভব অনুগ্রহ পেয়েছি, আমার হাত দিয়েই আমি দেয়ালের তেল রঙ্গের ছবিগুলো এঁকেছি! হাত দিয়ে রঙ ঠিক করেছি , মুখে চুল এসে পড়েছে... আরেকহাতে আলতো ভাবে সরিয়ে দিয়েছি! কোন কাজ করতে বাধা নেই আমার... কি সীমাহীন ক্ষমতা তিনি আমায় দিয়েছেন , আমাকে অন্যকারো সাহায্যে লিখতে হয়না! ছোট্ট আমাকে কারো প্রশ্ন যদি এমন হতোঃ তোমার কয়টা খেলনা বাবু?
দুইহাত ডানে বামে সর্বোচ্চ এলাকা বিস্তার করে বলে দিতামঃ "এত্তোগুলো" ! আমি পারতাম! পারি... ঘাস ছুয়ে দিতে , চুল এলো মেলো করে দিতে...... বৃষ্টির পানি ধরতে!
হে মহানুভব সৃষ্টিকারী , সকল প্রশংসা শুধুই তোমার!

আমাকে তুমি অশেষ করেছো ! একটা ধন্যবাদের খাতা খোলার কোন যোগ্যতাই নেই আমার! কারন , আমায় তখন প্রতিবার হৃদস্পন্দনে তোমায় ধন্যবাদ দিতে হবে! প্রতিটা সেকেন্ড ,আর একটু জীবনের জন্য ধন্যবাদ দিতে হবে! প্রতিবার বাবা-মা কে ডাকতে পারার জন্য তোমায় ধন্যবাদ দিতে হবে যে! সমুদ্র তীরের বালিতে হেটে যাবার জন্য ধন্যবাদ দিতে হবে! বৃষ্টির শব্দ শুনতে পাবার জন্য ধন্যবাদ দিতে হবে! মেঘলা আকাশ দেখে মন খারাপ হয় যখন , তখনো যে ধন্যবাদ দিতে হবে! তোমার অসীম করুণার জন্যইতো কাঁদলে আমার চোখ ভেসে যায়! তোমার মহত্বই তো আমাকে সৃষ্টির সেরা করেছে!!
তোমাকে ধন্যবাদ আবার, বার বার! অনেক বার ! উহু , আমি পারবোনা একটা ধন্যবাদের খাতা খুলতে! বরং অন্তর থেকে কৃতজ্ঞতা অহর্নিশ যেন প্রকাশ করতে পারি, সেই যোগ্যতা আমায় দিও প্রভু! অভিযোগ করাতো আমার জন্য বেশী সহজ কাজ , আমি কত ক্ষুদ্র, কত দুর্বল , তুমিতো জানো ! তুমি আমায় ক্ষমা করে দিও ?



 

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ বিকাল ৪:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৮
ফারহান দাউদ বলেছেন: ঠিক এভাবে ভাবতে শেখা দরকার, পারি না।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: হু ...... আলহামদুলিল্লাহ পড়া হয়না ! পারি না......

২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০০
শফিউল আলম ইমন বলেছেন: সুন্দর লিখেছেন। আমরা কোন কিছুতেই যেনো সন্তুষ্ট হতে পারি না!
আপনার লেখা পেয়ে ভালো লাগল।
ভালো থাকুন।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: শুভেচ্ছা।

৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৪
শফিউল আলম ইমন বলেছেন: আগের পোষ্টে লিখেছেন, 'আমি কখনো কেমন আছি বলি না''?
তাইতো, আমি ভালো আছি। বেশ ভালো। খবর নেওয়ার জন্য ধন্যবাদ।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: আপনি সব সময় নেনতো ......

ধন্যবাদ!

৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪
মানবী বলেছেন: "ফাবি আলাহে রাব্বিকুমা তুকাজ্জিবান!"

চমৎকার একট পোস্ট। জীবনের প্রতিটি মুহুর্তে স্বীকার করি "আলহামদুলিল্লাহ্ আ'লা কুল্লি হা'ল"



পোস্টটির জন্য ধন্যবাদ আপু।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: মানবী আপু !! কিছু একটা কেন লিখোনা , পড়তাম!
তোমায় অনেক ধন্যবাদ আমার ব্লগে এলে !
আর হু ..."আলহামদুলিল্লাহ্ আ'লা কুল্লি হা'ল" ! সব সময়!


৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭
বিবেক সত্যি বলেছেন: আলহামদুলিল্লাহ অনেক পড়ি কিন্তু কেমন যেন মন থেকে না, অভ্যাস হয়ে গেছে... সেই অভ্যস্থতা থেকে..........কারন আমার মুখে বলা আলহামদুলিল্লাহর কোন মুল্যই থাকেনা যখন , যখন তখন সামান্য - তুচ্ছ কারনে অভিযোগের ফিরিস্তি গুনে মনটা ডুকরে কাদতে থাকে । নিয়ন্ত্রন করতে না পারা কষ্টের প্রকাশ ঘটিয়ে অনেক অর্জনকে হারিয়ে ফেলেছি... আল্লাহর অনেক নিয়ামত আমার কাছ থেকে চলে গেছে ... আমার জন্য একটু দোয়া কইরো আপা...

এই লেখাটুকু আজ সকাল বেলায় পড়সিলাম.. অদ্ভুত অনুভুতি..

অনেক আলহামদুলিল্লাহ পড়ার দরকার সিলো.. হয়নাই.. যেন হয় এখন থেকে আমার .. :-(
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: না শোকর যেন না হই , আর কৃতজ্ঞতাবোধ টুকু যেন আমাদের জীবনাচরণে থাকে !

ধন্যবাদ বিবেক। আপা তো দোয়া করেই :-)

৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
তাজা কলম বলেছেন: সুন্দর লেখা। ++++
বিশ্বের বঞ্চিত মানুষ, যারা সংখ্যাগুরু তাদের তুলনায় তো আমরা অনেক ভালো আছি এ দৃষ্টিভঙ্গি আনতে পারলে আমরা পেতে পারি মানসিক প্রশান্তি। এজন্য প্রয়োজন আমাদের অন্তরে বসে থাকা ভোগবাদী দৈত্যকে নিধন করা।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: চাহিদার সীমাটা অন্য কাউকে হিসাব করতে না দিয়ে নিজেকেই নিজের বিশ্বাস , যোগ্যতা আর সামর্থ অনুযায়ী ঠিক করা উচিত।

ধন্যবাদ খুব সুন্দর মন্তব্যর জন্য !

৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১২
সাইফুর বলেছেন: অনেক ভালো লিখেছেনতো
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: ভাবনার মতই যদি সব সত্যি হতো !!!
ধন্যবাদ সাইফুর।

৮. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: কি অসাধারণ লিখেছ ...........
বিস্ময়ের রেশ কাটে না ........
কি করে পারি , এমন ভাবনাগুলো ভাবতে ভুলে যেতে ??
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: ভুলে যাই নিয়ামত গুলো...... সব সময় উপরের দিকে তাকিয়ে থাকি...... নিচে তাকাইনা ! আলহামদুলিল্লাহ বলা খুব কঠিন তো না...... তাইনা ! মন থেকেই......

ভালো থেকেন শাহরিয়ার ভাইয়া!

৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৮
ম্যাভেরিক বলেছেন: সুন্দর অনুভব, অনেক অনেক। কী অনন্ত মায়ার পৃথিবী চারদিকে! দুঃখ কষ্ট আসবে যাবে, তবু কৃতজ্ঞতা সব সময়, প্রাণের জন্য, সে প্রাণে অনুভূতির জন্য, মমতাময় সৃষ্টিকর্তার প্রতি।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০১

লেখক বলেছেন: কত সুন্দর মন্তব্য ম্যাভেরিকদা !!

সময় করে ব্লগে বিচরণের জন্য ধন্যবাদ, অনেক অনেক।
ভালো থাকুন, সুখে স্বস্তিতে।
ভালো কাটুক সময়।
:-D

১০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪২
শিশিরবিন্দু বলেছেন: আমি কারো সাথে একমত না, কারো সাথে না!!! তোমরা যারা এত এত ভাল থাক তাদের সবাইকেই আমি হিংসা করি, প্রাণ থেকে একদম!

হে জগত সংসারের প্রতিপালক , তুমি আমাকে হাত-পা-দৃষ্টি সবই দিয়েছ মানি, তবু জীবনভর একটাই অভিযোগ করে যাব, "আমাকে তুমি পাঠালে কেন???"

শোকর করতে ইচ্ছা হয়না আর, মনটাই মরে গেছে। এখন শুধু একটাই অপেক্ষা, সামনে দাঁড়িয়ে কবে জিজ্ঞেস করতে পারব প্রশ্নটা.....
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: শিশিরবিন্দু, খুব মন খারাপ আপু ?

হয়তো তুমি কোন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ , যা খুব সাময়ীক!!
ব্লেসিংস আর কামিং ফর ইউ , জাস্ট ওয়েট এন্ড প্রে !!!
আমি বলছি ...... সত্যি ই...ইনশাল্লাহ !

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: কেমন আছো আপু ?

