আমার প্রিয় পোস্ট
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- প্রাইভেট কার বান্ধব পরিবহন পরিকল্পনা কী এবং কার স্বার্থে - সৈয়দ সাইফুল আলম শোভন
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- বাংলাদেশী ওয়েবসাইট হ্যাকিং : কী ঘটতে পারে সামনে? আপডেটেড - ফিউশন ফাইভ
- নোয়াখালী ওয়েবের মতো র্যাবের ওয়েবসাইট হ্যাকিং - ইকবাল হোসেন মজনু
- তথ্য জানার অধিকার সবারই আছে - ফিউশন ফাইভ
- একাত্তরে মীর কাশেম আলী : উতসর্গ আমি সাগর - অমি রহমান পিয়াল
- বাংলা বানান পরীক্ষক ১.৩.১ - jewelosman
- অমর্যাদাকর বিজ্ঞাপনগুলো বন্ধ করা উচিত, ভাল বিজ্ঞাপনগুলোকে পুরস্কার দেয়া উচিত - বাঙাল যুবক
- সাংবাদিক নামের আজিব জীবগুলোর জন্য মমতা ( আরিফ জেবতিক) - আরিফ জেবতিক
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- সামহয়ারের পোস্ট - কত ধরনের ও কি কি....সবিস্তারে বর্ণনা....অবশ্যই দেখুন..... - নাফিস ইফতেখার
- বন্দুকযুদ্ধ নয়, র্যাব ওদের হত্যা করেছে প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে অধিকারের রির্পোট - ছটিক মাহমুদ
- ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ ঠাকুর - একটি অহেতুক বিতর্কের জবাব - সু-শান্ত
- রবীন্দ্রনাথও মানুষ ছিলেন। - নাজিম উদদীন
- Freelance বা work outsourcing সম্পর্কে জেনে রাখা ভালো কারন ওয়াইম্যাক্স আসছে - েবনাম
- বিশ্বের কোথাও কি ইসলামী রাষ্ট্র আছে ? - ছটিক মাহমুদ
- কার্টুনিষ্ট এর চেয়ে কার্টুন-বিরোধিরা নবীজির অবমাননা করছে বেশী - ছটিক মাহমুদ
- জেল হাজতে আমার তিন বিশ্ববিদ্যালয় শিক্ষক: দেশের স্বার্থে মুক্তি দিন - ছটিক মাহমুদ
- প্রচার-বিমূখ কবির 'বর্ধিষ্নু এপিটাফ': দ্রোহ, ব্যঙ্গ মিশ্রিত ইঙ্গিতময় শিষ্ট উচ্চরণের কবিতাভূমি - ছটিক মাহমুদ
- যায়যায়দিন থেকে শফিক রেহমানের পদত্যাগ ও তার ব্যর্থ যাযাদি ইতিহাস - ছটিক মাহমুদ
- An incredible love story - ছটিক মাহমুদ
- সংবাদপত্রের মর্গ বা নিউজ লাইব্রেরীঃ পর্যালোচনা -১ - ছটিক মাহমুদ
- 'সংবাদপত্রের মর্গ বা নিউজ লাইব্রেরীঃ পর্যালোচনা (২য় কিস্তি) - ছটিক মাহমুদ
- Nor any drop to drink - ছটিক মাহমুদ
- সংবাদপত্রের মর্গ বা নিউজ লাইব্রেরীঃ পর্যালোচনা (সমাপ্ত) - ছটিক মাহমুদ
- আন্তঃগ্রন্থাগার তথ্য সহভাগিতাঃ বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে একটি পর্যালোচনা - ছটিক মাহমুদ
নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই-ই-চাই
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৩
নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই লেখাটি অত্যন্ত মানবিক আবেদনধর্মী।
কুমিল্লার চৌদ্দগ্রামের পন্চান্ন বছরের হতভাগ্য রিক্সাচালক আব্দুর রশিদকে যেভাবে হত্যা করা হয়েছে তা বেদনাদায়কই নয় তা নগ্ন ও নৃশংসতার মৌলিক উদাহারণ। আমরা এর অবসান চাই-ই-চাই। কিন্তু কীভাবে? বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দিতেই হবে। কিন্তু যে পরিবারের দু'-বেলা দু'মুঠো ভাত জুটেনা, নুন আনতে গিয়ে পানতা থাকেনা সে পরিবারের পক্ষে মামলা করা বা মামলা পরিচালনার জন্য অর্থ খরচ করা অসম্ভব একটা ব্যাপার। আর নির্যাতনকারী/হত্যাকারীগণ এজন্য পার পেয়ে যায়! তাই আমরা ব্লগাররা কি এগিয়ে আসতে পারিনা এ পরিবারটির সাহায্যে ? বা আইনগত সহায়তা দিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে পারি না? আমরা একযোগে কাজ করলে সবই পারি। কেননা, ব্লগাররা এর আগে এমন নজির রেখেছেন। তাই আসুন আমরা এগিয়ে আসি এ পরিবারটির সাহায্যে, জানিয়ে দেই বন্ঞিত, নির্যাতিত ও হতভাগ্যদের হাতও অনেক শক্ত। অপরাধ করে পার পাওয়া যায় না। এজন্য আমি এখানে সংক্ষিপ্ত কিছু প্রস্তাব রাখছি।
১. ব্লগারদের নিয়ে একটা কমিটি গঠন করা;
২. প্রথমে পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করা;
৩. মামলা করা ও তা পরিচালনা করার জন্য ফান্ড সংগ্রহ করা ও
৪. ঘটনাটি গণমাধ্যমে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
আমরা কীভাবে এমন নৃশংসতার অবসান ঘটাতে পারি এ বিষয়ে আপনার মতামত দিন। ধন্যবাদ।
সাংবাদিক বলেছেন:
'সাংবাদিক' - মুক্ত মনের প্রতিচ্ছবিহাটি হাটি পা করে পথ চলতে শুরু করেছে নতুন গ্রুপ 'সাংবাদিক' এর। সুচিন্তিত মতামত প্রকাশকারী ব্লগারদের এই গ্রুপে স্বাগতম জানাই। আমাদের ডাকে সাড়া দিয়ে যরা ঐকবদ্ধ্য হয়েছে, তাদের জানাই অভিনন্দন ও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা যা দেখি তাই লেখি কারণ আমাদের চোখ সবসময় প্রস্তুত সত্য উদঘাটনে আর আমাদের হাত সব সময় প্রস্তুত সত্য প্রকাশে। তো আর দেরী কেন? যদি হোন সাহসী সাংবাদিক, লেখক কিংবা সমমনা ব্যক্তি, তবে এক্ষুণিই ঐক্যবদ্ধ হোন আমাদের সাথে। সদস্যপদ গ্রহণ করুন আমরা তো আছিই আপনার সাথে। আর হ্যাঁ, আরেকটি শুভ সংবাদ হচ্ছে শীঘ্রই আত্মপ্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক মানের নিউজ পোভাইডার সার্ভিস ইউকে বিডি নিউজ। ইতিমধ্যে এই কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশী সাংবাদিকরা। এ ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য ও পরামশ আমাদের কাম্য। আমাদের কাছে মেইল করুন :
শুভ হোক আপনাদের প্রতিটি ক্ষণ।
সাংবাদিক গ্রুপের জন্য ক্লিক করুন : http://www.somewhereinblog.net/group/Sangbadik


















"কিন্তু যে পরিবারের দু'-বেলা দু'মুঠো ভাত জুটেনা, নুন আনতে গিয়ে পানতা থাকেনা সে পরিবারের পক্ষে মামলা করা বা মামলা পরিচালনার জন্য অর্থ খরচ করা অসম্ভব একটা ব্যাপার। আর নির্যাতনকারী/হত্যাকারীগণ এজন্য পার পেয়ে যায়!"
- হত্যাকারীদের কারসাজিতে নিহত আব্দুর রশিদের পরিবার থানায় হত্যা মামলার পরিবর্তে "অস্বাভাবিক মৃত্যু"র মামলা দায়ের করেছে। অর্থের লোভে করে থাকলে আমরা আর্থিক সাহায্য দিয়ে তাঁদের সত্যের পথে দাঁড় করাতে পারতাম। খুস সম্ভবত এখানে অর্থের চেয়ে হুমকী ও চোখ রাঙ্গানীর ভূমিকা বড় ছিলো। তবে আপনার প্রস্তাব অনুযায়ী কমিটি গঠন হলে সত্য উদঘাটন সহজ হবে।
ভয় অথবা অর্থলোভ যে কারনেই হোক, পরিবার কতৃর্ক দায়েরকৃত "অস্বাভাবিক মৃত্যু" মামাল জানার পর আমি হত্যা মামলা দায়ের করতে চেয়েছিলাম। আইনগত জটীলতার কারনে তা সম্ভব নয়। এক্ষেত্রে শুধুমাত্র পরিবার অথবা রাষ্ট্র মৃতের পক্ষে মামলা করার অধিকার রাখে।
অসু্য চক্র যখন এধরনের হীন পরিকল্পনা করে, তারা সব কিছু জেনে, সুনিপুন ভাবেই করতে চেষ্টা করে যেন ন্যায় বিচারের পথ বন্ধ হয়ে যায়।
তারপরও, আমরা সকলে মিলে চেষ্টা করলে কিছু একটা করা সম্ভব বলে বিশ্বাস করি। উপরে উল্লেখিত পরিকল্পনা বাস্তবায়নে আপনি(অথবা আর কেউ) উদ্যোগ নিয়ে এগিয়ে এলে যাথাসাধ্য সহযোগিতা করবো।
পোস্টের জন্য ধন্যবাদ।