ফরসা গাল তার টকটকে লাল হয়ে যাবে,আপেলের মতন
আরক্ত-দু'মুহুর্ত যদি কথা বলো ওর সাথে!
আর ভীষণ নির্লিপ্ত,আর গম্ভীরও,-এবং চুপচাপ-
কোন হৈচৈ নেই-কোন দুষ্টুমী নেই একেবারে!
আমার কষ্টগুলো মিছিলে দাঁড়িয়ে শ্লোগান দিতে পারে না,
তোমাদের কোন সুবিখ্যাত নেতার মতো-
জনসমাবেশে বক্তৃতা দিতে পারে না আঙুল নেড়ে নেড়ে
ধূমায়িত চায়ের কাপ হাতে তর্ক করতে পারে না ঘন্টার পর ঘন্টা,
আমার কষ্টগুলো স্পষ্ট করে জানানও দিতে পারে না তার-
অভিযোগ,আনুযোগ!কেবলই সে হাসে মিটিমিটি,চুপচাপ!
আর হাসাতেও জানে -আমার শত্রুর মুখে হাসি!
আর জানে-
হঠাৎ আমার বুকের পাঁজর দরোজা খুলে ঢুকে যেতে বুকে
তারপর অন্ধ অভিমানী মেয়ের মতো
আমার হৃদপিন্ডে আঘাতে আঘাতে তার সব অভিমান
তার সব কান্না ঢেলে দিতে-আমাকে কাঁদিয়ে
তারপর সেও ডুকরে কেঁদে উঠে!
একেবারে আমার ছেলেবেলার মতন!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



