আমার প্রিয় পোস্ট

চিন্তায় আছে আইজ উদ্দিন

আসুন পরিচিত হই আওয়ামী যুদ্ধাপরাধীর সাথে.......

০৪ ঠা মার্চ, ২০১০ বিকাল ৫:৫৮

শেয়ারঃ
0 0 0

একাত্তরে শতাধিক সংখ্যালঘু হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলীর বিরুদ্ধে।

ওই উপজেলার কৃষ্ণপুর গ্রামের হরি দাস রায় হবিগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, একাত্তরে রাজাকার বাহিনীর কমান্ডার হিসেবে হিন্দু সম্প্রদায়ের ১২৭ জনকে হত্যায় জড়িত ছিলেন লিয়াকত আলী।

মামলায় লিয়াকত ছাড়াও আরো সাতজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় বাদির সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা।

মামলায় বলা হয়, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর ভোররাতে আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কৃষ্ণপুর গ্রাম ঘেরাও করে হিন্দু সম্প্রদায়ের ১২৮ জনকে এক সারিতে দাঁড় করিয়ে গুলি চালায়; এতে ১২৭ জন নিহত হয়।

বাদি জানান, সেদিনের ১২৮ জনের মধ্যে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হলেন তিনি।

আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য আবুল হাশেম মোল্লা মাসুম সাংবাদিকদের জানান, একাত্তরে লিয়াকত রাজাকার বাহিনীর সঙ্গে যুক্ত ছিলো।

তিনি বলেন, "১৯৬৭ সালে কৃষ্ণপুর গ্রামে একটি ডাকাতির ঘটনায় লিয়াকত আলীর বাবাসহ তার কয়েকজন আত্মীয়ের পাঁচ বছর সাজা হয়েছিলো। এর প্রতিশোধ নিতে রাজাকার বাহিনী নিয়ে লিয়াকত আলী ওই হত্যাকাণ্ড ঘটায়।"

হরি দাসের মামলার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জিলু মিয়া, ক্ষিতিশ গোপ প্রমুখ।

এ বিষয়ে লিয়াকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। লিয়াকত প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগে আছেন বলে স্থানীয়রা জানায়।

বিডিনিউজ২৪.কম

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৮
স্পুতনিক বলেছেন: সর্সের ভিতরে ভূত !!!!!!!!!!!!!
৩. ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৩
যোগী বলেছেন: স্পুতনিক বলেছেন: সর্সের ভিতরে ভূত


যেমন ছাত্রলীগের ভিতরে শিবির
০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: যোগী ঠাকুর কি সব সময় শিবির শিবির ধ্যান করেন নাকি ?

৪. ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪২
জাতীয়তাবাদী শুভ বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার শুরু হলে এইরকম আরো কত খবর বের হয় সেটাই দেখার বিষয়...আমরা তো শুধু যুদ্ধাপরাধ বলতে শুধু 'রাজাকারদের' বুঝি...এসব জেনেই আওয়ামী লীগ এই ইস্যু নিয়ে রাজনীতি করছে কারন এটা ঝুলিয়ে রাখা যাবে অনেকদিন এবং বোকা জনগনকে আরো বোকা বানাবে তারা...
০৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৩২

লেখক বলেছেন: সহমত।

৫. ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
যোগী বলেছেন: লেখক বলেছেন: যোগী ঠাকুর কি সব সময় শিবির শিবির ধ্যান করেন নাকি



হ্যা রে ভাই দেশটা যে কবে শিবির মুক্ত হবে, তবেই রক্ষা পাবে জাতী । অবশ্য শিবির শুধু জাতিরই শত্রু না শিবির ইসলামেরও শত্রু।
৬. ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০০
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: আমি আশ্চর্য হই ইসলামের পক্ষে বা আ: লীগের বিরোদ্ধে লিখলেই বলা হয় শিবির। শিবির ছাড়া আর কেউ কি ইসলামী আন্দোলন করে না ?
৭. ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১১
সাহায্যপ্রাপ্ত বলেছেন: যোগী বলেছেন: হ্যা রে ভাই দেশটা যে কবে শিবির মুক্ত হবে, তবেই রক্ষা পাবে জাতী । অবশ্য শিবির শুধু জাতিরই শত্রু না শিবির ইসলামেরও শত্রু।

জাতি সেইদিন ই রক্ষা পাবে যেদিন সে নিজের মধ্যকার চরিত্রহীন লোকদের কে ক্ষমতার আসন থেকে সরাতে পারবে. তা না হলে লাঞ্ছনা আর দুর্দশা এই জাতির পিছু ছাড়বে না. উপলব্ধি করার জন্য সুরা আল বাকারার ৬১ নং আয়াতের তাফসিরদেখুন.

কেউ মনগড়া কথা বলে এই দুনিয়ায় পার পেয়ে যেতে পারে. কিন্তু সে যেন মৃত্যুর পর আল্লাহর সামনে দাড়ানোর জন্য তৈরী থাকে.
৮. ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
মারুফ সৈকত বলেছেন: এতদিন তো শুনে এসেছি যুদ্ধাপরাধী মানেই জামায়াতের নেতা-কর্মীরা। এখন দেখছি যুদ্ধাপরাধী আ'লীগেও আছে! আরও অপেক্ষায় রইলাম...
৯. ০৪ ঠা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫২
সিটিজি৪বিডি বলেছেন: ওনার কোন বিচার হবে না কারন ওনি এখন মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্ত।
১০. ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ৮:১৭
মামুন বিদ্রোহী বলেছেন: যেমন ছাত্রলীগের ভিতরে শিবির
১১. ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ৯:৪৪
অন্তীম বলেছেন:
এদের নেতারাই আবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ?
এদের নেতারাই আবার সংখ্যালঘুদের রক্ষাকারী সাজেন?
এরাই আবার অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন ?

এইসব শুয়রের বাচ্চাকে াছায় বাশ দিয়ে চৌরাস্তায় দাড় করিয়ে দেওয়া উচিত।
১২. ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪১
চন্দন বলেছেন: অন্তীম বলেছেন:
এদের নেতারাই আবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ?
এদের নেতারাই আবার সংখ্যালঘুদের রক্ষাকারী সাজেন?
এরাই আবার অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন ?

 

মোট সময় লেগেছে ০.৯১৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালবাসি লেখালেখি
লেখা আমার পেশা ও নেশা
ঘৃনা করি হলুদ সাংবাদিকতা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই