আমার প্রিয় পোস্ট

প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

অবিশ্বাস্য মৃত্যু

২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৯

শেয়ারঃ
0 0 0

সূর্যোদয়ের পর পরই আমরা সবাই মোহগ্রস্ত হয়ে পড়লাম
আমাদের হৃদপিণ্ডের চলাচল আস্তে আস্তে কমতে লাগলো,
ক্ষুধা-মন্দা হলো, শরীরের সমস্ত রক্ত সবুজ হয়ে প্রবাহিত হলে
আমাদের মস্তিষ্কের স্নায়ুকোষ একমুখি কাজ শুরু করে দিলে
আমরা হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, কামনা-বাসনা ভুলে
গিয়েই পরম সুখে ঘুমিয়ে পড়ি। কিছু লোকের বিকট
চিৎকার-চেঁচামেচিতে আমরা প্রচণ্ড ভয় পেয়ে জানতে
পারলাম তারা মরেনি! আমরা আরও ভয় পেয়ে ছুটতে লাগলাম...


যা দেখলাম তা আরো অবিশ্বাস্য- কোথাও লোকালয় নেই
সমুদ্রের পানি শুকিয়ে গেছে; লতা-পাতাহীন কংকাল গাছগুলো

কোথাও কোন প্রাণীর অস্থিত্ব নেই। ক্ষুধায় তারা সব উজার করেছে
খাবারের নেশায় তারা একসময় আরো হিংস্র হয়ে উঠে; রাগে ক্রোধে
আমাদের উপর পারমানবিক ক্ষেপনাস্ত্র ছুঁড়ে দিলে প্রচণ্ড ঝাঁকুনি
আর বিকট শব্দে আমরা জেগে উঠি

অতঃপর সন্ধ্যা ঘনিয়ে এলে ঘন মেঘের আড়ালে আমরা সবাই আটকা পড়ি...




 

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০১
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: ব্লগে আইসা পাইলাম... আপনার একখানা

মাশাল্লাহ...
যা দেখলাম তা আরো অবিশ্বাস্য- কোথাও লোকালয় নেই সমুদ্রের পানি শুকিয়ে গেছে; লতা-পাতাহীন কংকাল

অতঃপর সন্ধ্যা ঘনিয় এলে ঘন মেঘের আড়ালে আমরা সবাই আটকা পড়ি...

ভালো থাকুন।
২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩১

লেখক বলেছেন: অতঃপর সন্ধ্যা ঘনিয় এলে ঘন মেঘের আড়ালে আমরা সবাই আটকা পড়ি...




ভালো থেকো

২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৮

লেখক বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ কবি!

৩. ২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অস্থিরতা!
প্রকৃতি আমাদের সাথে রাগ করেছে............
কেউ শান্তি পাচ্ছিনা কোথাও!

আমাদের সবারই প্রকৃতিকে ভালোবাসা উচিত। অনেক!
ভালো থেকো চিটি।
অনেক শুভকামনা।
২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: প্রকৃতির কাছে আর কিছু হায়নার কাছে আমরা জিম্মি সাজি


তুমিও অনেক ভালো থেকো
শুভেচ্ছা

৪. ২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১১
কঁাকন বলেছেন: ভালো লাগলো আপু

ভালো আছেন তো
২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪০

লেখক বলেছেন: কেমন আছো কাঁকন?


৫. ২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৭
এ আর খান বলেছেন: সুন্দর হইছে। ভাল লাগছে।
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯

লেখক বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ খান

২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২০

লেখক বলেছেন: বিনীত

২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ হামান

৮. ২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১২
হাসান মাহবুব বলেছেন: এটা অবলম্বনে একটা গল্প লিখতে ইচ্ছা করছে চিটি'পা! কবিটা ভালো লেগেছে। আমার এ রকমটা ভালো লাগে।
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৩

লেখক বলেছেন: আমি তো একটা লিখলাম। আপনি এখন গল্প লিখা শুরু করে দেন।
অপেক্ষায় আছি...

২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৪

লেখক বলেছেন: অনেক দিন পর খুশবু! কেমন আছেন?

১০. ২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৮
মুক্তি মণ্ডল বলেছেন: সূর্যোদয়ের পর পরই আমরা সবাই মৃত্যুমুখে পতিত হলাম
আমাদের হৃদপিণ্ডের চলা থেমে গেলো, ক্ষুধা-মন্দা হলো
সবুজ রক্ত প্রবাহিত হতে হতে আমাদের মস্তিষ্কের স্নায়ুকোষ একমুখি কাজ শুরু করলে
হিংসা-বিদ্বেষ-লোভ-লালসা-কামনা-বাসনা ভুলিয়ে দিলেই
আমরা পরম সুখে ঘুমিয়ে পড়ি।

বোল্ড করা বাক্য দুটি আমার কাছে সংযোগহীন মনে হলো। এমনিতে দৃশ্যকল্প ভাল লাগছে।
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: দাদা আপনার সুন্দর সাজেশনের জন্য বিনীত ধন্যবাদ। লাইনগুলো ঠিক করে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ

শরীরের সমস্ত রক্ত সবুজ হয়ে প্রবাহিত হলে, আমাদের
মস্তিষ্কের স্নায়ুকোষ একমুখি কাজ শুরু করে দিলে, আমরা
হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, কামনা-বাসনা ভুলে গিয়েই
পরম সুখে ঘুমিয়ে পড়ি


ভালো থাকুন

২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৪

লেখক বলেছেন: মাঝে মাঝে নিজের লেখা নিয়ে নিজই দ্বিধায় পড়ি...

২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৪

লেখক বলেছেন: হুমমম মমমমমমমম

১২. ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ছবিটা ভয়াবহ !! (কোথায় পেয়েছেন ?)

কবিতা তার চেয়েও ভয়াবহ ।


ভাল থাকবেন আপু।
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ছবিটা Google থেকে নেয়া।

পাঠের জন্য ধন্যবাদ

ভালো থেকো

১৩. ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩
শিরীষ বলেছেন: সবুজের প্রেম ছড়িয়ে যাক সবখানে।

ভাল লাগলো কবি।
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৮

লেখক বলেছেন:
ধন্যবাদ শিরীষ

১৪. ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮
বৃত্তবন্দী বলেছেন: সুন্দর লাগলো... মানবিক ও প্রাকৃতিক লাগলো
২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৯

লেখক বলেছেন:
মানবিক ও প্রাকৃতিক
পাঠের জন্য ধন্যবাদ বৃত্ত

১৫. ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৮
গৌরী সেন বলেছেন: উ লা লা

হুনসি কবি সাহিত্যিক শিল্পি বা এক্কতায় সৃজনশীল মানষেরা প্রখড় ইনটুইশন পাওয়ারের অধিকারি হন

আরো শুনসি তাগো মইদ্যে কুত্তা বিলাই জাতীয় "ইতড়" প্রানীদের এমন কিছু গুনাগুন বিদ্যমান যার মইদ্যে আছে বালা মুসিবৎ আগে থেইকা টের পাওনের ক্ষমতা???!!!!!

আইজকাইল সব সৃজনশীল কর্মেই ধ্বংশের আলামত লক্ষ্য করন যায়

বি.দ্র. কুত্তা বিলাই জাতীয় ইতড় প্রানীগো কেউ খারাপ চোখে দেইখেন্না। আশরাফুল মখলুকাত হৈল তাহারা
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৬. ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৯
আবু সালেহ বলেছেন:

অতঃপর সন্ধ্যা ঘনিয়ে এলে ঘন মেঘের আড়ালে আমরা সবাই আটকা পড়ি...
অসাধারন...........+++

প্রিয়ের সিঁড়িতে দিয়ে দিলাম....
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৩

লেখক বলেছেন: প্রীত হলাম।

অনেক ভালো থাকুন

১৭. ২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৯
ভাঙ্গন বলেছেন: অতঃপর সন্ধ্যা ঘনিয়ে এলে ঘন মেঘের আড়ালে আমরা সবাই আটকা পড়ি..
..........
অনেক ভাল লাগলো চিটিপু।
গল্পময়।
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ ভাঙ্গন


শুভকামনা

১৮. ২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪১
শাহনাজ সুলতানা বলেছেন:

অতঃপর সন্ধ্যা ঘনিয়ে এলে ঘন মেঘের আড়ালে আমরা সবাই আটকা পড়ি...

চিঠি আপা আছেন কেমন?
ভালো থাকুন।
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ আপা

আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

শুভকামনা

১৯. ২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬
ব্যতিক্রমী বলেছেন: এরকম কবিতা পড়লে মন্তব্য না করে থাকা যায় না, যেতে পারে না।


আপনার পড়া সেরা কবিতার একটা মনে হলো আমার কাছে।
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ আশু

ভালো থেকো

২০. ২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮
ব্যতিক্রমী বলেছেন: এটা প্রিয়তে না নিয়ে পারলাম না। পড়ার পর কাল থেকেই মাথায় ঘুরঘুর করছে...

এখন মনটা শান্ত হলো।
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১১

লেখক বলেছেন: :) :) :)


প্রীত

২১. ২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৬
কাব্য বলেছেন: ঘন মেঘের আড়ালে আমরা সবাই আটকা পড়ি

:( :( :(
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯

লেখক বলেছেন: কাব্য বাবু কেমন আছো?

ধন্যবাদ
শুভকামনা

২২. ২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৩
কাব্য বলেছেন: কাব্য বাবু (:``>> :`>) আপনাদের দোয়ায় সব-সময় ভালোই থাকে :)
৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩১

লেখক বলেছেন: ভালো থেকো সব সময় কামনা করি :)

২৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩২
প্রাকৃত বলেছেন: খুব ভাল লাগলো।

কেমন আছেন চিটি আপু?

একটা কবিতা লিখেছি,সময় করে পড়ে আসবেন।
৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: ভালো আছি প্রাকৃত।

যাচ্ছি তোমার ব্লগে .....
অনেক দিন ব্লগে দেখিনা, ব্যস্ত নাকি?

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: ভালো আছি। তোমরা কেমন আছো?

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৬

লেখক বলেছেন: কবি!

২৬. ২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০৫
আইয়ুবজািহন বলেছেন: অতঃপর সন্ধ্যা ঘনিয়ে এলে ঘন মেঘের আড়ালে আমরা সবাই আটকা পড়ি...

বাস্তবতার নান্দনিক প্রকাশ।

খুব ভাল লাগলো আপু।
২৫ শে জুলাই, ২০১০ রাত ২:০৬

লেখক বলেছেন: আইয়ুবজািহন, পুরানো লেখা খুঁজে পড়ার জন্য ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৫৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
© হামিদা রহমান

নিজের নাম যদি কোথাও ভুল ছাপা হয় কিংবা কেউ যদি ভুল লিখে, খুব দুঃখ লাগে। আমার নামের শেষ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