আমার প্রিয় পোস্ট

প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন।

লাবণী পয়েন্ট

২৯ শে জুন, ২০০৮ রাত ১২:২০

শেয়ার করুন:                   Facebook

মাসটা ছিল ডিসেম্বর।
শীতের এক বিকেলে বৃষ্টিভেজা কাঁপুনি,
তোমার সাথে আমার প্রথম পরিচয়।
প্রথম দেখা, সখ্যতা, আমার প্রথম প্রেম।
তোমার ভালোবাসা আমাকে
এতটাই মুগ্ধ করেছিলো,
প্রতিবছর ছুটে গেছি তোমার কাছে।

সমুদ্রের মত বিশাল তোমার মন,
আকাশের মত উদারতায়-
হেরে গেছি তোমার কাছে।
তোমার আদর আপ্যায়নে
মুগ্ধ আমি, মুগ্ধ আমি তোমার প্রেমে।

আজ আমি তোমাকে ছেড়ে,
হাজার হাজার মাইলে দূরে;
তোমার কথাই ভাবি আনমনে।
মনের অবচেতনে ঘুরে আসি
সেই লাবণীর মাঠে।

মাঝরাতে ঘুম ভেঙ্গে যেত সমুদ্রের গর্জনে-
প্রিয়ার বিলাপের মত মনে হত;
ঘুম ঘুম শরীরে বারান্দা থেকে
দেখি সমুদ্র, সমুদ্রের উত্তাল ঢেউ
অপরূপ সেই দৃশ্য আজো আমায় টানে,
আজো আমার কানে বাজে।
ভরা পূর্ণিমায়, বাঁধ ভাঙ্গা জোসনায়;
আছড়ে পড়া ঢেউ- সমুদ্র তটে মাখামাখির সেই দৃশ্য,
আজো আমি অনুভব করি

শেষবার তোমায় ছেড়ে আসতে,
আমার খুব কষ্ট হয়েছিলো।
লাবনী, তোমার কী মনে পড়ে আমার কথা!!
প্রতিটি বছর শত শত ভ্রমনবিলাসী
ছুটে আসে তোমার কাছে
এসবের ভীড়ে, আমার কথা কি মনে আছে তোমার?


নির্বাসিত জীবনের প্রতিটি ক্ষণে,
তোমায় ভাবি আপন করে।
এখানকার চাকচিক্য, তোমার তুলনায়
নিতান্তই মলিন।
আমার এই মন শুধু ছুটে যায়-
তোমার কাছে..............
তুমি অপেক্ষায় থেকো,
আমি আসবো, আমি আসবোই।




 

 

  • ১১৩ টি মন্তব্য
  • ৭২২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৯ শে জুন, ২০০৮ রাত ১২:৩০
comment by: একরামুল হক শামীম বলেছেন: কবিতা ভালো লেগেছে আপু।
লাবনীটা আবার কে ? ;)
২৯ শে জুন, ২০০৮ রাত ২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

"লাবনী" সে আছে একজন। যার কাছে ছুটে যেতাম প্রতিটি বছর।
সে সমুদ্রের পাড়ে থাকে.............।

ভালো থাক
শুভেচ্ছা ।

২. ২৯ শে জুন, ২০০৮ রাত ১২:৩২
comment by: সাইফুর বলেছেন: হ ভালো লাগছে
২৯ শে জুন, ২০০৮ রাত ২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

শুভেচ্ছা থাকলো।

৩. ২৯ শে জুন, ২০০৮ রাত ১২:৫০
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার স্মৃতি কথা। খুব ভাল লাগলো। আমিও মনে হলো কক্স'স বাজারের সেই "লাবণী" মোটেল থেকে সমৃদ্র দেখছি তোমার চোখ দিয়ে। দারুন দৃশ্যকল্প।
২৯ শে জুন, ২০০৮ রাত ২:৪০

লেখক বলেছেন: আমি চোখ বন্ধ করলে দেখতে পায়............সমুদ্র,
কান পেতে এখনও শুনি গর্জন!! খুব মিস করি!!!

চমৎকার মন্তব্য আপনার
ধন্যবাদ

শুভেচ্ছা থাকলো।

৪. ২৯ শে জুন, ২০০৮ রাত ১২:৫২
comment by: এই আমি বলেছেন: আপু দারুন রিখেছেন.....................কেমন আছেন?অনেকদিনপর আপনাকে দেখলাম
২৯ শে জুন, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: আমি ভালো আছি। তুমি কেমন আছো?/

ধন্যবাদ পড়ার জন্য।

শুভেচ্ছা থাকলো।

৫. ২৯ শে জুন, ২০০৮ রাত ১২:৫৩
comment by: এই আমি বলেছেন: স্যরি লিখেছেন হবে
৬. ২৯ শে জুন, ২০০৮ রাত ১:১৭
comment by: ফারহান দাউদ বলেছেন: অনেকদিনের শখ,দৌড়ের উপর না গিয়ে আরাম করে ৩টা দিন সৈকতে আলসেমি করব।
২৯ শে জুন, ২০০৮ রাত ২:২৪

লেখক বলেছেন: লাবনীর কাছে যান!! আদর, আপ্যায়নে মন ভরে যাবে।
খুব কাছ থেকে সমুদ্র দেখতে পাবেন।

মাঝে মাঝে একটু আলসেমি মনকে সতেজ করে ..........

ভালো থাকুন
সমুদ্র দেখা হোক
শুভেচ্ছা .........।

৭. ২৯ শে জুন, ২০০৮ রাত ১:২৮
comment by: উত্তরাধিকার বলেছেন:
চিটি আপু,

অনেক কোমল হয়েছে আপনার অনুভূতির প্রকাশটা !

প্রথম সমুদ্র দর্শন প্রথম প্রেমই বটে।
চোখ বুজে যেন ঘুরে এলাম সাগর পাড় থেকে।
শো শো আওয়াজ শুনতে পেলাম বুঝি...
:)

আমাদের সমুদ্র সৈকত সবচাইতে সুন্দর।
এখন প্রয়োজন শুধু আমাদের ভালবাসা আর যথার্থ পৃষ্ঠপোষকতা।
২৯ শে জুন, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: চোখে পড়ে নাই আমাদের মত সমুদ্র সৈকত।
এখানে আমি ও সমুদ্রের কাছাকাছি থাকি, কক্সবাজারের মত ভালো লাগে না।
মন শুধু ছুঁটে যায়. লাবনীর কাছে............।

এখনও কান পেতে শুনতে পায়........সমুদ্রের গর্জন।

"প্রথম সমুদ্র দর্শন প্রথম প্রেমই বটে।" মনের কথা বলেছেন

আপনার সুনন্দর মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ
শুভেচ্ছা থাকলো।

৮. ২৯ শে জুন, ২০০৮ রাত ২:২০
comment by: আরিফ থেকে আনা বলেছেন: ভাল হয়েছে
২৯ শে জুন, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

ভালো থাকুন
শুভেচ্ছা

৯. ২৯ শে জুন, ২০০৮ ভোর ৪:০৪
comment by: নিহন বলেছেন: জাক্কাচ হয়েছে ।
২৯ শে জুন, ২০০৮ ভোর ৪:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন ।
কেমন আছেন।

আপানার জাক্কাচ শুনতে বেশ ভালো লাগে।

শুভেচ্ছা ..........।

১০. ২৯ শে জুন, ২০০৮ ভোর ৪:০৭
comment by: অ্যামাটার বলেছেন: +
২৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

শুভেচ্ছা

১১. ২৯ শে জুন, ২০০৮ ভোর ৫:১৭
comment by: মহাকাল বলেছেন:
হায়রে "লাবনী" !!!!!!! হায়রে উর্মির চটপটি !!!!!!! দিছেন তো মন টা খারাপ করাই :(
২৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: হুমম কত যে তাদের মিস করি!

আপনি কক্সবাজারের এসব মিশে আছে আপনার সাথে,
আপনি যেখানে যাবেন, সেখানে এরা সাথে সাথে যাবে।

উর্মির চটপটি!!!! আহা কি মজা!!!

