আমার প্রিয় পোস্ট

জেল হাজতে আমার তিন বিশ্ববিদ্যালয় শিক্ষক: দেশের স্বার্থে মুক্তি দিন

০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩০

শেয়ার করুন:                   Facebook

রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিনজন শিক্ষক -- দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিঊটন ও আবদূল্লা আল মামুন --আজ জরুরী আইন ভঙ্গের দায়ে দায়ের করা মামলায় আদালতে সারেনডারড করলে আদালত তাঁদের জেল হাজতে পাঠিয়ে দেন। তাঁরা মৌন মিছিলে যোগ দিয়েছিলেন শতশত শিক্ষকের সাথে এটাই তাঁদের অপরাধ। কিন্তু মাএ কয়েকজনকে আসামী করা হয়েছে । তাহলে মিছিেল আরো যারা ছিলেন তাঁরা কি জরুরী আইন ভঙ্গ করেননি?

তাঁরা তিনজনই আমার শিক্ষক । তাঁদেরকে আমি খুব কাছ থেকে জানি । এরমধ্যে দুলাল চন্দ্র বিশ্বাস আমার এমফিল সুপারভাইজার । মার্ষটাসে আমার থিসিষেরও সুপারভাইজার ছিলেন। এসব বলার কারণ হলো আমি কত কাছ থেকে তাঁদের জানি । এবং কেন এঁদের ছেড়ে দেয়া উচিত। এজন্য আমার শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের জীবন-দর্শনের কিছু অংশ তুলে ধরতে চাই।

১. তাঁর সকল আলোচনা কেন্দ্রে থাকে মানুষ ও মানুষের কল্যাণ সাধন । কীভাবে মানুষের কল্যান সাধন করা যায় এটাই তাঁর সকল গবেষণা ও চিন্তার বিষয়।

২. সকলেই তাঁর নিজ দেশকে ভালবাসেন । স্যাররের দেশপ্রেম এতটাই প্রবল যেকোন আলোচনার বেশীর ভাগ সময়ই দেশের কল্যাণ কীভাবে করা য়ায়, কীভাবে দুনীর্তি, ঘৃণ্য রাজনীতি থেকে মুক্তি পাওয়া যায় এসব বিষয়। তিনি কল্যাণকামী শাসনযন্ত্রের কথা সবসময় বলেন। ১১ জানুয়ারির পট পরিবর্তনের পর অনেক আশার কথা শুনিয়েছেন আমাকে। তিনি ভেবেছিলেন এবার তাঁর চিন্তা ও কর্মের ফল দেখতে পাবেন। কিন্তু যখন মামলায় জড়ানো হলো আমাকে তিনি বললেন, "যে দেশটার জন্য এত ভাবি, যেখানে কোনদিন কোন অপরাধ করিনি, সেদেশে আমাকে জেলে যেতে হবে !"

৩. তিনি মানুষ হিসেবে অত্যান্ত ঊদার ও সাহায্য-প্রবণ । কেঊ কোন বিষয়ে সাহায্য চাইলে না বলতে জানেন না । এমন কি, যে তাঁর কয়দিন আগেও ক্ষতি করেছে এমন কেউ তাঁর কাছে কোন সাহায্য চাইলে তার জন্য প্রানপণ সাহায্য করার চেষ্টা করেছেন -এমন ঘটনাও দেখেছি খুব কাছ থেকে। এজন্য আমরা ছাএরা বলি 'দুলাল স্যারের অভিধানে 'না' শব্দটি নেই। এসব গুণাবলীর কারণেই তাঁর জেল হাজতে যাওয়ার খবর শুনে স্যারের পুরাতন ছাত্রদেরকেও কাঁদতে দেখেছি। শিক্ষক মারা গেলে ছাত্ররা কাঁদে, কিন্তু জেলে গেলে কোন পুরোনো ছাত্র কাঁদে তা আমার জানা নেই।

এসব শিক্ষক জাতির মুল্যবান সম্পদ । এসব সম্পদ রক্ষা করা রাষ্টের দায়িত্ব । এদের জেলে রাখলে জাতির জন্য অনেক ক্ষতি হবে। দেশ তাঁদের চিন্তা ও গবেষণা থেকে বঞ্চিত হবে। তাই জাতির প্রয়োজনে আমার ও জাতির এসব শিক্ষকদের মুক্তি দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচিছ।

 

 

  • ৯ টি মন্তব্য
  • ১৬৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪১
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: আমিও তাঁদের হতভাগা এক ছাত্র। মনে মনে শুধুই কাঁদছি।
২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫২
comment by: নাজিরুল হক বলেছেন: হ মুক্তি দেয়া হোক।
৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১২
comment by: সোনার বাংলা বলেছেন: কেন ভাই?
অন্যায় করলে কি বিচার হবে না?


৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৬
comment by: সাইফুর বলেছেন: শিক্ষকরা কেন যে রাজনীতি করেন বুঝি না..অন্যায় না করলে মুক্তি, আর অন্যায় করলে শাস্তি দাবি করছি..
৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৮
comment by: আমি মাহমুদ বলেছেন: পুরো বাংলাদেশের-ই মুক্তি চাই !
শিক্ষকদের জন্য আন্তরিক শুভ কামনা থাকলো।
৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৭
comment by: শামীম আহেমদ বলেছেন: ভাইজান আপনার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। অভিযুক্ত বা গ্রেফতার হবার মানেই দোষী হয়ে যাওয়া নয়। আপনি আপনার স্যারদের চিনেন আমরাতো তাদের চিনিনা। এবার চিনতে দিন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি তিনি নির্দোষ প্রমানিত হয়ে ছাড়া পেয়ে বের হয়ে আসেন তাহলে তাদেরই ভাবমূর্তি উজ্বল হবে। নইলে এমনওতো অনেক বিষয় প্রকাশিত হতে পারে যা আপনার জানা ছিলোনা। বিচার হবার আগেই নির্দোষ দাবী সস্তা রাজনৈতিক শ্লোগান। বরংচ তারা যাতে সুবিচার পায় তার জন্য প্রচেষ্টা চালান।
৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৮
comment by: অবজারভার বলেছেন: সকল মানুষ ন্যায়বিচার পাক।
৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০২
comment by: শাওন খান বলেছেন: দ্বায়িত্বহীন কাজের দ্বায়িত্বতো নিতেই হবে, শিক্ষক বলে তারা তো আইন আর সামাজিক দ্বায়িত্ববোধের উর্ধ্বে নন। তবে মনে রাখতে হবে এইধরনের শিক্ষকের সংখ্যা খুব বেশী নয়।
৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৪
comment by: দলছুট বলেছেন: শাওন খান, শামীম আহেমদ, সোনার বাংলা - সহমত ।

''তাঁরা মৌন মিছিলে যোগ দিয়েছিলেন শতশত শিক্ষকের সাথে এটাই তাঁদের অপরাধ।'' অবশ্যই অপরাধি। শিক্ষক বলে কি তারা আইনের উপরে? যা ইচ্ছা করবে? যে ছাএগুলি তাদের জন্য জেলে যাবে তারা কখনই সরকারি চাকরি পাবে না কেননা এটা ফৌজদারি মামলা। তাদের নিচ স্বার্থ উদ্বারের জন্য তারা ছাএদের জিবন নষ্ট করল। অবশ্যই শিক্ষকরা জাতির মুল্যবান সম্পদ .... কিন্তু এদের মত শিক্ষক কাম্য না।

 



 

comment by:
সাংবাদিক ও গবেষক

আমি জাত সাংবাদিক। বাংলাদেশের সংবাদ সংস্থা United News of Bangladesh(UNB)এর ইংরেজী সার্ভিসে সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি ইউকের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪৮৯৩