আমার প্রিয় পোস্ট

কিছুই যায়না চলে। সবই ঘুরে ঘুরে আসে ফিরে।

মহিলাদের ইমামতিঃ একটি হাদীসের অপব্যাখ্যা (উৎসর্গ-সাদিক মোহাম্মদ আলম)

১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:১৩

শেয়ার করুন:                   Facebook

মহিলাদের ইমামতি করার ব্যাপার ব্লগার সাদিক মোহাম্মদ আলম আজ একটি পোষ্ট দিয়েছেন। তিনি তার পোষ্টে প্রমাণ করার চেষ্টা করেছেন যে, ইসলামের প্রাথমিক যুগেও মহিলা সাহাবীরা নারী-পুরুষ সবার নামাজে ইমামতি করেছেন। তার মতে যারা তা মানতে চান না তারা ধর্মান্ধ! তিনি যে হাদিসটির রেফারেন্স টেনেছেন তার অনুবাদ এবং ব্যাখ্যা নিয়ে মতবিরোধ আছে। হাদিসটির ব্যাপারে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকার একটি লেখা উপস্থাপন করা হলোঃ

** ইসলামে নারী নেতৃত্ব হারাম হওয়া স্বত্তেও যদিও কোন কোন মুসলিম দেশে ভোট দিয়ে মুসলমানগণ নারীদেরকে একটি দেশ ও জাতির নেতৃত্বের শীর্ষপদে আসীন করেছেন কিন্ত্ত এটাকে কেউ আজ পর্যন্ত ইসলামাইজ অর্থাত্‎ কুরআন হাদীস দিয়ে নারী নেতৃত্বকে জায়েজ প্রমাণ করার চেষ্টা করেছেন বলে খুব একটা শুনা যায়নি৷ অতি সাম্প্রতিক ফিতনা তথা মহিলাদের পুরুষ মহিলা সকলের নামাজের ইমামতি জায়েজ প্রমাণের জন্য ঐ দলের জৈনক লেখক একটি হাদীসের আশ্রয় নিয়েছেন এবং তাঁর সুবিধামত অনুবাদ করে মুসলিম সমাজকে নলেজ দিতে চাচ্ছেন যে, ইসলাম ধর্মে মহিলাদের পুরুষ-মহিলা সকলের নামাজের ইমামতি জায়েজ৷

হাদীসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ, ইমাম আবূ দাঊদ এবং ইমাম দারুক্বুত্বনী৷ খুব দূরে না গিয়ে হাদীসটি এই তিন কিতাবে মিলিয়ে দেখে নিলেই উনাদের অপচেষ্টা ব্যর্থ হতে বাধ্য৷

( দেখুন মুসনাদ ইমাম আহমদঃ মুসনাদুল ক্বাবাইলঃ বাবু মা জা-আ ফী ইমামাতিল মারআহ, সুনান আবূ-দাঊদঃকিতাবুস সালাহঃবাবুন ফী জিকরিল জামাআতি ওয়া আহলিহা ওয়া সিফাতিল ইমাম৷)

মূল হাদীসটি পেশ করার আগে লেখকের অনুবাদটি দেখুনঃ

(Evidence for Women Leading Congregational Prayers):

“The Prophet (peace be upon him) commanded Umm Waraqah, a women who had collected the Quran, to lead the people of her area in prayer. She had her own mu’adhdhin (person who performs the call to prayers)

এই অনুবাদের মাধ্যমে প্রমাণ করা হচ্ছে নামাজে এলাকার লোকদের ইমামতি করার জন্য আল্লাহর রাসূল (সাঃ) উম্মে ওয়ারাক্বাহ রাদ্বিয়াল্লাহু আনহাকে আদেশ করেছিলেন, সুতরাং মহিলাদের জন্য পুরুষ-মহিলা সকলের নামাজের ইমামতি জায়েজ৷

এবার মূল হাদীস ও তার অনুবাদ পেশ করা যাকঃ

عَنْ أُمِّ وَرَقَةَ بِنْتِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ الْأَنْصَارِيِّ وَكَانَتْ قَدْ جَمَعَتِ الْقُرْآنَ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَمَرَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا وَكَانَ لَهَا مُؤَذِّنٌ وَكَانَتْ تَؤُمُّ أَهْلَ دَارِهَا ( حم : مسند القبائل : باب ما جاء في إمامة المرأة ، د : كتاب الصلاة 500)

উম্মে ওয়ারাক্বাহ বিনতে আব্দুল্লাহ ইবনিল হারিছ আল-আনসারী, যিনি ক্বুরআন শরীফ জমা করেছিলেন/কুরআন শরীফ পড়েছিলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরবাসীদের নামাজের ইমামতি করার জন্য উম্মে ওয়ারাক্বাহকে নির্দেশ দিয়েছিলেন এবং তিনি ঘরবাসীদের নামাজের ইমামতি করতেন৷

কেউ মনে করতে পারেন "ঘরবাসী" (আহলে দার) বলতে তো পুরুষ-মহিলা সবাইকেই বুঝায় আর যেহেতু এই বর্ণনায় কাউকে বিশেষিত করা হয় নাই সুতরাং মহিলাদের জন্য পুরুষ-মহিলা সকলের নামাজের ইমামতি জায়েজ৷

আসুন এবার দারুক্বুত্বনীতে বর্ণিত একই হাদীস ও তার অনুবাদ দেখিঃ

عن أم ورقة : أن رسول الله صلى الله عليه وسلم أذن لها أن يؤذن لها ويقام وتؤم نساءها ( دار قطني : كتاب الصلاة : باب في ذكر الجماعة وأهلها وصفة الإمام)

"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মর্মে উম্মে ওয়ারাক্বাহ রাদ্বিয়াল্লাহু আনহাকে অনুমতি দিয়েছিলেন যে, আজান ও ইক্বামত দেয়া হবে এবং তিনি (উম্মে ওয়ারাক্বাহ) মহিলাদের নামাজের ইমামতি করবেন (ওয়া তাউম্মা নিসা-আহা)"

সুতরাং প্রমাণিত হল উম্মে ওয়ারাক্বাহ রাদ্বিয়াল্লাহু আনহাকে মসজিদ, আর্টগ্যালারী কিংবা কোন চার্চের কনফারেন্স হলের মত কোন জায়গায় পুরুষ-মহিলা সকলের নামাজের ইমামতি করার অনুমতি দেয়া হয় নাই বরং তাঁর নিজ ঘরে মহিলাদের নামাজের ইমামতি করার অনুমতি দেয়া হয়েছিল৷

সুনান ইবনে মাজাহ শরীফ থেকে দীর্ঘ একটি হাদীসের সংশ্লিষ্ট অংশটি উল্লেখ করে আমার আলোচনা শেষ করতে চাই৷

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ .. .. .. أَلَا لَا تَؤُمَّنَّ امْرَأَةٌ رَجُلًا ( جه : كتاب إقامة الصلاة والسنة فيها : باب في فرض الجمعة )

হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে দেয়া এক খুতবায় এরশাদ করেছেনঃ ......... "আলা লা তাউম্মান্না ইমরাআতুন রাজুলান" খবরদার কোন মহিলা যেন পুরুষের ইমাম না হয়৷ (ইবনে মাজাহঃকিতাব ইক্বামাতিস সালাহঃবাব ফী ফারদ্বিল জুমুআহ)


সুত্র : http://www.al-madeena.com/womenimam.htm

 

 

  • ৭ টি মন্তব্য
  • ৩২৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:১৭
comment by: দিগন্ত বলেছেন: এ তো জানাই ছিল ... আপনি সঠিক লিঙ্কগুলো দিয়ে আমার উপকার করেছেন।
২. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:২৪
comment by: কৌশিক বলেছেন: আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। প্রোফাইলের কবিতাখানি চুরি করার অধিকার চাই।
৩. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৩৩
comment by: রবিনহুড বলেছেন: ব্লগে বসে বসে যারা হাদিসের ব্যক্ষা করতেছেন, তাদের কাছে আমার অনুরোধ নামের আগে "মুফাচ্ছেরে আলেম" টাইটেলটা লাগাইয়া নিবেন।
তাহলে আপনাদের কথা শুনতে ভাল লাগবে।


ভাই আপনাদের ইসলামের উপর কয়টা ডিগ্রি আছে। ইসলাম নিয়া কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন?

আলেম না হইলে এইসব নিজের ব্যক্ষা বাদ দিয়া শুধু মাত্র আলেম সমাজ কি বলছে তা বলতে পারেন।

এর এক কথায় বলেন আলেম সমাজ এই ব্যপারে একমত হয়ে কি রায় দিয়েছেন।

আপনাদের ব্যক্ষার কি মূল্য আছে?

৪. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:১৩
comment by: এস্কিমো বলেছেন: সহি বাত!
৫. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:১৮
comment by: চক্র বলেছেন: চুরি করার পূর্ন অধিকার দেয়া হলো তবে শেষ দুটো লাইন আমি মনে করতে পারছিনা , তাই আপনি যখনি কোথাও পাবেন আমাকে দিয়ে যাবেন ।@ কৌশিক
৬. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৩৪
comment by: চক্র বলেছেন: রবিন্যা@সহি বাত। একই কথা আশু/নুরা পাগলা/ উটু ফজু/হাতা মিয়া/ ছাগু/ মস্তইয়ে অগোরে জিগাও।
৭. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:২৭
comment by: আসল ট্র্যাপ বলেছেন: রবিনহুড বলেছেন :
২০০৭-০৭-১৮ ১৫:৩৩:৪৭
ব্লগে বসে বসে যারা হাদিসের ব্যক্ষা করতেছেন, তাদের কাছে আমার অনুরোধ নামের আগে "মুফাচ্ছেরে আলেম" টাইটেলটা লাগাইয়া নিবেন।
তাহলে আপনাদের কথা শুনতে ভাল লাগবে।

তাইলে টাইটেলই সব?

 



 


তোমার মাপে হয়নি কেউ
তুমিও হওনি কারো মাপে
তুমি মরো কারো ঠেলায়
কেও মরে তোমার চাপে।
তবুও ভেবে দেখতে গেলে
এমন কিসের টানাটানি?
তেমন করে হাত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫১০১