মন খারাপ না করে আবার এদের কাছে গেলে সব শোধ করে নিয়েন।

আমাকে বেশি টানে লাবনী ও হেভেন গার্ডেন..........।

ভালো থাকবেন
শুভেচ্ছা ও ধন্যবাদ

১২. ২৯ শে জুন, ২০০৮ ভোর ৫:২৯
comment by: প্রিয়তি বলেছেন: ভাল লেগেছে..
২৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয়তি........

শুভেচ্ছা ।

১৩. ২৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৪
comment by: অন্তিম বলেছেন: ভাল লেগেছে।
আমার কি হয়েছে জানি না কিছুদিন যাবত কবিতা লিখতে পারছি না।
আমার জন্য দোয়া করবেন।+
৩০ শে জুন, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: তোমার ব্লগবাড়ীতে ঘুরে এলাম অনেক লেখা। কবিতা বেশ ভালো লেগেছে।

ধন্যবাদ পড়ার জন্য।

অবশ্যই দোয়া করি। ভালো থাক
শুভেচ্ছা থাকলো।

১৪. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ২:০৪
comment by: মৈথুনানন্দ বলেছেন: গুড! তুমি সান্সেট পয়েন্ট গানটা শুনেছো?
৩০ শে জুন, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: না গানটা শুনি নাই।
তোমার কাছে কি আছে ??

থাকলে লিংক দিও।

ভালো আছো আশাকরি।

১৫. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
comment by: মৈথুনানন্দ বলেছেন: য়্যাট লিস্ট হেডিঙটা যাতে নির্ভুল হয় সেই অনুরোধটুকু থাকল - লাবণী হবে।
৩০ শে জুন, ২০০৮ রাত ২:৩২

লেখক বলেছেন: হা হা হা!!!!!!!!!!!!!

হুমম ধন্যবাদ

কেমন আছো??

১৬. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
comment by: দূরন্ত বলেছেন: লাবণী পয়েন্ট আমারও খুব প্রিয়। বন্ধুদের সঙ্গে বহুবার গেছি। পাশের দোকানগুলোতে কেনাকাটা করেছি। রুপচাঁদা মাছ দিয়ে ভাত খেয়েছি.....
মনে করিয়ে দিলেন।
কবিতাটা ভালো লাগলো।
শুভেচ্ছা।
৩০ শে জুন, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: আমারও খুব প্রিয়!!
আমার অনেক স্মৃতি...........অনেক কথা কবিতায় লিখা হয় নাই।
'রুপচাঁদা' এর কথা মন হলে ...............।
আমার মত আপনারও অনেক স্মৃতি............।, মাঝে মাঝে এসব খুব কষ্ট দেয়, আবার ভালো ও লাগে।

আমার সব সময় মনে পড়ে তাই শেয়ার করলাম।

কেমন আছেন??

ভালো থাকবেন
শুভেচ্ছা ।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।

১৭. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: মৈথুনানন্দ বলেছেন: ওহ! এরম জায়গা সত্যি সত্যি আছে দুরন্ত ? আমি তো ফিক্টিশ্যাস ভেবেছিলুম। তা - ওটা কোথায় একটু শর্টে বলো না শুনি!! :)
৩০ শে জুন, ২০০৮ রাত ২:৩০

লেখক বলেছেন: জ্বি সত্যি আছে।

তা হলো কক্সবাজারে, সমুদ্রের কাছে..........।
যেখান থেকে সমুদ্রের গর্জন শুনা যায়।

সময় পেলে একবার ঘুরে আসতে পারো।

ভালো থাকো।

১৮. ২৯ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
comment by: পুষ্প বলেছেন: ভাল হইছে।
+++
৩০ শে জুন, ২০০৮ রাত ১:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
কেমন আছেন?

আশাকরি ভালো
ভালো থাকবেন সারাবেলা
শুভেচ্ছা

১৯. ২৯ শে জুন, ২০০৮ রাত ১০:৩৭
comment by: মুকুল বলেছেন: লাবণীর কাছে যেতে মন চাইছে! ;)
৩০ শে জুন, ২০০৮ রাত ১:৪৫

লেখক বলেছেন: সময় পেলে একবার যেতে পারেন।
ক'দিন অলস সময় কাটিয়ে আসতে পারেন
ভালো লাগবে, ফ্রেস লাগবে।

দেশে থাকতে আমি প্রতি বছর যেতাম, সমুদ্র আমাকে টানতো।

ধন্যবাদ পড়ার জন্য
কেমন আছেন মুকুল?

