somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরাও আজ মধ্যযুগীয় সীমানা পার করতে পারিনি; কিন্তু গায়ের জোরেই বলি শুধু উন্নতি করেছি-সভ্য হয়েছি। আসলে কি তা-ই?

২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং আমাদের অন্তরে নাড়া দিয়েছে সবচে বেশী নারী ও শিশুধর্ষণ, নারী ও শিশুহত্যা, নারীকে নানাভাবে প্রেমের নামে ব্লাকমেইলিং যেমন--প্রেমের নামে বিয়েপূর্ব যৌনসম্পর্কের ভিডিও, ছবি, ধর্ষণের ভিডি্‌ও,ছবি প্রচার ও প্রকাশ, ইভটিজিং এর জ্বালাতনের ফলে নারী-শিশুদের আত্মহনন ইত্যাদি!! এক্ষেত্রে জাতি-ধরম,বর্ণের কোন বালাই নেই এইসব নারীখোরদের কাছে!!


আমরা কোথায় যাচ্ছি, কোনদিকে যাত্রা আমাদের গর্বিত আধুনিক সভ্যতার--এটাই আজ ভাবিয়ে তুলছে অভিভাবকসহ শান্তিপ্রিয় মানুষদের। কেনো এমন হচ্ছে---কেনো আমাদের বস্তুগত উন্নয়ন ঘটলেও এতো চারিত্রিক পতন বাড়ছে, কেনো আমরা সন্তানতুল্য ৩/৪ বছরের শিশুকন্যাকেও শুধুই যৌনযন্ত্র ভেবে ধর্ষনশেষে হত্যাও করছি--- কেনো আমরা নারীকে মা-বোন নয় স্রেফ বিনোদনের হাতিয়ার বা সোজাকথায় যৌনযন্ত্রই ভেবে বসে আছি??

এর কারন অবশ্যই আজ আমাদের খুঁজে বের করতে হবে, যদি মা-বোন অর্থাৎ নারীদের নিয়ে আমরা একই ছাদের নিচে সম্মিলিতভাবে এবং সম্মানের সাথে বাঁচতে চাই। নতুবা জাহেলিয়াতের যুগের মতোই নারীদের এমন দুর্ভাগ্য বা নিরাপত্তাহীনতার দরুণ আমাদেরও কি বেছে নিতে হবে নারীশিশুকে আঁতুড়ঘরেই মেরে ফেলা বা মাতিতে পুঁতে মারার মতোন মধ্যযুগীয় বর্বর পন্থা???!!


অনেকেই মধ্যযুগীয় শব্দটা গাল হিসেবে ব্যবহার করলেও জানেন না--আমরাও আজ মধ্যযুগীয় সীমানা পার করতে পারিনি; কিন্তু গায়ের জোরেই বলি শুধু উন্নতি করেছি-সভ্য হয়েছি। আসলে কি তা-ই?


একটু ভাবুন তো- 'মানুষ যদি মানুষের কল্যাণের জন্য'ই হয়ে থাকে, মানুষের জন্যই যদি এই সভ্যতা, উন্নয়ন ইত্যাদি হয়ে থাকে--তাহলে সেই মানুষের একটি অংশ মানে নারীরা যদি সেখানে একমাত্র ভোগের সামগ্রী বা পণ্য বা যৌনযন্ত্রেই পরিনত হয়ে যায়--আর আমরা তাদের নিরাপত্তা দিতে না পারি কিংবা ইজ্জত রক্ষা করতে না পারি, তাহলে আমরা কীসের বড়াই করি কীসের লড়াই করি??? আজ নারীরা কোথায় নিরাপদ কোন দেশে? এটা বলতে দ্বিধা নেই যে, একমাত্র নবীর (সাঃ) শাসনামলে এবং তার চার খলিফার শাসনামলেই নারীরা ছিল সবচে নিরাপদ, ১০০% সুখী--যে নিরাপত্তা, সুখ ও সম্মান আজ আমরা আমাদের মেয়েদের জন্যই কামনা করছি। এ সত্যটাও বলতে আপত্তি নেই যে, আংশিক ইসলামী শাসন থাকলেও সৌদি আরবসহ স্থিতিশীল মুসলিম দেশগুলোতেই আর যা-ই হোক--নারীরা কিন্তু আমাদের দেশের চাইতে হাজার হাজার গুনে নিরাপদ এবং এধরনের সম্ভ্রমহানীর হাত থেকে মুক্ত। তাই এক্ষেত্রে আমাদের পশুত্ব শক্তিকে লেলিহান শিখায় জাগ্রত করে যেসব বিনোদন মাধ্যম, পর্ণোগ্রাফী, নগ্নতা ইত্যাদির কোন ভূমিকা আছে কিনা--তা-ও ভাবার আহবান জানাই।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×