নির্বাচনের আগে কত কথা বলছিল তারা। ১০ টাকা সের চাল, দ্রব্যমুল্য কমানো, ফ্রি সার, প্রতি ঘরে একজনের চাকরি, ১ বছরের মধ্যে কোন লোড শেডিং থাকবেনা , ঢাকা শহরে পাতালরেল, উড়াল রেল, সন্ত্রাস বন্ধ ইত্যাদি। কিন্তু কোন কথাই তারা রাখেনি। বরং তাদের দলের সন্ত্রাস টেন্ডার বাজী, দ্রব্যমুল্যের উর্ধগতি, লোডশেডিং, পানি, গ্যাস, যানজটে জনজীবন বিধ্বস্ত।
শুধু তাই নয়, জনশক্তি রপ্তানী প্রায় বন্ধ বলা যায়। শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিনিয়োগ বন্ধ। বেকার সমস্যা দিন দিন বাড়ছে।
এসব সমাধান নাকরে তারা বিরোধী দল দমনে ব্যস্ত। তারা দেখি আবার রাস্তায় মিটিং ও করতেছে। বড় বড় লেকচার দিতেছে। এগুলার কি লজ্জা শরম নাই। মানুষকে মুখ দেখায় কি করে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


