গুলশান ২ নম্বর থেকে মধুমতি পরিবহনে মতিঝিল আসছিলাম। ২ নম্বর থেকেই গাড়ী হাউসফুল। ১নং নম্বর থেকে মহিলা সহ আরো কিছু যাত্রী উঠল। সুতরাং গাড়ীর ভিতর আর বাতাস ঢোকারও জায়গা নেই। মহিলা, শিশু ও প্রতিবন্ধিদের জন্য বরাদ্ধ যে ৯টি সীট সেখানে ২ জন বয়স্ক লোক বসা ছিল। ১ নম্বর থেকে যেকয়জন মহিলা উঠেছিল তাদের মধ্যে কয়েকজন অগ্নি কন্যা ছিল। তারা গাড়ীতে উঠেই মহিলা সীটে বসা বয়স্ক লোক দুজনকে একটু ক্ষমতার জোরেই বলল, আপনার এ সীটে বসছেন কেন? চাচা মিয়া বলল, এই সীটে বসা যাবে না এমন কিছু তো লেখা নেই, বসলে অসুবিধা কোথায়? ব্যাস! আর যায় কোথায়, এক কথা, দুকথা এক সময় কথাকাটাকাটি। অগ্নি কন্যারা উত্তেজিত, চাচামিয়াও উত্তেজিত। চাচামিয়ার এককথা সামনে পিছনে পুরুসের সীটে যেকয়জন মহিলা বসেছে তাদেরকে আগে তুলে দিতে হবে। তারপর চাচামিয়া উঠবে। গাড়ীতে যেহেতু মেজরিটির দিক দিয়ে পুরুষের সংখ্যা বেশী, সুতরাং হ্যা জয় যুক্ত হয়েছে হ্যা জয়যুক্ত হয়েছে হ্যা জয়যুক্ত হয়েছে। এরমধ্যে আরেকজন তৃতীয় পক্ষের আর্বিভাব হল। তৃতীয় পক্ষ অগ্নিকন্যাকে উদ্দেশ্যে করে বলল, আমরাতো মেয়ে মানুষ দেখলে ইচ্ছে করেই সীট ছেড়ে দেই। আপনার বাপের বয়সি লোকটাকে সীট ছেড়ে দিতে বলছেন, আপনার লজ্জা করেনা। যত্তসব বেয়াদব মেয়ে মানুষ!! অগ্নিও প্রতিত্তোরে বলল তুই বেয়াদব। তৃতীয়পক্ষের লোকটি বলল আমি বেয়াদব তুই বেয়াদব, তোর মত আমার ঘরে দুইটা বউ আছে, হেইগুলানও তোর মত বেয়াদব। তাই চিন্তা করছি সব বেয়াদব গুলারে আমি বিয়া কইরা শাস্তি দিমু। এইবার গাড়ীর ভিতরে পিনপতন নিরবতা। নাবিস্কো স্টপিজে এসে অগ্নিকন্যা দুজন নেমে গেল। পাশ থেকে একজন বলে উঠল, ভাই এই দ্রব্যমূল্য উর্ধ্বগতির বাজারে দুইখান হাতি ঘরে রাইখা আরো বিয়া করবার চান? ভাই যুগে যুগে আমাদের দেশে যেন আপনার মত বিয়া কামলা লোক জন্মায়। আমরা আপনার সৎসাহসে ধন্য।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।