কিছু কথা
২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার ছেলেবেলাটা খুব সহজ সরল ভাবে কেটেছে কারণ দুঃখগুলো কে মনে হত এটাই জীবন। আমরা দুই ভাই এক বোন। খুব ছোট বেলায় বাবা মারা যান,আমাদের মা আমাদের মানুষ করেন। আমাদের যা কষ্ট ছিলো তা সবই মা নিয়ে নিতেন,আমরা ছিলাম মায়ের সঙ্গী। মায়ের কথা কি বলবো যতোই বলবো কম হবে।সে কি অক্লান্ত পরিশ্রম মায়ের আমাদের লেখা পড়া,খাওয়া,থাকা এক কথায় বেঁচে থাকার জন্য, সমাজে যা যা লাগে তা আমাদের সামনে হাজির করার চেষ্টা। সৎ ব্যক্তি যদি সৎভাবে জীবন যাপন করতে চান তবে আল্লাহ তার সহায় হন।তেমনি আমাদেরো চাহিদা খুব কম ছিলো সেটাও আল্লাহর রহমত।আমরা তিন ভাই-বোন পড়া-শোনায় মন দিলাম।দিন কেটে যেতে লাগলো বড় ভাই ডিগ্রী পাস করে ইতালী গেলেন,আমার বিয়ে হলো ।হা হা এখন আমি এক ছেলের মা আর আমার সেই বীর মা , ঊনি শান্তিতে আছেন আল্লাহর কাছে । আশা করি বেহেশত বাসী হবেন কারন আমার মাকে আল্লাহ আর কষ্ট দেবেন না আমার বিশ্বাস ।খুব সহজ করে তুলেছিলেন জীবন, আমার মা আমাদের কাছে।জীবনের কষ্টের কথা বলতে মা আমাদের শেখায়নি আর তাই লিখতে বা বলতে জানিনা দারিদ্র কাকে বলে। সবাই দোয়া করবেন আমার মা ও বাবার জন্য।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন