বারিষ্টার তানিয়া আমীর আসলে কী বলেছে বায়তুল মোকাররম মসজিদ ও মুসুল্লিদের সম্পর্কে তা সঠিকভাবে জানতে পারিনি তবে তার বক্তব্যের প্রতিবাদ পাছ্ছি।দেখুন: Click This Link
আবার ধমীয় উত্তেজনা শুরু হইল নাকি? আসলে কী বলেছে তা. আমীর?
কেননা বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি ও তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ হযরত মওলানা যাইনুল আবেদীন বলেছেন
বারিষ্টার তানিয়া আমীর মহিলা মানুষ ,তিনি তো মসজিদে যান না। মসজিদ সম্পর্কে তার ধারনাই নাই। অথচ তিনি বায়তুল মোকাররম মসজিদ ও মুসুল্লিদের সম্পর্কে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন।
মওলানা যাইনুল আবেদীন বলেন তিনি যদি আগামী জুম্মাবারের(শুক্রবার) মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তার পরিণতি হবে দাউদ হায়দার ও তসলিমা নাসরিনের চেয়েও জঘন্য। তিনি তা. আমীরকে এদেশ থেকে বহিস্কার করারও দাবি জানান।
আজ রবিবার বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত সমাজ উন্নয়নে ইমামদের ভূমিকা শীর্ষক ফরিদপুরের আঞ্চলিক সমাবেশে মওলানা যাইনুল আবেদীন এসব কথা বলেছেন।
দ্রষ্টব্য: ফরিদপুর থেকে পাওয়া
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


