আমার প্রিয় পোস্ট

ব্লগ বন্ধু টিপুর প্রশ্নের ( আচ্ছা ব্লগিং করে কি লাভ?) জবাবে চাচামিঞা

১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১

শেয়ার করুন:                   Facebook


*******************************************************************

ব্লগ বন্ধু টিপু Click This Link একটা প্রশ্ন করেছিলেন - আচ্ছা ব্লগিং করে কি লাভ? উত্তরটা উনার ব্লগেই লিখতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো এ নিয়ে আলাদা একটা পোস্ট দেই।
ব্লগিং করে লাভ নেই - এটা আমি মানতে নারাজ.....তবে ব্লগিং এর নামে কাঁদা ছোড়া ছুড়ি করা হলে সময়ের অপচয়ই বলবো। ব্লগিংএর সবচেয়ে বড় উপকারীতা - খুব সহজেই অনেক মানুষের সাথে পরিচিত হওয়া যায়। জিবনে চলার জন্য মানুষকে বিভিন্ন কারনে একে অন্যের প্রতি নির্ভরশীল হতে হয়। এজন্যই সমাজের সৃস্টি। ব্লগিং এমনই একটা ভার্চুয়াল সমাজ, যার সদস্যরা পৃথিবীর বিভিন্ন যায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন.......তার মানে পৃথিবীর স্হানে আপনার একটা ভার্চুয়াল এক্সেস আছে।

এটা সবারই জানা যে জিবনে উন্নতির জন্য যোগাযোগ একটা ভালো হাতিয়ার আর কার্যকর যোগাযোগের প্রধান শর্ত হলে উইন উইন সিচুয়েশন। এখন পর্যন্ত পৃথিবীর অগোননিত ব্লগের অসংখ্য ব্লগার এই উইন উইন সিচুয়েশন কাজে লাগিয়ে অপরিচিতদের বন্ধু বানিয়েছেন, আর বন্ধুত্বের উপকারীতা সম্পর্কে বলার নিশ্চই কোনো অবকাশ নাই।

পয়েন্ট আকারে ব্লগিংএর উপকারীতা লিখতে গেলে অনেকটা নিচের মতোই হবে:

১) খোজ:
সব সময় সব কিছু আমাদের কাছে এভেইলএবেল থাকে না। সবাই সব কিছু যানেও না। ব্লগিং করে খুব সহজেই এই খোজা খুজির কাজটা করা যায়।

উদাহরন:
একদিন অফিস থেকে বের হয়ে যাচ্ছি.....হটাৎ ফোন এলো বি+ রক্ত লাগবে আমার এক মামার জন্য। সামহোয়ার ব্লগে ফোন নাম্বার দিয়ে একটা পোস্ট দিলাম.......`অনেক সারা পেয়েছি।

আর একবার আমর একজন ওয়েব ডেভলাপার দরকার - পোস্ট দিলাম - এক দিনের মধ্যেই অনেকেই আমাকে হ্যাল্প করতে চাইলো।


২) সরাসরি যোগাযোগ:
ব্লগিংএর দ্বিতীয় ধাপ হলো সরাসরি যোগাযোগ। দীর্ঘদিন ব্লগিং করলে অনেকের সাথেই সরাসরি যোগাযোগ স্হাপন হয়ে যায়। এর পরে আড্ডা হয়, ব্রেইন স্টোর্মিং হয়......আরো কতো কি? পাবলীক লাইব্রেরীর আড্ডার কথাই ধরুন না! এই আড্ডা গুলোতে কি প্রডাক্টিভ কিছুই হচ্ছে না?

৩) সেল্ফ মার্কেটিং:
ব্লগে অনেকেই আছেন, যারা কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট। এটা অনেকের সামনে তুলে ধারার জন্য ব্লগ চেয়ে সেরা কি আছে। ত্রিভুজের কথাই ধরুন, তার ত্রিভুজ ডট কমের কথা এখন অনেকেরই জানা কিংবা রাগীব ভাই.......উনাদের সাথে নলেজ শোয়র করে অনেকেই উপকার পেয়েছ, তাই না। সেইদিন আইরিন সুলতানা নাকি আড্ডাতে গান শুনিয়ে সবাইকে মুগ্ধ করেছে..... কে জানে একদিন হয়তো তার সিডি বাজারে পাওয়া যাবে......সেদিন নিশ্চই আমাদেরকে সে তার অটোগ্রাফ দিতে কিপটেমি করবে না।

৪) দ্রুত যোগাযোগ:
জনপ্রিয় ব্লগ গুলোতে এক সাথে অনেক ব্লগার অনলাইনে থাকেন, ফলে খুব কম সময়েই অনেকের মাঝে সংবাদ পৌছে দিতে ব্লগের বিকল্প কি আছে। বলতে পারেন কেনো? টেলিভিশন আছে না? উত্তরে আমি বলবো, আপনার পাশে সবসময় সাংবাদিক বা ক্যামেরা ম্যান থাকে না। ঐ রকম সময়ে কোনো গুরুত্বপুর্ন কিছু ঘটলে, আপনি আপনার মোবাইলে তা বন্দি করে ব্লগে তুলে দিলেন। সেই রকম কিছু হলে সাংবাদিক আর টিভি ওয়ালারা আপনার দেওয়া সংবাদের পিছনে ছুটবে।

৫) ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ:

অনেক সময়ই আমাদের আশে পাশে এমন কিছু ঘটে যা ব্যক্তিগত ভাবে আমরা মেনে নিতে পারি না। কিন্তু ঐ সবের বিরুদ্ধে আমাদের একার পক্ষে তেমন কিছুই করার থাকে না। সেই সময় জনমত তৈরীতে ব্লগ অনেক বড় ভুমিকা রাখতে পারে।

৬)রোজগার:[/sbশুনেছি ভালো ব্লগ লিখতে পারলে অনেক ব্লগ অথরিটি উক্ত ব্লগারকে সন্মানী দিয়ে থাকেন। আবার কমেন্টের জন্যও এরুপ সন্মানী পাওয়া যায়। যদিও ব্লগে হিট বাড়িয়ে এড ইনকামটাই ব্লগ অথরিটির মুখ্য উদ্দেশ্য।

৭)সময় কাটানো আর নতুন কিছু শেখা:
একটা সময় ছিলো যখন ইন্টারনেট মানে পর্নোগ্রাফির ছড়াছড়ি। আসলে তখন চ্যাটিং আর পর্নোগ্রাফি দেখা ছারা তেমন কোনো কিছু জানা ছিলো না। কিন্তু এখন যুগ পাল্টে গেছে। ১০ বছরের শিশুও ব্লগিং করে প্রতি নিয়ত তার জ্ঞন ভান্ডারকে আরো উন্নত করছে।

এভাবে ব্লগিং প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আমাদের অনেক উপকার করছে।

এবার আসি আর একটু গভীরে। ব্লগ গুলো মেন্টেইন করতে অনেক টাকা পয়সা নিশ্চই লাগে। তাহলে কেনো এই ইনভেস্টম্যান্ট? অবশ্যই কারন আছে....ইনভ্যাস্টাররা এড ইনকামের বাইরেও একটা বিশেষ জিনিষ পেয়ে থাকেন। তা হলো তথ্য...অমুল্য রতন। দেশের মানুষ কি চাইছে? তারা কি পছন্দ করছে, আর কি করছে না.....এই সব তথ্যের ভিত্তিতে তারা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাস্ট্রিয় এবং আন্তর্জাতিক ডিসিশন নিয়ে থাকেন, যা আমাদের মতো সাধারণ ব্লাগারদের ধরা ছোঁয়ার বাইরে।

পরিশেষে আবার সেই উইন উইন সিচুয়েশনের কথা বলবো। ব্লগ একটা ছুরির মতে, ইচ্ছা করলে ছুরি দিয়ে যেমন আপনি আপেল কেটে খেতে পারেন বা সন্ত্রাসীও করতে পারেন, ব্লগদিয়েও আপনি ভালো খারাপ দুটাই করতে পারবেন .... আপনি কোনটা করবেন , সেটা নির্ভর করছে আপনার মন মানোষিকতার উপর।

 

 

  • ২৬ টি মন্তব্য
  • ১৭৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫০
comment by: এরশাদ বাদশা বলেছেন: ব্লগ একটা চাক্কু!!

আই লাইক দ্যা কমেন্ট!!!!!!!!!!:D

চাচামিঞা, টিপুডা কেডা? টিপু_০৮ নয়তো?

জাস্টিনটিভিতে ওর একটা চ্যাট রুম আছে। আজকেই সাইন আপ করলাম। মজা করে বাংলাদেশি ছেলে-মেয়েদের সাথে চ্যাট করছিলাম। এক পর্যায়ে মন্তব্য করলাম; ক্রিকইনফোই এর চে বেটার। ব্যাস; সাথে সাথে আমি ব্যান!!!
১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: কাইছে, এরাতো ওগোর চেও খাটাস.....কনতো কাগোর চেয়ে?
টিপু_০৮ না। নিক শুধু টিপু, কেনো লেখাটা আপনার চোখে পড়ে নাই? সারা সকালতো সেটাতেই কমেন্ট পরছিলো।

২. ১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৪
comment by: বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এইবার আপনার সম্মানী ভাতা নিশ্চিত।
১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: ছি ছি....বুড়াকে লজ্জা দিচ্ছেন কেনো?

৩. ১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৫
comment by: নিরক্ষর বলেছেন: চাচামিঞার বিশ্লেষন জটিল হইছে ;)

চাচামিঞারে জাঝা :P
১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: Thanx.

৪. ১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৭
comment by: এরশাদ বাদশা বলেছেন: মনে হয় সা,ইনের মডুগোর চাইতে। কি, ঠিক বল্লাম?
১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: হেগোর চেও খারাপ আসে। পরে কমু নে। এখন লান্চে যাই।

৫. ১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৯
comment by: এরশাদ বাদশা বলেছেন: খাইয়া তাজা হইয়া আসেন। চাচি কি রান্না করলো, খাইয়া বইলেন। আমি গোসলে যামু এক্ষন।
৬. ১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০০
comment by: শুন্য মনির বলেছেন: প্রশ্ন :- ব্লগ লিখে কি লাভ?

উ:-চাচা মিয়ার লেখায় অনেক লাভ খুজে পেয়েছি (এক কথায় প্রকাশ)
ধন্যবাদ চাচামিঞা,
১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭. ১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩০
comment by: আইরিন সুলতানা বলেছেন:
আমি যতদূর জানি, আইরিন সুলতানা গান শেখা ছেড়েছে আজ থেকে প্রায় ৬ বছর আগে...হারমোনিয়াম ঝেড়ে-মুছে রাখে বটে তবে বাজায় না...কারণ অজ্ঞাত...আগামীতে সিডি বার করা তো দূরের কথা ৬ বছর আগে, টিভিতে গাওয়ার ব্যাপারটাও তার মাথায় ছিল না...কারণ অজ্ঞাত । :|
১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: হারমোনিয়াম ঝেড়ে-মুছে রাখাটাই তার গানের প্রতি ভালোবাসা, আর সিডি/টিভির ব্যাপারটা মাথায় ঢুকিয়ে দিলাম, দেখা যাক কি হয়। ৬ বছরতো আর খুব বেশি সময় না!

৮. ১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩২
comment by: গিফার বলেছেন: এরশাদ বাদশাহ ওখানে আমি ও ব্যান......
১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: আমিও আছি।

৯. ১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: মিয়াবেপারী বলেছেন: চাচামিঞারে ধন্যবাদ সুন্দর বিশ্লেষণ করে ব্যাখ্যা দেওয়ার জন্য।
লাভ ক্ষতির হিসাব করে কি লাভ ?
যাহা জানা নাই তাহাই অজানা,
আর জানার মাঝে আনন্দটুকু পুরুটাই থাকে
খোঝ করতে হবে ।
পাওয়া, না পাওয়ার হিসাব একটা থাকেই.........?
যা মূল্যবান তাহাই প্রয়োজন, কি বলেন চাচামিঞা।
১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: সহমত

১০. ১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: ব্রহ্মপুত্র বলেছেন: লাভ ক্ষতির হিসাব করি না।
১১. ১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: চোরকাঁটা বলেছেন: ব্লগিং করলে কাঁটা দিয়া গুতা মারণ যায় ;)
:P :D
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: উত্তম বলেছেন।

১২. ১৪ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৪
comment by: কঁাকন বলেছেন: চমৎকার বিস্লেষন ভালোথাকুন
ঐ পোস্ট টা বোধয় সরায় দিসে লিংক তো কাজ করে না
১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: এখন কাজ করবে। লিংক দেবার সময় আমার কিছুটা ভুল হয়েছিলো।

১৩. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৬
comment by: এরশাদ বাদশা বলেছেন: ওরা এতো কঠোর কেন? আমি শুধু মন্তব্য করেছিলাম, ক্রিকইনফো এর চে বেটার। তাতেই ব্যাটা খ্যাপা!!

সা,ইন মডুরা তো এদের তুলনায় ফেরেশতা:P @গিফার।
১৪. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১১
comment by: রাতমজুর বলেছেন: আংকেলেরে ৫+
১৫. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৬
comment by: টিপু বলেছেন: চমৎকার বিশ্লেষনের জন্য প্রথমেই জানাই অভিনন্দন।এই রকম একটা বিশ্লেষন মূলক উত্তরই আশা করেছিলাম "আচ্ছা ব্লগিং করে কি লাভ" শিরোনামে" পোষ্টটা দেওয়ার সময়।যাক,সেই আশা মিটল চাচা মিঞার এই পোষ্টের মাধ্যমে।
ব্লগে ইনভেস্টম্যানের ব্যাপারে যেটা বললেন সেটা আসলেই বেশ খাঁটি কথা। ব্লগের মাধ্যমে মানুষের চাহিদার ধারনা পাওয়াটা বেশ কার্যকর ও সহজ একটি পদ্ধতি বলেই মনে হয়।
ধন্যবাদ আপানকে এই রকম সুচিন্তিত ও বিশ্লেষন ধর্মী পোষ্টের জন্য।
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪২

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধণ্যবাদ......ভয় হচ্ছিলো, এই অধমের পোস্ট টা না আপনার চোখ এড়িয়ে যায়....তাই লিংক দিয়ে ছিলাম। আবার দেখা হবে। ইনশাল্লাহ।

 



 


আমার পরিচয়, আমি মনে প্রানে একজন বাংলাদেশি। আমি আপনাদের মতো সুন্দর সুন্দর লেখা লিখতে পারমু না জানি। কারন এই ব্লগে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৬৫৫৩