ভালো থাকবেন
শুভেচ্ছা

২০. ২৯ শে জুন, ২০০৮ রাত ১০:৫৫
comment by: বিবর্তনবাদী বলেছেন: এই লাবনী মোটেলটা কোথায় কক্সবাজারে। কিছু ইনফরমেশন দিলে ভাল হত, সামনের মাসে একবার কক্সবাজার যাওয়া হতে পারে। আপনার স্মৃতিবিজরিত ঐ স্থানে আমিও কিছু স্মৃতি জমিয়ে আসতাম!!
৩০ শে জুন, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: হুমম কক্সবাজারে..............।

ঠিক সমুদ্রের সাথে..........এক সময় এটা ছিলো একমাত্র মোটেল, যা থেকে সমুদ্র দেখা যেত।
এখন অনেক হোটেল হয়েছে.......লাবনীর ও পরে অনেক সুনন্দর সুনন্দর হোটেল হয়েছে।
তবে আমার কাছে লাবনী সেরা...........।

আপনি সমনের মাসে যাবেন?........ কি মজা!!!!
ভালো লাগবে, এটা এমন একটা জিনিস মন ভালো করে দেয়।
যেখান থেকে সমু্দ্র দেখা যায় এমন হোটেলে থাকবেন, মাঝ রাতে সমুদ্রের গর্জন শুনতে খুব ভালো লাগে, বেলকনিটে গেলে সমুদ্রের ঢেউ দেখা যায়...........এমন হোটেল পছন্দ করবেন।

আপনার সময় ভালো কাটুক, কিছু স্মৃতি জমিয়ে এসে তা ব্লগে আমাদের সাথে শেয়ার করেন..........আমরাও স্মৃতিমন্থন করবো।

যাত্রা শুভ হোক, সমু্দ্র দেখা হোক
শুভ কামনা
ভালো থাকুন।

২১. ২৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫২
comment by: এই আমি বলেছেন: কেমন আছেন আপু.....................?
৩০ শে জুন, ২০০৮ রাত ২:৩৪

লেখক বলেছেন: আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ।

তুমি কেমন আছো??

ভালো থাক সবসময়
শুভেচ্ছা ও ধন্যবাদ।

২২. ৩০ শে জুন, ২০০৮ রাত ১২:১১
comment by: মৈথুনানন্দ বলেছেন:
৩০ শে জুন, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: হি হি হি এটা তো হিন্দ.............।

তোমার জন্য ইংলিশটা দিলাম। তোমার মত করে দিতে পারি না
তাই লিংকটা দিলাম

Click This Link

২৩. ৩০ শে জুন, ২০০৮ রাত ১২:১৮
comment by: তানজু রাহমান বলেছেন: ভালো লেগেছে!
৩০ শে জুন, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ তানজু পড়ার জন্য

ভালো থাক
শুভেচ্ছা থাকলো....।

২৪. ৩০ শে জুন, ২০০৮ রাত ১২:১৮
comment by: বুমবুম বলেছেন: এমন একটা নাম দিলেন:|
৩০ শে জুন, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন: স্মৃতি মাঝে মাঝে এতটা কাবু করে ফেল, ভাবলাম নামটা দিই,
অনেকে এ নামটা ভালো জানে, ভালো চিনে..........।

ধন্যবাদ পড়ার জন্য
শুভেচ্ছা থাকলো
ভালো থাকবেন।

২৫. ৩০ শে জুন, ২০০৮ রাত ১২:১৯
comment by: তানজু রাহমান বলেছেন: আমিও ভিডিও দেই :)

৩০ শে জুন, ২০০৮ রাত ৩:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ সুনন্দর একটা গান দেওয়ার জন্য
এসব গান আমার খুব প্রিয়

ভালো থাক
শুভেচ্ছা

২৬. ৩০ শে জুন, ২০০৮ রাত ১২:২২
comment by: মৈথুনানন্দ বলেছেন: http://www.gulzaronline.com/gulsunset.htm
৩০ শে জুন, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন: আবারও হিন্দি!!!!!!!!!!!!!!
তুমি কি খুব পছন্দ করো??

আমি বাংলায় গান গায়, বাংলা ভালোবাসি..........।

২৭. ৩০ শে জুন, ২০০৮ রাত ১:১১
comment by: বালুকাবেলা বলেছেন: লাবনী!
ওর জন্য এত্ত সুন্দর লেখা! আমার খুব ইচ্ছে করছে লাবনীকে দেখার জন্য।
+
৩০ শে জুন, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: সময় পেলে একবার ঘুরে আসতে পারেন।
কক্সবাজারে, সমুদ্রের পাড়ে ও থাকে..............।

ভালো লাগবে...........

শুভেচ্ছা থাকলো।

২৮. ৩০ শে জুন, ২০০৮ রাত ১:১৮
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: হুমম....
নেট পাচ্ছিনা ঠিকমত,
মন ভাল নাই তাই।
৩০ শে জুন, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: হুমম নেটের সমস্যা। মন ভালো না থাকার কথা।

শরীর ভালো তো??

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো..........।

২৯. ৩০ শে জুন, ২০০৮ রাত ১:২২
comment by: মৈথুনানন্দ বলেছেন: দুর! তুমি বোঝোনি - ভিডিওটার সঙ্গে গানের কোনো সম্পর্কই নেই। ওটা তো যে আপলোড করেছে - সে নিজের ইচ্ছেমতো টায়ট্যানিকের সঙ্গে জুড়ে দিয়েছে।
৩০ শে জুন, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: আমারও মনে হয়েছে তাই..........।
আসলটা খুঁজে পেলাম না ।

পেলে আমাকে দিও।

৩০. ৩০ শে জুন, ২০০৮ রাত ১:৩১
comment by: মৈথুনানন্দ বলেছেন: পেয়েছি...তোমার কাছে একটা বিগ ম্যাক ও ক্যাপ্যুচিনো পাওনা রইল...আম রিয়্যাল সিরিয়স। :)

Click This Link
৩০ শে জুন, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: "একটা বিগ ম্যাক ও ক্যাপ্যুচিনো".........কোন ব্যাপার না,
কি করে পাঠাবো। কুরিয়ারে পাঠিয়ে দিই...............।

আকাশের ঠিকানাটা দিও।

এটা তো হিন্দি, আমি তো মনে করছিলাম টাইটানিকের গানটা।

ধন্যবাদ, আমি পছন্দ করি।

৩১. ৩০ শে জুন, ২০০৮ রাত ১:৫৫
comment by: রাতিফ বলেছেন: আপু অনেক দারুন একটা কবিতা ...........মন ছুঁয়ে গেলো।


শুভেচ্ছা।
৩০ শে জুন, ২০০৮ রাত ৩:৪১

লেখক বলেছেন: তোমার চমৎকার অভিব্যক্তি আমাকে দারুন অনুপ্রাণিত করে।

ধন্যবাদ পড়ার জন্য

ভালো থাক।

৩২. ৩০ শে জুন, ২০০৮ রাত ২:১৮
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: কবে যে যাবো!

কবিতা মারহাবা হয়েছে। :)
৩০ শে জুন, ২০০৮ রাত ২:৫৫

লেখক বলেছেন: সময় পেলে ঘুরে আসেন, ভালো লাগবে
আমার মত কিছু স্মৃতি নিয়ে আসেন, সারা জীবন অনুভব করবেন।

আপনার মন্তব্যও মারহাবা হলো।

ধন্যবাদ পড়ার জন্য।

শুভেচ্ছা থাকলো
ভালো থাকবেন

৩৩. ৩০ শে জুন, ২০০৮ রাত ২:২৩
comment by: সবাক বলেছেন:
আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে
ও সমুদ্র কাছে আসো ..........
আমাকে ভালোবাসো.....
................................সঞ্জীব চৌধুরী



ভালো থেকো.......
৩০ শে জুন, ২০০৮ রাত ২:৫০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে গানটির কথা মনে করিয়ে দেওয়ার জন্য।

ভালো আছো তো??

শুভেচ্ছা থাকলো।

৩৪. ৩০ শে জুন, ২০০৮ ভোর ৫:১৪
comment by: বিবর্ণ বলেছেন: ঘটনা কি ভাল লাগা'লাগির গন্ধ পাইলাম....হাহাহাহাহাহা......
৩০ শে জুন, ২০০৮ ভোর ৫:১৭

লেখক বলেছেন: আপনি যেহেতু গন্ধ পেয়েছেন!!!
ঘটনা তো একটা কিছু আছে।

সিক্রেট কথা কি বলা যায়???
হা হা হা হা

শুভেচ্ছা নিহন।

৩৫. ৩০ শে জুন, ২০০৮ ভোর ৬:২৪
comment by: আসিফ আহমেদ বলেছেন: কবি যে সৌন্দর্য দেখেছেন, আমারও তা দেখবার মন চায়....

০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: কবির চোখের চেয়ে অনেক সুনন্দর লাগবে.........যখন নিজের চোখে দেখবেন,
দেখার মত জিনিস একবার না শত শত বার দেখলে ও ভালো লাগে, মন ভরে না।
এর পর আমার মত কিছু স্মৃতি জমিয়ে আসবেন, এর পর ব্লগে এসে ঢালবেন...............ভালো বলেছি না।

দেশে গেলে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে তা আমি জানি।

শুভেচ্ছা ।

৩৬. ৩০ শে জুন, ২০০৮ ভোর ৬:৪৩
comment by: ""শ্রাবণী"" বলেছেন: কবিতা তো সমুদ্রের মতোই অসীম অনুভূতিময়...

এই সমুদ্রের কাছে কখনো আমার ছুটে যাওয়া হয়নি :(
এবার গেলে ছুটে যাব...
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: কেমন আছো শ্রাবনী??

সুনন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, চমৎকার বলেছো.......

সমুদ্রের কাছে একবার পারলে ঘুরে এস, মনের জমানো কথাগুলো সমুদ্রের কাছে বলে এস।

মন হালকা লাগবে..........।

ভালো থেকো।

৩৭. ৩০ শে জুন, ২০০৮ ভোর ৬:৪৭
comment by: েমঘপুত্র বলেছেন: শ্রাবণী তো সুন্দর বলেছেন... লেখক আপনাকেও শুভেচ্ছা
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

আপনার শুভেচ্ছা গ্রহন করিলাম
আপনাকেও শুভেচ্ছা

৩৮. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৫৫
comment by: রাশেদ বলেছেন: জট্টিল। কেমন আছেন? ভালো লাগছে খুব।
৩০ শে জুন, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: আমি ভালো আছি।
আপনি কেমন আছেন?/
দেখা যায় কম কম।

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।

৩৯. ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১:০৫
comment by: চাঁদের বুড়ি বলেছেন: কবিতা পড়ে মনে হল লাবণীতে আমারও একবার যাওয়া দরকার।

আবেগের স্বচ্ছ প্রকাশ আপনার কবিতায় পাই। শুভেচ্ছা রেখে যাই। :)
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: সমুদ্রের কাছে একবার পারলে ঘুরে আসেন, মন ভালো হবে।

সুনন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো

৪০. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৯:৩৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: কখনও কক্সবাজার যাই নি :(
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:২২

লেখক বলেছেন: দেশে গেলে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে.....
আমার তো মন পড়ে থাকে কক্সবাজারে।

দেখার মত অনেক কিছু আসে।

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো

৪১. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

+
এভাবে ভাবতে হয়! মনে হয় স্মৃতিদের নিয়ে পাকাঁ বাড়িতে বসবাস করছো বহুকাল ধরে। তাইতো......!

স্মৃতিদের আনাগোনা
লাবনীদের সাথে।
স্মৃতিদের ঘুরোঘুরি
এই ঘর, এই ঘরে
এই বসতভিটায়......


ভালো থেকে তোমার স্মৃতি
তোমার লাবনীদের নিয়ে
আসা যাওয়ার সন্ধিক্ষণে
যে ক্ষণ ফুরাবার নয়!
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: স্মৃতিগুলো মনের আনাচে কানাচে
ঘুর ঘুর করে,
মাঝ রাতে আমাকে
জাগিয়ে রাখে।

লাবনীকে ঘিরে আমার অনেক স্মৃতি
প্রতিটি মুর্হুতে মন ছুটে যায়
লাবনীর কাছে, সমুদ্রের কাছে।

তোমার চমৎকার মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ।
অনুপ্রেরণা দেয় সব সময়..........

তোমার মত আমিও ভাবি..

"ভালো থেকে তোমার স্মৃতি
তোমার লাবনীদের নিয়ে
আসা যাওয়ার সন্ধিক্ষণে
যে ক্ষণ ফুরাবার নয়!"........সুনন্দর বলেছো

ভালো থাক
শুভেচ্ছা ........।

৪২. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:০৩
comment by: নাজিরুল হক বলেছেন: হুম............


প্লাসাইলাম।
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ নাজিরুল
কেমন আছো??

ভালো থাক সব সময়

৪৩. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:১৪
comment by: আইরিন সুলতানা বলেছেন: প্রথমত টাইটেলটা দেখেই ক্লিক করা, নামটা সংগত কারণেই আকর্ষণ করেছে....:)

যাইনি কখনও ওদিকে আসলে, তা আসছেন কবে ?? এদিকে এবং ওদিকে ?
০২ রা জুলাই, ২০০৮ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: এই জিনিস আপনার দেখা হয়ে উঠে নাই!!!!!
সমুদ্রের কাছে একবার পারলে ঘুরে আসেন, মন ভালো হবে।

বলতে পারছিনা কবে আসতেছি.........
আপনার নতুন বাসার এখনও দাওয়াত বাকি আছে!!!!

কেমন চলছে দিনকাল।
ভালো কাটুক
শুভেচ্ছা থাকলো।

৪৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৮:২৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো চিটি।
সমুদ্র এমনই......টানতে থাকে।
ভালো আছো তো?
শুভেচ্ছা নিও।
০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:০০

লেখক বলেছেন: আমি ভালো আছি।
তুমি ক'দিন হাওয়া হয়ে গেলা, তোমাকে হারিকেন নিয়ে খুঁজেছি.......
খুব মিস করেছি।

আশাকরি ভালো আছো
তোমাকেও শুভেচ্ছা ।

৪৫. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:৩৫
comment by: রন্টি চৌধুরী বলেছেন: কক্সবাজার ভ্রমন সংক্রান্ত একটা লেখা লিখুন না। আমি তো নেক্সটবার দেশে গিয়ে যা্বই যাব। আপনার লেখা থেকে অগ্রিম কিছু ভ্রমন স্বাদ নিতাম!!
০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: কোথায় থাকবেন?? দেখার কি কি আছে এসব তো??

আচ্ছা লিখবো আপনার জন্য, কবে দেশে যাওয়া হচ্ছে?

আশাকরি ভালো আছেন।


৪৬. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ৯:৫৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: অনেক দেরী আছে, আরও ৭ মাস।
০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: আচ্ছা !!!

কক্সবাজারের উপর সময় করে একটা পোষ্ট দিব।

৪৭. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৯
comment by: মৈথুনানন্দ বলেছেন: তুই বড্ডো কুঁড়ে আপু! :P

হেডিঙের বানান ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হবে না - ন্যাপ্যু!

আগের কমেন্ট্টা যদি চোখ এড়িয়ে গিয়ে থাকে তা'লে আবার বলছি :

লাবণী

হবে বানানটা।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ঠিক করেছি!!!

সরি বড্ড দেরি হলো।

৪৮. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২০
comment by: উধাও ভাবুক বলেছেন:
আপনার লেখাটা আজকে চোখে পরল !
আপনিতো প্রতি বছর ছুটে যেতেন লাবণী তে।
বাবার চাকুরীর সুব