somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি রিভিউ- ২

০৪ ঠা আগস্ট, ২০০৭ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস্তে আস্তে কলেজে ভর্তির দিন কাছে আসতে থাকল। আমার অনেকদিনের ইচ্ছা নটরডেম কলেজে ভর্তি হবার। তাই নটরডেম কলেজের জন্যই বেশি পড়ালেখা করতে থাকলাম। রেজাল্টের কিছুদিন আগে বা পরে ঠিক মনে নাই, ঘোষনা আসল মার্কসের ভিত্তিতে কলেজে এডমিশন হবে। এই কারনে কিছুটা শান্তি পেলাম। কারন ভরসা ছিল নিজের নম্বরের উপর।


এর মধ্যে বড় ভাইয়ের গোটা বন্ধুমহলে পরিচিত হয়ে গেলাম। নতুনভাবে পরিচিত হলাম সোমেশ্বর অলির গ্রামের "মাটি" আপা, খুলনার রনা আপা, পন্‌চোগড়ের আনিচ ভাই, দুলাল দা রাজবাড়ি, আর ঢাকার বুশরা সাজিদ, ফোটন দা।
এর মধ্যে বুশরা সাজিদ হল ভাইয়াদের সাথে ফার্ষ্ট ক্লাস ফার্ষ্ট। কাকতালীয়ভাবে সেই বুশরা সাজিদের সাথে কথা হল এই কানাডা এসে। উনি এখন ইউনিভারসিটি অব আলবার্টাতে এমএসসি করছেন। ফোটন দার কথা অনেক বেশি মনে মনে পরে। কারন জগন্নাথ হলের সেই পুলিশী নির্যাতনের শিকার ফোটন দা কে নিয়ে অনেক কাহিনী হয়েছিল। সবাই ধারনা করেছিল উনি মারা গেছেন কিন্তু উনি মারা যান নি।


নটরডেম কলেজে চান্স হল, ভর্তি হতে গিয়েও নানা কারনে হয়ে উঠেনি। এর মধ্যে টাকা পয়সা আর বন্ধুমহল ছিল অন্যতম। আমার বন্ধুরা সবাই রাইফেলসে ভর্তি হয়েছিল। তাদের সাথে থাকার জন্য আমি ঢাকা কলেজেই ভর্তি হলাম। আর কলেজ শুরুর আগেই নতুন বাসায় উঠলাম বকশিবাজারে। আমরা সবাই খুশি বকশিবাজারে বাসা নিয়ে। কারনটা আমাদের কাছে গুরুত্বপূর্ন ছিল। আর সেটা হল বদরুননেছার কাছে বলে।

এরই মাঝে বড় ভাই ব্যস্ত হয়ে পড়ল তার ফাইনাল পরীক্ষা নিয়ে। আর আমরা ব্যস্ত হয়ে গেলাম কলেজ নিয়ে। কিছুদিন ক্লাস করে ঈদের ছুটিতে সবাই মিলে হৈ হুল্লোর করে বাড়িতে গেলাম ঈদ করতে।


আমার খুব করে পীড়া দেয় এই বাসে করে বাড়ি যাবার স্মৃতিটা। সেই ঈদে আইয়ুব বাচ্চুর "কষ্ট" ক্যাসেট টা রিলিজ হয়। আমার বড় ভাই সেই ক্যাসেটের ২টা কপি কিনে। একটা তার প্রেমিকাকে দেবার জন্য। বাসে করে যাবার সময়, আমরা একটা ক্যাসেট দিলাম গাড়ির সুপারভাইজারকে গাড়িতে বাজানোর জন্য। ক্যাসেটটা কিছুক্ষন চলার পরে গাড়ির বাকী যাত্রীরা আমাদেরকে অনেক বকা দিয়েছিল বাজে ক্যাসেট দেবার জন্য।


আমার এখনও সেই দিনগুলো চোখের সামনে ভাসে। সেই কথা মনে করলেই চোখটা ঝাপসা হয়ে আসে। ঈদটা হয়েছিল ফ্রেব্রুয়ারীর ২১ তারিখে। ২২ তারিখে দুপুরে আমার বড় ভাই উনার বন্ধুর বাড়ি থেকে ফিরল রাত ১০ টারও পরে। ক্লান্ত থাকার কারনে উনার সাথে আর বেশি কথা হয়নি সেই রাতে। ঘুমালাম একই রুমে। রাত ২ টা ২৫ মিনিটে হঠাৎ আমার ঘুম ভেঙ্গে গেল কেমন জানি একটা শব্দে। আমি উঠে লাইট জ্বালাতেই দেখি আমার বড় ভাই কেমন করছে। আমি অল্পক্ষন চেষ্টা করলাম উনার কি হয়েছে তা জানার জন্য উনি কোন কথাই বলতে পারেন নাই। ঈদের কারনে বাড়িতে সবাই ছিল। আমি দৌড়ে সবাইকে ডেকে আনার পরে আমার বড় ভাই আর মাত্র ১/২ মিনিট ছিল এই পৃথিবীতে। সব মিলে আমি ঘুম থেকে জাগার পরে উনি ৩/৪ মিনিট জীবিত ছিলেন। কার সাথে উনার জীবনের শেষ কথা হয়েছিল তা ঠিক আমি মনে করতে পারি না।
এখনও ফ্রেব্রুয়ারী মাস আসলে চোখ ঝাপসা হয়ে আসে। বাচ্চুর "কষ্ট" শুনলে কষ্ট লাগে, মনে পরে আগের সেই কথা স্মৃতিগুলো।

১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×