প্রথমত বলে রাখি আমি জাফর ইকবালের বইয়ের একজন ভক্ত। জাফর ইকবাল বাংলাদেশের একজন অনুকরনীয় ব্যক্তিত্ব। বাংলাদেশে অনেকেই আছেন তাকে অন্ধভাবে অনুকরন করেন। এখানেই আমার আপত্তির জায়গা।
প্রথমত, তার অনুসরনে যদি ভার্সিটির অন্য টিচার রাও ছাত্রীদের সাথে নাচেন তাহলে কি হবে ? আমি একারনেই বলছি ভার্সিটির টিচারদের মধ্যে অনেকেই আছেন সুযোগ পেলেই ছাত্রীদের যৌন হয়রানী করতে চায়। তার এর সুযোগ নিবে।
দিতীয়ত, তিনি হিন্দী গানের সাথে ওয়েস্টার্ন স্টাইলে নেচেছেন। তার অনুসরনে বিভিন্ন অনুস্টানে সবাই যদি তা শুরু করে তাহলে বাংলা সংস্কৃতির ভবিষ্যত কি ? এমনিতেই হিন্দী সংস্কৃতির আগ্রাসনে বাংলা সংস্কৃতি অনেকটা ভারাক্রান্ত।
তৃতীয়ত, শুধু শিক্ষক নয় , ছাত্ররাও তার অনুসরনে সহপাঠী ছাত্রীদের সাথে এ ধরনের নৃত্যের আয়োজন করতে পারে। তাহলে তাকি সুস্থ বাংলা সংস্কৃতি বিকাশে অন্তরায় হবে না ?
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


