এখানে ফটোশপ শিখতে আগ্রহী যে কেউ একেবারে প্রাথমিক পর্যায় থেকে শেখা শুরু করতে পারবে। আমরা অনেকেই আসলে নীরস বেসিকগুলো অবহেলা করে রংচঙ্গে ফটো এডিটিং, ইফেক্ট অর্থাৎ এডভান্স লেভেলের কাজগুলো শিখতে চাই, যা মোটেও ঠিক না।সূত্র না জেনে অংক করতে যাওয়া আর বেসিক না জেনে ফটোশপের এডভান্স লেভেলের কাজ শিখতে যাওয়া প্রায় একই ব্যাপার। আর তাই আমরা ফটোশপের বেসিক টিউটোরিয়ালগুলোতে খুঁটিনাটি বিভিন্ন বিষয়গুলো বিশদভাবে আলোচনা করার চেষ্টা করেছি, যা ফটোশপের নবীন শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে বলেই আশা করছি। বেসিক টিউটোরিয়ালের পাশাপাশি ফটো এডিটিং এবং ফটো ইফেক্ট এর উপরও বেশ কিছু পোস্ট রয়েছে। এছাড়া সম্প্রতি আমরা স্ক্রিপ্ট টিউটোরিয়ালের পাশাপাশি ভিডিও টিউটোরিয়ালের কাজ শুরু করেছি।
আমাদের টিউটোরিয়ালগুলো আমাদের নিজেদের বানানো-এমন মিথ্যে দাবী করব না। “ছবির দোকান” ব্লগটি মূলত একটি অনুবাদ নির্ভর ব্লগ। প্রথমেই বলেছি আমরা নিজেরা এখনও শিখছি।আমাদের উদ্দেশ্য হচ্ছে, যতটুকুই শিখতে পেরেছি বা শিখছি তা বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেয়া। আর তাই বিভিন্ন বিদেশী ওয়েবসাইটের টিউটোরিয়ালগুলো আমরা নিজেদের মত করে সহজ বাংলায় উপস্থাপনের চেষ্টা করি।
আমাদের ব্লগটি ঘুরে দেখে আসতে পারেন। যদি একটুও ভাল লাগে, কিছুটা হলেও কাজে আসে, তবেই আমি সার্থক।আপনাদের উপস্থিতি এবং সমর্থন হবে আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরনা.........
আমার ব্লগে ভিসিট করতে এখানে ক্লিক করতে পারেন- "ফটোশপ বেসিক বাংলা টিউটোরিয়াল "।
ফটোশপ বাংলা টিউটোরিয়াল এর ফেইসবুক ফ্যান পেইজে যোগ দিতে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ।
বিঃদ্রঃ আমার ব্লগের ফিচার বা টিউটোরিয়াল গুলো নিয়ে কোন পরামর্শ থাকলে জানাতে দেরি করবেন না।আপনাদের পরামর্শই আমার জন্য হবে পথ প্রদর্শক।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


