আমার প্রিয় পোস্ট

Anonymous

১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

শেয়ারঃ
0 4 0





ক্যাপশানঃ



" যাকে আল্লাহ সমাজের নেতৃত্ব , কতৃত্ব ও পরিচালনার দায়িত্ব দান করেন , পরবর্তীতে সে যদি বাস্তবে জনসাধারণের প্রতি ভালোবাসা প্রদর্শন না করে , তার জান্নাতে যাওয়াতো দূরে থাক , সে এমনকি জান্নাতের সুগন্ধির সাথেও পরিচিত হতে পারবেনা "
(বুখারী , মুসলিম)



প্রায় অর্ধেক পৃথিবীর নেতৃত্ব ও পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত উমার ইবনে খাত্তাব (রাঃ )।
বলেছিলেন,
" ফোরাতের তীরে যদি আজ একটি কুকুর ও না খেয়ে মারা যায় , আমি এই উমর এ জন্য মহান আল্লাহর দরবারে দায়ী থাকবো"।
রাজকোষে শাসকের জন্য বিশেষ ভাবে উপহার এসেছিল সুগন্ধী। উমার তা গ্রহন করেননি। বলেছিলেন,
" সুগন্ধী গ্রহণ করার মত আনন্দের দিন আমার শেষ হয়ে গেছে, ইসলামী শাষনের অন্তর্ভূক্ত সমগ্র এলাকায় যদি একটি প্রাণীও অনাহারে থাকে , কোন একজনের ওপরও যদি যুলুম হয় তাহলে সবার আগে আল্লাহ উমরকে পাকড়াও করবেন।"



" বিধবা , দরিদ্র ,অনাথ এবং মিসকীনদের উপকারের জন্য যারা চেষ্টা করে , তারা তাদের কাজের দিক দিয়ে আল্লাহর পথে জিহাদকারী। আর দিনভর রোযাদার আর রাতভর সালাত আদায়কারীর সমতূল্য ইবাদতকারী "
(বুখারী , মুসলিম , তিরমিযি , নাসায়ী )


..................................................................................................

শেষ বিচারের দিনে আমাদের শাসকবর্গ কঠিনতম শাস্তিপ্রাপ্ত হবে তাদের শাসনকার্যে অবহেলা ,সীমাহীন লোভ , অসততা , অপরাধ আর নিরাপত্তা এবং সুশাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণভাবে ব্যার্থ হবার জন্য। নিজেদের অযোগ্যতা জেনেও জনগনকে মিথ্যে আশ্বাস দেবার জন্য এবং প্রবঞ্চিত করার জন্য এবং জোর করে দায়ীত্ব নেবার জন্য!
আমরা এদেশের সাধারণ নাগরিকেরা শাস্তিপ্রাপ্ত হব ;জেনেও যুগে যুগে অযোগ্য , অসৎ , লোভী ,অপরাধী লোক কে নেতা নির্বাচিত করবার জন্য, শাসক নিযুক্ত করবার জন্য।
অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি অপেক্ষা করছে আমাদের সবার জন্য!
(আমি এটা বিশ্বাস করি)
তারিখঃ ১৫/১০।০৯
ফটো: SoHa

 

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ বিকাল ৪:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
সিটিজি৪বিডি বলেছেন: আমাদের সমাজপতিরা /রাজণীতিবিদরা/ধনীশ্রেনীরা এই সব দৃশ্য দেখেও না দেখার ভান করে থাকে। আর সঠিক ভাবে যাকাত প্রদান করলে দেশে গরিব থাকার কথা না।


হে আল্লাহ আমাদেরকে রক্ষা কর। দরীদ্র থেকে মুক্তি দান কর।
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:০১

লেখক বলেছেন: কল্যানরাস্ট্রে ট্যাক্স + যাকাত দুটোই সমান ভাবে গুরুত্বপূর্ণ। আমরা তো ট্যাক্স ই ঠিক মত দেইনা, যাকাত তো পরের কথা! আর দিলেই কি , আপনার বিশ্বাস করে দেয়া সাহায্যের টাকা পুরোটাই লুট হয়ে যাবে শাসকবর্গের হাতে।

২. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
বৈকুনঠ বলেছেন: ফটো দুইটা সরান ভাই। চোখে পানি আইসা গেল
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: এটাতো ছবি পোস্ট!

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪

লেখক বলেছেন: অনেকক্ষন দাঁড়িয়ে ছিলাম ............ আমিওতো হিপোক্রেট দের দলেই মনে হয় ! :-(

৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
সায়াদ বলেছেন: ...এদেশের সাধারণ নাগরিকেরা শাস্তিপ্রাপ্ত হব ;জেনেও যুগে যুগে অযোগ্য , অসৎ , লোভী ,অপরাধী লোক কে নেতা নির্বাচিত করবার জন্য, শাসক নিযুক্ত করবার জন্য।...

কঠিন সত্য...
১৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: হু

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: হুমম

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: শিরোনামহীন ......

৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
ধানসিঁড়ি বলেছেন: যতদিন না আমাদের নেতৃবৃন্দের খাই খাই স্বভাবের পরিবর্তন হবে ততদিন সাধারণ মানুষ কিছুতেই সুখ পেতে পারবে না।
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: আমরা যেমন, তেমন নেতাই নির্বাচিত করি ! বা বলা যায় ... আমাদের মধ্য থেকেইতো একজন উঠে নেতা হয়......

৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২০
ধ্রুবমেঘ বলেছেন: কিছুই বলার নাই। এভাবেই চলেছে,চলতেছে, চলতে থাকবে। :( :(
১৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: সেই জন্যই সবাই শাস্তিপ্রাপ্ত হবে! ইসলাম এসেছিলোই সিভিল সোসাইটি , ওয়েলফেয়ার স্টেট , শান্তিময় পৃথিবী গড়ার জন্য ... আমরা মুখে ঈমান এনে কাজে কর্মে সম্পুর্ণ সেই ইসলাম পূর্ব সমাজের মানুষের মতই !

৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২১
বৈকুনঠ বলেছেন: @সিটিজি৪বিডি ট্যাক্স নামের একটা জিনিষ আছে। মুনাফা আর সম্পদের সুষম বন্টনেরও উন্নততর উপায়ও আছে এই দুনিয়ায়। কিন্তু সমস্যা হৈল কিছু মানুষ সামনের দিকে তাকানির পরিবর্তে খালি পিছন দিকে নিজেরাও চায়া থাকে আবার অন্যরেও উৎসাহিত করে।
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: টোটাল সিস্টেমটাই একটা মেস !

১০. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২২
মন মানে না বলেছেন: মন টা এমনিতেই খারাপা ছিলো ।

ছবি টা দেখে আরো মন খারাপ হয়ে গেল ।

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: মন খারাপ ? ও কোন ব্যাপার ই না !কত্ত সাধারণ কারনে যে আমরা মন খারাপ করে রাখি! :-)

১১. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
শিবলী রহমান বলেছেন: সিটিজি৪বিডি বলেছেন: আমাদের সমাজপতিরা /রাজণীতিবিদরা/ধনীশ্রেনীরা এই সব দৃশ্য দেখেও না দেখার ভান করে থাকে। আর সঠিক ভাবে যাকাত প্রদান করলে দেশে গরিব থাকার কথা না।


হে আল্লাহ আমাদেরকে রক্ষা কর। দরীদ্র থেকে মুক্তি দান কর।
১৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: হুমম

১২. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
ফালতু মিয়া বলেছেন: চলছে চলবে....... কি করার আছে। ঘৃণায় শরীর রি রি করে উঠছে।
১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২১

লেখক বলেছেন: শুধু ঘৃনা না করি ...... কিছু একটা ইনিশিয়েটিভ নেয়া যেতে পারেতো...

১৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: :(
কি বলব?! :(
এত সুইট একটা বাবু? :(
১৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: হু ... আজকে গিয়ে শুনলাম বাচ্চাটার ডাইরিয়া হয়েছে , মেডিক্যালে নিয়ে গিয়েছে।

১৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
বিবেক সত্যি বলেছেন: একটা উমর এই যামানায় চাই হে মেহেরবান :-(
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: হু চাই । যেভাবেই হোক !

১৫. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
কিরিটি রায় বলেছেন:
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ......

আমাদের এই দায়িত্ব বোধকে আমরা পাশ কাটাই অবলীলায়....
আর তাই এদের সংখ্যা বাড়ে জ্যামিতক হারে....

তারপরও সুশীলরা আরও সুশীল হয়!!!
আমরাও পিঠ বাচিয়ে যতটুকু বাহবা নেয়া যায়.. তার পিছৈ দৌড়াই...

এ অবস্থার অবসান হোক।
১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৯

লেখক বলেছেন: আমাদের এই দায়িত্ব বোধকে আমরা পাশ কাটাই অবলীলায়.. আর তাই এদের সংখ্যা বাড়ে জ্যামিতক হারে....


ভীষন সত্যভাষন!

১৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
মুকুট বলেছেন:

একই মূদ্রার এপিঠ আর ওপিঠ! বলার কিছু নাই, জন্মই পাপ আমাদের ম্যাঙ্গোপিপলের। প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত, সেখানে আমজনতার বেইল কই?
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ছবিটা এখানে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ! দেখে যদিও রাগে.........

"আল্লাহ ধৈর্যশীল দের সাথে থাকেন ......... "

কন্ট্রোল...

ধন্যবাদ মুকুট ভাই

১৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
ব্লগ ৪১৬ বলেছেন: আর ভালো লাগে না....একনাগাড়ে যদি লাইথ্থাইতে পারতাম সমাজের নেতাদের....
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: খুব একটা পার্থক্য থাকলো কই ভাইয়া ? ওরাও লাত্থি দেয় , বলে সমাজের খারাপ দের দিচ্ছি ! আসোলে ...... সেই তো ...... পাওয়ারলেস দের উপর অত্যাচার

১৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
আরিফুর রহমান বলেছেন: এই ধর্মব্যাবসায়ী এর মাঝেও চান্দাবাজি আনতে ভুলে নাই...

ওই ব্যাটা আহাম্মক, জাকাত কোনদিন কারো কাজে লাগছে? রাষ্ট্র ব্যাবস্থা করবে সকলের জন্য, আর সেজন্যেই রাষ্ট্রের সৃষ্টি.... এইখানে চৌদ্দশ বছর আগের আরবদেশীয় ব্যবসায়ী কি নসিহত কৈরা গেছে তা কি আজকের যুগে কোন কাজে আসছে???
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: আমাকে আহাম্মক বললেন ?

১৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
সজল শর্মা বলেছেন: ছবি দুটি খুব ভাল লাগলো।
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: :-(

২০. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৯
তামজি বলেছেন: নশিয়ানা বলেছেন: Anonymous...
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: খুঁজে পাইনি ...

২১. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩১
উষ্ণ বলেছেন: যাকাতভিত্তিক অর্থব্যবস্থা ইসলামের সোনালী যুগের রাষ্ট্রের নাগরিকদের এমনভাবেই স্বচ্ছল করেছিলো যে একটা সময়ে যাকাত নেবার মত দরিদ্র মানুষ খুজে পাওয়া যেতনা । আল্লাহর দেয়া সেই বিধান আজ-ও কুরআনে লিপিবদ্ধ আছে , নেই কেবল কুরআনকে প্রতিষ্ঠা করার মত যোগ্য নেতৃত্ব , কুরআনের শিক্ষাকে মানুষের কাছে পৌছে দেবার মত যোগ্য শিক্ষক ।

....এ অনেক দূরের স্বপ্ন...

কিন্তু আমাদের কি আসলেই সম্পদের এতটা অভাব আছে যে প্রতিটা মানুষের জন্য একটু আশ্রয় আর খাবারের যোগান দিতে রাষ্ট্র অক্ষম ??? ..সেটা তো না... যে নেতৃত্ব মানুষকে কম দামে খাবারের আশ্বাস দিয়ে ক্ষমতা/দায়িত্ব গ্রহণ করে, দায়িত্বের বোঝা সম্পর্কে তাদের কোন জ্ঞান ই থাকেনা ক্ষমতায় বসার পর ।

এই দায়িত্বভীতির ব্যাপার নেতা-নেত্রীর মনে আসাটা এত সহজ ব্যাপার না । কেবলমাত্র ইসলামী অনুশাষন , ইসলামী শিক্ষা , পরকালের জীবনে হিসাবনিকাশের চিন্তাই পারে নেতৃত্বকে দায়িত্বের ব্যাপারে আন্তরিক আর ভীত সন্ত্রস্ত করতে । আর কোন পদ্ধতি নেই !


" ফোরাতের তীরে যদি আজ একটি কুকুর ও না খেয়ে মারা যায় , আমি এই উমর এ জন্য মহান আল্লাহর দরবারে দায়ী থাকবো"।

আল্লাহর দরবারে দায়ী থাকার এই অনুভূতিসম্পন্ন মানুষেরা (সত্যিই কি কেউ আছে ? না থাকলে তৈরী হোক নতুন করে) যতদিন না সাধারনের সমর্থন পাচ্ছে..ততদিন আপনাদের আর আমাদের অরণ্যরোদন চলতে থাকুক । করুনতম ছবিগুলো দেখে চোখ ছলছল করতে থাকুক ! আর মৃত্যু পরবর্তী জীবনে অযোগ্য মানুষদেরকে নিজেদের নেতা বানাবার অপরাধের শাস্তির পরিমান-ও মুনকার নাকীরের হিসেবের খাতায় বাড়তে থাকুক !
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: মন্তব্য টা অনেক সুন্দর হয়েছে!

ধন্যবাদ অনেক।

২২. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৪
অলস ছেলে বলেছেন: ক্যাথেটার লাগানো মনে হয়। দু:খজনক
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: হ্যা , ক্যাথেটার লাগানো ছিল। বাচ্চাটা ঘুমাচ্ছে , উনি হাত রাখলেন আমার সামনেই আলতো করে......

২৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৬
অদ্ভুত বলেছেন: চোখে পানি আইসা গেল :(
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৩৩

লেখক বলেছেন: চোখে পানি না এসে মনে রিয়েলাইযেশনটা আসুক!

২৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৭
স্বর্ণলতা বলেছেন: এরকম তো শত শত ছবি তোলা যায় এই দেশের পথের ধারগুলো থেকে । কতজনের পাশে আর একজন-দুজন দাড়াতে পারে ।

তোমাদের কম্যুনিটি একশন কিছু একটা করবে আশা করি । অন্তত এই ছবির বাচ্চাটার জন্য । আপডেট দিও ।
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: ইনশাল্লাহ ......... চেষ্টা তো করবেই!

১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: আমরাতো বলবোনা কিছু শামীম! বরং চল কিছু করি ......

২৬. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৬
হাসান মাহবুব বলেছেন: এই সব পোস্টে আমি কিছু বলতে পারিনা।

তাই একটা অফটপিক কমেন্ট দেই,

আরিফুর আপনাকে আহাম্মক বলেনাই, সিটিজি৪বিডি(প্রথম কমেন্টকারী) কে বলসে।
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫২

লেখক বলেছেন: এখন জানি ...... :-)
কিন্তু আমার ব্লগ এ অন্য গেস্ট কে 'না-ভালো' কথা বললে সেটার দায়ীত্ব আমার ই নেয়া উচিত! এটা তো কোন ডিবেট পোস্ট না!
যাইহোক , কোন আপডেট থাকলে আপনাদের জানাবো...

ভালো থেকেন ভাইয়া।

২৭. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৩
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: সকালে ঘুম থেকে উঠেই এই ছবি দেখেছি। :( :(

এমন ছবি যাতে আর কোনোদিন দেখতে না হয়, কিছু একটা করতেই হবে, ইনশাআল্লাহ! হে আল্লাহ, আমাদের শক্তি আর সাহস দাও, আমাদের সাহায্য করো!
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৩২

লেখক বলেছেন: আপনি এবার বাঁশি বাজিয়ে হ্যামলিন শহরের ওই মেয়রের মত মিথ্যেবাদী আর অসৎ মানুষ গুলোকে এই দেশ থেকে নিয়ে যান!

২৮. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৯
একরামুল হক শামীম বলেছেন: কিছু উদ্যোগ নিলে আমি অবশ্যই সঙ্গে আছি।
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: তোমার কাজ কতদূর ? আজকে গিয়েছিলাম আবার ...... :-)
আপডেট দিও ... কি অবস্থা ...

১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: হু ...... খুব সাধারণ !

৩০. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০০
মন মানে না বলেছেন: তন্ময় হাসানের পোষ্টে "বর্বর আরবদের কালচার কেন জোর করে আমাদের ওপর চাপানো হচ্ছে?" সচেতন মুসলমান নারীর দৃষ্টি ভঙ্গি নিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ।

ঐ পোষ্টে আমার মন্তব্য লিখতেও ইচ্ছা করছিলো না ।

এরা যে ইসলাম কে কি ভাবে !

আপনাকে স্যালুট !
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৩

লেখক বলেছেন: আমারো লিখতে ইচ্ছে করছিলোনা ...... কি আসে যায় তাদের এসব ফালতু লেখা লেখিতে ! ওরা লিখতেই পারে , ওদের ব্যাপার! বিশ্বাস এতো সহজ ব্যাপার নয় যে সামান্য কিছু লাইনের লেখা পড়ে অবিশ্বাস শুরু হবে......


আপনাকে ধন্যবাদ।

৩১. ১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
উদাসী স্বপ্ন বলেছেন: আমার এক্সপেরিমেন্ট মিলতাছে না, যেই পিসিতেই বসি ইরোর দেখায়। নিজের মাথার চুল ছিড়তে মন চায়! কি করুম কিছুই বুঝতাছি না!


এই ব্যাপারে কুনো দোয়া থাকলে একটু জানতে চাই! মাথাটা বিদিক হইয়া আছে!
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: আপনার কেনো মনে হলো আমি অনেক দোয়া জানি ? এক্সপেরিমেন্ট না মিললে নাই মিলুক ...... কি আসে দুনিয়ায় ?:-)

৩২. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: সুন্দর। শেখ হাসিনা যদি এটা জানতেন ........................
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: জানার সময় কই? ... থাকলেও মানসিকতা কিংবা ইচ্ছেতো কোন কালেও নেই... আর এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য , তাইনা আপু।

৩৩. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৪
উদাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: আপনার কেনো মনে হলো আমি অনেক দোয়া জানি ? এক্সপেরিমেন্ট না মিললে নাই মিলুক ...... কি আসে দুনিয়ায় ?:-<br /> আরে দুনিয়ার কি আসে যায় সেইডা কে কইলো! আমার তো কেবল স্টাইপেন্ড বন্ধ নেক্সট ে যে আমার কিকি বন্ধ হয় আল্লাহ মালুম!
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: এই জন্য কোন দোয়া লাগেনা ! পরম করুণাময়ের কাছে যে কোন ভাষাতেই সাহায্য চাইতে পারেন ভাইয়া! দোয়া ... ঝার - ফুক ... মিনিংলেস :-)
আন্তরিক ভাবে সাহায্য চান... বেটার জাস্ট আফটার সালাত!

আপনার এক্সপেরিমেন্ট মিলে যাক , প্রার্থনা করছি।

৩৪. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১১
মেহরাব শাহরিয়ার বলেছেন: 3rd time chobi gulo dekhte eshechi , ekbaro kichu bolar shokti pacchi na .............


keno jeno kichu bolte gelei nijeke hypocrite mone hobe ...
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:০৫

লেখক বলেছেন: কৃতজ্ঞতা.........

৩৫. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫
ফারহান দাউদ বলেছেন: বলার কিছু নেই, এত কিছু দেখেও কেন কিছু করি না জানি না।
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: একদিন করবেন নিশ্চই!! নিশ্চই করবেন!!

৩৬. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৮
জনৈক আরাফাত বলেছেন: এই পৃথিবীই যেখানে পার্থক্যের পূজারী, সেখানে এই চাওয়াতে কার আর কী আসে যায়! [/sb

আগেই পড়ে গিয়েছিলাম, সেটা আপনার নজরে আসার কথা! প্লাস ও দিয়েছিলাম অভ্যাসবশত। কিন্তু কমেন্ট করার মত সাহস হচ্ছিলোনা। অন্য একটা ব্লগ থেকে কমেন্ট ধার করে দিলাম। Click This Link
১৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: আমরা কেন অন্য কিছুর ওরশিপ করবো ? খুব সহজেই আমরা শিরক এর মত খুউউউব কঠিন নিষেধাজ্ঞা অমান্য করে ফেলি!

ধন্যবাদ আরাফাত ভাইয়া। আমার ব্লগের অল্প সংখ্যক পাঠকের আপনি একজন। আমি খুব সম্মানিত বোধ করি।

৩৭. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৮
জনৈক আরাফাত বলেছেন: এটি শিরক নয় কোনমতেই! অন্তত এতটুকু জ্ঞান রাখি। :)
-------------------------------------------------------
যে গল্পটি থেকে নিলাম, সেটি পড়লেই বুঝতে পারবেন! এই ভাবে বললে অপমানিত বোধ করি। বরং আপনাদের কয়েকজন ব্লগার-কে লিঙ্ক করে নিয়ে নিজেই সম্মানিত বোধ করি। শুভকামনা।
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: তখন পড়া হয়নাই সময়ের অভাবে... এখন পড়লাম...
ভুল আমার :-(

এক্সট্রিম মন্তব্য করার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী!
আপনার ব্লগের লিঙ্ক গুলো দেখলাম মাত্র......
আমি আরো গভীর ভাবে সম্মানিত...... ভাষাহীন!

দোয়া করবেন।

৩৮. ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৪
বন্ধন ১৯৮৩ বলেছেন: আমি পারিনা এরকম পোস্টে কমেন্ট করতে। বুকের এক কোনায় ব্যথায় চিনচিন করে। :(

আমরা করতেছি........করবো.....করতে থাকবো যতদিন আছি...........তারপরেও থেকে যায় দুঃখ, কসটো, অভাব, অনটন...................! :(
১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: হাজার হাজার এমন চিত্রের এটা একটা মাত্র...... যাদের মেডিক্যালে যায়গা হয়না...

৩৯. ২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
তাজা কলম বলেছেন:
জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠা না হওন পর্য্যন্ত এ থেকে মুক্তি নাই।
২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: যারা এখন নেতৃত্ব আছে বা ছিল এতকাল ধরে , তারা কিন্তু জনগনেরই অংশ বা একরকম ফেইক ভাবে হলেও জনগনের বেশী অংশের সমর্থনে গিয়েছে ...... কিন্তু , ওই যে ফেইক ভাবে ... ফেইক ব্যাপারটাই আমাদের অবস্থার কখনো উন্নতি ঘটায়না।

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: হু...

৪১. ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৯
মানবী বলেছেন: কিছু বলবোনা...

ছবির এই পরিবারটির যদি কোন আশ্রয় এর ব্যবস্থা না হয়ে থাকে আমাকে অবিলম্বে তাঁদের ঠিকানা(কোন এলাকায়, কোথায় দেখেছিলেন) একটু মেইল করে জানাবার বিনীত অনুরোধ রইলো...
সম্ভব হলে আজই, এখনই..


একজন সত্যিকারের মানুষের মতো প্রচেষ্টার জন্য আন্তরিক অভিনন্দন আপু। পোস্টটির জন্য ধন্যবাদ।
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: মেইল করেছি আপু। চেক!
আমাকে অভিনন্দন জানিওনা আপু , আমি কিছু করতে পারিনা, আমার কিছু করা ক্ষমতাই নাই !! :-(

৪২. ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৮
সোহায়লা রিদওয়ান বলেছেন: মানবী আপু , ছবি গুলো তোমার জন্য তুলেছি ...... আজকেই তোলা




৪৩. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:১৯
রুদমী বলেছেন: আপু, ব্লগার বাবুনি সুপ্তির পেইজ এ আপনাদের "operation peyaju beguni" নিয়ে পড়লাম। আপনাদের কি কোনো charity organization আছে? আমি কি এই ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে পারি? yahoo massenger or gtalk কি use করেন?

ভালো থাকবেন।
২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: আমার মেসেঞ্জার কিংবা জি টক... কিছুই যে নেই! কিন্তু আপনি অবশ্যই আমাকে মেইল করতে পারেন কিংবা ফেইসবুক...

sohailaridwan@ইয়াহু

ধন্যবাদ রুদমী আপু। ভালো থেকেন অনেক। :-)

৪৪. ২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫০
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: বাচ্চাটাকে কি বাসায় নিয়েছিলেন!! খুব ভালো লাগল!!
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: একজন শিশু বিশেষজ্ঞকে দেখাতে ......

৪৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৭
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ওর কী হয়েছে বলবেন? খুব সিরিয়াস কিছু নয় তো??
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: উহু ... ব্লাড ডিসেন্ট্রি ...... ফিভার............ কিছুটা সিরিয়াস অবশ্য সাত মাস বয়সী বাচ্চার জন্য।

৪৬. ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৩
মানবী বলেছেন: মাশআল্লাহ্, খুব কিউট বাবুটা!

ভীষণ ভালো লাগলো ছবিগুলো দেখে। অনেক ধন্যবাদ আপুমনি।



শ্রদ্ধেয় শিশু বিশেষজ্ঞকে আমার সালাম জানাবেন।
২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: হু , অন্নেক কিউট মাশাল্লাহ......
সালাম পৌছে দেব আপু...
থ্যাঙ্ক ইউ ফর এভ্রিথিং...... ! :-)

৪৭. ২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
রুদমী বলেছেন: আমি আপনাকে তাহলে ফেইসবুক এ আ্যড করছি। সেখান থেকে চ্যাট করা যাবে, ভালো থাকবেন।
২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ফেইসবুকেও চ্যাট করা হয়না !!! আচ্ছা দেখি......
বেটার একটা মেইল করবেন ?
এড করার জন্য অনেক ধন্যবাদ ! :-)

৪৮. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫২
সনাতন বলেছেন: পৃথিবির এতোসব নিয়ামত ভোগ করার পর ও আমরা এতোটুকু ভালোবাসা দিতে কিভাবে কার্পন্য করতে পারি?

চারিদিকের অগনন ক্ষুধিত মানুষেরা প্রতিটি মুহুর্তে আমাকে তাড়িয়ে বেড়ায় একটি সুন্দর পৃথীবি নির্মানের শ্রমিক হতে...

আপনাদের কাজের সাথে আমিও সম্পৃক্ত হতে চাই। এই নগন্য সৃষ্টি যদি অন্য কোনো সৃষ্টির কাজে জীবনের কিছুটা মুহুর্ত ব্যায় করতে পারি তবে তা'ই হয়তো রয়ে যাবে অন্যপারের পাওনা হিসেবে...
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: আপনার স্পিরিটটা অটুট থাকুক সারাজীবন!

৪৯. ২৭ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩২
ভাঙ্গন বলেছেন: হায়! (বাকরূদ্ধ)
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: সবাক হোন ভাইয়া......... বলতে তো হবে ......

৫০. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৭
সহেলী বলেছেন: এমন এটা লেখা পড়বার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ ।
ধন্যবাদ মানবীকে , যার লিঙ্ক ধরে আসা এখানে ।
১১ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ সহেলী আপু।

১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: আচ্ছা ......


ধন্যবাদ।

৫২. ২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪
নিশ্চুপ নিরবতা বলেছেন: :( :(

Click This Link

এটা দেখেন। আশা করি মন ভাল হয়ে যাবে।
২২ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: দেখেছিলাম তখনি... ভালো লেগেছিল। আমাদেরো এমন একটা কাজ ছিল এই রামাদান এ ।

ভালো থাকুক সব স্বপ্ন দেখা মানুষগুলো

৫৩. ২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০৩
নিশ্চুপ নিরবতা বলেছেন: স্বপ্নগুলো সবার মাঝে ছড়িয়ে দিতেই তো সবার সাথে শেয়ার করা.:) ভাল থাকুন। শুভ কামনা রইল।
২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫৪. ২৫ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
জেরী বলেছেন: বলার ভাষা নেই....!!!
২৬ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: এই পরিবারটির অবস্থা এখন বেশ ভালো , আলহামদুলিল্লাহ। পরিবারের দু'জন সদস্যর কর্মসংস্থানের চেষ্টা হচ্ছে...

ধন্যবাদ জেরী ...... কিছুতেই বলার ভাষা হারানো যাবেনা !

৫৫. ৩১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২০
লেখাজোকা শামীম বলেছেন: অনেক দিন পর এই পোস্ট চোখে পড়ল।
আপনার লেখার শেষ অংশটা আমার ভালো লেগেছে।
তবে আমাদের শাসকদের চেয়ে আমাদের ভোটারদের আমি বেশি দায়ী করি। আপনি যদি খারাপ মানুষকে জেনে শুনে ভোট দেন, তবে আপনি আসলেই খারাপ লোক, খারাপ ভোটার তো বটেই। আমাদের দেশের মানুষ কয়েক যুগ ধরে খারাপ মানুষদের লাগাতারভাবে ভোট দিয়ে যাচ্ছে। ভোট দেয়ার আগে খোঁজও নেয় না, কোন ভালো মানুষ ভোটে দাঁড়িয়েছে কি না, কেবল মার্কা দেখে সিল মেরে দেয়। ফলে কখনও কখনও ভালো মানুষ ভোটে দাঁড়ালে তারা জামানত হারিয়ে ফেল করে। এই রকম চরম দায়িত্বজ্ঞানহীন ভোটার যেই দেশে আছে, সেই দেশে ভালো নেতা পাওয়ার আশা করাই বৃথা।

 

মোট সময় লেগেছে ১.০২০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্লগে আসা হয় মূলত পড়তে।
লেখক নই,
পারিনা আসলে লিখতে।

canopuspoint.blogspot.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই