আমার প্রিয় পোস্ট

প্রসংগ যুদ্ধাপরাধের বিচার ঃ বেয়াই মোশাররফ ও মুসা কি আসলেই রাজাকার ছিলেন ?

২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪২

শেয়ারঃ
0 1 0


রাজাকারের বিচার শুরু হওয়ার পর কিছু আমজনতার গাত্রদাহ শুরু হয়েছে ।সেই জ্বালা মেটানোর জন্য তারা চিতকার ,চেচামিছি করে বলার চেষ্টা করছে যে শেখহাসিনার বেয়াই মোসাররফ ও শেখ সেলিমের বেয়াই মুসাও ফরিদপুর অঞ্চলের রাজাকার ছিলেন।
তারা বলেই যাচ্ছেন কিন্তু এর স্বপক্ষে কোন তথ্য-প্রমান কিংবা পেপার কাটিং আজ পর্যন্ত কেঊ দিতে পারেনি ।

ব্লগার অমি রহমান পিয়াল যেমন পেপার কাটিং ,অডিও,ভিডিও ফাইল লিংক দিয়ে যুক্তি তর্ক সহকারে প্রমান উপস্থাপন করে মোসাররফ ও মুসার বেলায় সেরকম কিছু তারা পারছে না । ঘুরে ফিরে শেখ হাসিনা ও মোশাররফের দুপাশে দুটি ছবি মাঝখানে ফাঁসির দড়ি এ ছবিটিই দিচ্ছে ।
Click This Link

মোসাররফ ও মুসার ’৭১ এ ভুমিকা কি ছিল তা তথ্যপ্রমানসহ জানতে চাচ্ছি ।এটা ভালো একটা অনুসন্ধান প্রতিবেদন হতে পারে ।

যদি তারা সত্যিই রাজাকার হয় তাহলে তাদেরও বিচার হবে ।আমার মনে হয় পর্যায়ক্রমে দেশের সব রাজাকারের বিচার হবে ।আওয়ামীলীগ শুরু করেছে ,যেখানে গিয়ে থামবে সেখান থেকে শুরু করবে বিএনপি । তাহলে সমস্যা কি ?তারা ক্ষমতায় এলে মোসাররফ ও মুসার বিচারে তো কোন সমস্যা থাকার কথা নয় ।কিন্তু তার আগে ঐ দুইজনের যুদ্ধাপরাধের পক্ষে পেপার কাটিং ,অডিও,ভিডিও ফাইল প্রমান চাচ্ছি ।

কেউ দেখাতে পারবেন ?

না হলে বুঝবো বর্তমান সরকারের যুদ্ধাপরাধ বিচারে একটা গোলমাল পাকানোর জন্যই অহেতুক এই অপপ্রচার ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৫৬
যোগী বলেছেন: ভালো একটা পোষ্ট। বেয়াই মোসাররফ ও বেয়াই মুসার ৭১ এ ভুমিকা কি ছিল তা জানা যাবে।
২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ । আমরা সবাই জানতে চাই ।

২. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৩
যোগী বলেছেন: ঐ পোষ্টের কমেন্টে তথ্য সূত্র চেয়েছিলাম কিন্তু লেখক তা দেয়নি। প্রয়োজনে এই পোষ্ট টাকে স্টিকি করা হোক।
২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: হ্যা আপনার কমেন্ট পড়েছি ।

৩. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৪
নিউজকাস্টার বলেছেন: উনাদের ব্যাপারে সবাই জানে। আগে তাদেরকে আসামী করা হোক। তারপর আদালতে প্রমাণ হবে। ব্লগে পিয়াল গংরা মোশাররফকে মুক্তিযোদ্ধা প্রমাণের চেষ্টা করেছিলেন-কিন্তু এখনও প্রমাণ করা গেছে বলে জানতে পারিনি।
২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: আপনার কথায় তো কাদা ছোঁড়াছুঁড়ির আভাস পাচ্ছি ,কাজের কাজ কিছু না ।

২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: অমি রহমানরা তাকে মুক্তিযোদ্ধা প্রমান করতে পারেনি , অন্য কেঊও রাজাকার প্রমান করতে পারেনি তার মানে তিনি নিউট্রাল ।

৪. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৬
নিউজকাস্টার বলেছেন: ব্লগে সবাই তো প্রমাণ নিয়ে বসে থাকে না। এখানে তো আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগের বিরোধীতা করলেই রাজাকার। সুতরাং এখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না।
২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন:
আচ্ছা ঠিক আছে ,তাদের রাজাকার কর্মকান্ডের স্বপক্ষে যুক্তিতর্ক ,প্রমান ও কয়েকজন ভুক্তভুগির নামধাম উল্লেখ করে একটা পোস্ট দিন ।

৫. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২১
সুভ্র বলেছেন: নিউজকাস্টার বলেছেন: ব্লগে সবাই তো প্রমাণ নিয়ে বসে থাকে না। এখানে তো আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগের বিরোধীতা করলেই রাজাকার। সুতরাং এখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না।
৬. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২২
ঈদ এর চাঁদ বলেছেন: আউয়ামী লীগ না করলে রাজাকার :-P :-P
৭. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৫
যোগী বলেছেন: নিউজকাস্টার বলেছেন: ব্লগে সবাই তো প্রমাণ নিয়ে বসে থাকে না।



ব্লগে প্রমান না থাকলে পোষ্ট দেয় কেন?
২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন:

কিছু মানুষ প্রমান যুক্তিতর্ক এসবের ধারধারে না ।অপপ্রচার ,নিরস্র মানুষের উপর বোমাহামলাই নিজের মতবাদ প্রচারের মোক্ষম অস্র মনে করে ।

৮. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৭
হায় ঈশ্বর! বলেছেন: যোগী বলেছেন: নিউজকাস্টার বলেছেন: ব্লগে সবাই তো প্রমাণ নিয়ে বসে থাকে না।



ব্লগে প্রমান না থাকলে পোষ্ট দেয় কেন?
৯. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
বিপরীত স্রোত বলেছেন:
ভালো একটা বিষয় তুলে ধরেছেন শেখ হাসিনার বেয়াই রাজাকার ছিল এটা যে জামাতের মিথ্যাচার এ নিয়ে তথ্য উপাত্ত সহ একটা পোষ্ট দিয়েছিলাম অনেক ছাগু পোষ্ট এসে গলাবাজি করে গেল কিন্তু এটার বিপক্ষে কোন সাক্ষ্য প্রমাণ দেখাতে পারল না, ছাগুগুলার ইতিহাস শিক্ষা হচ্ছে মগ বাজারি পত্রিকার কপি পেস্ট স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা এগুলার নাই।
১০. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫০
রবিউল হাসনাত বলেছেন: এক ঐশ্বরিক ব্যক্তি এসে কেবল বলে গেল

..."চুপ রও সব মিথ্যাবাদীর দল। আওয়ামীলীগ করলে কাওকে রাজাকার বলা যাবে না, জানো না? রাজাকার বলার পূর্বে দেখে নাও সে জামায়াত করে কিনা?"

ভাই, এর পরে আমি আর এ ব্যাপারে কোন কথা বলতে চাই না। আল্লাহ আমাকে মাফ করুন........
১১. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৬
কৃষ্ণনগর বলেছেন: মোশারফের বাবা নুরুমিয়া ফরিদপুর শহরের শান্তি কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। এখন প্রশ্ন মোশারফ কি বিশ্বাস করেন তার বাবা যে মতাদর্শে ছিল তা সঠিক।উত্তর যদি হ্যা হয় তাহলে উনি রাজাকার।কারণ উনি রাজাকার মতাদর্শ ধারন করে আছেন।আর যদি না হয় তবে কারো কিছু বলার নেই।অনেক জায়গায় ১৯৭১ সালে দেখা গেছে বাবা মুসলিম লীগ ছেলে মুক্তিযোদ্বা।তবে ব্যক্তিগতভাবে মোশারফ রাজাকার ছিলেন না যেমন ছিলেন না কামাল ইবনে ইঊসুফ ।তার বাবা আর নুরু মিয়া ভাই।

নলা মুসা ওরফে প্রিন্স মুসার ব্যপারটা ভালো জানিনা।শেখ সেলিমের ছেলে এবং মুসার মেয়ে আমেরিকাতে পড়া অবস্থায় প্রেম এবং পরে পরিনয়। তবে এই মুসা একসময় আদম ব্যবসা করে মানূষের টাকা মেরে পালিয়েছিল শুনেছি।
২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন:
ধন্যবাদ ।এতক্ষন পরে আপনার কাছে যুক্তিপুর্ন মন্তব্য পেলাম ।
গো আ র পুত্ররা কখনো তাদের পিতার অপকর্মের কারনে অনুতপ্ত হয়েছে বলে জানা জায়নি ।আমরা চাই না গো আর জন্য তার পুত্রদের ও বিচার হোক ।
তেমনি মোশাররফের পিতার জন্য তাকে রাজাকার বলা যাবে না ।
তবে তিনি যদি এখনো বলে থাকেন তার পিতা ভুল করেনি ,তাহলে ভিন্ন কথা ।


মুসার মতো আদমব্যপারী বাংলাদেশে বহু আছে ।
সরকার যদি মনে করে আদম ব্যপারীদের বিচার করবে ,তখন না হয় সাক্ষী-প্রমানের ভিত্তিতে মুসার বিচার করা যাবে ।
কিন্তু খামাখা শেখ সেলিমের বেয়াই হওয়ার কারনে তাকে যূদ্ধাপরাধি বলা যাবে না ।

১২. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৭
সাজিদ বলেছেন: মোশারফ স্বাধিনতা বিরোধী ছিলেন। এই জন্য ওয়াজেদ মিয়া চাননি ওখানে মেয়ের বিয়ে দিতে। পুতুলের বিয়েতে তাই উনি খালেদা জিয়ার সাথে এসেছিলেন আর চলে গিয়েছিলেন। আর জ্বনাব খন্দকার মোশারফ হোসেনের পরিবার ফরিদপুরের অত্যন্ত প্রভাবশালী পরিবার। স্বাধিন বাংলাদেশেও তাদের পরিবার অত্যন্ত প্রভাবশালী। সেটা শেখ পরিবারের সাথে যুক্ত হওয়ার আগে থেকেই। মুক্তিযুদ্ধে তার বা তার পরিবারের ভুমিকা কি ছিল? ফরিদপুরের অনেক মুক্তুযোদ্ধাতো জীবিত আছেন। তখন মোশারফ হোসেন কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? অথবা অন্যদের মত ট্রেনিং নিতে নিতে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল নাকি? কিছু একটাতো করেছিলেন? সেই নয় মাসতো উধাও হয়ে যাননি? ৯ মাসে তার ভুমিকা নিয়ে যখন অভিযোগ উঠেছে তখন আওয়ামিলীগ থেকে উনার সেই নয় মাসের ভুমিকা নিয়ে প্রমানসহ জবাব চাই।

আর মুসা কি এটা জানার জন্য কেউ একজন জনকন্ঠের সম্পাদককে জিগ্গাসা করেন। আর চাইলে নেটে সর্চ করে দেখতে পারেন পেয়ে যাবেন বাংলাদেশের স্বঘোষিত এই প্রিন্সের কাহীনি।
২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন:
ধন্যবাদ ।
আপনার কথায় বুঝা যাচ্ছে মোশাররফ হোসেনের পরিবার মুক্তিযুদ্ধের পক্ষশক্তি ছিল না ।মোশাররফের ভুমিকা রাজাকার ও নয় আবার মুক্তিযোদ্ধাও নয় ।রহস্যময় ।
তাহলে আপনি বলেন , এজন্য কি তার বিচার চাওয়া যেতে পারে ?

আর মুসা !
আদম ব্যপারীদের যে ধরনের বদনাম থাকে তারও সেরকম একটা কালো অতীত আছে ।
কিন্তু যুদ্ধাপরাধী তো নয় ?

১৩. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩১
সুধাসদন বলেছেন: ১.শেখ হাসিনার বর্তমান মন্ত্রীসভার সদস্য খন্দকার মোশাররফ হোসেন ছিলেন ফরিদপুর শান্তি কমিটির প্রধান। তিনি শেখ হাসিনার বেয়াই।

২. বর্তমান সংসদে আওয়ামী লীগের এমপি ডা.আনোয়ার হোসেন একজন যুদ্ধাপরাধী। তার সম্পর্কে সাঈদ বাহাদুর লিখিত ‘গণহত্যা ও বধ্যভূমি ৭১’ গ্রন্থে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ডা. আনোয়ার হোসেন ১৯৭১ সালে তার সহপাঠী ও যশোর বোর্ডের কৃতী সন্তান গণপতি হালদারকে রাজাকারদের হাতে তুলে দিয়ে নৃশংসভাবে হত্যা করেন। সুতরাং তাকে এমপি করার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করা উচিত নয় কি ?

৩. শেখ হাসিনার আগের মন্ত্রীসভায় ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী মাওলানা নুরুল ইসলাম ছিলেন জামালপুরে শান্তি কমিটির চেয়ারম্যান। দালাল আইনে ৫ বছরের জেল হয়েছিল তার । তিনি তিন বছর জেল খেটেছেন।

৪. শেখ হাসিনা পাটমন্ত্রী করেছিলেন একে ফয়জুল হককে। যিনি দালাল আইনে ১ বছর জেল খেটেছেন।
৫. শেখ সেলিমের বেয়াই, তথাকথিত প্রিন্স মুসা বিন শমশের ৭১ সালে ফরিদপুরে রাজাকার ছিল এবং নুলা মুসা নামে পরিচিত ছিল। আর এই মুসা ৯৭ সালে জনকন্ঠের সাংবাদিক নরেন্দ্র এর দুই পা কেটে ফেলে তার বিরুদ্ধে লিখেছিল বলে।
২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন:
১। উপরের কমেন্ট পড়ুন । মোশাররফ নয় তার পিতা ছিল রাজাকার ।
২।ডাঃ আনোয়ার , ফায়জুর , ধর্ম্প্রতিমন্ত্রীর ব্যপারে যা বললেন পত্রিকার লিঙ্ক দিলে ভালো হতো ।তাদের বিরুদ্ধে ঘটনার অকাট্য প্রমান তুলে ধরুন ।এই নিয়ে যুক্তি প্রমান সহকারে একটা পোস্ট দিন ।যুদ্ধাপরাধী তদন্তদলকে তথ্য দিয়ে সাহায্য করুন ।
৩। মুসাও রাজাকার নয় আদম ব্যপারী ,ধনকুবের ও রহস্যময় ব্যক্তি ।

১৪. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
মামুন বিদ্রোহী বলেছেন: এক্কেবারে হক কথা.........++

জায়গামতন হাত দিছেন। দে তোরা প্রামান দে, প্রমান ছাড়া আর লাফাইস না..
১৫. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪১
সাজিদ বলেছেন: @ মামুন বিদ্রোহী এখানে সবাই সারাদিন পেপার কাটিং নিয়ে বসে থাকে না। আমার মন্তব্যটা পড়ুন। মোশারফ হোসেন নিজে কোন জবাব দেন নাই। উনি েকজন মন্ত্রী ও জনপ্রতিনিধি হিসেবে নিজেরই জবাব দেয়া উচিত। আমজনতা সেটা দাবি করতেই পারে। কেন উনার বিরুদ্ধে অভিযোগ উঠলো?

আর প্রিন্স মুসার উপর আপনাদের জনকন্ঠেই একটা রিপোর্ট এসেছিল যেখানে তাকে রাজাকার বলা হয়েছিল। তবে প্রিন্স মুসা যে অনেক বড় আর্মস ডিলার এবং সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ধনি ব্যাক্তি এটা শুনেছিলাম।
২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: এখানে সবাই সারাদিন পেপার কাটিং নিয়ে বসে থাকে না।
........................................................................
আপনার এই কথা মানতে পারলাম না ।
যখন কারো বিরুদ্ধে নামবেন আঁটঘাট নিয়েই নামবেন ।
না হলে আপনার কথা একটা অপপ্রচার বলে প্রমানিত হবে ,কোর্টে গেলেও উলটো আপনার বিরুদ্ধে মানহানির মামলা হবে ।

১৬. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪২
যোগী বলেছেন: কৃষ্ণনগরের কথার মধ্যে যুক্তি খুজে পাওয়া যাচ্ছে।
২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: হ্যাঁ এজন্য তাকে অনেক ধন্যবাদ ।

১৭. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫২
সাজিদ বলেছেন: @ লেখক আপনি আমার কথাটাই বুঝতে পারেন নাই। একটা সাধারন পরিবারের অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারে না। কিন্তু জ্বনাব মোশারফ হোসেনের মত পরিবার যদি মুক্তিযুদ্ধে নিষ্ক্রিয় ভুমিকাও পালন করে থাকেন সেটাও মুক্টিযুদ্ধের বিরুদ্ধেই যায়। যাই হোক উনাকে দেখে অনেক সজ্জন মনে হয়েছে আওয়ামিলীগের অনেক বেয়াদব মন্ত্রীর মত না। উনার পরিবারেরও কারও কারও সম্পর্কে জানি তারা ভাল মানুষ। উনারা স্বাধিনতা বিরোধি ছিল কি ছিলনা আশাকরি এটা কোন রহস্য না। তবে উনি বা উনার পরিবারের বিচার করার মত কোন অপরাধ করেছিল কিনা সেটা ইতিহাস বিশেষগ্গরাই ভালো জানে।

আর মুসার বা তার মত মানুষদের বিচার বাংলাদেশে কোনদিন হবে না। বসুন্ধরার মালিকের ছেলের কাছ থেকে ঘুষ নেয়ার কথা বলে বাবরের উপর নির্যাতন হয়। তারেক রহমানের নামে মামলা হয়। আজ পর্যন্ত্য তাদের কোনো ছেলের একদিনও রিমান্ড হয়েছে? তাহলে কে বেশি অপরাধি? যে হত্যা করলো সে, নাকি যে ঘুষ নিল?
২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: আমি আপনার কথা বুঝতে পেরেছি ।সবাই সুবিধার পাগল ।
মোশাররফের পরিবারও ঐ সময় মুক্তিযুদ্ধে না গিয়ে সুবিধজনক অবস্থানে ছিল ।
পিতা ছিল রাজাকার । বেশীর ভাগ রাজাকারের কাজ ছিল , মুক্তিযুদ্ধের পক্ষের ও হিন্দুর বাড়ীঘর লুট করা ।
যাক আর বললাম না । আপনার প্রতিটা লাইন মনযোগ দিয়ে পড়েছি ।

১৮. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
সাজিদ বলেছেন: আমি তো বললামই জনকন্ঠে মুসার উপর ধারাবাহিক রিপোর্ট হয়েছিল। কিসের ফাউল কথা বলেন, মানহানির মামলা? এখন ক্ষমতায় থেকে অনেক টাউট মানহানির মামলা করছে। এদেরকে খুজেও পাওয়া যাবে না।
২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:০০

লেখক বলেছেন:
আচ্ছা ঠিক আছে জনকণ্ঠের সেই রিপোর্ট নিয়ে মুসার একাত্তরের ভুমিকা নিয়ে ১টা পোস্ট দিন।এছাড়া আরো কোন প্রমান থাকলে যুদ্ধাপরাধী তদন্ত দলকে দিয়ে সহায়তা করুন ।

১৯. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:১০
আশাবাদী মানুষ বলেছেন: এখানে ম্যাৎকার, চিৎকারের কি প্রয়োজন ? লেখক তো বলেই দিয়েছেন কোন তথ্য-প্রমান থাকলে দিতে।

এখানে আওয়ামীলীগ-বিএনপি স্বর তুলে মুল বিষয়টাকে পাশ কাটানোর পিচলামী করে কি লাভ ?

আমিও জানতে চাই এরা আসলেই রাজাকার কিনা । কারো কাছে কোন তথ্য থাকলে আসুক ।

অমি রহমান পিয়ালও এই নিয়ে গবেষনা করে কিছুই পায়নি।
২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।
আপনি পয়েন্ট ধরতে পেরেছেন ।

২০. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:১৪
সাজিদ বলেছেন: আমার নিজের বইয়ের সংগ্রহ এত বেশী ছিল না। ইটিহাসের অনেক কিছু জেনেছি একটা সময় পর্যন্ত বই পড়ে। তারপর নিজের মুখে অনেকের কাছে অনেক কিছু শুনেছি ইন জেনারেল। তারপরেও যা বই ছিল সব দেশে রেখে আসতে হয়েছে। এখন এসব নিয়ে গবেষনা করার মত সময় বা সুযোগ নাই আমার। এই জন্য পোস্ট দেই নাই। তবে আপনার কৌতুহল বেশী হলে গবেষনা করেন।

আর মোশারফ হোসেনের ভুমিকা নিয়ে উনি নিজে কি বলেছেন বা ফরিদপুরের বা ঐ এলাকার কোন মুক্তিযোদ্ধার কোন সাক্ষ্য কিন্তু আপনার প্রমানে নাই। আর আমি আগেই বলেছি উনাদের মত মানুষদের নিষ্ক্রিয়তাও কিন্তু স্বাধিনতাবিরোধি।
২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:২৫

লেখক বলেছেন: ঊনাদের মতো মানুষের নিষ্কিয়তা স্বাধীনতা বিরোধীতার পর্যায়ে পড়ে কি না তা নিয়ে বিতর্ক হতে পারে ।
তবে স্বাধীনতা জন্য যুদ্ধে অংশগ্রহন দেশপ্রেমিকের কাজ ।যুদ্ধে অংশগ্রহন করতে হলে সাহস ও বীরত্ব দরকার –যা সবার থাকে না ।মোশাররফের ও ছিলো না ।
যুদ্ধে অংশগ্রহন না করলে শাস্তি পেতে হয় কিনা তা আমার জানা নেই ।কেউ জানালে খুশি হব ।

২১. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:১৮
জাতি জানতে চায় বলেছেন: এই দুই বেয়াইয়ের কাহিনী কিন্তু অনেক পুরানা, নতুন বলার কোন সুযোগই নাই!! এমনকি বড় বেয়াইয়ের ইদানিংকার কথা বার্তাতেই মনে হয়, উনি আর উনার বাপ ৭১ আসলেই একটা চিজ আছিলেন!! মুক্তিযুদ্ধের সময় উনার বয়স চুপচাপ থাকার মত না, বিশেষত বাপ সম্পর্কিত তার বক্তব্য বড়ই সন্দেহের উদ্রেক করে!! আর ছোড বেয়াই তো সেইরাম, নতুন কিছু বলার নাই! তয় পোস্ট পড়ে মনে হইলো এই দুইজনই আপনের আপন বেয়াই লাগে!! প্রমাণসহ পোস্ট দিলেই কি সব আলীগার দল ছেড়ে চলে যাবে??!! শোনেন, কোন অভিযোগ ভিত্তিহীন হলে এতদিন টিকে থাকার কথা না!! আর এটা যদি ভিত্তিহীন হত, তাহলে শত শত সাংবাদিক তাদের বিপক্ষে কলম ধরার জন্য উঠে পড়ে লাগতো, অন্তত এটাতো বিশ্বাস করবেন!!
২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:২৯

লেখক বলেছেন: আপনি যুক্তি না দেখিয়ে ফাও প্যাঁচাল করতে এসেছেন ।এখানে সবাই মোটামুটি যুক্তিসহকারে কমেন্ট করার চেষ্টা করছে ।
বাজারে একটা কথা প্রচার হলেই সেটা সত্য হয় ?
আপনাকে ব্লক করা হলো ।

২২. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:২৬
সুধাসদন বলেছেন: কেউ যুদ্ধাপরাধী কিংবা রাজাকার কিনা তা প্রমাণের জন্য মুজিব আমলে দায়ের করা মামলাগুলো মানদন্ড হতে পারে। তবে সেটা করলে জামাত নেতারা পার পেয়ে যাবে। কারণ বর্তমানে জামাতের যেসব নেতাকে যুদ্ধাপরাধী বলা হচ্ছে, তাদের কারো বিরুদ্ধেই মুজিব সরকার কোন অভিযোগ খুঁজে পায়নি। তাদের বিরুদ্ধে কোন মামলা এমনকি জিডিও নেই।
প্রমাণ ছাড়া তাদেরকে যেমন রাজাকার বলা হচ্ছে,তেমনি মোশাররফ ও মুসা বিন শমশেরকে রাজাকার বলা যেতেই পারে। কারণ তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে।
২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:৩২

লেখক বলেছেন: কারণ তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে।
............................................................................................
সেই অভিযোগগুলো সবাইকে জানানোর জন্যই তো এই পোস্ট ।আমরা সবাই জানতে চাই ।

২৩. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৩
জোকার হাবিব বলেছেন: মোশাররফের বাপ মুসলিম লীগ করতো, সেই হিসেবে শান্তি কমিটিতেও ছিলো, কিন্তু ফরিদপুরে তার বিরুদ্ধে কোনো যুদ্ধাপরাধের অভিযোগ কখনও আছিলো না। মোশাররফ তখন কোনোপ্রকার রাজনীতিতে ছিলো না, দেশেও ছিলো না। শেখ সেলিমের বিয়াইর নাম যদি সত্যিই মুসা বিন শমসের হয়, তাহইলে সে হইলো সবচেয়ে বড় রাজাকারদের একজন, ওর নাম লুলা মুসা। ফরিদপুরের সাংবাদিক প্রবীরের পা কাইটা ফেলছিল, দুই নাম্বারি কইরা বহুত টাকা কামানোর পর এখন সে দেশের ভিভিআইপিদের একজন। কিন্তু অবশ্যই যুদ্ধাপরাধী।

খিয়াল কইরা : একই নামের যুদ্ধাপরাধীদের সঙ্গে অনেকে কিন্তু এরে ওরে গুলাইয়া ফেলতেছে।
২৪. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:৪৫
জাতি জানতে চায় বলেছেন: জোকার হাবিব@ বড় বেয়াই তার নামের থেকে কয়েক গুন বেশি হাসিনার বেয়াই হিসেবে পরিচিত!! তাই দুই মোশাররফরে এক করে গুলিয়ে ফেলার কোন কারনই দেহি না!! করে থাকলে সেটা আলীগ-বামরা করবে, ক্যামোফ্লেজ তৈরির জন্য!! তয় চিন্তার কিছু নাই, হেগোর বিচার এখনি না করলে পাবলিক এখনি কিছু কইবো না, বরং যাগোরে লিস্ট করছে তাগোর বিচার দেখার জন্য তৈরি!! আর আলীগের ভবিষ্যত এমনিতে অনেক খারাপ, উভয় পক্ষের দালাল মানে পাকি দালাল আর ভারতীয় দালালদের ভাল রকমের উপস্থিতি লক্ষ্য করা যায়!!
২৫. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:৪৮
কঠিনলজিক বলেছেন: এত বড় পোস্ট লেখার শ্রম টা জলে গেল।
পোস্ট দেওয়ার দরকার কি ছিল? মোশাররফ ও মুসা বিন শমশের যুদ্ধাপরাধী হলেও তারা ঝুকিমুক্ত খামাখা ডরানোর কিছু নাই ,আপাততঃ।
২৬. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৮:৫৭
প্রবাসী মন বলেছেন: ভাই লেখক, বিভিন্নজনের কমেন্টের উপর করা আপনার মন্তব্য পড়ে তো মনে হচ্ছে, আপনি উনাদের (মোশাররফ ও মুসা) ওকালতি করছেন এবং উনারা রাজাকার বা রাজাকারী মতাদর্শেরও নয় বলেই প্রমান করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ যখন উঠেছে, বিচার হোক না, ক্ষতি কি? কেউ যদি পারে প্রমান যথা সময়ে দিবে, না হলে যারা বিচার চাচ্ছে তারাই দিবে সময়মত। উনারা যদি নিরাপরাধ হয়েই থাকেন, নিষ্ষকলুষ হয়ে বীরদর্পে ঘুরে বেড়াতে পারবেন (যদিও এখনও বেড়াচ্ছেন)।

তা আপনি বিচারের আগেই নির্দোষ বলে ঘ্যান ঘ্যান করছেন কেনো? যার জন্ম যুদ্ধের ১৫/২০ বছর পর, কিংবা যারা লীগ করেনা তাদেরও তো আপনারা যখন-তখন রাজাকার বলে গাল পাড়েন। কই, সেটাও যে অন্যায় তা তো কখনো বলেন না?

ভাববেন না আমি শিবির করি। আমার মামা-খালুও মুক্তিযুদ্ধে রাজাকারের হাতে মারা গেছেন। আমিও মনে-প্রাণে রাজাকার ঘৃণা করি।

তবে আজকাল একটা ব্যাপার খুব ভালভাবে লক্ষ্য করছি, আর তা হোল, যখন কারো বিরুদ্ধে (বিশেষ করে সরকারী দলের) কোন অভিযোগ উঠছে, তাতে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেটা নিয়ে তার কোন মাথাব্যথা নেই, তারা সংক্ষুদ্ধও হন না, আবার মানহানির মামলাও ঠোকেন না। অথচ অন্য সাqqঙ্গ-পাঙ্গরা দেশের একোণ থেকে ওকোণ থেকে সংক্ষুদ্ধ হচ্ছেন আর মান হানি তাদেরই হচ্ছে, আর কথায় কথায় ডজন ডজন মামলা ঠুকছেন। আপনার অবস্থাও হয়েছে তাই।
২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:৪৩

লেখক বলেছেন:
অভিযোগ যখন উঠেছে, বিচার হোক না, ক্ষতি কি?
..............................................................................................
আপনি ভুল বুজেছেন ।
কার বাড়ী লুট করেছে , কাকে কাকে হত্যা করেছে , যুদ্ধকালীন সময়ে কি ধরনের অপরাধ করেছে ঐ দুজন সেটা জানার জন্যই এই পোস্ট দেয়া হয়েছে ।
তাদের বিরুদ্ধে অভিযোগ আছে –এই কথা বহু কাল থেকেই শুনে এসেছি ।
আমি সুনির্দিষ্টচাবে দুইজনেরই একটা করে ২ টা মাত্র ২টা অভিযোগ শুনতে চাচ্ছি ।
যেমন একদম নাম ধরে মোশাররফ ফরিদপুররের জনৈক করিম সাহেবের বাড়ী লুটপাটের পর আগুন দিয়েছে ।
ঠিক এভাবে ।
আছে আপনার কাছে এরকম অভিযোগ?

২৭. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৯:১১
ন সাকিব বলেছেন: বিচার শুরুর পূর্বে বিচার করতে চাইনা । কারণ আমি সরকার নিযুক্ত আইনজীবি নই। তবে এতটুকু গেরান্টি দিতে পারি এই বিচার কার্য সুষ্ঠু হচ্ছে না। যদি তাই হতো তাহলে আইনমন্ত্রি পান্ডিত্য ব্যক্তি
ব্যরিস্টার শফিক বলেন. আমরা যুদ্ধ অপরাধী নয় মানবতা বিরোধীদের বিচার করবো। ত্রতে প্রমাণিত হয় আওয়ামী লীগও ভয় পাচ্ছে এই বিচারে। কারণ এতে থলের বিড়াল বের হয়ে যেতে পারে।

আবারো দাবি করছি প্রকৃত যুদ্ধ অপরাধীদের বিচার করুন। যদি তাই হয় তাহলে আমরা আপনাদের অভিনন্দন জানাবো।
২৮. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৯:৩৩
এলোমেলো মন বলেছেন: আমি একটা জিনিস বুঝিনা ... ছাগুরা প্রমান দিতে দেরী করছে কেন?কারন ছাগুদের মতে বেয়াই নাকি তাদের আব্বার সহযোগী ছিলো ৭১ এ।তাহলে তো নিশ্চয় তাদের কাছে প্রমান আছে। ছাগুরা তোমরা তাড়াতাড়ি প্রমান দিয়া দেশ ও জাতিকে কলংকমুক্ত করার জন্য অবদান রাখ।

@লেখক: এত কিছু কিছুর দরকার নাই, ছাগুরা আসলেই বলবেন ৭১ এর সংগ্রাম পত্রিকার মুল কপি দেওয়ার জন্য তাইলেই সব পরিস্কার হয়ে যাবে কে রাজাকার ... আর কে কি।
২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:৪৬

লেখক বলেছেন:
জী বস ।
এতো ভাবে আহবান জানাচ্ছি অন্তত ১ টা করে প্রমান দেয়ার জন্য ।
কেউ সেদিকে নাগিয়ে খালি অভিযোগ আছে , অভিযোগ আছে বলে চিতকার ।

২৯. ২৭ শে মার্চ, ২০১০ রাত ৯:৪৬
দিদুমিয়া বলেছেন: সহজ কথায় বেয়াই রাজাকার:
যুক্তি:
১. বেয়াইর বাবা রাজাকার (তখন বেয়াই প্রাপ্ত বয়স্ক)
২. বেয়াইর বাবা পুচকে রাজকার নয়...ফরিদ পুরের শানি্ত কমিটির চেয়াম্যান ছিল
৩. আর মুসা ফরিদপুরের সাংবাদিক প্রবীরের পা কাইটা ফেলছিল, দুই নাম্বারি কইরা বহুত টাকা কামানোর পর এখন সে দেশের ভিভিআইপিদের একজন। কিন্তু অবশ্যই যুদ্ধাপরাধী।
২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন:
আর মুসা ফরিদপুরের সাংবাদিক প্রবীরের পা কাইটা ফেলছিল, দুই নাম্বারি কইরা বহুত টাকা কামানোর পর এখন সে দেশের ভিভিআইপিদের একজন। কিন্তু অবশ্যই যুদ্ধাপরাধী।
....................................................................................................................................
এ থেকে সে যে যুদ্ধাপরাধী তা প্রমান হয় না । সাংবাদিকের পা কাটার জন্য দেশের প্রচলিত আইনে তার বিচার হতে পারে।
মশাররফের বেলায় যে যুক্তি দাড় করিয়েছেন , পিতার অপরাধে পুত্রও অপরাধী তা দেশের কোন আইনে কোন ধারায় আছে ?

৩০. ২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:৪০
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: আপনি বা;লাদেশের দালাল পত্রিকা আর পতিতা সম সা;বাদিকদের লেখা কোন কিছুকে প্রমান মনে করেন.......???


সব পত্রিকাইতো আম্লীগের পোষা দালাল, আর মুসা বিন শমসের আর মোশাররফের বিরুদ্বে লিখলে কি হবে সেটা কি দেখতে পান না মাহমুদুর রহমান, শওকত মাহমুদ আর ফারুকের নামে শত শত মামলা দেখেও.........??

রাজাকারের পুলা রাজাকার মোশাররফ ও রাজাকার নুলা মুসা'র মত কুখ্যাত রাজাকারের পক্ষে পোষ্ট দেয়ার মত সাহস পান কোথা হতে.....??

সব খুনি যুদ্বাপরাধীর বিচার হবে, হাসিনা-সেলিমের মাইয়া বিয়া কইরাও বাচতে পারবো না, দালালী পোষ্টও বাচাইতে পারবো না|

পত্রিকা পত্রিকা মারাইতাছেন, দুই সপ্তাহ আগেও পত্রিকায় আসছে মোশরফের এলাকার স্হানীয় আওয়ামীলীগ নেতারা মোশাররফ যে রাজাকার সেটা নিয়ে এলাকায় মিছিল করেছে, হাসিনার নির্দেশে মোশাররফ এলাকায় গিয়ে সবাইকে শান্ত করেছে....। পেপার নিজে পরবেন, কাটি; আমরা জোগার করে দিব......??

নিজের দলের রাজাকার চোখে দেখেন না.....??
২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ঠিক আছে ৭১ এর সংগ্রাম পত্রিকার রেফারেন্সই দেন ।

৩১. ২৭ শে মার্চ, ২০১০ রাত ১০:৫৯
হায় ঈশ্বর! বলেছেন: যেই রাজাকার হোক না কেনো কারো কাছে যদি তথ্য থাকে তবে তা সরকারকে দিয়ে সাহায্য করুন এবং সুত্র সহ ব্লগে পোষ্ট হিসাবে প্রকাশ করুন যাতে সবাই দলমত নির্বিশেষে এইসব বেপারে এক হতে পারি.
৩২. ২৭ শে মার্চ, ২০১০ রাত ১১:০৫
েক আিম বলেছেন: হায় ঈশ্বর! বলেছেন: যেই রাজাকার হোক না কেনো কারো কাছে যদি তথ্য থাকে তবে তা সরকারকে দিয়ে সাহায্য করুন এবং সুত্র সহ ব্লগে পোষ্ট হিসাবে প্রকাশ করুন যাতে সবাই দলমত নির্বিশেষে এইসব বেপারে এক হতে পারি.

আর লেখক আপনি আছেন: বিচার মানি তাল গাছ আমার মুডে।

লাভ নাই রে ভাই: রাজাকারদের বিচার হবেই: আপনারা আ:লীগ করে না এমন রাজাকারদের বিচার করেন এট লিষ্ট। পরে না হয় আপনাদের ভিতরের গুলার বিচার হবে কনসিকুয়েন্স অব সিচুয়েশনে। কি বলেন।
২৭ শে মার্চ, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: আর লেখক আপনি আছেন: বিচার মানি তাল গাছ আমার মুডে।

...।..............................................................................।।
কোন প্রসংগে বললেন তা বুঝা গেল না ।

৩৩. ২৭ শে মার্চ, ২০১০ রাত ১১:০৭
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: প্রমান আগে না অভোযোগ আগে........??????????


শুধু দুর্নিতীর অভিযোগ করার কারনে মাহমুদুর রহমান, শওকত মাহমুদ ও চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের নামে শত শত মামলা হয়েছে|
মাহমুদুর রহমানকে কয়েকবার আক্রমন করা হয়েছে|


আমার গ্রামে ৭১ সালে মাত্র ৩ জন রাজাকার মিলিটারি নিয়ে গ্রামের ২৩ জন মানুষ মেরেছে, সেই সব রাজাকারের নামে কোন পেপারে রিপোর্ট হয়নি, কোন পেপার কাটি; ও নাই| তার মানে ঐ ৩ জন রাজাকার না.............????????

অভিযোগ উথ্থাপন হওয়ার সময়ই প্রমান দিতে হবে বলে যারা পোষ্ট দেন ও পোষ্ট দাতাকে সমর্থন দেন তাদের উদ্দেশ্য খুব ভালই বুজতে পারছি...।

এখন বুজতে পারতাছি আওয়ামীলীগারগো মাইয়া ও বোন বিয়া করতে পারলে রাজাকার আর রাজাকার থাকে না, মুক্তি যোদ্বা হয়ে যায়...।
৩৪. ২৭ শে মার্চ, ২০১০ রাত ১১:১০
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: বা;লাদেশের সেরা দুই রাজাকারের সাফাই গেয়ে পোষ্ট আর কিছু ব্লগীয় মুক্তি যোদ্বাগো সেইটার সাপোর্ট করা দেইখা টাসকি খাইলাম...........!!!!!!

২৭ শে মার্চ, ২০১০ রাত ১১:১৭

লেখক বলেছেন:

যদি তারা সত্যিই রাজাকার হয় তাহলে তাদেরও বিচার হবে ।আমার মনে হয় পর্যায়ক্রমে দেশের সব রাজাকারের বিচার হবে ।আওয়ামীলীগ শুরু করেছে ,যেখানে গিয়ে থামবে সেখান থেকে শুরু করবে বিএনপি । তাহলে সমস্যা কি ?তারা ক্ষমতায় এলে মোসাররফ ও মুসার বিচারে তো কোন সমস্যা থাকার কথা নয় ।
....।।.......................................................................................................................................।
আপনি কি আমার পোস্ট পড়েছেন না ফাও প্যচাল করতে এসেছেন ।
দেখেন তো এই কথাগুলো লেখা আছে কি না ।

৩৫. ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১০:১১
চন্দন বলেছেন: রাজাকারের বিচার হবেই ...... বেয়াই হোক আর যেই হোক কারো দুই দিন আগে কারো দুই দিন পরে... কেউ দালালী করে এদের বিচার আটকাইতে পারবে না.....
৩৬. ২৮ শে মার্চ, ২০১০ সকাল ১০:৩৩
স্বপ্নরাজ বলেছেন: "ফরিদপুরের রাজাকারদের লিস্ট "(ফরিদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস) নামে একটা বই আছে। পাব্লিক লাইব্রেরীতে পেতে পারেন। ওতে আপ্নি যা খুঁজছেন পেয়ে যাবেন। আর কিছু আম্লীগের পাচাটা নিক আছে এরা আম্লীগ মানেই মুক্তিযোদ্ধা মনে করে তাদের কাছে ছোট্র একটা প্রশ্ন , রাজাকারের ঘরে মেয়ে বিয়ে দিলে কি আপানাদের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত লাগেনা? একটুও খারাপ লাগেনা আপনাদের? নাকি আম্লীগ যা করে তাই বৈধ?
৩৭. ২৮ শে মার্চ, ২০১০ দুপুর ১২:২০
রাজীব বলেছেন: সাকা'র বাবা রাজাকার ছিল। আপনারা সাকাকে অপরাধী বলেন কেন?
৩৮. ১৪ ই মে, ২০১০ বিকাল ৩:১৭
দাসত্ব বলেছেন: নুরা রাজাকারের ছেলে যদি রাজাকার হয় , নুলা মূসা যদি রাজাকার হয় আপনার এত দরদ কেন ? প্রমান হতে দেননা ?
আপনাকে কে বললো যে হাসিনার বেয়াই রাজাকার হলে , শেখ সেলিমের বেয়াই রাজাকার হলে বিচার হবেনা ?
তাহলে বোঝা গেলো আওয়ামী লীগ বিচারটা নোংরা করবে, রাজনীতি মিশাবে.. নিজামী মুজাহিদ কেও শাস্তি পেতে দেন , মশু রাজাকার, নুলা মুসা রাজাকারকেও শাস্তি পেতে দেন.. তাহলেই বোঝা গেলো আপনার কাসে আওয়ামী লীগের আগে মুক্তিযুদ্ধ
৩৯. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৩২
সালমা রহমান বলেছেন: ফরিদপুরের সাংবাদিক প্রবীর শিকদার এর লেখা ''রাজাকাররা কে কোথায়" জনকন্ঠে ধারাবাহিক রির্পোটের মাধ্যমে মুসা বিন শমসের ৭১ এর ভূমিকা সম্পর্কে জেনেছিলাম। সাংবাদিক প্রবীর শিকদার ঐ রির্পোটের জন্য আক্রমনের শিকার হয়ে অনেক দিন হাসপাতালে ছিলেন। প্রবীর শিকদারের সঙ্গে যোগযোগ করলে হয়তো এ ব্যাপারে তথ্য পাওয়া যাবে। আমিও তথ্য প্রমান যোগার করার চেষ্টা করছি। উপযুক্ত তথ্য প্রমান পেলে ব্লগে প্রকাশ করব।
১৫ ই জুন, ২০১০ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।
আপনার লেখার অপেক্ষায় থাকলাম ।

৪০. ৩০ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৫
আল জাহান বলেছেন: কিছুদিন আগে শেখ হাসিনা নিজে বলেছেন রাজাকার হলেও উনার বেয়াই যুদ্ধাপরাধী নয় । এটাও কি একটা প্রমাণ নয় ?

 

মোট সময় লেগেছে ১.০৫৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I am a service holder.I like blogging
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই