আমার প্রিয় পোস্ট

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............

রীপোস্ট----একজন হাসান মশউদ চৌধুরী

১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৩

শেয়ারঃ
0 0 0

মূল পোস্ট

আমরা বাংগালীদের সবচেয়ে বড় গুণ হল,আমরা সব খুব তাড়াতাড়ি ভুলে যাই।আজ যদি আমরা যদুর হাতে মাইর খেয়ে মধুর বাড়ীতে যাই......কালই হ্য়তোবা আমরা যদুর একটা মিষ্ট ভাষায় তুষ্ট হয়ে আড়ি ভেঙ্গে তার হাতে হাত তুলে দিব।আমি এইটাকে গুণ ই বলব,,,,আপনারা নাই বা বলেন।

যা.ই হোক........ আসুন কিছু অতীত স্মৃতিচারণ করি.........ফিরে যাই ১১ নভেম্বরের আগের সেই ভয়ঙ্কর দিনগুলোতে।সবে মাত্র তত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে...........উপদেষ্টা পরিষদে আওয়ামী পন্থী শফি সামী,সুলতানা কামাল যেরকম ছিলেন,,,,,,আমাদের ধারণানুসারে বিএনপিপন্থী হাসান মশউদ চৌধুরী ও ছিলেন।কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমাদের ধারণা পরিবর্তন হয়ে যায়,,,,,,,আমি নিশ্চিত আপনারাও এই ব্যপারে একমত হবেন যে......একমাত্র উনিই সরকারের অবিবেচিত সব পদক্ষেপের বিপক্ষে একাই লড়ে গেছেন............শেষ পর্যন্ত বিফল হয়ে আরো তিনজনকে নিয়ে পদত্যাগ করেছিলেন।আমি অন্যদের নাম আনছিনা এইজন্য যে.....বাকীরা এমনিতেই আওয়ামী পন্থী হিসেবে পরিচিত ছিলেন,,,,আর উনি অন্য ঘরানার।এই পদত্যাগ নিঃসন্দেহে একটা দৃষ্টান্ত আমদের দেশের জন্য কারণ আমরা আগে এইরকম কখনো দেখিনি,,,যে এত সহজে কেউ ক্ষমতা ছাড়তে চায়।
আর পরে আমরা এও জেনেছিলাম যে,,,তিনি ই ছিলেন পদত্যাগ করার সিদ্বান্ত গ্রহনকারী এবং অন্যরা উনাকে অনুসরন করেন।
আমরা এসব জানতে পারি পরে,,,যখন প্রথম আলো উনাকে নিয়ে ছুটির দিনের একটা সংখ্যা বের করে।
আমরা আরো জানতে পারি যে,,,খালেদা জিয়া উনার সেনাপ্রধান থাকার সময়সীমা বাড়াতে চেয়েছিলেন,,,কিন্তু উনি তা নাকচ করে দেন এই বলে যে..বাকী দের সুযোগ দিতে হবে।
সেলুকাস!!!!!!!আমরা সত্যিই অবাক হয়েছিলাম।

তখন আমরা উনাকে একজন সৎ মানুষ ভেবে নিয়েছিলাম।
তারপর ১১,,,,,,,,,,তরিখের পর পট পরিবর্তন হল........উনাকে দুদক চেয়ারম্যান করা হল।
অনেক মন্ত্রীদের আসল রূপ বেড়িয়ে আসতে থাকল.........এবং দুইজন সাবেক প্রধানমন্ত্রী জেলে গেলেন.................এইটা অন্য কোন দেশের ইতিহাসে হয়েছে বলে আমার জানা নেই।অনেকে বলবেন যে এটা সেনাবাহিনী করেছে.............কিন্তু উনি দুদক চেয়ারম্যান থাকাকালে এতসব মন্ত্রীদের দুর্নীতির দায়ে জেলে যাওয়ার দায়ভার যে পরে উনাকেই নিতে হবে,,,,,উনি নিশ্চয়ই তা জানতেন।আজকে কার্যত তাই হয়েছে।

এই সাহস দেখানোর জন্য তো আমাদের কাছে উনি বীরের মর্যাদা পেতে পারেন।তাইনা???
যাই হোক............আমরা জানতাম এরা চুরি করেছে......কিন্তু কোন লাভ হলোনা।সবাই ছাড়া পেয়ে গেলো......সব বিফলে গেলো।
নতুন সরকার গঠিত হওয়ার পর.......সব চোর একাট্টা হতে থাকল।বিভিন্ন টক শো,,,পত্রিকায় দেখলাম....নতুন একটা বিষয়,,,,উনার বাড়ি।

কতবড় হাস্যকর ব্যাপার যে..........অনেকে কিছু না জেনেই এই বিষয়ে মন্তব্য করতে থাকল..........এইটা না জেনেই যে...........এটা একটা প্রপাগান্ডা.........এটা একটা প্রতিশোধ।আসল ঘটনা কি সেই খবর কেউ নিল না।
আজকে আমরা যখন দেখি যে........একজন মহিউদ্দিন খান আলমগীর......জেল থেকে বেরিয়ে এসে টিভি তে বসে লাইভ অনুষ্ঠানে.....বিশ্রিভাবে দুদক চেয়ারম্যান কে গালি দিতে থাকে.........

তখন কি এদেশে থাকার ইচ্ছা চলে যায়না?????
এদেশ তো কেবল অসৎ রাজনীতিকদের খেলার জায়গা........তারা যেভাবে আমদের নিয়ে খেলবে.........আমরা ও দৌড়াতে থাকব।
কিন্তু আর কতোদিন চলবে এসব?????

কবে সৎ মানুষেরা তাদের প্রাপ্য সম্মান পাবে...........আগামীতে কেউ নিশ্চয়ই হাসান মাশউদের মতো আর সাহস দেখাবেনা।

এটা আমাদের লাভ হলো না ক্ষতি????আমাদের কি কিছুই করার নেই???????

 

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৭
বিডি আইডল বলেছেন: রাজউককে জরিমানা দিয়ে বাড়ীর অনুমোদন বৈধ করার বিষয়ে কিছু জানেন?
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: জানি........................ইহাকে জরিমানা বলে।ঘুষ নহে।
যা কেউ ভুল করলে ভুল স্বীকার করে মার্জনা স্বরূপ দিয়ে থাকে।

২. ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৭
চাতকপাখি বলেছেন: কে সৎ আর কে দুর্নীতি পরায়ন তা জনগন জানে। বিচারে সাজা প্রাপ্ত হয়ে, পট পরিবর্তনের সুযোগে, আইনের ফোকর গলে চৌদ্দ শিকা থেকে বের হয়ে সকল মহারথী একাট্টা হয়েছে। তাদের সম্মিলিত চিৎকারে এই সৎ ও নিরপেক্ষ মানুষটিকে আত্মাহুতি দিতে হলো!

ক্ষতি কার হলো তা জনগন একসময় অনুধাবন করতে পারবে। এই দেশে সৎ ও মেধাবী লোকের কোন যায়গা নেই। আর এই ধারা অব্যাহত থাকলে একসময় জাতি হিসাবে আমাদের অস্তিত্ত্ব বিলীন হয়ে যাবে। মানুষ সুযোগের অপেক্ষায় থাকবে দেশ থেকে পালিয়ে বাচার জন্য। দেশ হবে সব মুখোশধারী শয়তানদের অভয়ারণ্য। ভাল ও প্রতিভাধর কাউকেই এখানে খুজে পাওয়া যাবে না। সাধারন মানুষ হবে ভাগ্যাহত।

লেখককে ধন্যবাদ এমন একটা পোষ্ট দেয়ার জন্য।

লোক মুখে শুনেছি, সামরিক অফিসার হিসাবে তিনি নাকি ছিলেন অসাধারণ। তার সততা, কর্মদক্ষতা ও কর্তব্য নিষ্ঠা ছিল অনুকরণীয়। শুনেছি, বাহিনী প্রধান হওয়া সত্বেও সোমবারে তিনি নাকি পায়ে হেটে অফিসে যেতেন। বিভিন্ন সুযোগ সুবিধা কমিয়ে দেয়ার জন্য সেনাবাহিনীর লোকেরা নাকি তার উপর অখুশি ছিল। তবে তার ক্ষুরধার ব্যক্তিত্ত্বের সামনে নাকি কারো দাড়াবার সাহস ছিল না। লোকে বলে তার এই শক্তির উৎস ছিলো তার সততা, নিরপেক্ষতা, কর্মদক্ষতা ও দেশপ্রেম। শুনেছি তিনি ছাড়া তার অন্য সকল ভাই বোন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

প্রথম অফিসার হিসাবে তাকে দুদকে সম্পদ বিবরনী জমা দিতে দেখেছি আমি নিজে। কি ছিল প্রায় পয়ত্রিশ বছর চাকুরীর পর অবসরে যাওয়া একজন পূর্বর্তন সেনাবাহিনী প্রধানের সম্পদ বিবরনীতে? দুদক সদর দপ্তরের কর্মকর্তাদের মুখে তার সশ্রদ্ধ প্রশংসা শুনেছি নানান উপলক্ষ্য ও সময়ে। অন্য বিভাগ থেকে আসা এই দুর্নীতি পরায়ন (বিভিন্ন টক শো, বক্তৃতা, বিবৃতি ও সেমিনারের বক্তাদের ভাষ্য! ) লোকটি কিভাবে স্বল্পতম সময়ে দুদকের এতগুলি অফিসারের শ্রদ্ধার্জন করলেন? এটা সম্ভবতঃ সন্দেহাতীত সততা, কর্মদক্ষতা, নিষ্ঠা ও অবিচল দেশপ্রেমের মাধ্যমেই অর্জন করা সম্ভব। নিজের অন্তরে আলো না থাকলে অন্যের অন্তরে আলো জ্বালা যায় না।

একজন হাসান মশহুদ চৌধুরী চলে গেল! বিভিন্ন আমলে আমরা দেশের বিভিন্ন বিভাগ থেকে অসংখ্য হাসান মশহুদ চৌধুরী হারিয়েছি এবং হারিয়ে চলেছি।

ক্ষতি হয়েছে বা হচ্ছে কার ???????? (আপনাদের এরূপ আরও হাসান মশহুদ চৌধুরীকে জানা বা চেনা থাকলে তাদেরকে বা তাদের অবদানকেও তুলে ধরতে অনুরোধ করছি)

৪. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৩
রচীত বলেছেন: আমেলিগের মহিউদ্দিন ও অন্যান্য কুত্তার বাচ্চা যারা হাসান মশহুদ চৌধুরীকে অপমান করসে তাগোরে ধোইরা খালি পোডান

 

মোট সময় লেগেছে ১.৩৮৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সত্যি সফল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই