আমার প্রিয় পোস্ট
- আর্টস (http://arts.bdnews24.com) -এর দু বছর । কিছু বাছাই লেখা - ব্রাত্য রাইসু
- গ্রাফোলজী - হাতের লেখায় মানুষ চেনার বিস্ময়!! - শায়মা
- মাতৃভাষা আন্দোলনের সেই সব সূর্যসন্তানেরা...... - রেজোওয়ানা
- দেখা হলো আবার একুশে - সুলতানা শিরীন সাজি
- ‘কাম অন বেবি লাইট মাই ফায়ার...’ ও পুরোনো কবিতা'রা - ফাহাদ চৌধুরী
- ১৯৭১ এ হারিয়ে যাওয়া বাবলু মামার কিছু কথা! - সুলতানা শিরীন সাজি
- ভয়ানক নৈসঙ্গের ভিতর পাওয়া কাব্যগুলি-২ - নির্ঝর নৈঃশব্দ্য
- আসলাম.......। - দখিনা
- নেরুদা'র দুইটি কবিতার ভাষান্তর - ফাহাদ চৌধুরী
- মেঘবাজি সমগ্র-১ - মেঘবাজি
- আমজাদ সুজনের কবিতা - আমজাদ সুজন
- কবি ও কবিতার কথাখন্ড - ২ : কবি শহীদ কাদরীর সাথে একটি দুপুর - ফকির ইলিয়াস
- আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২ - মে ঘ দূ ত
- গানময় কবিতাঃ প্রলাপ - আলী প্রাণ
- চট্টগ্রামের ঐতিহ্যবাহী "জব্বারের বলী খেলা"। - তারার হাসি
- স্পর্শ এক জটিল বিষয় - সৈয়দ আফসার__১৯৭৯
- ইহা মরুভূমি নহে: সিআরএসি ইন্টা. আর্টক্যাম্প কুষ্টিয়া ২০০৯ ছবিব্লগ - অনার্য তাপস
- আমি কিংবদন্তির কথা বলছি --- আবু জাফর ওবায়দুল্লাহ - কালের সাক্ষী
- আজ চিটি (হামিদা আখতার) আপার জন্মদিন - সৈয়দ আফসার__১৯৭৯
- মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা :: হতাশা , ক্ষোভ আর কষ্টের উপাখ্যান - মেহরাব শাহরিয়ার
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- শীতের আয়না - আমি ও আমরা
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- খুব সহজেই বানিয়ে ফেলুন সন্দেশ - নির্ঝরিনী
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- চট্টগ্রাম শব্দের উৎপত্তি - ইমন জুবায়ের
- প্রিয় কবিতাঃ কাজী নজরুল ইসলাম - জলপাই দেশি
- কলাগাছের ভেলা (Banana raft) গ্রাম বাংলার অনেক সুখ দু:খে জড়িত, কলাগাছের ভেলার (Banana raft) ছবি - বিপ্লব কান্তি
- কবিতা সময়ের পাঠ নাকি সময়কে পাঠ করা? - সৈয়দ আফসার__১৯৭৯
- কুড়নো জঞ্জাল, পুরনো ঘরের - সৈয়দ আফসার__১৯৭৯
- শূন্যতা পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য
- দুই বিঘা জমি - রবীন্দ্রনাথ ঠাকুর - ইউটার্ন
- ইনকা সভ্যতা, পাথর নগর, স্প্যানিশ বর্বরতা ও মাচু পিকচুর সেই সূর্যদেবতার থান ... - ইমন জুবায়ের
- সুয়েজ খাল-- কিছু জানা কিছু অজানা ইতিহাস। - সামছা আকিদা জাহান
- কাপ্তাই-রাঙামাটি-চট্টগ্রাম মুহূর্ত - আকাশ অম্বর
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- আমার পড়া একুশটি অন্যভাষার ভালো-উপন্যাসের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- গোটা তিনেক হাফিজ - রোডায়া
- নির্মলেন্দু গুণ-এর কয়েকটি কবিতা........যেগুলো পড়লেই আমার ভালো লাগে! - ধ্রুব০০৭
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- আহমদ সায়েম এর কবিতা - সৈয়দ আফসার__১৯৭৯
- মুরতাজা বিষয়ক সিদ্ধান্ত - ছন্নছাড়ার পেন্সিল
- মন খারাপ করা একটি গান। মনে হয় অনেক দিনের চেনা গান কাঞ্চনজংঘা - মোতাব্বির কাগু
- সেন্টমার্টিন :এই অপরূপাকে ছুঁয়ে দেখেছি ।ধরে রাখতে পারিনি। - শ।মসীর
- বাংলা বানান নিয়ে যারা সমস্যায় আছেন, তাদের জন্য - ত্রিভুজ
- উইন্ডোজ এক্সপি'র A-Z কমান্ড লাইনের কমান্ড ইন্ডেক্স !! বর্ণনা সহ !! - পাপী
- ইচ্ছে জাহাজ! - শফিউল আলম ইমন
- ঘ্রাণ- ছোট গল্প - পারভেজ
- নিভৃতচারি ও প্রচারবিমূখ কবি জাহেদ আহমদ এর আমার ভাললাগা ৫টি কবিতা - সৈয়দ আফসার__১৯৭৯
- চাটগাঁইয়া বুলি - আরেকটি স্বতন্ত্র ভাষা - আকাশ অম্বর
- তারাপদ রায়ের কবিতা - প্রচ্ছদস
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- ভোরে রচিত কথাগুচ্ছ - সৈয়দ আফসার__১৯৭৯
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- রাধিকাবাতাসে ভাসে যক্ষারেণু - নম্রতা
- শিরোনামহীন সব্জি - ~স্বপ্নজয়~
- বর্ষণের বার্তা - মুক্তি মণ্ডল
- রাজপুত্র - অন্তিম
- পৃথিবীর জনসংখ্যা কী অতিরিক্ত? (জনসংখ্যা-শেষ পর্ব) - দূরন্ত
- সাপ ও সূর্যমুখী - দেলোয়ার হোসেন মন্জু
- আমি তার কাছেই বন্ধক রাখি মাঘের দুপুর - ফকির ইলিয়াস
- শ্মশান ঠাকুর - মাহবুব লীলেন
- মহেশখালির বাঁকে - লীনা ফেরদৌস
- চিটির ঐতিহাসিক রসমালাই - ~স্বপ্নজয়~
- ভালো লাগার দুটি কবিতা!!! - মুকুট
- যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধী : জেনে নিন, চিনে নিন - আইরিন সুলতানা
- সেই রাতে রাত ছিলো পূর্ণিমা ----- [কিশোর কুমার] - বিষাক্ত মানুষ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অমোচনীয় কালি স্বাক্ষী থাকলো - সবাক
- জানালায় - আন্দালীব
- সোনামূখি সুই দিয়ে - আলী আরাফাত শান্ত
- ৭১'বধ্যভূমির লাশগুলো - নাজনীন খলিল
- আসছে বইমেলায় কোন কোন ব্লগারের বই বারাইতাছে?? - মেঘবাজি
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- আমার নৈঃশব্দ্য- আমার ই-বুক - প্রণব আচার্য্য
- পূর্নাঙ্গ কবিতার বাহিরে ক,খ,গ----রা - আমি ও আমরা
- প্রেমিক নজরুলের সাতকাহন~ শেষ পর্ব - বিবর্তনবাদী
- আমার কখনো কিছু ছিলো না... (উৎসর্গ : সমগ্র মুক্তিযোদ্ধাদের) - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- তারকা রবি শশী খেলনা তব....... - মু্ক্ত মানব
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- ছন্নছাড়া চিন্তাতে কর্তিত হৃদয় - রেটিং
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- নাচের স্কুল - মুক্তি মণ্ডল
- তুমি, সম্ভবত একটি পাতা - রিফাত হাসান
- ঘুরে ফিরে ভালোবাসার কথা বলি - সবাক
- সংক্ষিপ্ত সংলাপ - ৮০ (একটু খানি মরণ দিবি? সুখের মরণ?) - সুখী মানুষ
- মজার রেসিপি
মিট বল কারি - দূরন্ত
- আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
(উৎসর্গ: প্রিয় ব্লগার মানুষকে) - মুকুল
- তার প্রসঙ্গে - আন্দালীব
- চিটি (হামিদা আখতার) আপার জন্য মহেশখালীর ছবি! - ক-খ-গ
- Elmina Castle...Where thousands of African slaves died. - প্রীটি সোনিয়া
- চিটি আপুর বর্ষপূর্তিতে আমারা .................
- নিহন
- হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিল অপ্সরা - বিবর্তনবাদী
- চট্টগ্রামের ব্লগার লিস্ট - আপনি বাদ পড়েছেন নাকি ? - চন্দন
- পড়ে থাকা সময়গুলো........। - পারভেজ
- পিডিএফ ফাইল তৈরির সফটওয়্যার ডুপিডিএফ (DoPDF) - বিপ্র
- যে আমাকে ----- মাকিদ হায়দারের কবিতা - বিষাক্ত মানুষ
- ব্লগ, আমার মনের খোলা জানালা (উৎসর্গ: অ্যামাটার) - ত্রিভুজ
- শ্রদ্ধেয় পত্রিকার সম্পাদক বন্ধু,লিখা ফিরিয়ে নিয়ে,তোমাকে দায়ভার থেকে মুক্তি দিলাম - বিহংগ
- প্রতিচ্ছবি ----- (ওয়াফেইজ) - বিষাক্ত মানুষ
- আমার আঁকা ছবি-২৭,...............চিটি আপুকে '' - নিহন
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
- পতন - রেটিং
- জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম ) - আবদুর রাজ্জাক শিপন
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- 'Missing You' -এর সঠিক বাংলা কি হবে? - ত্রিভুজ
- সমুদ্রের যে সমুদ্র গুপ্তই থেকে গেলো - রণদীপম বসু
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- কবি ও কবিতার সাথে - মাছরাঙ্গা
- নীরবতা, ধ্যান ও মেডিটেশন (পুনঃ প্রকাশ) - কালপুরুষ
- দেশ-বিদেশ থেকে সাহায্য'র জন্য কিছু প্রয়োজনীয় ঠিকানা/সংযোগ: - লাল দরজা
- রম্য কথোপকথন - কালপুরুষ
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- আমি আজ কারো রক্ত চাইতে আসিনি - -নির্মলেন্দু গুন । - আবুল বাহার
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান) - আবদুর রাজ্জাক শিপন
- আচ্ছা কেন মানুষগুলো ----- (রেনেসাঁ) - বিষাক্ত মানুষ
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- জীবন যখন থমকে দাঁড়ায় - নাদান
- নবীনদের জন্য - নাদান
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি... - ব্লুজ
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- কবিতা নির্মাণ - কালপুরুষ
- বলি- যেতে দেবো না। ( "সুসানকে" এবং ব্লগের সকল বন্ধু-বান্ধবীদের উৎসর্গ করা হলো) - চিটি (হামিদা রহমান)
- তবু দিন কাটে, অপেক্ষায় - সুলতানা শিরীন সাজি
চর্বিতচর্বণ
৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৩
বুকের বামপাশে যন্ত্রণা তিলটা যখন খুলে রাখি
যন্ত্রণা কমতে কমতে শূন্যের কোঠায় গেলে। আমিও
পারদের মত নিস্তেজ হয়ে পড়ি; আনমনে কিন্তু কেন?
এমনই দুঃখ এসে সূর্যকে মেঘে ডেকে রাখবে কি?
যতনে রাখো জমানো মেঘ; বরিষণ নামলো যে!
দুই
লাবণির চারপাশে ঘিরে আছে বৃষ্টি আর বৃষ্টি
আমরা ফিরে যাবার উৎকন্ঠায়—
সমুদ্রে প্রচণ্ড জোরে আঁচড়ে পড়ছে ঢেউ;
সাইক্লোন-সাইক্লোন সর্তক সংকেতে মেতে উঠছে টাউন
সাইরেন বাজতে থাকে অনবরত...
গোছানো ব্যাগ, কবিতার বই-পত্তর, তুথ-ব্রাশ,
আধাভেজা টাওয়েলসহ তিন'শ এক কক্ষ...
আমাদের ফিরে যাওয়া দরকার
তিন
গাছেদের সাথে আপন মনে কথা বলে যাচ্ছি। ছারপোকা—
যা আমার মাথায় আদিগন্ত বিলি কেটে যাচ্ছে...
গাছেরা নাকি অভিমানী হয় না; তারা কার সাথে
অভিমান করবে বলো? গভীর রাতে তাদের মনও কি
বৃষ্টির মত কেঁদে উঠে? প্রতিধ্বনিতে ভাঙ্গে নেশা...
বৃষ্টির তোড়ে, পথ-প্রান্তর, ভূ-গর্ভ ভিজে
সুখের ঘরে মুখ বুজে গাছের ছায়ায় আড়াল
চার
তোমার পূর্ণআস্থা ও বিশ্বাসের মাত্রা থেকে এক বিন্দুও নড়েনি
তোমার সংশয়ে আমি বিচলিত নয়
নিজেকে খুঁজে না পাওয়ার যন্ত্রণায় নিজেকে ভাবিয়ে তুলে
শেষ বার্তা পৌঁছে দিতে আমার এতটুকু হাত কাঁপেনি
ভাবনায় আমাকে যতটা না বিচলিত করে—
তোমার দৃঢ়টা আমার আত্মায় জুড়ে দেয় স্বস্তি
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১১ সকাল ১১:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ দাদা
ভালো থাকুন
লেখক বলেছেন:
ধন্যবাদ মানিক
ভালো থাকুন
সৈয়দ মুতনু বলেছেন:
প্লাস।শুভ কামনা
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ
শিরীষ বলেছেন:
যতনে রাখো জমানো মেঘ; বরিষণ নামলো যে!
লেখক বলেছেন: ধন্যবাদ কবি। আপনার ব্লবাড়ীতে গিয়ে রীতিমত মুগ্ধ
শুভকামনা
জুল ভার্ন বলেছেন:
প্রিয় চিটি, তোমার কবিতার উপস্থাপনা এবং পরিবেশনে একটা ভিন্ন মাত্রা রয়েছে, একটা স্বকীয়তা রয়েছে-যা থেকে সহজেই বোঝা যায়-এটা চিটি (হামিদা আখতার) এর কবিতা!"ভাবনায় আমাকে যতটা না বিচলিত করে
তোমার দৃঢ়টা আমার আত্মায় জুড়ে দেয় স্বস্থি "-চমতকার হয়েছে। তবে তোমার কবিতার শেষ শব্দটা নিয়ে আমি কিছুটা কনফিউজড! ওটা কি স্বস্থি হবে নাকি স্বস্তি হবে? যদিও বানান ভুলে আমিই শ্রেষ্ঠ!
লেখক বলেছেন: দাদা ইউ আর দ্যা গ্রেট!!
ঠিক করা হয়েছে
আশাকরি ভালো আছেন। শুভকামনা সবসময়
আবু সালেহ বলেছেন:
সকাল সকাল চার প্রস্থের কবিতাখানা বেশ লাগলো...শুভ সকাল কেমন আছো???
যতনে রাখো জমানো মেঘ; বরিষণ নামলো যে!
লেখক বলেছেন: যতনে রাখো জমানো মেঘ; বরিষণ নামলো যে
ভালো আছি। ভালো থাকুন সবসময়
শুভেচ্ছা
সিনসিয়ার বলেছেন:
শুভ সকাল... কবিতা (চর্বিতচর্বন) ভালো হইছে...
লেখক বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য সিনসিয়ার
হাসান মাহবুব বলেছেন:
ভালো লেগেছে
লেখক বলেছেন: ধন্যবাদ হাসান
শুভকামনা
ঘাস্ফুল বলেছেন:
চর্বিতচর্বণ' এর চর্তূরূপ'ই ভাল লাগলো ভাই।
লেখক বলেছেন:
পাঠের জন্য ধন্যবাদ ঘাস্ফুল
নম্রতা বলেছেন:
আমার প্রথমটা খুব ভাল লাগলো কবি ! সুন্দর !
লেখক বলেছেন: ধন্যবাদ কবি
নতুন লেখা চাই ![]()
শাহনাজ সুলতানা বলেছেন:
ভালো লাগলো!কবিতায় একশ-টা হাততালি...............................................................
ভালো থাকুন।
লেখক বলেছেন: ঘুমের ঘুরে আওয়াজ শুনতে পাই
ভালো থাকুন অনেক
লেখক বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ কবি
ভালো থেকো
লেখক বলেছেন:
ঠিক তাই...
কেন এভাবে হচ্ছে জানিনা।
কেমন আছেন?
মৃন্ময় আহমেদ বলেছেন:
অবসাদ।
লেখক বলেছেন: কবি! অবসাদ! কবি!
কঁাকন বলেছেন:
ভালো লাগলো আপু
লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন।
কাজল রশীদ বলেছেন:
কবিতায় মাইনাস দেখে অবাক হলাম। যাক আপনার কবিতা খু-উ-ব ভালো লাগলো । আপনার জন্য শুভকামনা।
লেখক বলেছেন:
পাঠের জন্য ধন্যবাদ কবি!
আপনার জন্য শুভকামনা।
আশরাফ মাহমুদ বলেছেন:
এরকম কবিতায় মাইনাচ উপেক্ষা করেন। চমৎকার।
লেখক বলেছেন: প্লাস মাইনাচে কি বা আসে যায়। যার ভালো লাগে নাই --------
দু'জন অপরিচিত মুখ দেখলাম ![]()
![]()
পাঠের জন্য ধন্যবাদ কবি!
ভালো থাকুন
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লাগলো চিটি..........
"গোছানো ব্যাগ, কবিতার বই-পত্তর, তুথ-ব্রাশ,
আধাভেজা টাওয়েলসহ তিন'শ এক কক্ষ
আমাদের ফিরে যাওয়া দরকার "
এই ফেরার আকুতি ভালো লাগলো......ঘুরে আসো চিটি.......সব প্রিয় জায়গায়।
কোনদিন ও একসাথে দেশে গেলে তোমার জায়গা গুলো ঘুরে আসা যাবে।
কে জানে একদিন হয়তো হতেও পারে।
অনেক শুভকামনা।
লেখক বলেছেন: সাজি জানিনা এ স্মৃতি আমাকে কত দিন কাঁদাবে? যখনই কোন কিছু লিখতে বসি আর কিছু দেখতে পাই না। আবারও ফিরে যাবো আমার স্মৃতির কাছে।
একসাথে দেশে গেলে তো খুব মজা হতো![]()
![]()
একবার আমার এখানে এসে ঘুরে যাও। তোমাকে লেক শ্রাইনে নিয়ে যাবো। খুব নিরিবিলি।
দোয়া করো। ভালো থেকো
শুভেচ্ছা
লেখক বলেছেন: ওয়াও খুব সুন্দর!! লাবণির চারপাশে ঘিরে আছে বৃষ্টি আর বৃষ্টি
লাবণি থেকে সমু্দ্র দেখতে পেলাম...
অনেক অনেক ধন্যবাদ শামসীর।
শুভেচ্ছা
ব্যতিক্রমী বলেছেন:
এই কবিতাটাও দেখি কার যেন প্রিয়তে গেলো।আপা, আধাভেজা টাওয়েলসহ তিন'শ এক কক্ষ
এখানে তোয়ালে ব্যবহার হলে আমার কাছে খুব ভালো লাগতো।
ভালো লাগলো আপা।
অবাক হয়ে পড়ি
কিছু বুঝি, কিছু বুঝি না।
লেখক বলেছেন: আমিও কিছু বুঝি, কিছু বুঝি না ভাই
লিখি যা মনে আসে ![]()
টাওয়েল এবং তোয়াল দুই শব্দ ব্যবহার চলে
ভালো থেকো
শুভকামনা
আহমদ ময়েজ বলেছেন:
যতই চর্বিতচর্বণ হোক তবু বন্ধুসঙ্গই দৃঢ়তা এনে দেয়া কবির জন্য নিয়ামক।
একটি বানান 'শূণ্য' সম্ভত শূন্য
মঙ্গলার্থে ...
লেখক বলেছেন: ঠিক বলেছেন। ঠিক করেছি। ধন্যবাদ
যতই চর্বিতচর্বণ হোক তবু বন্ধুসঙ্গই দৃঢ়তা এনে দেয়া কবির জন্য নিয়ামক... আপনার কথাটি খুব সুন্দর!! শুধু নিয়ামক নয়, টনিক! টনিক!
আশাকরি ভালো আছেন
শুভেচ্ছা
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
লাবণীপয়েন্টে বৃষ্টি মনে পড়ে, যখন কক্ষ টানে না, টানে উন্মত্তসমুদ্র
লেখক বলেছেন: আমাকে দুইটা ভাবায় কবি!!
এসব এখন পোড়ায়...
ভালো থাকুন
সৈয়দ মবনু বলেছেন:
ভালো লাগলো। ভালো থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ
‘কবিতা কোথাও না কোথাও, আবেগের নাহোক মননের কোনো-না-কোনো প্রান্তকে, স্পর্শ করবে, জ্বলে উঠবে কোথাও আলো, ধসে পড়বে কোথাও পাথরের ছাঁই। একটি কবিতা পড়লাম আর আমার মানসে চেতনায় কোথাও সামান্যতম কিছু ঘটল না— তাহলে বুঝবো এটি কবিতা নয়, স্বর্ণখ নয়, ভুষিমাল, হয়তো রঙচঙে তামা কিংবা রাং।’
কবিতা কাকে টানে? কবিতা কাকে খুঁজে? কবিতা কাকে গ্রেফতার করে? কেনো করে? কবিকে না পাঠককে? সে প্রশ্ন কাকে করবো? আমার আসা-যাওয়া, আমার পথ চলা আমার আহার-তন্দ্রা, কে আমাকে বেশি ভালোবাসে, কে আমাকে কাছে টেনে হিমের ভেতর ঘুম পাড়িয়ে রাখে, উত্তর পাবেন কবিতা!!! কবিতা মনের ঘরে হাসে, কাঁদে, কথা বলে, ঘুমোঘোরে মনের ঘর জাগিয়ে রাখে। কবিতা কখনও জ্বালায়, কখনও পোড়ায়, কখনও-বা নিঃসঙ্গ করে রাখে!!! স্মৃতির ছায়ায়; কবিতা মাথা ব্যথার কারণও হয়! কবিতা রোগমুক্তির কারণও হয়, আবার কবিতা শান্তি দেয়, তৃপ্তি দেয়, দীর্ঘশ্বাসের ভেতর আত্নকথা লুকায়, ঘোরে ভেতর হাসে-কাঁদে; আমাকে ঘুমের বড়ি এনে দ্যায়। কবিতার ভেতর কি এমন মায়া আছে যা পাঠককে কাছে টানে, কবিই পারেন মনের কথা গেঁথে সাজিয়ে রাখতে কবিতার পরতে পরতে…। আমি কি জানি কবিতা কিভাবে পাঠককে টেনে রাখে? জানিনা। কবিতা মনের না বলা কথা, তাও বলা যাবে না। কবিতার তুমি-টা কে? সে রহস্য আজো অজানা। কবিতার গতি আছে, কবিতার প্রকৃতি আছে।কবিতা রূপসী হয়, কবিতা জানালায় উঁকি দ্যায়, কবিতা কখনো জ্বলে কখনো নিভে কখনো দ্যোতনা ছড়ায়। কবিতা আমাকে পথে নামায়, বে-পথেও ছড়ায়! কবিতা শ্রেষ্ট সময়ের অভিব্যক্তি, শ্রেষ্ট সময়ের ধারণা।
এখন কথা হল উপরিল্লিখিত ক’টি নির্থক লাইন আমার একটি গদ্যের কেন বলা হল—
মানুষ বেশি দিন বাঁচে না; এই অল্প পরিসরে মানুষ তার শ্রেষ্ঠ সময়কে স্মরণ রাখতে চায়! কেনো চায়? সে মনে করে প্রতিটি সময় প্রস্তুতি পর্বের মতো... প্রতিটি স্পর্শানুভব সে লিখে রাখতে চায়; প্রতিটি মানুষ তার মনের ভেতর সে রোমান্টিক কবি; সে রোমান্টিকতার ভেতর নিজেকে তরঙ্গের মতো ভাসায়। কেননা আমি মনে করি বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত্ব কবিতার মতো; কবিতাই পারে যাপিতজীবন বদলে দিতে... কবিতার আবেগ আছে, অনুভব আছে, আগুনের মতো ঝলসে ওঠার ক্ষমতা আছে, যেমনি আছে কবিতায় ক্লান্তি, হতাশা, বিরক্তিও...। তবে কবিতা আমার কাছে নারীপ্রেম কিম্বা নারীস্পর্শের চাইতেও অধিক কিছু... কবিতার ভেতর দিয়ে কবি নিজেই পরিশুদ্ধ হচ্ছে!(মানে যিনি কবিতা লিখছেন) কৃত্রিম বা কল্পনার মাধ্যমে বীজগণিতের সূত্রের মতো ক’টি শব্দ নির্বাচন করে মিশালেই কবিতা হয় না। কবিতা হচ্ছে মনের গভীর থেকে তুলে আনা প্রেরণা...।যা আমি আপনার এ লাইনগুলোতে পেলাম—
বুকের বামপাশে যন্ত্রণা তিলটা যখন খুলে রাখি যন্ত্রণা কমতে কমতে শূন্যের কোঠায় গেলে। আমিও পারদের মত নিস্তেজ হয়ে পড়ি;
একজন কবি বিশেষ গুণ হচ্ছে তিনি কখনো-সখনো অবলীলায় পাঠকের ভেতর ঢুকে যান; নিজের মতো করে পাঠকের মুখের কথা, বুকের কথা বলে যান; কবি তো বলে গেলেন তাঁর নিজের কথা; আর পাঠক ভেবে নিলেন; মিলিয়ে নিলেন তার মতো করে ভাবলেন নিজের কথা...। এখানেই একজন কবির স্বার্থকতা। আমিও ভাবি, আমার তো কষ্ট হয়, দুঃখ হয়, লিখতে না-পারার যন্ত্রণা কাতরাতে থাকি।আপনার কবিতা পাঠ শেষে এই তিনটি লাইনের ভেতর অনেক ক্ষণ বুঁদ ছিলাম। এত সহজ করে বলেছেন! যে কোনো পাঠক তার রস নিতে পারেন; কেননা কবিতা তো আগে অনুভবে আসতে হবে; পরে অন্য কিছু...। আমি কবিতার শব্দচয়ন, শব্দবুনন নিয়ে কিছু বলবো না।কেননা কবিতা নির্দিষ্ট সংঙ্গা নেই। কবিতা হচ্ছে স্পর্শ আর অনুভবের শ্রেষ্ঠ সমন্বয়।
অনেকে হয়ত ভাববেন এই লাইনগুলি নিয়ে আবার এতকথা; সে প্রসঙ্গ টানলে জীবনানন্দের সুরে বলতে হয়— ‘কবিতা কী এ জিজ্ঞাসার কোনো আবছা উত্তর দেওয়ার আগে এটুকু অন্তত স্পষ্টভাবে বলতে পারা যায় যে কবিতা অনেকরকম।’
আর ব্লগে এক ধরণের চুলকানি আছে যাহা মাইনাস নামক ‘চুলবুলুনি’। তবে হ্যাঁ যে কেউ, যে কাউকে মাইনাস দিতে পারেন, তবে যুক্তিসঙ্গত কারণ বলা তো দরকার নয় কি?কেনো তিনি মাইনাস দিলেন, সে প্রসঙ্গে ফিরিস্তি দিলে আমরাও জানলাম মাইনাসের কারণগুলো। আর একারণেই ব্লগে ইদানীং ধী-সম্পন্ন পাঠক কমে যাচ্ছেন বলে আমি ধারণা হয়।
হা… হা… হা…
চিটি আপা
বলতে এলাম… বললাম কি? হায়! হায়!
আমার কবিতা থেকে দূরে থাকা শ্রেয়... !
ভালো থাকুন।
সকাল রয় বলেছেন:
কবি খুব সুন্দর একটা কাব্য পড়লাম
নিহন বলেছেন:
আমি ভালো আছি । তোমার কি খবর ??
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















শুভ কামনা রইলো।