১২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৬
মানবী বলেছেন: অসাধারন উপলদ্ধির পোস্টটা প্রিয়তে নিলাম।


১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন: কি গভীর সম্মাননা !! কি অসাধারণ ভালো লাগলো !!
ধন্যবাদ সব ভালোলাগা অনুভূতির স্রষ্টা কে !

মানবী আপু...... অনেক ভালো থেকো!

১৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর........
অনুভব গুলো ছুঁয়ে গেলো।

শুভকামনা রইলো।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ সাজি আপু ... অনেক অনেক ! অনুভব গুলো আমাদের একি !

১৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০১
জনৈক আরাফাত বলেছেন: অনুভূতি-তরঙ্গসমূহ সুলিখিত-সুব্যবহৃত। :)


১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩২

লেখক বলেছেন: কঠিন...সাধ থাকলেও সাধ্য নেই যে বুঝি!

১৫. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৫
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: লেখাটা পড়ে হাউমাউ করে কাঁদছি। আপনি অনেক ভাগ্যবান। অসহায় মানুষদের পাশে থাকার সৌভাগ্য সবার হয় না। আপনার হয়েছে। মহান আল্লাহ সবসময় আপনার মত মানুষদের উপর তাঁর করুনাধারা বর্ষণ করছেন। সবসময় আপনার জন্য দোয়া করি। ভালো থাকুন।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৪

লেখক বলেছেন: আমার লেখা পড়ে কেউ কাঁদবে !! এও কি সম্ভব ?!!
অসাধারণ অনুভূতি .........

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: কৃতজ্ঞতা আপু! কিছু মানুষের জন্য অপেক্ষা করি। আপনি তাদের একজন !

১৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৭
সিমিন বলেছেন: সোহা , তোর ভাবনা গুলো আমাকে অনেক ভাবালো! এতো সুখ শান্তির মাঝে থেকেও আমি নিজেকে ভাবি অসুখী! আসলে এই কষ্ট গুলো আমাদের বিলাসিতা ছাড়া আর কিছুই না !
তোর পোস্ট টা প্রিয়পোস্টে নিলাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৪

লেখক বলেছেন: কিছুটা দুঃখবিলাস! কিছুটা অজ্ঞতা , কিছু ঢং ......
ধন্যবাদ! আমার পোস্ট কেউ প্রিয়তে নিলে আমার অন্নেক ভাল্লাগে !! :-)

১৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৪
সুমিন শাওন বলেছেন: আমরাও ভাবতে চাই, অমন করে
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: কৃতজ্ঞতা...

১৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫
আকাশনীল বলেছেন: অসম্ভব সুন্দর করে লিখেছেন।

অনেক কিছু ভাবলাম এবং লজ্জিত হলাম নিজেকে নিয়ে :(
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: আমার ভাবনা গুলো ভাবনাই থেকে যায়! সত্যি আর হয়না......এটাই ট্রাজেডি! :-)

২০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৮
সহেলী বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম । এমন করে লিখেছো ....
অসংখ্য ধন্যবাদ তোমাকে ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৬

লেখক বলেছেন: আপুউ, তোমার আর আমার নামে অনেক মিল !! :-)

২১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৭
বিবেক সত্যি বলেছেন: ঈদ-মুবারাক আপু.. :-)
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: ঈদের শুভেচ্ছা তোমাকেও ভাইয়া।

২২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯
কালপুরুষ বলেছেন: চমৎকার পোস্ট। অনুভূতি ও অনুভবের চমৎকার প্রকাশ। শুভ কামনা রইলো।

ঈদ মুবারক।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৬

লেখক বলেছেন: ঈদের শুভেচ্ছা !

২৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২
রথে চেপে এলাম বলেছেন: অভিযোগের খাতাটা শুধু ভারী হতে থাকে। :(
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৬

লেখক বলেছেন: আর কৃতজ্ঞতার কোন খাতাই নেই !

২৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫০
উদাসী স্বপ্ন বলেছেন: কেন যে এইসব পোস্ট দেশে থাকতে দেখলাম না, বুঝতে পারছি না। মনে হচ্ছে জীবনে কিছুই করা হয়নি নিজেকে নিয়ে ভাবা ছাড়া!
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৫

লেখক বলেছেন: কোথায় ভাইয়া আপনি ? ফিজিক্স এর ওই জার্নালের লেখাটা কতদূর ?

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৩

লেখক বলেছেন: ইশশ পেশেন্স তোমার !!! মাশাল্লাহ !
ঈদমোবারক তোমাকেও আপ্পু!

২৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
ঈদের খুশী প্রাণে প্রাণে ছড়িয়ে দিক শান্তির অনুরণ...
ঈদ মুবারক
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৪

লেখক বলেছেন: ঈদ মুবারক :-)

২৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৯
বিবেক সত্যি বলেছেন: Amake tumi oshesh koreso, eta gaan er line na ?
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: হু !

আমারে তুমি অশেষ করেছ,
এমনি লীলা তব।
ফুরায়ে ফেলে আবার ভরেছ
জীবন নব নব।

২৮. ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০১
আলোর মিছিল বলেছেন: দারুন আত্বোপলব্ধি!!!! আলহামদুলিল্লাহ। প্রতিদিন নিয়ম করে আল্লাহ তা'আলার কাছে শুকরিয়া করা দরকার। সমাজের অবহেলিতদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। শুধু নিয়েই যাচ্ছি, কিছু যে দেওয়ার ও আছে তা মনেই থাকেনা। ইছ্বে হয় কিছু কাজ করার। কিন্ত নিজেই মাঝে মাঝে খেই হারিয়ে ফেলি।

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: আমিন।

২৯. ২৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২১
রিমি (স. ম.) বলেছেন: "তোমরা যারা এত এত ভাল থাক তাদের সবাইকেই আমি হিংসা করি"

শিশিরবিন্দুর কমেন্ট থেকে কপি করলাম। ইচ্ছা করে যা আছে তার জন্য শুকরিয়া করতে। কিন্তু স্রষ্টা অনেক কিছু কেড়ে নেন। আমরা ভাবি যা হয়েছে ভালই হয়েছে। কেন? প্রাপ্য বলে কিছু নেই? যেসব দেয়ার পরিকল্পনা করেননি তিনি সেসব দিকে চোখ ফেলতে দেন কেন?

আমিও জিজ্ঞেস করব দেখা হলে। সব তার ইচ্ছামতই যদি হবে তাহলে চাওয়ার ক্ষমতা দিলেন কেন?
৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: আমাদের জীবনটাতো একটা পরীক্ষা আপু !!!

৩০. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪১
সহেলী বলেছেন: নামের মিল কিছু নয় , তুমি অনেক লক্ষী একটা ভাল মেয়ে !
আমার মত নও ।
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৩

লেখক বলেছেন: উহু উহু , সে কি করে হয় ????!!!! কখনই না !
তুমি তোমার নামের অর্থ জানো আপু ?

৩১. ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৫১
শরিফুর রহমান সৌরভ বলেছেন: পোস্টটিকে আমার প্রিয়তে না নিয়ে পারলাম না..মন খারাপ হলেই এটা দেখি..ধন্যবাদ লেখককে...
যারা Nick Vujicic সম্পর্কে জানতে চান তারা এই লিংকে যেতে পারেন..
http://www.lifewithoutlimbs.org/
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৩

লেখক বলেছেন: অনেক ই ধন্যবাদ ভাইয়া ! নিক এর সম্পূর্ণ বায়োগ্রাফী পড়া ...... জাস্ট মনে হয় , আল্লাহ চাইলে কি না পারেন ?!

আপনাকে আবারো ধন্যবাদ লিঙ্ক দেওয়ার জন্য !

৩২. ১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৪
আহাসান বলেছেন: thanks to babuni supti for her favourite post list, where I found this one...
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

০২ রা মে, ২০১০ রাত ৮:৫৯

লেখক বলেছেন: অনেকদিন পর পড়লে :-)
ধন্যবাদ!

২৬ শে জুলাই, ২০১০ দুপুর ২:২৭

লেখক বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা !

৩৫. ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৩২
তায়েফ আহমাদ বলেছেন: এই পোষ্টটি কি আমি পড়েছিলাম?
পড়লে কমেন্ট করি নি কেন?
সাহস কিংবা ভাষা কোনটিই পাই নি বোধ হয়!
প্রভূ! আমি কত ক্ষুদ্র, কত দুর্বল, তুমিতো জানো! তুমি আমায় ক্ষমা করে দিও?- এই আত্মোপ্লব্ধির জায়গায় ঠিকমত দাঁড়াতে পারলে, মানুষের পা ফসকে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
৩৬. ০৬ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫০
বৃষ্টিধারা বলেছেন: উহু , আমি পারবোনা একটা ধন্যবাদের খাতা খুলতে! বরং অন্তর থেকে কৃতজ্ঞতা অহর্নিশ যেন প্রকাশ করতে পারি, সেই যোগ্যতা আমায় দিও প্রভু! অভিযোগ করাতো আমার জন্য বেশী সহজ কাজ , আমি কত ক্ষুদ্র, কত দুর্বল , তুমিতো জানো ! তুমি আমায় ক্ষমা করে দিও ?

 

মোট সময় লেগেছে ০.৯৯৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্লগে আসা হয় মূলত পড়তে।
লেখক নই,
পারিনা আসলে লিখতে।

canopuspoint.blogspot.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই