somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেক-আপ

০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রেক-আপ

হয়। বেশীর ভাগ রিলেশন শিপ এখন গড়ে উঠে এখন একটা মোহে পড়ে, প্রথমে কেউই বুঝে না কি করছে বা কি হচ্ছে! পরে একটা রিলেশন শিপে গভীর ভাবে ঢুকে যাবার পর তাল ফিরে পায়, হায় হায় কি হয়ে গেল? আমার সাথে ওর তো অনেক অমিল, আমাদের ফ্যামিলি তো মেনে নিবে না, এই রিলেশন শিপের ভবিষ্যত নাই, এই সব চিন্তা ভাবনার ফলেই সমস্যার সূচনা হয়। এবং একটা সময় এইটা ব্রেক-আপ এ রূপ নেয়। ব্রেক-আপ জিনিসটাও এখন অনেক অন্যরকম, ইটস লাইক ফাইট ; একজন হারবে একজন জিতবে। যে Looser সে পস্তাবে আর যে জিতেছে সে অন্য একজনের হাত ধরে চলে যাবে sad যদিও আমার মতে দুইজনই লুসার কারণ রিলেশন শিপ টিকিয়ে রাখতে তারা ব্যর্থ হয়েছে। এইবার পোস্টের আসল কথায় আসি, এইরকম ব্রেক-আপ ঘটলে মানুষ অনেক আপসেট হয়ে যায়, দিশেহারা হয়ে টিনেজার রা অনেক উলটা পালটা কাজ করে বসে। এখন এক নজরে কয়েকটা পদ্ধতি দেখে নেই কি করলে এই ব্রেক-আপ পরবর্তী সময়টা নিজেকে ভালো রাখতে পারবেন।

১ / প্রথমে চিন্তে করুন টপ-টু-বটম কি কি কারণে আপনাদের ব্রেক-আপ হয়েছে, অনেক সময় দেখবেন কোনো যথাযথ কারণ পাচ্ছেন না। তবে একটা না একটা কারণ অবশ্যই আছে ভালো মতো চিন্তা করলেই পেয়ে যাবেন। পজেটিভলি দেখুন আপনারা একসাথে যতদিন ছিলেন ভালো ছিলেন, তবে আপনাদের থাকাটা ভবিষ্যতের জন্য ভালো না হওয়াতেই আপনারা আলাদা হয়েছেন। আজ হোক কাল হোক এটা হবেই যদি আপনাদের ভিশন এক না হয়ে থাকে।

২ / যদি ব্রেক-আপ টা আপনার সিদ্ধান্ত হয়ে থাক তবে এটা নিয়ে আর ভাবার কোনো দরকার নেই। আপনি মন থেকে যেটা চেয়েছেন সেটাই করেছেন, এইটাকে আবেগ দিয়ে মেপে যদি ফিরে যাবার চিন্তা করেন তাহলে অনেক বড়ো ভুল করবেন। তাই যা করেছেন ভালো করেছেন এটা ভেবে এগিয়ে চলুন। মনে রাখবেন আপনি হয়তোবা চাইলেও তার সাথে এখন থাকতে পারবেন, তবে সেটা আপনার নিজের জন্যেই ভালো হবে না।

৩ / ভুলেও ব্রেক-আপ করে কোনো প্রকার যোগাযোগের চেষ্টা করবেন না, নো ফেসবুকিং, নো আই-এম, নো টেক্সট, নো ভয়েস কল। যতদিন না আপনি নিজেকে নরমাল না করতে পারবেন ততদিন কষ্ট করে হলেও যোগাযোগ বন্ধ রাখুন। কারণ যোগাযোগ করলেই দেখবেন একপক্ষ একটু রোমান্টিক হয়ে যাবে, তাই পুরোপুরি এভয়েড করূন সব ধরণের কন্ট্যাক্ট। যদি খুব জরূরী কিছু বলার থাকে নোটস, পড়াশোনা এইসব নিয়ে তাহলে সেই সীমাটা ততটুকের ভিতরেই রাখুন এর বেশী না।

৪ / ব্রেক-আপ করার পর অনেক ভাবেই মনে হতে পারে আমরা একসাথে থাকতে পারি নি কি হয়েছে? আমরা তো ভালো ফ্রেন্ড ছিলাম, তাই ফ্রেন্ড থাকি। ভুলেও না, ফ্রেন্ডশীপের চিন্তা করবেন না। একবার আলাদা হয়েছেন ব্যস পুরো সব রিলেশন শিপ কাট করে ফেলুন। মনে রাখবেন কখনই সেই আগের ফ্রেন্ড হতে পারবেন না, এটা শুধু আপনার জন্য একটা বার্ডেন হয়েই থাকবে। সো নো গুড অফ বিইং ফ্রেন্ডস, ওয়ান্স ইট'স ডান।

৫ / বি ক্রিয়েটিভ, সবার মধ্যে কিছু না কিছু করার প্রবণতা থাকে, সেটার পিছনে সময় দিন। দেখবেন খুব ভালো কিছু করতে পারছেন। খাতা খুলে ছবি আকুন - যা ইচ্ছা, লিখুন - কবিতা, গল্প হোয়াটএভার, ইভেন মাথায় কিছু না আসলে নিজের নামটাই সুন্দর করে লিখন, দেখবেন লেখার অনেক গুলো স্টাইল আপনি আবিষ্কার করে ফেলেছেন। বাগান করার শখ থাকলে সেটা করুন, কোনো কিছু পোষার ইচ্ছা থাকলে সেটা করুন, নিজের সাথে কথা বলুন - নিজেকে বলতে পারেন, ইট'স ওভার নাউ টাইম টু মুভ অন, বিভিন্ন ইন্সপায়ার হবার মতো কথা বলে নিজের আত্নবিশ্বাস বাড়িয়ে তুলুন। গুছানোর কাজটা করেও খুব ভালো সময় কাটবে, নিজের ঘর গুছান, পড়ার টেবিল সুন্দর করে গুছাতে পারেন, এসময় ভাবতে পারেন যে আপনার লাইফ টাকেই আবার নিজে হাতে গুচ্ছাছেন।

"It's a new world - it's a new start
It's alive with the beating of young hearts"

৬ / বন্ধুদের এসময় সবচেয়ে আপন করে নিন, ওদের সাথে সব কিছু শেয়ার করুন। আড্ডা দিন চুটিয়ে, রেস্টুরেন্টে যান খাওয়া দাওয়া করুন, পারলে দূরে কোথাও ঘুরে আসুন, ছবি তুলুন মনের মত। তবে নতুন একটা রিলেশন শিপের জন্য ছোক ছোক না করা সবচেয়ে ভালো, অনেকে এক্সিটিং মেয়ে বন্ধুকে নিয়ে ভাবতে শুরু করে এই সময় টা, তাকে বেশী সময় দেয় এবং তার মায়া আদায় করার চেষ্টা করে; এভাবে যদি আরেক রিলেশন শিপের কথা ভেবে এগুতে থাকতেন তবে জেনে নিন - আপনি সিওর আবার ধরা খাবার চিন্তা করছেন।

"ন্যাড়া বেলতলায় বার বার যায়" - ডোন্ট বি দিস ন্যাড়া

৭ / এই সময়টা কোনো কাজেই মন বসে না যদিও, তাই নিজেকে বেশী বেশী সময় দিন, দরকারে মেডিটেশন করতে পারেন একটা নির্দিষ্ট সময়ে। সময় দিন এটা মাথায় রাখুন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কেউ কারো জন্য থেমে থাকে না, সে যদি এগিয়ে যেতে পারে আপনিও পারবেন। নিজের জীবনের যেসব জিনিস এতদিন অপূর্ণ ছিলো সেগুলো পূরণ করুন। আপনার কোন ভুলটার কারণে সে চলে গেছে এটা বের করে নিজেকে শুধরে নিন। ওভারঅল পুরো ব্যপারটা পজিটিভলি নিন, দি সান উইল ডেফিনেটলি শাইন ফর ইউ সামডে।

৮ / যদি একটা সময় নিজের মনের ভিতর আত্নবিশ্বাসটা তৈরী করতে পারেন, তাহলে নিজের মনের অজান্তেই তাকে ভালোবেসে যান, যদিও বেশীভাগ ক্ষেত্রেই মানুষ তা পারে না, ভাবে বিয়ে হবে না ; ভালোবেসে আর লাভ কি? ওকে তো পাবই না। এটা পুরোপুরি ভুল, না পেলেও ভালোবেসেছেন সেটা নিজের মন থেকে এটাকে ধরে রাখতে দোষ নেই, যদি আপনি অনেস্ট হন ভালোবাসায় এবং সেও যদি অনেস্ট থেকে থাকে তাহলে আপনাদের একটা না একটা সময় মিলন হবেই, অথবা আপনার কাছে এমন কেউই আসবে যে আপনার মতই সৎ। সৎ থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে মনে ভালোবাসার ফিলিংস টা রাখা মানেই নিজের কাছে নিজে সৎ থাকা, যত যাই হোক আমার ভালোবাসা অনেক স্ট্রং এইটাও কম কিসের??
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×