কলম্বিয়া ৩০ জুন (মিডিয়া ফর মিডিয়া)- প্রায় কয়েক বছর পূর্বে একটি টিভি সিরিয়ালে দেখিয়েছিল চোর বাড়িতে চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছে৷ হুবহু সেই সিরিয়ালের বাস্তব রুপ দেখা গেল কলম্বিয়াতে৷
কলম্বিয়ার একটি ঘরে চুরি করতে এসে
ক্লান্ত হয়ে চোর ঘুমিয়ে পড়ে৷ সকালবেলা মালিক চোরকে আলমারীতে শুতে দেখে পুলিশে খবর দেয়৷
পুলিশ এসে গ্রেফতার করার সময় তার ঘুম ভাঙ্গে৷ কলম্বিয়ার বারানকবীলা পুলিশ সূত্রে এ খবর পাওয়া গেছে৷ ২৪ বছর বয়স্ক চোরটি গভীর রাতে দেওয়ালে গর্ত করে ঘরে ঢোকে৷
দেওয়ালে গর্ত করতে গিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়ে৷ এরপর মাঝরাতে সমস্ত জিনিষপত্র নিয়ে নেওয়াও হয়ে যায় চোরের৷ কিন্তু আচমকা এরপর খুব ঘুম এসে যায়৷সকালবেলা চুরির ব্যাপার জানতে পেরে ঘরে দেখতে আসেন কী কী জিনিষ চুরি হয়েছে৷ সে সময় ঘরের মালিক মালের সঙ্গে আলমারীতে চোরকে ঘুমাতে দেখেন৷
ইতিমধ্যে আশেপাশে চোর ধরা পড়ার খবর পেয়ে প্রতিবেশীরা জড়ো হয়েছিল উত্তম-মধ্যম ধোলাই দেয়ার জন্য৷ কিন্তু ঘরের মালিক তাদের হাত থেকে বাঁচিয়ে চোরকে পুলিশের হাতে তুলে দেন৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

