somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্টুনিষ্ট এর চেয়ে কার্টুন-বিরোধিরা নবীজির অবমাননা করছে বেশী

১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


র্ধমীয় বিশ্বাস ও ধর্মীয় অনুভূিত উভয়ই মনস্তািত্বক কাঠামোয় সৃষ্ট ও পুষ্ট । কারো ধর্মীয় বিষয়ে আঘাত করা কারো জন্যই সঠিক বা ঠিক নয় । প্রথম আলোর ফ্রিল্যান্স কার্টুনিষ্ট আরিফুর রহমান কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়েছে বা দেয়নি আমি সে বিতর্ক তুলতে যাচ্ছি না । তবে বর্তমানে বাংলাদেশের অনেকে এ ঘটনাকে ধর্মীয় অনুভুতিতে আাঘাত হিসেবে যে মনে করছেন তাতে কোন সন্দেহ নেই। যারা তার কার্টুন প্রকাশকে হযরত মুহাম্মদ (স:) কে অবমাননা হিসেবে মনে করছেন এবং এ নিয়ে বিভিন্ন বক্তৃতা-বিবৃতি করে নবীজিকে সম্মান দিতে চাচেছন সেসব কার্টুন-বিরোধিরা প্রকৃত হিসেবে উক্ত কার্টুনিষ্ট এর চেয়ে নবীজির অবমাননা করার জায়গা করে দিচেছন বা এক অর্থে বেশী অবমাননা করছেন বলে আমার পরিসংখ্যান সে দিকে কথা বলে। কীভাবে ? আমি বিষয়টির স্পষট করার জন্য প্রথমে একটি বাস্তব গল্পের (মজার)অবতারণা করতে চাই।

'আমার র্পাশ্ববর্তী গ্রামে একজন পানিতে বেশিরভাগ সময় কাটাতো আর আওয়াজ করত এজন্য তার প্রতিবেশীরা তাকে কোলা (কোলা স্হানীয় শব্দ, এর অর্থ কুনো ব্যাঙ) বলে ডাকতো । বিষয়টিকে সে তার জন্য অবমাননাকর মনে করল। এনিয়ে তার পরিবারের সাথে আলোচনা করল যে "কোলা" নাম ঘুচানোর জন্য কী করা যায়। সিদ্ধান্ত নিল যে "কোলা" নামটি বাদ দেয়ার জন্য নিজ গ্রাম ও পাশ্ববর্তী গ্রামের মুরূববীদের তার বাসায় দাওয়াত দিবেন এবং অনুরোধ করবেন যেন আর তাকে "ফজলু কোলা" বলে কেউ না ডাকে। নিমম্ন্ত্রণ পেয়ে দুই গ্রামের মুরুব্বীরা যখন তার বাড়িতে আসতেছিলেন তখন গ্রামের লোকজন জিজ্ঞেস করে কোথায় যাওয়া হচেছ এবং কেন যাওয়া হচ্ছে ? মুরুব্বীরা জানায় "ফজলু কোলা"র বাড়ি যাচ্ছি তার নামের সাথে কোলা শব্দটি বাদ দেয়ার জন্য। কী ঘটল ? ঘটনা তার হিতে বিপরীত হল । কেমন করে? গ্রামবাসীর কাছে আলোচনার বিষয়ব্স্তু হলো 'কোলা' নামটি। যে জানত না সেও জেনে গেল, ছড়িয়ে পড়লো গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের মুখে মুখে । আজও তাদের গোষ্ঠীর সকলের নামের পরে "কোলা" টাইটেলটি লাগানো হয়।

বর্তমানে প্রযুক্তি ও বিভিন্ন হাইব্রিড মিডিয়ার বদৌলতে যেকোন ঘটনা ঘটার সাথে সাথে সকলের কাছে পৌঁছে যাচ্ছে। প্রতিক্রিয়াও হচেছ দ্রুত। তবে কার্টুনটি প্রকাশের পর সেই দৈনিকের মোট পাঠকের সামান্য অংশ পড়েছে। কিন্তু যখন প্রতিবাদ ও সরকারের প্রেস নোট জারী হতে থাকে তখন তা দেশী-বিদেশী সকল মিডিয়ার মাধেমে সকলে জেনে যায় এবং জানতে চায় আসলে ঐ কাটুনে কী লেখা আছে । অর্থ দাড়ায় কার্টুন বিরোধীরা বেশীজনকে পড়ার সুযোগ করে নবীজিকে বেশী অবমাননা করার সুযোগ করে দিয়েছে আর কিছু লোক এ নিয়ে মাতামাতি শুরু করে বিভিন্ন ফায়দা নিচ্ছে। বিশেষ ফায়দা নেয়ার জন্য মুল জায়গা থেকে সরে গিয়ে বিভিন্ন ব্ক্তব্য-বিবৃতি দিচ্ছে । নবীজির সম্মান রক্ষা তাদের মুল উদ্দেশ্য নয়, ভিন্ন উদ্দেশ্য বাসতবায়নের জন্যই এসব ব্ক্তব্য-বিবৃতি ও সমাবেশ করা হচেছ কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।
মুলত: কার্টুনিষ্ট এর চেয়ে কার্টুন-বিরোধিরা নবীজির অবমাননা করছে বেশী বলে আমার মণন হচ্ছে।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×