আমার প্রিয় পোস্ট

প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন।

জানতাম .........অপেক্ষায় আছো!!!

০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৩৮

শেয়ার করুন:                   Facebook

আমি বুঝতে পেরেও
সময় করতে পারিনি;
জানতাম, সারাবেলা তুমি
অপেক্ষায় আছো।

আমার বুকের ভিতর
তোমার প্রতীক্ষার ঝড়
বইছিল;
ধীরে ধীরে, তা অতি ধীরে
জমাট বাঁধছিল
স্মৃতির অন্তরালে।

এদিকে 'ছোট'
দিনের পর দিন খুঁজে বেড়াচ্ছে,
কখনো বিরক্তিতে, কখনো কষ্টে।
বরফের মত সময়
জমাট বেঁধে যাচ্ছে;
সময়ের নীল চক্রের
আবর্তনে...............
সর্তক পদক্ষেপে
পা চালিয়েছি বহুবার।

তাল তাল অন্ধকারে-
অনিন্দ্যসুন্দর দৃশ্য
নিদারুন সংশয়ে,
অন্ধ আধাঁর স্থবির রাত্রির পাড়ায়
ডুবন্ত সূর্যের নাগাল পায়নি।

নিশ্চিত জেনেও
সময় করতে পারিনি,
জানতাম, সারাবেলা তুমি
অপেক্ষায় আছো।


১৩/৯/৯৩

 

 

  • ৯৩ টি মন্তব্য
  • ৪৭৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৪২
comment by: রাতিফ বলেছেন: ওহ! দারুন হইছে আপু।


অনেকদিন আপনাকে দেখলাম না ব্লগে।

কেমন আছেন?

শুভেচ্ছা নিন।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: একটু ব্যস্ত ছিলাম তাই ঠিক মত বসা হয় নি।

তুমি কেমন আছো??

ধন্যবাদ পড়ার জন্য
তোমাকে ও শুভেচ্ছা ।

২. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৫
comment by: বিবর্তনবাদী বলেছেন: সুন্দর কবিতা।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন।

৩. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৬
comment by: বিভীষিকা বলেছেন: আপনি অনেক ভাল লেখেন আপু...
শুভেচ্ছা থাকল...
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

শুভেচ্ছা গ্রহন করিলাম।

আপনাকেও শুভেচ্ছা ।

৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৬
comment by: সবাক বলেছেন:
সুনন্দর হৈছে;)
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: সুনন্দর!!! হা হা হা ।
আমাকে কথা আমাক েফিরিয়ে দিলা

তোমাকে ও অনেক সুনন্দর !

ভালো থাকো

৫. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৭
comment by: হায়দার কািরগর বলেছেন: আপনি কি নিয়ে ব্যস্ত ছিলেন তখন?

ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: ঠিক মনে করতে পারছিনা।

ধন্যবাদ পড়ার জন্য

ভালো থাকুন
শুভেচ্ছা রইল।

৬. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৮
comment by: প্রাকৃত বলেছেন: ১৩/৯/৯৩
অনেক আগের.........

ভাল লাগা জানাই আপু!
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১:০২

লেখক বলেছেন: নতুন লেখা নাই তো, তাই আগের লেখা চালিয়ে দিলাম।
হুমম ১৩/৯/৯৩ তে লিখা

ধন্যবাদ পড়ার জন্য

শুভেচ্ছা থাকলো

৭. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: প্রণব আচার্য বলেছেন: চমৎকার
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ হে কবি।

ভালো থাকুন সারাবেলা।

৮. ০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১১:৫০
comment by: কালপুরুষ বলেছেন: খুব ভাল হয়েছে। এবার অপেক্ষার পালা শেষ হবে আশা করি। সে এতক্ষণে এসেছে নিশ্চয়ই!
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: সিক্টরেট কথা তো বলা যাবে না। হাহ াহহাহা

ধন্যবাদ আপনাকে
শুভেচ্ছা

৯. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:০৪
comment by: আমি ও আমরা বলেছেন: কবিতাটা দারুন লাগলো, প্লাস দিলাম।
এবার আমার ধারনা প্রকাশ করছি, যেহেতু আমি পাঠক আমার সেই অধিকারটুকু আছে, তাইনা।
প্রতি- কথাটার অর্থ নিজ, বা নিজের এরকম একটা উচ্চারন মনের মাঝে জায়গা করে নেয়।
কবিতাটায় যিনি অপেক্ষা করে আছেন, তিনি একান্তই কিন্তু আপনার, তার জন্য প্রতিক্ষা কথাটা বেশী মানায়।

"নিশ্চিত জেনেও
সময় করতে পারিনি,
জানতাম, সারাবেলা তুমি
অপেক্ষায় আছো।"

এখানে অপেক্ষার থেকে প্রতিক্ষা শব্দটা দিলে কবিতার শেষ অলংকার আরেকটু বাড়তো মনে হয়।

এটা পুরোটাই আমার মত তেমনি কবিতা লিখার বা ভাব প্রকাশের স্বাধিনতা আপনার আছে।

ভালো লাগলো কবিতাটা।
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: আপনার চমৎকার অভিব্যক্তি আমাকে মুগ্ধ করেছে...........
পাঠকের মতমতের কদর আমার কাছে সবচেয়ে মূল্যবান।
আপনি সুন্দর বলেছেন.........

অপেক্ষার চেয়ে প্রতিক্ষার
শব্দটা অনেক বেশি দরকারি
অনেক বেশি গভীর।

পড়ার জন্য ও চমটকার বিশ্লষণমূলক মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ

শুভেচ্ছা নিন।

১০. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:১৪
comment by: মুকুল বলেছেন: মোর শূন্য হৃদয় দেবে ভরে জানি জানিগো...

*****
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: গানের কলি, ভালো লাগলো

কেমন আছেন??

ভালো থাকুন
শুভেচ্ছা

১১. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:২৩
comment by: আসিফ আহমেদ বলেছেন: নিশ্চিত জেনেও
সময় করতে পারিনি,
জানতাম, সারাবেলা তুমি
অপেক্ষায় আছো।

হায় অপেক্ষা.... :(
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: অপেক্ষার চেয়ে প্রতিক্ষা অনেক কষ্টের
পড়ার জন্য ধন্যবাদ

ভালো থাকুন।

১২. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: রেটিং বলেছেন: তাল তাল অন্ধকারে-
অনিন্দ্যসুন্দর দৃশ্য
নিদারুন সংশয়ে,
অন্ধ আধাঁর স্থবির রাত্রির পাড়ায়
ডুবন্ত সূর্যের নাগাল পায়নি।


খুব চমৎকার করে ফুটিয়ে তুলেছেন ছবিটা। একদিকে উৎকান্ঠা অন্যদিকে অপেক্ষার প্রহর। দারুন লাগল। শুভেচ্ছা নিবেন।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: আপনাদের উৎসাহ পেলে ভালো লাগে, লিখার অনুপ্রেরণা যোগায়।

এই লেখাটা অনেক আগের, চালিয়ে দিলাম................।
ধন্যবাদ পড়ার জন্য।

শুভেচ্ছা ও ভালো থাকুন

১৩. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৬
comment by: নিয়ন আলোয় বাউল বলেছেন: অপেক্ষাই মজা, পেয়ে গেলে নিরাশা !!!!
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: স্বাগত আমার ব্লগে............
ধন্যবাদ পড়ার জন্য

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো..........।

১৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:০৯
comment by: আরিফ থেকে আনা বলেছেন: সুন্দর হয়েছে। এটা ৯৩ সালের কবিতা? :)
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: হুমম অনেক আগের...............।

নতুন লেখা নাই তো, তাই আগের লেখা চালিয়ে দিলাম।
পড়ার জন্য ধন্যবাদ

শুভেচ্ছা

১৫. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:২০
comment by: ফারহান দাউদ বলেছেন: আচ্ছা।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: কেমন আছেন??

ভালো থাকুন আশাকরি.............।

শুভেচ্ছা

১৬. ০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: একরামুল হক শামীম বলেছেন: কবিতা ভালো লাগছে্ আপু।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: কেমন আছো শামীম?

ধন্যবাদ

শুভেচ্ছা

১৭. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:০৬
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:

নিশ্চিত জেনেও
সময় করতে পারিনি,
জানতাম, সারাবেলা তুমি
অপেক্ষায় আছো।


আচ্ছা এই কথাটা যে ব্যক্তিটি অপেক্ষায় আছে তাকে জানালে মনে হয় অপেক্ষার কষ্টটা অনেক কমে যায়, তাই না?

কবিতাটা বেশ সরল শরীরে সুন্দর! শুভেচ্ছা রইল।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ।

অপেক্ষার কথা তাকে বলা হয়ে উঠেনি.........কেন জানি না।

ধন্যবাদ পড়ার জন্য

শুভেচ্ছা ...........।

১৮. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৮:৫১
comment by: মৈথুনানন্দ বলেছেন: রবফের মত সময়

*****

ওটা বরফ হবে!
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: হাই হাই এত সতর্ক থেকেও .............।

ধন্যবাদ

কেমন আছো ?

ভালো থাক
শুভেচ্ছা...........।

১৯. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:৩৩
comment by: পুষ্প বলেছেন: বেশ ভাল লাগল।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: কেমন আছো পুস্প??

পড়ার জন্য ধন্যবাদ

ভালো আছো আশাকরি
শুভেচ্ছা

২০. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ৯:৩৯
comment by: নিহন বলেছেন: জাক্কাচ হয়েছে ।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: জাক্কাচ নিহন!!!!
জাক্কাচ ধন্যবাদ।

শুভেচ্ছা.........।

২১. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪০
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন:
অফটপিক :
১৩ সেপ্টেম্বর , ১৯৯৩

হঠাৎ এমন কিছু দিন আসে যেসব দিনের কথা অবচেতনভাবেই বহুকাল মনে থাকে । তারিখটি দেখে থমকে গেলাম , সেদিনটির কথা মনে আছে স্পষ্টভাবে ।আমার বয়স তখন বেশ কম , ক্লাশ ফোরে পড়ার বয়স । রাতে আব্বুর সাথে টিভিতে খবর দেখলাম ইয়াসির আরাফাত/ক্লিনটন/আইসাক রাবিনের উপস্থিতিতে ফিলিস্তিন-ইসরায়েল স্বাক্ষরের প্রতিবেদন । ভীষণ খারাপ লাগে , ১৫ বছর পরেও ফিলিস্তিনিদের রক্ত ঝরছে , নিজভূমে আজও তারা নির্যাতিত

আরেকটা মজার ব্যাপার হলো , সেদিনই আমি প্রথম টিভিতে খালেদা জিয়াকে দেখেছিলাম :)
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: ইয়াসির আরাফাত/ক্লিনটন/আইসাক রাবিনের উপস্থিতিতে ফিলিস্তিন-ইসরায়েল স্বাক্ষরের প্রতিবেদন ।............খবরটা জানি, তবে তারিখটা মনে নাই।

আপনার স্মৃতিপ্রখরতার প্রশংসা করতে হয়, মনে রেখেছেন ঠিকই!!!

"""ভীষণ খারাপ লাগে , ১৫ বছর পরেও ফিলিস্তিনিদের রক্ত ঝরছে , নিজভূমে আজও তারা নির্যাতিত""'..........এইটা খুব খারাপ লাগে।
কেন এত নির্যাতিত, আর কতদিন রক্ত ঝরবে??


ধন্যবাদ পড়ার জন্য ও ঐতিহাসিক কথা মনে করিয়ে দেবার জন্য
ভালো থাকুন
শুভেচ্ছা

২২. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন:
অনেক ভালো লাগলো কবিতাটা
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৬

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে

শুভেচ্ছা নিরন্তন.........।

২৩. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৩:৩৪
comment by: এস এম বাবু বলেছেন: ভাল লাগা! ভাল লাগা!
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২১

লেখক বলেছেন: ধন্যবাদ!! ধন্যবাদ!! ধন্যবাদ!! ধন্যবাদ!!

ভালো থাকুন
শুভেচ্ছা

২৪. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৬
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগলো খুব।

কেমন আছেন?
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২৪

লেখক বলেছেন: আমি ভালো আছি।
আপনি কেমন আছেন?

ধন্যবাদ পড়ার জন্য
শুভেচ্ছা

২৫. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: +
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২৫

লেখক বলেছেন: পড়ার জন্য বিনীত ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন
শুভেচ্ছা

২৬. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: আমি বুঝতে পেরেও
সময় করতে পারিনি;
জানতাম, সারাবেলা তুমি
অপেক্ষায় আছো



ভালো লাগল।
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৪৬

লেখক বলেছেন: ভালো লাগলো জেনে আমারও ভালো লাগছে।
আপনাদের ভালো লাগা আমাকে আনন্দ দেয়.।

কেমন আছেন?
আশাকরি ভালো
শুভেচ্ছা নিন।

২৭. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৫৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কবিতা লেখার সময়টা বেশ আগের...........
বেশ অনুভব করতে পারছি......সেই সময়ের মনটা।
কেমন করে দিনগুলো অতীত হয়ে যায়.........অথচ অনুভব গুলো আগের মত।তাইনা?
জানো আজ এক কাছের আত্মীয় এসেছিলো...............।কানাডাতেই অন্য শহরে থাকেন।দশ বছর পর সামনা সামনি দেখা হলো।
বারবার শুধু বলছিলো ,"তুমি আগের মত আছো।"
সবাই নাকি বদলে গেছে........।
আমি তো খুশীতে আটখানা।:)
খাবার টেবিলে বসে কথা হচ্ছিলো............বললাম আরো তরকারী দেই?:).............
ভালো থেকো।
অনেক ভালো।
শুভেচ্ছা নিও।
০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১১

লেখক বলেছেন: সাজি'পু তোমার বুদ্ধিমত্তা আমাকে বরাবরই মুগ্ধ করে........।
তারিখ দেখে তুমি ঠিকই আন্দাজ করে ফেলছো, কোন সময়ের কথা, তখন মনটা অনেক উড়ো উড়ো থাকতো।
শুধু সময়টা বদলায় মনের রং কোনদিনও বদলায় না।
অনুভূতিটা এখনও আগের মত............ভাবায়!!!

পুরাতন ডায়েরি খুলে যখন লেখাগুলো দেখি, মনের অগোচরে সে অতীতে সাঁতার কাটি। খুব ইচ্ছা করে সেদিনগুলো আবার ফিরে পেতে........।

তোমার কাছের আত্মীয়কে পেয়ে নিশ্চয় অনেক খুশি হয়ছো।
কাছের মানুষের কাছে কখনো মনে হয় না আমরা বড় হয়েছি........।
সব সময় এক রকম মনে হয়

তুমি ও অনেক ভালো থাক
শুভেচ্ছা নিও।

২৮. ০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৭
comment by: দূরন্ত বলেছেন: খুব ভালো লাগলো।
শুভেচ্ছা।
০৫ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: কেমন আছেন??
কম কম দেখা যায়??

ধন্যবাদ পড়ার জন
ভালো থাকবেন।

২৯. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৯
comment by: চিকনমিয়া বলেছেন: পড়চি, মন খারাপ হইচে:(
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: কি মিয়া ভাই, পুরানো কথা মনে পড়ে গেলো!!!!

মন ভালো হোক!!

ভালো থাকুন
শুভেচ্ছা

৩০. ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২১
comment by: এই আমি বলেছেন: অনেক দারুন হয়েছে আপুপুপুপুপুপুপুই
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: অনেককককককককককককক ধন্যবাদ তোমাকে

ভালো আছো তো??

শুভেচ্ছা ।

৩১. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:০৮
comment by: মৈথুনানন্দ বলেছেন: তোর জন্মদিন কবে বল আপু - আমি তোকে একটা চশমা গিফট করতে চাই! :P
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: সে চশমা পড়লে কি বানান সব শুদ্ধ দেখা যাবে??
যদি তাই হয়, তাহলে গিফট করো।

বাইশে নভেম্ভর।

তোমারটা কবে??

৩২. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৬
comment by: দূরন্ত বলেছেন: হু ঠিকই বলেছেন। কয়দিন দৌড়ের উপর আছি (তবে বেশিদিন না).... এরপর আবার নিয়মিত হবো।
শুভেচ্ছা :)
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: পরীক্ষা চলছে নাকি??

ব্যস্ততা কমলে নতুন লেখা পাবো আশাকরি।
আমি কিন্তু অন্যগ্রহে যাওয়ার আশা এখন ছাড়ি নাই!!!!

ভালো থাকুন সবসময়
শুভেচ্ছা ..........।

৩৩. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪০
comment by: মৈথুনানন্দ বলেছেন: তুমি কিন্তু লাবনী বানানটা এখনো ঠিক করলে না, ওটা লাবণী হবে, তাই বলেছিলাম!

আমার জন্মদিন আমি তোমায় মেল করে পরে জানিয়ে দেবো, আমার পার্স্ন্যাল ব্লগের লিঙ্কও দিয়ে দেবো, তাহলে তুমি বুঝতে পারবে কেন এখানে বললাম না।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ঠিক করে দিয়েছি..........।

আচ্ছা তাই কর।

৩৪. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪২
comment by: মৈথুনানন্দ বলেছেন: ok...here it is...my id :



এখানে সব কথা বলা যায় না! :(
৩৫. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৪
comment by: চিকনমিয়া বলেছেন: @মৈথু, আমারেও মেইল দিও
আমিও জানতাম চাই, তুমারে হেপি বাড্ডে কইতাম চাই
৩৬. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৬
comment by: দূরন্ত বলেছেন: =p~ =p~ প্রথম ব্যাচেই গ্লিস ৫৮১সি তে যাওয়ার জন্য আপনার বুকিং দেয়া আছে।

ঠিকই ধরেছেন। পরীক্ষাতো তাই ঝামেলা। পরে এ দিনগুলো নিয়ে পোস্ট দিবো বলে ভাবছি।
কঠিন ব্যস্ততার এ দিন একসময় শেষ হবে নিশ্চয়ই।
চীরদিন কাহারো সমান নাহি যায়....
(আপনার প্রোফাইলের কথাটাই বললাম ... :) )
ভালো থাকবেন।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: ঠিক ধরেছেন 'চীরদিন কাহারো সমান নাহি যায়....'

একসময় তো শেষ হবে। সময়টা ভালো মত কাজে লাগান। সময়ের কাজ সময়ে করা ভালো। ( বাংগালী সুযোগ পেলে উপদেশের বাণী শোনায়)


ওয়াও!!! গ্লিস ৫৮১স তে বুকিংকের কথা শুনে মনটা নেচে উঠলো।
আমার এসব নিয়ে খুব আগ্রহ!!! মাঝে মাঝে ভাবায়!!!

আপনি ও অনেক ভালো থাকবেন।

৩৭. ০৬ ই জুলাই, ২০০৮ ভোর ৪:২৫
comment by: বিবর্ণ বলেছেন: দারুন লিখেছেন।
০৬ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ বিবর্ণ ।


কেমন আছেন?

ভালো থাকুন
শুভেচ্ছা নিন।

৩৮. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:১০
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

+
এভাবে ভাবা যায়
এভাবে ভাবনার গভীরে ভেসে যাই
ভেসে যাই, হয়ে যাই নিমজ্জিত
ভারনার গভীরে!

অসাধারণ ‍ জানতাম অপেক্ষায় আছো'।

আছি! থাকবো চিরকাল।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:৩০

লেখক বলেছেন: সে প্রতিক্ষার সময় অনেক দীর্ঘ............।

চমৎকার মন্তব্যে অনুপ্রেরণা যোগায়।

কেমন আছ।

ধন্যবাদ পড়ার জন্য।

৩৯. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:১১
comment by: নাজিরুল হক বলেছেন: সুন্দর কবিতা।

ভাল লাগলো।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:৩২

লেখক বলেছেন: কেমন আছ নাজিরুল?

থ্যাংকু পড়ার জন্য

শুভেচ্ছা ....।

৪০. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:৪৯
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: দারুণ লিখেছেন তো!

০৭ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ।

ভালো থাকুন সবসময়।

৪১. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৩৩
comment by: ~টক্স~ বলেছেন: দারুন কবিতে লেখেন আপনি ! ভাল লেগেছে।
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
আপনার লিখাও আমার ভালো লাগে
ভালো থাকবেন অনেক।

৪২. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪১
comment by: বিবেক সত্যি বলেছেন:

পড়লাম । অনেক ভালো লাগা....
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

অনেক দিন পর, কেমন আছেন??

শুভেচ্ছা থাকলো।

৪৩. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২২
comment by: উত্তরাধিকার বলেছেন:
চিটি আপু,

জানলাম এটা আগের লেখা।

হৃদয় ছুঁয়ে গেল।

আসতে না পারায় এহেন আকুতি সহজেই পরিত্রান দিবে।
অনেক মিষ্টি কবিতা।
নস্টালজিয়ায় ভুগেছিলেন নিশ্চয়ই অনেকক্ষন।


এখন আবার এগিয়ে চলা। বাইরে আছি , তাই আসা হয়নি।
অনেক ভাল থাকুন আপু।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: আপনার অসাধারণ মন্তব্যের কাছে আমার লেখিনি নিতান্ত মলিন।
খুব ভালো বলেছেন নস্টালজিয়া তাড়া করে ফিরে।

আমি ভালো আছি
আপনিও অনেক ভালো থাকবেন।

শুভেচ্ছা

৪৪. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৮
comment by: তামিম ইরফান বলেছেন: এত্তো সুন্দর করে কি করে লিখেন আপু?

অসম্ভব ভাল লাগলো।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:২১

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

আমি লিখি নাতো!! মনের ভাবে লিখে

শুভেচ্ছা থাকলো

৪৫. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫০
comment by: শেখ জলিল বলেছেন: নিশ্চিত জেনেও
সময় করতে পারিনি,
জানতাম, সারাবেলা তুমি
অপেক্ষায় আছো।
..অসাধারণ শুরুটা।
১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: পড়ার জন্য বিনীত ধন্যবাদ

ভালো থাকবেন
শুভেচ্ছা

৪৬. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৪২
comment by: শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার কবিতা।
আপনার কবিতার কি কোন বই বেরিয়েছিল??
ভালো থাকুন আপু।
১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: দেশে থাকতে একবার উদ্দ্যোগ নিয়েছিলাম, ভাবলাম পরে করি.......
এরপর তো হলাম দেশান্তরী..............আর হল না।
এইবার দেশে গেলে বের করার ইচ্ছা আছে।

(আমার ছোট আপার ছেলে ২০০৭ এ কবিতার একটা বই বের করেছে........ও এখনও ছাত্র।)
সাহস করলে হয়ে যায়..........

তুমি ও অনেক অনেক ভালো থেকো।

১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: আমার কাছে বেশ কয়েকটা কপি আছে।
তুমি কাছে থাকলে একটা কপি দিতে পারতাম।

৪৭. ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২৮
comment by: চুপকথা ... বলেছেন: জানতাম, সারাবেলা তুমি
অপেক্ষায় আছো


জানতে কি অপেক্ষার প্রহর কত দু:সহ?
১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: অপেক্ষায় প্রতিটি মিনিট
যেন জীবন্ত লাশ
..............
প্রতিটি নিশ্বাসে কষ্ট
..........অনেক কঠিন
সময়.......

ধন্যবাদ আপনাকে পড়ার জন্য
ভালো থাকুন অনেক
শুভেচ্ছা

 



 


চিরদিন কাহারো সমান নাহি যায়....
আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায়
আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায়
কাহারো সমান নাহি...