somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন খাদ্যে কী ভেজাল খাচ্ছেন... :(( :(( :((

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে হয় খাদ্যের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে ভেজাল। জেনে নিন আমরা কী নামে কী খাচ্ছি ।
১) গরুর চর্বি, নাড়িভুঁড়ি ও কলকারখানায় ব্যবহৃত কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে ডালডা।
২) হরেক পদের কেমিক্যালের সংমিশ্রণে তৈরি হচ্ছে বাটারঅয়েল।
৩) সাবান তৈরির পামঅয়েল খোলাবাজারে চলছে সয়াবিন নামে।
৪) বিষাক্ত কেমিক্যালের সংমিশ্রণে তৈরি হচ্ছে ঘি।
৫) মিষ্টি কুমড়ায় রঙ মেশালেই হয়ে যাচ্ছে জুস।
৬) ইটের গুঁড়ো, বুটের ডাল, খেসারির ডাল ও বিভিন্ন পদের পাউডারের মিশ্রণে তৈরি হচ্ছে হলুদ।
৭) ইটের গুঁড়ো ও পাউডারের সঙ্গে বিষাক্ত রঙ মেশালেই হয়ে যায় মরিচের গুঁড়ো।
৮) চালের কুড়ার সঙ্গে বিষাক্ত রঙ মিশিয়ে তৈরি হয় ধনেগুঁড়ো।
৯) পাউডারে বিষাক্ত রঙ ব্যবহার করে বানানো হচ্ছে জিরার গুঁড়ো।
১০) ডাবলিতে কেমিক্যাল মিশিয়ে বানানো হয় মটরশুঁটি।
১১) করমচা কেমিক্যালের মধ্যে রেখে চালানো হয় মূল্যবান চেরি ফল হিসাবে।
১২) তরল দুধের পচনরোধ করা হচ্ছে ফরমালিন দিয়ে।
১৩) ট্যালকম পাউডারে রঙ মিশিয়ে তৈরি হচ্ছে নকল ট্যাং।
১৪) বেকারি সামগ্রীতে মেশানো হচ্ছে বস্ত্রকলের ডাই ও রঙ।
১৫) আমদানিকৃত নিম্নমানের ডালে নোংরা পানি ও কাপড়ের রঙ মিশিয়ে চকচকে করা হচ্ছে। বাজারে চালানো হচ্ছে একনম্বর ডাল হিসাবে।
১৬) আলু এবং আটায় মেশানো হয় লাল রঙ।
১৭) মেয়াদোত্তীর্ণ চাকা বাঁধা গুঁড়োদুধ এনে করা হচ্ছে শিশুখাদ্য। বানানো হচ্ছে কনডেন্সড মিল্ক।
১৮) মাছের পচনরোধে ব্যবহার করা হচ্ছে ফরমালিন। এতে করে বরফ ছাড়াই মাছ একমাসেও পচন ধরছে না ।
১৯) নষ্ট হয়ে যাওয়া আইসক্রিম ভেঙে তা দিয়েই আবার আইসক্রিম বানানো হচ্ছে।
২০) বিষাক্ত ক্যালসিয়াম কার্বাইড ও ইঁদুর মারার ওষুধ ব্যবহার করে আম, কলা, টমেটো পাকানো হচ্ছে।
২১) আখের গুড় ও তালের গুড়ের রঙ সাদা করতে ব্যবহৃত হচ্ছে খাবার সোডা।
২২) নেপালি জাতের চিকন বোঁটার কলাকে চালানো হচ্ছে দেশি সাগর কলা হিসাবে।
২৩) দেশের হাওর এলাকাগুলোর খামারের পাঙ্গাশ মাছকে হোটেলে চালানো হচ্ছে বোয়াল মাছ হিসাবে।
২৪) পিরানহা নামের ভয়ঙ্কর হিংস্র প্রজাতির মাছটি হয়ে যাচ্ছে মূল্যবান ও সুস্বাদু রূপচাঁদা মাছ।
২৫) পামঅয়েল হয়ে যাচ্ছে স্বচ্ছ সুপার সয়াবিন।
২৬) আখের গুড়ে ফ্লেভার দিয়ে বানানো হচ্ছে খেজুর গুড়।
২৭) চিনির দলা হয়ে যাচ্ছে তালমিছরি।
২৮) মহিষ জবাই করে গোমাংস হিসাবে চালানো হয়।
২৯) আম্রপালি আম আর আম্রপালি থাকছে না; হয়ে যাচ্ছে ল্যাংড়া আম।
৩০) আশ্বিনা আম বিক্রি হচ্ছে ফজলি হিসাবে।
৩১) বিভিন্ন ধরনের মসলার গুঁড়োয় ব্যবহৃত হচ্ছে নানা ধরনের কেমিক্যাল।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৬
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×